আমাদের নঞর্থক মুখ
আমাদের নঞর্থক মুখের ওপোর
পাখিদের সাঁতার ঘুরে আসে বারবার
এবং অর্ধনমিত রোদ,
চুপ্সানো বিকেলেরা
রৌদ্রক্লান্ত গাড়ীর কাঁচে ডুবে আছে;
ও বনেটে,
আংশিক রঙিন ভীড়ে আমি সবকিছু
কী অনায়াস ভুলে আছি!
দ্যাখোনি, আমাকে তাক করে একখন্ড মেঘ
উড়ে গেছে...
উড়ে গেছে দূরে; নগরের বনাংশে
সন্ধ্যের ঘোর, ঢালের সান্দ্রতা
এইসব গেছে
নগর ছাড়ানো দিকচক্রে শুধু লেপ্টে আছে
পাখির কূজন,
তাদের আনুপূর্বিক ডানার উদ্ভাস।
---------------
আন্দালীব
২০০৬ এ লেখা একটা কবিতাকে এডিট করে...এমনকী নামটাও এডিট করার কথা ভাবছিলাম। নতুন নাম ভেবেছিলাম-
"আমাকে তাক করে একখন্ড মেঘ"।
পরে ভাবলাম আপাততঃ পুরানোটাই থাকুক। পরে দেখা যাবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

