somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আব্দুল-২

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটি এবং ক্যাম্পাসের গল্প নিয়ে লেখা সিরিজ এর ২য় খন্ড।

বিগত লেখা(আমাদের আব্দুল ) নিয়ে আব্দুল তীব্র প্রতিবাদ জানাইছে এবং শতকরা ৪০ ভাগ বানোয়াট বলে দাবী করছে। তাই এবার ঠিক করলাম নিজের উপস্হিতিতে ঘটা একটা ঘটনা লিখব।

গত লেখাটা যদি পড়ে থাকেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে লেখাপড়া বা পরিক্ষা নিয়া আব্দুলের যত মাথা ব্যথা, তার থেকে অনেক বেশি চিন্তা ভাবনা হলো সেগুলার আয়োজন নিয়া।

কোনো এক সেমিস্টারের শুরুতে আব্দুলরে খুব সিরিয়াস দেখা গেল। বইপত্র, খাতা, কলম সব কিনা সে রেডি। খাতা কিনছে প্রতি সাবজেক্ট এর দুই দুইটা কইরা। একটাতে Class Note তুলবে, আরেকটাতে Rough করবে।

এখানে বলে রাখা ভালো বই কিনুক বা না কিনুক, সেমিস্টারের শুরুতে আয়োজোন কইরা খাতা কেনা তার বাতিক এবং কিছুদিন পরে কোন খাতা কোন দিকে গেলো কোনো খবর থাকেনা। আমার রুমমেট বখতিয়ার ছিলো সেই খাতা গুলার এক নাম্‌বার কনজিউমার।

এই সেমিস্টারে এক্স্‌ট্রা সিরিয়াস হিসাবে সে খাতা কিনা আমাদের রুমে ঢুকে বখতিয়ারকে নোটিশ দিলো কোনো খাতা যেনো সে দখল না করে।সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে বখতিয়ারকে পাশে বসায়ে খাতার কভারে বড় বড় অক্ষরে নিজের নাম লিখলো "ABDULLAH". রুম থেকে বের হবার সময় আবার বখতিয়ারের দিকে তাকায়ে একটা বিজয়ীর হাসি দিয়া গেলো।

বখতিয়ারের উপর আমার পুরা বিশ্বাস ছিলো। কিন্তু কিভাবে সে খাতাগুলার দখল নিবে এইটা কোনো ভাবেই মাথায় আনতে পারতে ছিলাম না।

এরপর সেমিস্টারের মাঝখানে খাতাগুলার কী হলো, তা আর খোজ নেওয়া হয়নি। যখন পরিক্ষার সময় আসলো, তখন দেখি বখতিয়ার তুমুলভাবে লেখালেখি করতেছে এবং আমার জ়ানা মতে সে কোনো খাতা কিনে নাই। একটু সন্দেহ মনের মধ্যে চারা দিলো, কিন্তু পরে মনে হইলো, খাতা হয়তো সে এবার কিনেই নিয়া আসছে।

পরিক্ষার আর একদিন আছে। এই রকম সময় পোলাপানের গালি শুইনা আব্দুলের সিরিয়াসনেস চারা দিয়া উঠলো। বই খাতা নিয়া বসতে গিয়া দেখে তার খাতা একটাও নাই। সরাসরি আমার রুমে ঢুকে বখতিয়ারকে ধরছে;"মামা ! আমার খাতা কই?"

বখতিয়ার খেইপা আব্দুলকে "মাতারি" বলে স্বম্মোধন করলো এবং স্পষ্ট ভাষায় জানায় দিলো সে কোনো খাতা দখল করে নাই। আব্দুল তো পুরা কনফিউজড!! আমিও বখতিয়ারের মেজাজ দেখে কিছু জিঞ্জাসা করার সাহস পাইলাম না।

সারা মেস খুইজা আব্দুল কারো কাসে খাতার হদিস পাইলো না। এর মধ্যে লিখা অবস্থায় তাপস, সিহানের খাতার কভার চেক করতে গিয়া বিশাল ঝারি খাইলো।

আর সহ্য করতে না পাইরা আবার আমার রুমে ঢুকে বখতিয়ারকে চ্যালেঞ্জ করে বসলো। আমি দেখলাম অবস্থা তো খারাপ। গ্যাঞ্জাম তো দেখি একটা লাগতেছে। আব্দুলের পক্ষ নিয়া আমি বখতিয়ারকে রিকোয়েস্ট করলাম খাতার কভার দেখাইতে। কিন্তু বখতিয়ার আর কোনো ভাবেই খাতা উল্‌টাইতে দিবে না।

আব্দুল খাতা নিয়া টানাটানি শুরু করলো।টানাটানিতে এক সময় খাতা ছিটকে পড়ল এবং কভার পেজে লেখা আবিষ্কার হইলো

"BOKHTIAR"
"GIFTED BY"
"ABDULLAH"
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×