ড্রাফট-ফোল্ডারে তিনটা বনসাই-কবিতা
০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
চকিত চুম্বনের আগে আমিও মোম হই
দেয়ালিক ছায়া খুঁড়ে তুলে আনি প্রত্ন
মুদ্রিত শরীরের ভাঁজ
এলাচের বিভ্রম...
সান্ধ্য-নিঃশ্বাসে আমি পুড়ি
বিষন্ন হৃৎমোম
আলো আর ছায়ার হরফে
২
সময় আমার ঘড়ির কাটায় চপল
ব্যালেরিনা হয়ে নাচে
পতনের ঠিক ডানপাশে
বেড়ে ওঠে বৃত্তমগ্নতা
রাত-দিন
নিপুন ছুরির নীচে শুয়ে থাকা এক স্লাইস
গোধূলি আমার
৩
আমার ভেতরে জাগছেন পৌরাণিক বৃক্ষেরা
একে একে
তারা ভেঙ্গে ফেলছেন
পিপড়ের পংক্তি
রন্ধ্রে-রন্ধ্রে, বাকলে
তারা শুষে নিচ্ছেন প্রচ্ছন্ন হরিৎ
গ্রামদেশ
টোটেমের ভাঁজ খুলে সন্তর্পনে বেরিয়ে আসছেন
একত্রিশটা ছায়ার বেড়াল
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন