কল্পিত সুখ শুধু কল্পনায় সুন্দর বাস্তবতায় খুব বেমানান।

স্বাধীনতার অনুশোচনা.....

২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭

শেয়ার করুন:                   Facebook

স্বাধীনতার এত পরেও আমি খুঁজে ফিরি
কোথায় সেই স্বাধীনতার বিক্ষিপ্ত আগ্নেয়গিরি?
বাংলা মায়ের সন্তানের লক্ষ কোটি প্রাণ
কেড়ে এনেছে রক্তের বদলে এদেশেরই মান।


আজও যোদ্ধা ঘুরে ফিরে একটি সনদের আশায়
বৃথা তাদের আরাধনা রক্তাশ্রুতে ভাসায়,
স্বাধীন দেশে আজও তারা পায়না শহীদ ভাতা
নতুন নতুন সরকার শুধু খোলে নতুন খাতা।


আজও এই স্বাধীন দেশে নারী নির্যাতিত
সুষ্ঠু জীবন পায়না কেউ শত ভয়ে ভীত,
আজও এই স্বাধীন দেশে বয় রক্তের বন্যা
কেউ কি দেখতে পায়না মাটির নিঃশব্দ কান্না?


স্বাধীনতা আজ করেছে কেমন জীবন রচনা,
মনে প্রশ্ন জাগে-
একি স্বাধীনতা নাকি স্বাধীনতার অনুশোচনা???

 

 

  • ৬ টি মন্তব্য
  • ৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: ইমরান মামা বলেছেন: ভাল্লাগলো
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।।।

২. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: স্বধীনতা আজ করেছে কেমন জীবন রচনা,
মনে প্রশ্ন জাগে-
একি স্বাধীনতা নাকি স্বাধীনতার অনুশোচনা??? ......কথাটা অনেক অর্থবহ।

কেমন আছো?

শুভেচ্ছা ।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: ভালো আছি।
আপনিও ভালো আছেন নিশ্চয়ই?

৩. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:২৪
comment by: কালপুরুষ বলেছেন: ভাল লিখেছো।

স্বধীনতা = স্বাধীনতা (হবে)
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।
এডিট।

 



 


আনমোনে কিছু ভাবতে যেওনা, তাহলে হয়তো বাস্তবতা থেকে ছিটকে পড়বে বহু দূরে.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬০১৫