মফঃস্বলীয়

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

শেয়ারঃ
0 0 0

মফঃস্বলীয়

সন্ধ্যের তীর ঘেঁষে কুয়াশার প্রেত নামে। সিগারেটের ধোঁয়াগুলো
প্রবণতাবশত তোমার দিকে যায়। আমাদের মফঃস্বলীয় শব্দেরা
বৃত্তবন্দী এখানে চিরকালীন রিকশার স্থিতিপ্রবণ চাকায়।
স্টেশান-রোড এঁকেবেঁকে চলে গেছে শহর ও অনুভূতিকে দ্বিখন্ডিত করে। আমাদের পর্যটকীয় পদতলে পিষ্টঘাস, মৌসুমজোড়া হিমঘুম;
তবু একান্ত দেয়াল। চুম্বনের বিবিধ মাদক শেষ হয়ে এলে দেখি
তোমার চাদরে থমকে আছে এক মাঝবয়েসী পৌষ।

____________
আন্দালীব, ২০০৪।
এইটা বলতে গেলে 'মান্ধাতা আমলে'র একটা লেখা (জনাব মান্ধাতা নাকি বিশাল ধরনের সম্রাট ছিলেন প্রাচীন ভারতবর্ষে, সূর্যবংশীয় সম্ভবত। ওনাকে নিয়ে হাল্কা রসিকতাও তাই ঠিক হবে না। যাই হৌক, সবাইকে জানাই বিলম্বিত [তবে প্রলম্বিত] ঈদ-শুভেচ্ছা)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আন্দালীবকবিতা ;
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০
কৃষ্ণ তরুণ বলেছেন: 'চুম্বনের বিবিধ মাদক শেষ হয়ে এলে দেখি
তোমার চাদরে থমকে আছে এক মাঝবয়েসী পৌষ।'

ভালো লাগলো কবি।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: কে কবি! আমাকে বলেন নাই নিশ্চয়ই... :)

নাইস মিটিং ইউ 'কৃষ্ণ তরুণ', আপনাকে এই ব্লগে স্বাগত জানাই।
মন্তব্যে ধন্যবাদ।

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
মুক্তি মণ্ডল বলেছেন: পুরান নতুন কোন ব্যাপার না। অনেক পুরান চাদোরো তুলে রেখে গভীর শীতে ঝেড়ে-ঝুড়ে গায়ে দিলে নতুন নতুন লাগে। আর পাওয়া যায় ওম..( ওম শান্তি ওম!)
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন:
সেজন্যেই তো এই শীত-আয়োজনে পুরানো চাদরে খুঁজি
sweet intoxication of the fall

ধন্যবাদ বস।

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৩
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
অনেক দিন পর বস!!!

কবিতা ভালো হইছে।
আপনার হাল-হকিকত ঠিক ত?

ভালো থাকুন।
দেরি হলেও দেহের উপরিভাগের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: আমার 'হাল' তো হারাইছি বেশ আগে। ফলে নিয়ন্ত্রনহীনতায় ভুগি।
হকিকত - এর উপর থেকেও কন্ট্রোল হারাইতে পারি। :)

কোলাকুলি সারা হইলো। শুভেচ্ছা।

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: হ্যাঁ ঈদ-মুবারক

আপনারে চিনতে পারলাম সম্ভবত

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৪
নম্রতা বলেছেন: মফঃস্বলীয় পৌষ মাস !হুটতোলা রিকশার টুং টাং শব্দ ....দুপাশে সারি সারি গাছ ....তারপর ...চায়ের দোকান......এক কাপ চায়ের জন্যে অপেক্ষা.... থেমে থাকেনা কিছুই !
..কবি ! আপনি আবারো মনে করিয়ে দিলেন ...।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: আর আমার মনে পড়ছে একটা মেয়ের ডান গালের উপর কমলা রংয়ের রোদ...

পেছনের জংশন, টুংটাং রিকশা ইত্যাদি।

আহা বছরগুলো কী দ্রুত যায়!

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
আমি ও আমরা বলেছেন: কবিতা সেইরকম হইছে বস। একদম ঢাকা টু ময়মনসিংহ। আহা সেইখানে আমার প্রেম ছিল একদম তরতাজা কিশোর প্রেম।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: সাবধানে খাপ খোলা ভালো। সাইবার স্পেসেরও কান আছে...
শশশশশশ্‌

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
মেঘবাজি বলেছেন: 'মান্ধাতা আমল" এই আমলেও যথেস্ট প্রভাব রাখে, বস:)

পইড়া আরাম পাইছি....
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ বস

০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন:
নিশ্চয়ই সোফা'য় বইসা-বইসা পড়ছেন :)

৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৮
একজন সৈকত বলেছেন: চুম্বনের বিবিধ মাদক শেষ হয়ে এলে দেখি
তোমার চাদরে থমকে আছে এক মাঝবয়েসী পৌষ।
....................

উমমমমমমম....


স্টেশান-রোড এঁকেবেঁকে চলে গেছে শহর ও অনুভূতিকে দ্বিখন্ডিত করে।
.........

সেইরকম !
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ সৈকত ভাই

১০. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০
প্রণব আচার্য্য বলেছেন: মান্ধাতা বাবুর ইতিহাসও জানলাম:)
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আমি অবশ্য নিজেই জানিনা। শুধু জানি যে, প্রাগিতিহাস থেকে ওনাকে রেফারেন্স হিসেবে তুলে আনা হয়....

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: নাকি
ওল্ড ইজ 'টোল্ড' :)

২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: জেনে আমারও ভালো লেগেছে

 

মোট সময় লেগেছে ২.২০১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অস্থির ভেতরে অস্থিরতা..

লেখালিখির © সংরক্ষিত।
© লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই