শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী হাইল হাওর হয়ে উঠতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলা কিয়দংশ এবং শ্রীমঙ্গল উপজেলার বৃহদাংশ নিয়ে বিস্তৃত হাইল হাওর পাখি, মৎস্য এবং প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভান্ডার হিসেবে সুপরিচিত। এ হাওরকে এককালে বলা হত বৃহত্তর সিলেটের মৎস্য ভান্ডার। হাওরটি বর্ষায় ১৪ হাজার হেক্টর এলাকায় বিস্তৃত হয়ে পড়ে এবং শুকনো মৌসুমে ৪ হাজার হেক্টর জলাভূমিতে সংকুচিত হয়ে যায়।
শ্রীমঙ্গলের প্রসিদ্ধ এই হাইল হাওরে প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে হাইল হাওরকে একটি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিগত তিন দশক ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্ম পরিকল্পনার কথা শোনা গেলেও এগুলোর কোনোটিই আলোর মুখ দেখেনি।
এ অবস্থায় আমেরিকান সংস্থা ইউএসএআইডি’র সহায়তাপুষ্ট মাচ্ প্রকল্প (ম্যানেজম্যান্ট অব এ্যাকুয়াটিক ইকোসিস্টেম থ্রো কমিউনিটি হাজবেন্ড্রি) ১৯৯৯ সালে হাইল হাওরের জলাভূমি সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের কর্ম পরিকল্পনা হাতে নেয়। এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে হাওরের বাইক্কা বিলে ২৫০ একরের এলাকায় গড়ে তোলা হয় মৎস্য অভয়াশ্রম। এটি এখন সংরক্ষিত এলাকা। গত ৫/৬ বছর ধরে এখানে মাছের বংশ বিস্তারের সাথে সাথে সমাগম ঘটছে হাজার হাজার বিদেশী পাখির। প্রস্ফুটিত পদ্ম আর বিরল প্রজাতির নীলপদ্ম এবং শাপলা শালুকে এখন অপরূপ রূপ ধারণ করেছে বাইক্কা বিল।
জীববৈচিত্র ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাইল হাওরের বাইক্কা বিল এখন জলজ সম্পদের অমূল্য ভান্ডার। শিক্ষা, গবেষণা ও চিত্ত বিনোদনের জন্য এই বিল এখন অনন্য একটি স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক শোভা দেখে পর্যটক ও প্রকৃতি পিপাসুরা বিমোহিত হয়ে যান। গত ৩/৪ বছর ধরে মানুষ প্রকৃতির এই অপার সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে ছুটে আসছেন। স¤প্রতি মাচ্ প্রকল্প এখানে ৩১ ফুট উচ্চতার ত্রিতল বিশিষ্ট একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করেছে। যা দেশের জলাভূমি এলাকায় স্থাপিত প্রথম পর্যবেক্ষণ টাওয়ার। এ টাওয়ারের ভেতর অভয়াশ্রম ও হাওরের মানচিত্রসহ পাখি ও মাছের ছবিসহ বিভিন্ন তথ্য স্থাপন করা হয়েছে ও এখানে রয়েছে বাইনুকোলার। যা দর্শক ও পর্যটকদের শিক্ষা ও গবেষণামূলক কাজে সহায়তা করছে।
স¤প্রতি বার্ড লাইফ ইন্টারন্যাশনাল নামের একটি আন্তজাতিক সংস্থা হাইল হাওরকে একটি গুরুত্বপূর্ণ পাখি এলাকা হিসেবে স্বীকৃতি ও আন্তর্জাতিকভাবে তালিকাভূক্ত করেছে। প্রতি বছর শীতের মাঝামাঝি সময়ে এশিয়ান ওয়াটার বার্ড সেনসাস এর আওতায় হাইল হাওরে পাখি গণনা করা হয় এবং এই তথ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ জীববৈচিত্রপূর্ণ অঞ্চলগুলোর অন্যতম এ হাওরটি ৯৮ প্রজাতির মাছের আবাসস্থল এবং ১৬০ প্রজাতির পাখির বিচরণক্ষেত্র।
শ্রীমঙ্গলের হাইল হাওর হয়ে উঠতে পারে আকর্ষনীয় পর্যটন কেন্দ্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।