একটা রঙিন ফুলের পাশে
০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা রঙিন ফুলের পাশে
তিনি দেখছেন
একটা রঙিন ফুলের পাশে
লেখা আছে এবারের বসন্ত
বিথোভেনের সকল প্রজাপতি
চাপল্য নিয়ে উড়ে গেছে
এক অফুরান হর্ষের দিকে
তিনি দেখছেন
খানিক ঢলায়িত কোনো
মালিনীর হাসি
বাগানবিলাস
আহা লাস্যের রীতিনীতি
তিনি জমিয়ে রাখছেন খুব
সবুজ প্রকোষ্ঠে
বুকপকেটের খাঁজে
তিনি তুলে নিচ্ছেন
বসন্তবেলার নুড়ি
এই বিভোর মেট্রোপলিসে
তিনি দেখছেন
লকলকিয়ে বেড়ে ওঠা দালানেরা
নুয়ে আছে ভীষণ
এবার বসন্তে
তিনি দেখছেন রঙমশাল হাতে
মানুষেরা ছড়িয়ে পড়ছে
আনাচে-কানাচে
গোলার্ধ না জেনে
তিনি দেখছেন
একটা রঙিন ফুলের পাশে
কী করে চুপচাপ বসে আছে
সংবেদনের
অধীর প্রজাপতি
------------------------
আন্দালীব, সাম্প্রতিক
(বি.দ্র. জারুল সর্বাত্মকভাবে বসন্ত কিম্বা বর্ষা - এর কোন ঋতুর একক ফুল হিসেবে পরিচিত এই বিষয়ে এখনি নিশ্চিত জানতে পারছি না। তবে নিশ্চিতভাবেই জারুলকে আমি বসন্তে ফুটতে দেখেছি। সঠিক তথ্যটি না জানা অব্দি লেখাটির জারুল শব্দটিকে এডিট করে দেয়া হলো। উল্লেখ্য- প্রাথমিকভাবে লেখাটির নাম 'জারুল ফুলের পাশে' ছিলো)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন