খননে যা পাই

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪২

শেয়ারঃ
0 0 0

খননে যা পাই

চলো আরো গভীরে খোঁড়া যাক, শ্রেয়তর গভীরে।
বুক থেকে উত্তোলিত আশ্চর্য খনিজেরা এখানে
সাজিয়ে তুলুক একেকটা প্রবল আলিঙ্গন।
চুম্বনে ক্ষয় হোক। ওষ্ঠের বিষে ক্লন্তি নামুক
এমনকি মনসার।

চলো এইপথে নামা যাক, সঙ্গমের গভীরে।
বিভাজনে যৌনতা নয়, অনুভূতি আসুক,
পরমানুভূতি আসুক, অবিশ্রান্ত শরীরমন্থনে।
চুম্বনে ক্ষয় না হোক। শুধু চাষজুড়ে উঠুক বেড়ে
কিছু বোধের শুক্রকীট।

___________
আন্দালীব ২০০৫

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাআন্দালীবকবিতাআন্দালীব ;
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭
গায়ত্রী সান্যাল বলেছেন: আশ্চর্য খনিজেরা এখানে
সাজিয়ে তুলুক একেকটা প্রবল আলিঙ্গন।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: গায়ত্রী সান্যাল

২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০১
আমি ও আমরা বলেছেন: দারুন দারুন।

তুমি ত মনসা নিয়ে ২০০৫ এই কাম সেরে ফেলেছো হে।

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: 'কাম' নিশ্চয়ই এখানে 'কাজ' অর্থে ব্যবহৃত ;)

৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
মেঘবাজি বলেছেন: টুপি হারানো পাঠ!!
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আস্তাগফিরুল্লাহ

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: বস, আপনি কেমন আছেন?
কষ্ট করে এদিকে আসার জন্য কৃতজ্ঞতা জানবেন।

৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
প্রণব আচার্য্য বলেছেন: শ্রেয়তর গভীরে। শ্রেয়তর, সম্ভব?


++
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: হোয়্যার ইজ ইওর রাইট-আপ !

৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
প্রণব আচার্য্য বলেছেন: আমি বিনিত ভাবে দুখিত।
খুব শীঘ্রীই হাতে পাবেন।
১৫ তারিখের মধ্যে। প্রমিস।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: সাউন্ডস গুড। থ্যাঙ্কস।

৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৩
অমিতাভ অধিকারী বলেছেন: অপূর্ব, অনন্য, অসাধারণ!!!
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: টুপিটা থাকলে কী অনায়াস মুখ লুকাতে পারতাম...!

 

মোট সময় লেগেছে ১.০৬৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অস্থির ভেতরে অস্থিরতা..

লেখালিখির © সংরক্ষিত।
© লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই