নীলকুহকের বাড়ি
ঘনবিদ্যুৎ! এই পলকা ট্রিগার, কিছুদূর গেলে মিলবে সুনিশ্চিত
নীলকুহকের বাড়ি। দ্যাখো মেঘের ফুলকি, অনেক বজ্রমাতাল গ্রাম
পেরিয়ে এসেছি আমি এই বনভূম। বাসুকির ফণা জেগে আছে দূর
সমুদ্রবিস্তারে। সহস্র বাতিঘর জ্বলেছে এইখানে, এই অনন্ত টানেল,
কতো নীলরঙ! সময়ের দাগ লেখা আছে সব রেডিওকার্বনে! আজ
এইরাতে কার বয়সের ছল, আজ বিচূর্ণরেখা! কুহকের বাড়ি হাওয়ায়
মিলিয়ে যায় ভ্রমে-বিভ্রমে।
_______
আন্দালীব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


