চাঁদমারী খেলা
বিষাদ শরীরে নিয়ে স্টেশান ঘুমিয়ে থাকে বিনম্র আঁধার বালিশে,
আবেগী ট্রেইন শুধু বাঁক ঘুরে চলে যায়; পৃথক রাত থেকে আপাতগভীর
দূরতম কোন এক শীতপর্বে।
ছায়াগুলো জাগে; জেগে থাকে একেকটা শরীরের পাশে,
বাহুতে যাদের ৬৯ সঙ্গমের উল্কি আঁকা,
আর শামুকেরা দেহের গভীরে ক্রমেই রাত্রি গুটিয়ে নেয়।
চাঁদমারি খেলা ভাঙ্গে, নমিত পিস্তল দ্যাখে-
বিষাদের মুখে ব্লো-জব এখনো কেমন স্যাঁতস্যাতে !
-------------------
আন্দালীব
২০০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

