কেউ এসে চলে গেছে

২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫

শেয়ারঃ
0 9 0

কেউ এসে চলে গেছে

কেউ এসে চলে গেছে
ওপরের ঘরে
নির্লিপ্ত চাবিসারাইয়ের লোক

একটা পাখি শুধু অস্পষ্ট
রোদের কার্নিশে বসে আছে

বিবদমান স্কুলবালকের দল
যাদের বচসাগুলো
ইকো হয়ে ফিরে গেছে দেয়ালে দেয়ালে
আর সিঁড়িঘরে তখন
কেউ এসে চলে গেছে...
কেউ এসে

খুব সন্তর্পনে

কাঠের দরোজায় একটা দীর্ঘ ছিটকিনির সংশ্লেষ ভুলে
বিষন্ন বালকের দল
নতমুখে রাস্তা পেরিয়ে চলে গেছে

এমন অনতিদূর

ডানা ফেলে উড়ে গেছে মোহন
কার্নিশের পাখি

চাবিসারাইয়ের লোকটা রাস্তা হেটে হেটে
রিনিকিঝিনিকি ম্যাজিক বাজাচ্ছে

ম্যাজিক বাজাচ্ছে

--------------
আন্দালীব
সাম্প্রতিক

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাআন্দালীব ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৬
বৃত্তবন্দী বলেছেন: একটা ইকো তৈরীর প্রচেষ্টা মনে হলো...

শুনতে যতটা বিচ্ছিরী লেগেছিলো, পড়ে অতটা বিচ্ছিরী মনে হলো না :(
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: তাইলে তো শোনানো ঠিক হয়নাই...হাহাহা। খবর কি আপনার....
আজকে বড়োই চমৎকার এক ডেলিভারি দিয়াছেন!

২. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
উপমাআহমদ বলেছেন: কেউ এসে চলে গেছে

সাদা কপোত উড়ে গেছে

কেউ এসে চলে গেছে

কবি বসে প্রবাল জানলায়

কেউ এসে চলে গেছে.........

(বিনা অনুমতিতে আপনার কবিতা নিয়ে চালাচালি করলাম.........+ দিলাম, প্রিয়তে রাখলাম)



২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: চালাচালি করার বিষয়টা আমি এনজয় করেছি। তবে প্লাস দেয়া বা প্রিয়তে রাখার মতো বিষয়গুলো হয়তো আপনি উপভোগ করেছেন।

পড়বার জন্য অনেক ধন্যবাদ জানাই উপমাআহমদকে।

৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২০
নাজনীন খলিল বলেছেন: কেউ এসে চলে গেছে
ওপরের ঘরে
নির্লিপ্ত চাবিসারাইয়ের লোক

একটা পাখি শুধু অস্পষ্ট
রোদের কার্নিশে বসে আছে


নতুন স্টাইল? ভাল লাগল। শুভেচ্ছা।
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: এই কিছু পংক্তির উপর ভর করে এই লেখাকে নতুন স্টাইল বলা যায় কিনা আমি জানিনা।

সেযাক, মন্তব্যের জন্য আপনি ধন্যবাদ নিন। ভালো আছেন নিশ্চয়ই...

৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
হিমালয়৭৭৭ বলেছেন: শিরোনামটি দেখে যে দৃশ্যটি মনে পড়ছিল_ একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে হঠাৎ চিঠি এসেছে, পিয়ন এসে বাড়ির দোতলায় উঠে গেল, কিন্তু কাউকেনা পেয়ে চলে গেল সাইকেল চড়ে, সেসময় কাছেই একটি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল।।


এবার কবিতার প্রসঙ্গে বলি_ এই লেখাটা পড়ার সময় কলকাতা বাংলার "বাড়িওয়ালি" সিনেমার দৃশ্যচিত্রগুলো ফিরে ফিরে আসছিল। আর, "বিবদমান স্কুলবালকের " লাইনটি মনে করিয়ে দিচ্ছিল "আহা!" সিনেমাটির একটি দৃশ্যের কথা।।। আচ্ছা "বিবদমান " শব্দটি কি সঠিক??ম্যাজিক বাজাচ্ছের দ্বিত্ব প্রয়োগ মনে করিয়ে দিল হ্যামিলনের বাঁশিওয়ালার কথা।।।
তবে এই কবিতার সবচেয়ে ইমপ্রসসিভ অংশ বলব "ইকো" শব্দটির ব্যবহার........আমার মনে হচ্ছিল ইকো কেন বৈজ্ঞানিক শব্দ নয়, এটা যেন "ণীলখাম" শব্দটির মতই দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসা কোন শব্দ।।। এটা খুবই উপভোগ করলাম।।



বিভিন্নজনের মন্তব্যসূত্রে মনে হল_ আপনি অসুস্থ।।মনে হওয়াটা কি সঠিক>???
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: বিবদমান শব্দটিকে আমি তো সঠিক বলেই জানি। কলহরত বা বিবাদে রত এরকম কোন অর্থে....

আপনার ভালো লেগেছে জেনে সত্যি প্রীত হচ্ছি।

না ঠিক অসুস্থ্ নই, আসলে একটা মাইনর রোড এ্যাক্সিডেন্ট (তবে প্রায় মেজর হয়ে যাচ্ছিলো আরকি :) )

আশা করি, আপনি ভালো আছেন, সুস্থ্য আছেন...
শুভেচ্ছা সবসময়

৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২
টিপু বলেছেন: আপানকে কয়েকদিন না দেখে ফাঁকা লাগছিল।ভাবছিলাম নতুন কবিতা লেখায় ব্যস্ত আছেন,এখন জানলাম এক্সিসেন্ট।
কি অবস্হা এখন আপনার ?
আশা করি নিরাপদে থাকবেন সামনের দিন গুলোতে।
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: হু ভালো। আপনার খবর কি টিপু?

৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কবিতাটা দুইটা পাতায় পড়তে পড়তে মনে একটা প্রশ্ন এলো হঠাৎ! এই যে কবিতার শক্তি কতখানি। আপনার দৃশ্যপট আমাকে অযথাই বিষন্ন করে দিচ্ছে। মনে হচ্ছে কোথাও কোন সাড়া নাই, শোরগোল ব্যস্ততা নাই। কেউ এসে চলে যাওয়াতে একটা থতমত ইতস্তত অসাড়তা। কিংকর্তব্যবিমূঢ় চেতনা টের পায় কেউ একজন চলে গেছে রিনিকিঝিনিকির সাথে দুলতে দুলতে!
অসাধারন হে মিতে, অসাধারন!
২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন:
বিষন্ন হয়ো না হে তরুন কবিগল্পকার
নিশ্চয়ই জেনো - তোমাদের জন্য শেষতঃ অফুরান হর্ষ বরাদ্দ রহিয়াছে

:)

৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: তরুন কবিগল্পকার!! খাইচে! :-*
[হা হা প গে]

প্রতি মন্তব্যে এক্কেরে ঐশীবাণীর মতো হইছে। মারহাবা! হা হা হা!

আপনার পাওয়ার, বিষন্নতা তৈরি করলেন আবার দুই লাইনে কাটায়াও দিলেন।;)
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: আরে বস, কী যে বলেন। পাওয়ারটাওয়ার নাই...

আপনে হাতলওলা চেয়ার ব্যবহার করেন তাইলে হাহা হইলে আর পগে হওয়ার আশংকা থাকবে না :)...

ভালো থাকেন।

৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৪
আমি ও আমরা বলেছেন: হায় হায় এখন দেখি এখানেও।

দারুন লাগছে। ওখানে বলেছি যা বলার। আমাদের আরেক ঘরে।
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: আরেক ঘর...হাহাহা। হুমমম, দেখেছি। আছেন তো ভালো? এইখানে ফিডব্যাক দেয়ার জন্য ধন্যবাদ বস।

অনলাইনে কম দেখি...ব্যস্ত নাকি?

৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৬
তারার হাসি বলেছেন: আমার হঠাৎ মনে হল অনেকদিন কেউ রিনিকিঝিনিকি ম্যাজিকের শব্দ শোনায় নাই।
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: আমাকেও....

২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৮

লেখক বলেছেন: এই ধ্বনিটারে পেটেন্ট করতে পারেন। সারাজীবন বইস্যা খাইতে পারবেন... :)

১১. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪
কঁাকন বলেছেন: কেউ কি সত্যি এসে চলেগেছে নাকি আমার অপেক্ষার প্রবোধ
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: কাকনকে ধন্যবাদ।

১২. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০২
আগলিআগলি বলেছেন: এমন কবিতা পড়ে মাঝে মাঝে মনে হয়, এক পাতা কবিতা আর এক্সিবিশনে এক দেয়াল ভর্তি ছবির মাঝে কি পার্থক্য আছে ? কলম, রং-তুলি, ক্যামেরার লেন্স ,গিটার ? এদের মধ্যে কি পার্থক্য আছে ?

কবিতার শিরোনামে আর শুরুতে মনে হচ্ছিল "কেউ" টা হয়তো গুরুত্বপূর্ণ ।পরে সেই গুরুত্বটা আর
খুজে পেলাম না।সংশ্লেষ মানে কি ? " ম্যাজিক বাজানো " খুব মনে ধরেছে।

পুরো কবিতার গা জুড়ে নৈঃশব্দ্যের গন্ধ।

বরাবরের ভক্ত হিসেবে অনেক কিছু এলোমেলো বলে ফেললাম ।

২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: সংশ্লেষ- সংস্পর্শ বা সংশ্রব বা অঙ্গাঙ্গীভাবে জড়ানো কিছু আরকি...

কিছু এলোমেলো বলেন নাই। সুনিয়ন্ত্রন আছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য...

১৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১
আমি ও আমরা বলেছেন: বস জব পেয়ে গেছি। মুক্তি কয়নাই। আমি তাকে এস এম এস করে বলেছি আপনাকেও জানাতে।

একটু ব্যস্ত আছি। জারনাল এ একটা পেপার জমা দিতে হবে কালকে। আর ভিসা সংক্রান্ত এক্টু ঝামেলায় আছি। এক্সটেন্ড করাতে হবে। তাই নাই---কিচছু নাই।
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: স্যরি বস, দেরীতে রিপ্লাই করার জন্য। মুক্তি অবশ্য শহরের বাইরে...বেশ কয়দিন যোগাযোগ নাই। কথা হইলে অবশ্যই জানাবে। যাক আমি আপনার মুখেইজানতে পারলাম....

ব্যস্ততা কাটায়ে ওঠেন। কথা হবে।

৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: মাছরাঙ্গা হলো - একলাসুন্দর।

পুকুর পাড়ে ডালেরোপরে দেখেননি...!

১৫. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮
চাচামিঞা বলেছেন: এতোদিন আসিনি কেনো আপনার ব্লগে? খুব মিস হয়েগেছে...আর যেনো না হয়, তাই আপনার লিংকটা প্রিয়তে রেছে দিলাম।
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: হায়আফসোসের কিছু নাই চাচামিয়া

ভাতিজার ব্লগে পদরেণূ রেখে গেছেন দেখে ভালো লাগছে।

১৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯
সুদীপ চৌধুরী বলেছেন: আমি প্রায় আধা ঘন্টা ধরে "মন্তব্য লিখুন" এই বাক্সটার সামনে বসে আছি কিছু একটা লিখব বলে।আপনার অন্যান্য কবিতায় কিছু স্বকীয় যাদু টান থাকে পড়লে বোঝা যায়।অত:পর ঐ টা নিয়ে কিছু একটা মন্তব্য করা যায়।কিন্তু এই কবিতা টা কেন যে এতো ভালো লাগতেছে বুঝতে পারছি না।
যেমন ধরেন -

"আর সিঁড়িঘরে তখন
কেউ এসে চলে গেছে...
কেউ এসে

খুব সন্তর্পনে"

খুব সাধারন লাইন। কিন্তু পুরো ব্যাপারটা যখন একসাথে পড়ি অদ্ভূদ একটা ফিলিংস হয়।
যাই হোক আমি খুব দু:খিত আপনার ব্লগে এই ধরনের ন্যাকামো করার জন্যে।আসলে আমার কিছু করার ছিলো না।
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ন্যাকামো না, অনেক লেখা পড়েই আমারো এরকম হয়। কি লিখি কি লিখি- এইরকমের ধন্দে পড়ে যাই....

আপনার মন্তব্য আর সত্যভাষণ দুই-ই সুন্দর।
ভালো রইবেন।

১৭. ৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:২০
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আপনার লেখার ধরণ একটু অন্যরকম। আমার খুব ভাল লাগে।

ভাল থাকুন।
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আফসার। ভালো আছেন আশা করি...

১৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
নিবিড় বলেছেন: বেশ বেশ

হয়ে যাক আরো একবার ...।+++
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

কিন্তু কি হবার কথা বল্লেন বলেন তো...

১৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২২
আকাশচুরি বলেছেন: রাস্তা-ঘাটে সাবধানে চলবেন, প্লিজ!!

ভালো থাকবেন
৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: জ্বী চলবো। ধন্যবাদ।

২০. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: কবিতার কনসেপ্টে সাপের মত জড়িয়ে গেলাম মনে হলো।
হায়!! এমন অনতিদূর !!

ভালো থাকুন, সুস্থ থাকুন।
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: চিটি, কেমন আছেন ?

অনুপ্রাণিত হয়েছি আপনার মন্তব্যে। ধন্যবাদ।

২১. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭
রিফাত হাসান বলেছেন: খুবই ভাল লাগল আন্দালীব, এই কবিতাটি।
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই।

২২. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
নম্রতা বলেছেন: "না জানি কে এসে কাউকে না বলে গেছে কি চলে....মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে..." মনে পড়ে গেল আমার খুব প্রিয় গানটি। যদিও আপনার এই কবিতার সাথে কোন মিল নেই। তাও অমিলের মাঝেও মিল খুঁজে পাই !

"কেউ এসে চলে গেছে...
কেউ এসে"

..........ফিরে আর আসবে কি কখনো !
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: জ্বী, ওই গানটা আমি শুনেছি...

২৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: চাবিসারাইয়ের লোকটা রাস্তা হেটে হেটে
রিনিকিঝিনিকি ম্যাজিক বাজাচ্ছে

ম্যাজিক বাজাচ্ছে
জীবনের এই ম্যাজিকই তো আমাদের জাগিয়ে রাখে। ভাল থাকুন আন্দালিব........জীবন লিখুন
৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: মন্তব্য ভালো লেগেছে।

আপনি কি সেই বিখ্যাত মোনা'দি? অনেক শোনা হয়েছে আপনার কথা....ভালো আছেন তো?
এই ব্লগে বিচ্ছিন্নভাবে আপনার কিছু লেখাও পড়েছি, প'ড়ে যাচ্ছি।

কথা হবে। ভালো থাকবেন।

০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: আপনিও তো আমার শহরে এসে চলে গেলেন!

২৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: হ্যাঁ কারো কারো কাছে আমি তো মোনা দি.......কিন্তু বিখ্যাত শব্দটা বাদ........কেমন যেন মনে হলো? আর আপনাদের কথাও আমি এতো শুনেছি যে সবাইকে আমার চেনা হয়ে গেছে। একদিন সময় করে বাসায় চলে আসুন। ভাল থাকুন.........
০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: হুমম, বিখ্যাত শব্দটা ঠিকভাবে ব্যবহার করতে পারিনি। মানে লাবণ্যপ্রভা তো গল্পকার হিসেবে আমাদের অনেক পরিচিত (আমি বোধহয় এইটোনে বিখ্যাত শব্দটা ব্যবহার করতে চেয়েছিলাম)।
মিশ্র কোন অনুভূতি সৃষ্টি হলে সত্যিই দুঃখিত।

কখনো সময় সুযোগ একসাথে হয়ে গেলে দেখা হয়ে যাবে।
আপনিও অনেক ভালো থেকেন।

২৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২১
মুক্তি মণ্ডল বলেছেন: মোনাদি মানে? এই টা আবার কী! লাবণ্যপ্রভা গল্পকার নাকি ওইটা?

আপনার এইটা ভাল লাগছে। একটা রিদম কাজ করছে। তবে, একটু তাতালে আরো ভাল লাগতো। সব কবিতায়ই যে তাতাবে তাও না। মাইল্ড লাগছে। শুভ কামনা।
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: সিভিলিটি কস্টস নাথিং...হেহে। নীচে দেখেন আপনারে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেয়া হইছে।

আপনার শেষ পোস্টটায় ট্রাক বানানটা ঠিক করে নিতে পারেন...

২৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
ফাহমিম বলেছেন: যা-ই বলি আপনার লেখা'র সুবিচার করা হবে না, তাই আপাতত...

খটাশ স্যালুট।
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন:
ধীরে কমরেড...আপনার ভালোলাগায় লেখক হিসেবে আমারো ভালোলাগা আছে।

থাকেন কই? কম দেখি...

২৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: @ মুক্তি...........ভাল ছেলে হয়ে যা.....

আন্দলিব মনে কিছুই নেই নি। মোনাদি কখনও কিছু মনে করতে পারে! তার কাছে তো প্রশ্রয়ের সীমা নেই..এটা নিশ্চয়ই আপনার জানা আছে। ভাল থাকুন........
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: জেনে ভালো লাগলো দিদি। শুভেচ্ছা নিন, ভালো থাকুন।

২৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৬
আমি ও আমরা বলেছেন: বস নতুন কবিতা দিছি আজ রাতে।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: দেখলাম একটু আগে, পড়লাম

৩০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
আমি ও আমরা বলেছেন: He Daptorik kobigon

tomra doptore bosiya kobita likha borjon koro, doptorer kormo hasil koro. ekoda jini doptore boshiya kobita likhito tahar moto bangla install borjon koriya- daptorik korme mon dao. kenona ehen kobita dekhiya shei daptorik kobir mon o ural debar jonno anchan koriya uthe.
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আমি তো কবি না হে উড়ালপঙ্খী। ইউ হ্যাভ ডায়াল্ড টু রং নাম্বার...

৩১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
আমি ও আমরা বলেছেন: hahahaha

ajke ektu khosh mejaje achi boss, office e kau naiiiiii

shudhu reception er maye ta acheeee.


kobitata apatoto okhanai likha hoccheee
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: এইটা তো 'হামতুম এক কামরে মে বন্ধ হো, অওর চাবি খো যায়ে' - কেস দেখি।

ঈমান শক্ত রাখেন :)

৩২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১
আমি ও আমরা বলেছেন: Iman pokto rakhar jonnoi tooo fuler kache ghuri
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা...

ঈমানের এই কোর্সটায় কি ডিসট্যান্স কোর্সের সুবিধা আছে নাকি খবর নেন। ;) থাকলে আমাদের মতো দূরবর্তী জ্ঞানপিপাসুদের জন্য ভালো।

৩৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
কাক ভুষুন্ডি বলেছেন: আন্দালীব দেখি ঈমানিয় ডিস্ট্যান্স কোর্স কর্তেচায় ;)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: না মানে ইয়ে মানে, হ্যা আরকি ;) :D

৩৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৯
সবাক বলেছেন: প্রথমবার পুরোটা পড়েছি, ২য়বার "খুব সন্তপর্ণে" 'র আগ পর্যন্ত।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: আচ্ছা

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: ওকে। বিদায় জানাইতে অবশ্য দেরী হয়ে গেলো...

৩৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
অদৃশ্য বলেছেন: আন্দালীব ভাই..........অনেক অনেক ভালোলাগা জানালাম। আপনার লিখা পড়ে আমি মুগ্ধ হচ্ছি। অনেক ভালো লেখেন আপনি।

সবসময় ভালো থাকুন।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: আরে, আপনি দেখি আমার অনেক লেখা প'ড়ে ফেলছেন....

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০০
তনুজা বলেছেন: সব কবিতারই একটা দৃশ্য থাকে সেই কবি জানেন, কিন্তু সব পাঠক সেটা সবসময় দেখতে পান না , কার দোষ যে সেটা জানি ও না

কিন্তু এই কবিতাটার মজা হল , কবি কে ছাড়িয়ে সবাই একটা দৃশ্য নির্মাণ করছে, এখানেই কবিকে অভিনন্দন

ভাল লাগা , অনেক শুভেচ্ছা
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন: আপনার পাঠ ও মন্তব্যের ধরন দুটোই ভালো লাগলো

৩৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২
রোবোট বলেছেন: আবার কবিতারে
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: রোবোটের ভাষা বুঝিনাই

১৪ ই মে, ২০১১ রাত ১২:৪২

লেখক বলেছেন: ভালোই। আপনি?

 

মোট সময় লেগেছে ১.১৩৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অস্থির ভেতরে অস্থিরতা..

লেখালিখির © সংরক্ষিত।
© লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই