somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নতুন ২.৫ কোটি ভোটারের একজন ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচার হবে । হতেই হবে। কিন্তু কোনো ইবলিশের কাছে হাত জোর করে বলবনা বিচার চাই । কারো কাছে বিচার "চাই" না ।



......................................................................................................

প্রথমবারের মত ভোটার হয়েছি।

বড় যন্ত্রনায় আছি ।

সব দলগুলোই আমাকে টার্গেট করেছে । নানান ধরনের অফার । আমি কিছু বলছিনা । শুধু শুনি । কেউ আমাকে চাকরী দিয়ে দেবে ( যোগ্যতা না থাকলেও ), কেউ বিদেশ যাবার ব্যবস্থা করবে । কেউ বদলে দিতে চায় আমার দিন , কেউ দেশ। গীবত করাও ভালই চলছে । অমুক দল ক্ষমতায় গেলে দেশের ভবিষ্যত অন্ধকার ! আমরা ছাড়া দেশের কথা কেউ ভাবেনা ! (ওরে আমার দরদী রে ! )

আমার ভোটটা পাবার জন্য এতদিন ধরে দলগুলো যে প্রচারনা চালালো....
......

......

তা একদম ব্যর্থ ।

sorry.
বিশ্বাস করতে পারলামনা কারো কথাই । নিশ্চিত প্রমান দেখার পরও কিভাবে বিশ্বাস করি বলুন ? প্রতিটি দলের মূল লক্ষ্য একটাই, যেকোনভাবে ক্ষমতায় যাওয়া । এর জন্য তারা জোট বাধতে পারে প্রয়োজন হলে ইবলিশের সাথেও ।
যুদ্ধাপরাধীদের বিচার হবে । হতেই হবে। কিন্তু কোনো ইবলিশের কাছে হাত জোর করে বলবনা বিচার চাই । কারো কাছে বিচার "চাই" না । স্বাধীনতা , অধিকার , চেয়ে পাওয়া যায়না । ছিনিয়ে নিতে হয় । আমার পূ্র্বপুরুষ কারো কাছে চেয়ে স্বাধীনতা পায়নি । রক্তের মূল্য দিয়ে অর্জন করেছে ।
তাদের অপমান করবনা ।

জামায়াত প্রসঙ্গে নতুন করে কিছু বলতে চাইনা কারন এটাকে আমি বাংলাদেশী দল বলে মনে করিনা । কাজেই হিসেবের বাইরে । কিন্তু তাই বলে আওয়ামী লীগকে ভোট দেবোনা । কোনোমতেই নয় । যুদ্ধাপরাধীদের বিচার করার যে মুলো দেখিয়ে তারা ক্ষমতায় যেতে চাইছে সেটি বিশ্বাস করবার একটি কারনও নেই । যখন ক্ষমতায় ছিলো তখন করেনি , এবারও করবেনা , বাজি । শ্রদ্ধেয় শহীদ জননীর সাথে বিশ্বাসঘাতকতার অপরাধ আমি ক্ষমা করতে পারছিনা । করবনা ।
তার বদলে বিশ্ববেহায়া এরশাদ ? কখনো নয় ।

সাধারন জনগনের মধ্যে যে কয়েকটি তীব্র অনুভূতি কাজ করে, সেগুলোকেই বিভিন্নভাবে কাজে লাগায় রাজনৈতিক দলগুলো । কেউ ধর্মকে ব্যবহার করে , কেউ মুক্তিযুদ্ধকে । জাতি হিসেবে আমরা ভীষন আবেগপ্রবন ! বারবার বিশ্বাস করি , বারবার ঠকি ।

আমার জন্য কিছু অপশন থাকলে ভালো হত । ভাবছি ছোট দলগুলো কেমন ? আচ্ছা, সাধারন জনগনের হাতে কোনো ক্ষমতা নাই কেন ? আমরা আমাদের পছন্দমতো প্রার্থী দাড় করাতে পারিনা কেন ? নিয়ম টিয়ম মানতে ইচ্ছা হয়না । মনে হয় , এমন একটা ব্যবস্থা করা যেত যে সবাই নিজেদের পছন্দের প্রার্থীর নাম সাজেস্ট করবে । সেখান শিক্ষা , দেশের কাজে অবদান ইত্যাদির ভিত্তিতে একটা বাছাই হবে ।

আমাদের বড় দূর্ভাগ্য যে তাজউদ্দিন আহমেদ, শহীদ জননী জাহানারা ইমামের মত পবিত্র কিছু মানুষ আমরা হারিয়েছি ।
শোধ নেব । নেবই ।


সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×