ড্রয়ারের কোণে স্মৃতিগন্ধী ন্যাপথালীন

৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

শেয়ারঃ
0 0 0

ড্রয়ারের কোণে স্মৃতিগন্ধী ন্যাপথালীন

আমি শার্টের হ্যাঙ্গারে কিছু জাগতিক ভদ্রতা ঝুলিয়ে রাখি,
আর পুরানো ড্রয়ারের গহীনে দেখি উদ্বাহু জ্বলে আছে
এক ধূসর নেকড়ের মুখ।
ভাঁজভাঙ্গা স্মৃতিগন্ধের ওম্, ছায়ার্দ্র চুম্বন-
আমার এইসবকিছু মনে পড়ে।

আমি শার্টের হ্যাঙ্গারে তাই একটা রাত্রি ঝুলিয়ে রাখি,
কোন স্পর্শ মনে পড়েনা !

এলিয়ে পড়া রাত সুকোমল এসে নেমে যায়
বিষন্ন স্মৃতিগন্ধের মোহে,
ড্রয়ারের কোণে শুধু পড়ে থাকে ভাঁজভাঙ্গা আঁধার,
কাপড়ের ঘ্রান,
আমাদের হৃদয়বিক যতো মালিন্য।


-----------------------
আন্দালীব, ২০০৭ পুরোনো এই লেখাটি পড়ে গেলো এডিটের কবলে। আসলে বছরশেষে একটা পোস্ট দিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত থাকবার চেষ্টা আরকি...নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবকিছু শুভ হৌক!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাআন্দালীব ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯
মুক্তি মণ্ডল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

সন্ধ্যার কোমল গন্ধী রুমালের মত লাগতেছে। পুরানা লেখা নতুন করে উপস্থাপনা - তাঁর অঙ্গে-অঙ্গে পুরানা পোষাকের ওমও আছে লেগে।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ বস। আপনাকেও শুভেচ্ছা অনেক।

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪২
মাজুল হাসান বলেছেন: ওরা সবাই বেঁচে আছে নেপথালীনের ডানায়
ডানায় আঘাতের আদর
আঘাত বেঁটে আছে হয়ে চেনা-অচেনা হৃদয়।


কি খবর আন্দালীব?
৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: হ্যা মাজুল, আমি ভালো। আপনি কেমন? কম দেখি....!

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
টিপু বলেছেন: দুঃখিত 2009 এর স্হলে 2008 ভূলে টাইপ করা হয়ে গেছে।মন্তব্যটি মুছে দিন।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: টিপু লিখেছিলেন-
"happy new year 2009

এই বৎসের শেষ সূর্য্যটা ডুবে গেছে বোধহয় এতক্ষনে। ঠিক এই রকম এক সময়ে কবিতাটি খুবই তাৎপর্যময় হয়ে উঠেছে।

ভালো থাকবেন নতুন বছরের নতুন দিনগুলোতে।"
-------
ধন্যবাদ টিপু। আপনাকেও শুভেচছা..

৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
বৃত্তবন্দী বলেছেন: ভালো লাগলো...
অন্ততঃ বছর শেষে আপনার একটা লেখা পেলাম (হোক না আপনার কাছে পুরোনো)
৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: হ্যা, সেটাই...
আপনার কাছে অবশ্য এটা "নতুন"ই।

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩
খুশবু বলেছেন: ন্যাপথালীন -----
৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: জ্বী ন্যাপথালীন....এর সৌরভটা (পড়ুন 'গন্ধটা') আমার কেন যেন ভালো লাগে!

ধন্যবাদ।

৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১
আমি ও আমরা বলেছেন: এই কবিতাও ওম পাবে নতুন বছরে গেলেই
--------------
ভালো লাগছে বস।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: ফুলচন্দন পড়ুক!

আমি ফুটলাম এইবেলা। ভালো থাকো। শুভবর্ষ।

৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
টিপু বলেছেন: ধন্যবাদ আন্দালিব।

নতুন বৎসরের শুভেচ্ছা নিন আবারও।২০০৯ সালটি আপনার জন্য হোক নিরাপদ আর শান্তিময়।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: সেম টু ইউ টিপু। থ্যাঙ্কস...

৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৮
প্রণব আচার্য্য বলেছেন:
বহুদিন পর বিধি ভঙ্গ করে প্লাস দিলাম;



আমাদের প্রতিদিনের সূর্যের চেয়ে
একটুও ভিন্ন নয় আসন্ন সূর্যোদয়;
ভিন্নতা কেবল আমাদের চেতনায়
নাভিশ্বাসময় অভিজ্ঞতায়, নিশ্বাসে ;
চোখের দৃষ্টিতে হৃৎপিন্ডের স্পন্দনে
-হৃত স্মৃতি রোমন্থন করে-
আমরারই সূর্যের নাবায়ন করতে জানি।
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: বহন করিবারে দাও মোরে শকতি... :)

৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
উত্তরাধিকার বলেছেন:
"আমি শার্টের হ্যাঙ্গারে তাই একটা রাত্রি ঝুলিয়ে রাখি,
কোন স্পর্শ মনে পড়েনা ! "

হুম্‌ম,

আমার সদ্য সার্জারিকৃত এই পুরাতন ভাবনাটুকু দারুন লাগলো।
শীতে পর্যাপ্ত ওম্‌ সমেত ন্যাপথলীনের গন্ধে পরম যত্নের আভাস পেলাম।

আসছে বছর আরো সমৃদ্ধ হোক এই কামনায়।
:)
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ বস লেখাটি পড়ে মন্তব্য করেছেন বলে...

শুভবর্ষ!

১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
অদৃশ্য বলেছেন: আন্দালীব ভাই................. খুব ভালো লাগলো। আমি ড্রয়ারের ভেতরে এখনও ঘুরে বেরাচ্ছি।

শুভ হোক নতুন বর্ষ। অনেক ভালো থাকুন।
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন। অদৃশ্য হয়ে যেয়েন না আবার! :)

১১. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমি শার্টের হ্যাঙ্গারে তাই একটা রাত্রি ঝুলিয়ে রাখি,
কোন স্পর্শ মনে পড়ে না !
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: হা, কিছু মনে পড়ে না।

হিন্দি ফিল্ম "গজিনি" দ্রষ্টব্য :)

১২. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আমি শার্টের হ্যাঙ্গারে তাই একটা রাত্রি ঝুলিয়ে রাখি,
কোন স্পর্শ মনে পড়েনা !
...................................................................................................শুভ নববর্ষ ।
ভাল থাকুন।
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: অবশ্যই ভালো থাকার চেষ্টা করবো। আর আপনি চেষ্টা ছাড়াও ভালো থাকুন :)

হ্যাপি নিউ ইয়ার!

০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: বহন করিবারে দাও মোরে শকতি... :)

১৪. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: চমৎকার!!!!!!!!!!!!!
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা.................!!!!!!!!!!!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম। শুভ নববর্ষ

১৫. ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: গজিনী দেখি ভালোই ব্যাপ্ত হচ্ছে। আমিও স্মৃতিহীনতারে বহন করতে চাই! একতারে আছি। কবিতা আরেকটু পড়ি...

শুভ নতুন বছর, আন্দালীব ভাই! :)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: ওকে, পড়েন। শুভ নববর্ষ।

১৬. ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
আকাশচুরি বলেছেন: আপনার কাঁধ যথেস্টই চওড়া এবং শক্ত বলে মনে হয়, সুতরাং আরো কিছু +++++++

:)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: হাহাহা, এর নাম হলো - বোঝার উপর শাকের আঁটি :)

১৭. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৭
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আন্দালীব ভাই

নতুন বছরের শুভেচ্ছা...
ভাল থাকবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও

১৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯
অশোক দেব বলেছেন: প্রিয় আন্দালীব
২০০৯ ভালো হোক। কবিতা ভালো লেগেছে। তোমাদের সকলের কপিগুলো ফিরে এলো। ক্যুরিয়ারের এরা করণ বলতে পরে না। ঢাকায় কি প্রফেশনাল ক্যুরিয়ার আছে? অরণ্যকে গাল্ফে পাঠিয়েছিলাম সেটার তো কোনো পাত্তাই নেই। তোমাদের কাগজের লেখা আজকালের মধ্যে পাঠাব
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: পার্সেল ফেরৎ গেলো কেনো? আর ফেরৎ যদি যাবে তাহলে আপনার লোকাল কুরিয়ার সেটা নিলো কেনো? ওদের জিজ্ঞেস করা দরকার। আমি তো ঢাকা থেকে আপনাকে যখন পাঠিয়েছিলাম তখন আমার অফিসের কুরিয়ার এর কাজ যাদের দিয়ে করাই সেই কুরিয়ারের কর্মীদের দিয়েই পাঠিয়েছিলাম। ওরা প্রথমে আগরতলা পাঠিয়ে, তারপরে সেখানকার লোকাল কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠিয়েছিলো। আপনি যেই কুরিয়ারে পাঠিয়েছেন তাদের নিশ্চয়ই ঢাকায় বা বাংলাদেশে কোন অফিস থেকে থাকবে। ওরা সেই অফিসে পৌছে দিলে, ওখান থেকে আমার ঠিকানায় তারা লোকাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছে দেবার ব্যবস্থা করতে পারে।

লেখা বিষয়েঃ
অশোক'দা, আজকাল না, আপনি আজই পাঠিয়ে দিন। ইট'স জাস্ট আ ক্লিক এ্যাওয়ে।

প্লিজ, প্লিজ মি.... :)

১৯. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: স্মৃতির ড্রয়ারের আনাগোনা, কাপড়ের ভাঁজে ভাঁজে জমে আছে.......পুরানো কথন!

নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা সবসময়ের।

২০. ০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪১
মাছরাঙ্গা বলেছেন: প্রিয় পোস্টের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৫
কালপুরুষ বলেছেন: অতীব চমৎকার!

নববর্ষের শুভেচ্ছা রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন: দাদা, কেমন আছেন? আপনাকেও শুভেচ্ছা জানাই।

২২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৮
প্রলয় হাসান বলেছেন: ন্যাপথলিনের দেহে আমিও স্মৃতির গন্ধ খুজেঁ পাইঁ! কবিতাটা খুবই ভাল লাগল। আন্দালিব, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর আপনার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে আপনার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো মুখরিত হয়ে উঠুক ।



:)
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: সুন্দর কার্ডের জন্য প্রলয়কে আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের পাল্টা শুভেচ্ছা।

২৩. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
প্রণব আচার্য্য বলেছেন:
ওহে আন্দালীব, কেমন আছেন?
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: আছি আরকি....আপনার প্রকাশিতব্য বইয়ের কী অবস্থা বলেন তো! শুনি।

২৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫০
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আন্দালীব
ন্যাপথালীন এর সুগন্ধ নিয়েই কি এ বছর কেটে যাবে?
কেমন আছেন?
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: আরে না, নতুন কিছু লেখা মাথায় ড্রাফট হয়ে আছে...যদিও অখাদ্য-কুখাদ্য :)

২৫. ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
সুদীপ চৌধুরী বলেছেন: পুরো হ্যাং আউট।পর পর তিন প্যাক।মন্তব্য করার মত অবস্হা নেই।পাঠকের অসহায় আত্মসমর্পণ।

"হৃদয়বিক"-শব্দটা ভালো।
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: তিন পেগ অন্ধকার...?

কেমন আছেন সুদীপ? লেখা কই?

২৬. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৬
অন্যসময় বলেছেন: মুশকিলে ফেললেন!কবিতা অনেক দিন পড়ছিলাম না - সাহিত্য সাময়িকীতে বুড়ো দের লেখা পড়তে ভালো লাগতো না বলে ।আর ছোট কাগজের তীব্র জগত থেকে এখন অনেক দুরেই আছি।ভালো লাগছে - এখনো কবিতা আমার মধ্যে আলোড়ন তোলে।আপনাকে ধন্যবাদ - আমার আমি কে ফিরিয়ে দেয়ার জন্য।
১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: শুনে আনন্দিত হলাম।ভালো থাকবেন।

২৭. ২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
হিমালয়৭৭৭ বলেছেন: আজ পড়তে গিয়ে অন্য কোন সুস্পষ্ট ইমেজ ভেসে উঠেনি, মাঝে মাঝে একটা পুরনো ওয়ারড্রব দেখতে পাচ্ছিলাম..........তবে নেকড়ের উপস্থিতিটা একটা বাড়তি পাওনা.........
আমার রুমে কোন হ্যাঙ্গার নেই, তাই ঝুলিয়ে রাখার অবকাশ নেই..........এখন ভাবছি একটা হ্যাঙ্গার কিনলে কেমন হয. তাতে পাইয়ের ডিজিট ঝুলিয়ে রাখবো...
২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: রাখেন

পাঠ করার জন্য ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ বস

 

মোট সময় লেগেছে ১.০৬৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অস্থির ভেতরে অস্থিরতা..

লেখালিখির © সংরক্ষিত।
© লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই