এই যে ছবি !
নাফ নদীতে ভোরবেলা
নীল সমুদ্র পেরিয়ে দারুচিনি দ্বীপের পথে
পানিতে হঠাৎ দেখা গেল একটি স্পষ্ট রেখা মোহনা আর সত্যিকারের সমুদ্রকে আলাদা করে দিয়েছে। এপাশের পানির রং হালকা আর ওপাশে ঘন নীল।
বাঁচাও বাঁচাও আমি বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছি
কক্সবাজারে গেলে হিমছড়ি তো যাওয়াই উচিত। আমরা রওনা হয়েছিলাম ইনানী বীচ । যাবার পথে গাড়ি থামিয়ে একটু দেখে গেলাম আরকি।
হিমছড়ি ঝর্না। মানুষজনের অবস্থাটা দেখসেন ?
হিমছড়ি পাহাড়ের ওপর থেকে তোলা। যে রাস্তাটা ধরে আমরা এসেছি , রাস্তার ধার জুড়ে ঝাউগাছের সারি। সমুদ্রে মেঘের ছায়া পড়েছে।
নানা ধরনের ফল বিক্রি হয় পাহাড়ের নীচে । মাঝখানের এই লাল ফলটার নাম টিপাফল। টিপে টিপে খেতে হয় তাই। টক।
কক্সবাজার থেকে ইনানী সৈকত অনেক বেশী ভাল লাগসে । প্রবালে ভর্তি ।
ইনানী থেকে কক্সবাজার যেতে পথে অনেকগুলো দারুন বিশাল বিশাল ঝর্না আছে। বর্ষায় সেগুলির আসল রূপ পাওয়া যায় । ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়াতে ছবি দেয়া গেলনা। আমার কাছে তো হিমছড়ি ঝর্নার চাইতেও এগুলো অনেক বেশী সুন্দর মনে হয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



