আমার প্রিয় পোস্ট
- Scriptwriting - কিভাবে আপনার শর্ট ফিলিমের জন্য স্ক্রিপ্ট লিখবেন - প্রথম পর্ব - মাস্টার
- আনলিমিটেড ডাউনলোড (দেশি সাইট) - সাব্বির সবার জন্য
- রেসিপি পোস্ট ২ – গোলাপ ফুল পিঠা - কলম.বিডি
- বিভিন্ন পিকনিক স্পট ও রিসোর্টের ঠিকানা - ***হাফিজ***
- ইন্সপায়ারিং স্টোরীঃ যে গল্প গুলো আপনাকে কাঁদাবে-ভাবাবে, আপনার হারানো উৎসাহ ফেরত দিবে! গ্যারান্টি দিলাম! - স্বর্ণমৃগ
- খুশকির সহজ সমাধান - অনির্মীলিত
-
ই-বুক মেলা..... আপনার পছন্দেরটি বেছে নিন। একদম ফ্রী
- অন্ধকারের রাজপুএ
- মুভি ডাউনলোড= [ স্বরলিপি থেকে পি এইচ ডি]। আসেন।তাড়াতাড়ি। ফাইনাল পরীক্ষা - দিপ
- জেনে নিন মুভি প্রিন্টের সকল টার্মের মানেঃ ক্যাম, টেলিসিন্ক, আর-৫, স্ক্রিণার ইত্যাদি - বিডি আইডল
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-২ - নুভান
- ইউটিউব ভিডিওকে সরাসরি mp3 ফরমেটে ডাউনলোড করুন কোনো সফ্টওয়্যার বা এড-অন ছাড়াই ( জানলে ভালো, না জনালে আরো ভালো মার্কা পোস্ট ) - উণ্মাদ তন্ময়
- Youtube থেকে Video ফাইলকে Audio আকারে ডাউনলোড করা - শাহাদাত রুয়েট
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন( Facebook Timeline) এক্টিভেট করে নিন আপনার প্রোফাইলে খুব সহজে
- বল্টু মিয়া
- ক্যাথেড্রাল - প্রথম পর্ব - নিথর শ্রাবণ শিহাব
- Pen drive কে RAM বানান !! - অ্যাঙ্গেল বয়
- আমার মোবাইল ছিনতাই এবং তা উদ্ধারের কাহিনী.... - সাহস
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
-
ব্যাগভর্তি সিডনী শেলডন!!!
- রাফি মাহমুদ
- জীহ্বায় গিট্টু লাগাইতে চাইলে আহেন...
- (অ)ভদ্র ছেলে
- গাড়ী কেনার টুকিটাকি - পাললিক মন
- Photo Editing এর সাতকাহন - ইভা লুসি সেন
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- একটি গল্পের খসড়া (চিত্রনাট্য) - সেলিম তাহের
- মৌলভীবাজারের কমলগঞ্জের গহীন অরণ্যঘেরা হামহাম জলপ্রপাত আজও রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে - সফটওয়্যার
- কক্সবাজার ভ্রমনের জন্য কিছু হোটেল ও বাসের যোগাযোগ নম্বর - রঙ্গিন স্বপ্ন
- হুম….সম্ভব আপনার ডাউনলোড স্পীডকে সর্বচ্চ ৫০ গুন বৃদ্ধি করা! + [টিউটোরিয়াল] - অন্ধকারের রাজপুএ
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি
(আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি) - আলআমিন মিরাজ
- অসভ্যতা- - অপ বাক
- ..........ডাইনী বুড়ি, মুইল্লা ও পাতি শিয়াইল্লার গল্প........... - রেজোওয়ানা
- শুধু আজকের জন্য ।। দুটি পোস্ট একসাথে প্রকাশিত হলো। রিপোষ্ট হয়ে। - smdjisan
- পেরেম একবার আইছ্যালে জুৎ কইররা, আমারে যে রাইক্ষা গেলে কাইত কইররা।
- সরল মানুষ
- চলুন জেনে নেই খাঁটি মধু চিনব কিভাবে - ছাত্র ও শিক্ষক
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- ....আসুন ফটোগ্রাফি শিখি .... নিজে নিজে ..... ২য় পর্ব .. - একলা পাখি
- ঘোলা ছবি পরিস্কার করুন এক সেকেন্ডে!!! - হাসান জোবায়ের
- পদ্মা রিসোর্ট, লৌহজং, মুন্সিগঞ্জ - আনিসুজ্জামান রাসেল
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- তেলাপোকার একটি চিকিৎসা - শিক কাবাব
- একটি আধুনিক রূপকথা - হিমু
- ২৯ তম বিসিএসের মানসিক দক্ষতার প্রশ্নপত্রঃ দেখি কোনটা পারেন - টুটুল বরকত
- লাগবে নাকি?- আস্ত রবীঠাকুর-এর বৈদ্যুতিক সংস্করণ (নোবেল ছাড়া)
- রান০০৭
- কিছু মজার দৃশ্য - দীপান্বিতা
- যারা স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন তাদের জন্য ► ফাটাফাটি ডাউনলোড
- অক্টোপাস
- এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না - রাগ ইমন
- কোলে নেওয়ার সাধ - ছায়া দে
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- আমার দেখা ভালোলাগা কিছু চলচিত্র - মে ঘ দূ ত
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- মিসড কল অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে রিয়েল টাইম কলের এসএমএস আপডেট পেতে হলে যা করবেন (ইন্জ্ঞিনিয়ারস টেকনিক )
- ইন্ঞ্জিনিয়ার
- হেল্প: ডিজিটাল কেমেরা কিনতে চাই ... কোনটা কিনব? - ওরাকল
- লিংক জেনারেটর আসলে কি এবং একটি দারুন লিংক জেনারেটরের ঠিকানা। - অমিত০৯৭
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- নেটবুক লাগবে নেটবুক (পরামর্শমূলক) (আপডেটেড) - প্রজন্ম একুশ
- নেটওয়ার্কিং পাঠশালা - ১ ( বিষয় : ইন্টারনেটের জন্ম ও ইন্টারনেটের বা ইন্ট্রানেটের ব্যান্ডউইথ ও ক্যাবলিং ) - বিপ্লব কান্তি
- ফেসবুকের সেরা একটি ট্রিক, ফেসবুক ইউজারদের কাজে আসবেই ! ! ! - পাপী
- ছোট একটা Seacrh টিপস - নাফিস ইফতেখার
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- Resume Support সহ Movie Download করুন (No Premium Account Needed)-পর্ব-০১ - সুফল_আমার_নাম
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- গাঙ্গারিডাই এর পথে - সৌম্য
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- মাটি ও মানুষের কবি: ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে! - ম্যাভেরিক
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ৩] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- মাসুদ রানার অরিজিনাল বইসমূহ - কাকতারু্য়া
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
হিন্দি সিরিয়াল-এর পোস্টমর্টেম , খাব না মাথায় মাখব
? পর্ব-১
০২ রা মে, ২০১০ রাত ১:৪৩
টিভি দেখার ক্ষেত্রে মেয়েদের একনম্বর ফেভারিট হল হিন্দি সিরিয়াল , এই কথাটা ইদানিং খুব শুনছি । আমি অবলা বুদ্ধিহীনা মেয়েমানুষ । খেলাধূলা বুঝার জ্ঞান নাই । টক শো দেখতে গেলে মাথাটা কেমন জানি চক্কর পারে
। সংবাদ ? সেটাও তো একবার দেখছি জীবনে (মুজতবা আলীর সেই গল্পের মত- "বই ? সেও তো ওর একটা আছে" )। একবার দেখেই হয়ে গেছে আমার । রোজ রোজ একই খবর দেখে লাভ কি ? ওদের মূল বক্তব্য তো একটাই । দেশ রসাতলে যাচ্ছে ( বিরোধীদলীয় মিডিয়া )/দেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে (সরকারি) । আর নাটক সিনেমা এগুলোও নাকি সব ভারতেরই নকল । অতএব মানুষ টিভি ছেড়ে দেখেটা কি ? অন্তত একটা মোটামুটি মানের ইন্টারনেট সংযোগ যার আছে সে টিভি দেখতে যাবে কোন পরানের দুষ্কে তা ভেবে পাইনা ।
তবুও মানুষ টিভি দেখে এবং আমার সাম্প্রতিকলব্ধ জ্ঞান অনুযায়ী , বস্তাপঁচা সব অনুষ্ঠানের প্রচার এবং প্রসারের অপবাদ পুরোটা মেয়েদের ঘাড়েই । খোঁজ নিয়ে এমনকি এর সত্যতাও খানিকটা পেয়ে আমি বে-জবান হয়ে যাই । এবং এ হেন হিন্দি সিরিয়ালের রসেবঞ্চিত আমি হঠাৎ করেই ভীষন কৌতুহলী হয়ে উঠি ।
আমার টিভি দেখা মানে হল রিমোট হাতে নিয়ে ফ্রিকোয়েন্টলি টেপাটেপি , যতক্ষন ভালো লাগে । কোনো চ্যানেলে চোখ আটকে গেলে সেখানে একটু দাড়ানো । তাও পাঁচ মিনিটের বেশী নয় । কবে কোন চ্যানেলে কি অনুষ্ঠান দেখায় তা মুখস্থ করে রাখা এবং সময়মত "প্রেজেন্ট স্যার" হওয়া আমার পক্ষে বেসম্ভব একটা কাজ । জীবনে আমি কোনদিন কিছু মুখস্থ করছি এই অপবাদ আমার কোনো টিচারও আমাকে দিতে পারেনাই ।
যাক মূল কথায় আসি । এই চ্যানেল টেপাটেপির সময় হিন্দি, তামিল , কোরিয়ান , ফরাসী , অনেক কিছুই দেখছি । কোনো কোনোটা বেশ ভালো মানেরই মনে হইছে কোনোটা দেখে কান্দন আইছে
। কানতে কানতে ঘরে গিয়া বইয়ের তাক থেকে ১০০ বার পড়া জিনিষ ১০১ তম বার পড়তে শুরু করছি । অতএব সেইসব নাটকই দেখবার জন্য এত পাগল হওয়ার কি আছে তা ভেবে ভেবে আমার মাথা ভোঁ ভোঁ করতে থাকে । মনে হয় যেহেতু আমি কোনকিছুই মনোযোগ দিয়ে দেখিনা তাই এর আসল রসাস্বাদনে বঞ্চিত হইছি । অতএব নিজেকে আপডেট এবং স্মার্ট করে তোলার খায়েশে কয়েকদিন ব্যাপক গবেষণা চালাইলাম হিন্দি সিরিয়াল নিয়া । তারই ফলাফল আমার এই প্রতিবেদন , যারা হিন্দি নাটক বিষয়ে 'ক-অক্ষর বলতে-নেই-মাংস' , বিশেষভাবে তাদেরই উপকারার্থে । বিশেষ কৃতজ্ঞতা স্বীকার তাদের প্রতি , যারা আমাকে ১০০০ পর্ব-ব্যাপী চলা সিরিয়ালের কাহিনী সম্পর্কে জ্ঞাত করিয়াছেন । মাত্র কয়েকদিনের গবেষণায় মাথা-মুন্ডুহীন সেই কাহিনী বুঝতে পারা আমার অসাধ্য ছিল ( শুনছি খোদ রাইটাররাও নাকি বুঝতে পারেননা ) ।
হিন্দি সিরিয়াল দেখতে বসলে প্রাথমিকভাবে চোখ জুড়ায় । আহারে কি রং-বেরঙের জামা । ঘরের একেক দেয়ালের একেক রং । আর ঘর সাজানির বাহারই বা কত
। নায়ক-নায়িকারাও বড়ই সৌন্দর্য
। কি তাদের চোখ-মুখের ভাব , কতইনা তাদের গালে-মুখের রং , আর না জানি কত তাদের পেমেন্ট
। এসমস্ত জিনিষ ভাবতে ভাবতেই দেখবেন এক সিরিয়াল শেষ হয়ে অন্য সিরিয়াল উপস্থিত । কিন্তু তাতে চিন্তার কিছু নাই কারণ কাহিনীর তেমন কোনো হেরফের হয়না । যে কোনো একটা নাটক যেকোনো জায়গা থেকে দেখা শুরু করেন । কোনো তফাৎ বুঝবেননা । যাহা বাহান্ন তাহাই একশ' বাহান্ন । এমনকি তাহাই দুইশ' বাহান্ন , তিনশ' বাহান্ন । এপিসোডের নাম্বার যতই বাড়ুক না কেন , কাহিনী কিন্তু বাড়েনা । আমার একটা সুবিধা হইছে । আমি চল্লিশটা চ্যানেল ঘুরে এসেও দেখি নায়িকার কান্দার দৃশ্য তখনও শেষ হয়নাই ।
দৃশ্য ১ : নায়ক-নায়িকার বিয়ের অনুষ্ঠান । নায়কের মা হঠাৎ উষ্টা খাইছে । সবার মাথায় বাজ পড়তেছে । "এ তো আপশাকুন হোগ্যায়া" । নায়কের জয়েন ফ্যামিলি । চল্লিশজন মেম্বার , সবার মাথায় কিভাবে বাজ পড়তেছে একজন একজন করে দেখানো হবে
। এক দৃশ্যে এক এপিসোড কাবার ।
দৃশ্য ২ : খলনায়িকার( নায়িকার সতীন/শাশুড়ী/যেকোন মেয়ে ) চিন্তা করার দৃশ্য । এত জোরে জোরে চিন্তা করতেছে যে পাশের ঘর থেকে নায়িকা শুনে ফেলে
। "ক্যা হোগা মেরি আগলি চাল ?"
দৃশ্য ৩ : সবচাইতে কমন দৃশ্য এইটা । নায়িকা কানতেছে । কেন কানতেছে সেইটা একটা রহস্য । এইটার কারণ একেক এপিসোডে একেকটা হইতে পারে । কারণ যাই থাকুক, নায়িকার রিঅ্যাকশন একটাই । প্যাঁন্দানো ।
দৃশ্য ৪ : এইটা রোমানঠিক দৃশ্য । প্রতিটা সিরিয়ালে এই দৃশ্যটা থাকবেই । কুনো ছাড়াছাড়ি নাই । নায়ক-নায়িকার প্রথম দেখা হইছে । নায়িকা হঠাৎ উষ্টা খেয়ে পইড়া গেলো নায়কের কোলে । নায়ক এক হাতে নায়িকারে ঝুলায় রাখছে । দুইজনে দুইজনের চোখের গভীরে হারায়া গেলো
। চামে হিন্দি সিনেমার গান ঢুকায় দিলো । একটা নাটকে দেখি নায়িকা বেশী মোটা হওয়ার কারণে নায়কের কোলে ঝুলতে অপারগ হওয়ায় দৃশ্যটারে উল্টায়া দিছে । নায়কই নায়িকার কোলে ঝুলাঝুলি করতেছে
।
দৃশ্য ৫ : এই টেকনিকটা এত বেশীবার ইউজ করা হইছে যে ভারতীয় দর্শকরাও বিরক্ত হইয়া গেছে । নায়ক মইরা গেছে । নায়িকা কানতে কানতেই আবার বিয়া করছে । বিয়া করার পরপরই প্রথম নায়ক হাজির । মইরা গিয়া কেমনে আবার নায়করা ফেরত আসে এইডা আমারে জিগায়োনা ভাইডু , আমি নিজেও এইটা গবেষণা কইরা বাইর করতে পারিনাই ।
এর পরের পর্বে থাকবে বিশেষ বিশেষ জনপ্রিয় নাটকের গল্পের পোস্টমর্টেম । ব্যপক মজার কাহিনী ।
হিন্দি সিরিয়াল-এর পোস্টমর্টেম, শেষ পর্ব
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হিন্দি সিরিয়াল ;
প্রকাশ করা হয়েছে: হাসি হাসি পায় বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আমি আবার কারে হার্ট করলাম ?
লেখক বলেছেন: আপনার এই বক্তব্য নিয়ে আরেকটা গবেষণা হইতে পারে
রিসাত বলেছেন:
hell is full of psycho
অন্য কেউ বলেছেন:
চ্রম চ্রম!!
লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা
রাজসোহান বলেছেন:
প্লাস +
লেখক বলেছেন: হিন্দি সিরিয়ালরে মাইনাস -
তাশমিয়া বলেছেন:
হা হা হা।টক শো দেখতে মজা লাগে।
mm1,mm2 এর মুভিগুলোও দেখতে পারেন।
হিন্দি চ্যানেলে টাইম পাস করতে হলে সি আই ডি দেখবেন।যদিও মান ভাল না,তবে অন্য হিন্দি সিরিয়াল থেকে কম বোরিং।
লেখক বলেছেন: আপু রে আমার সমস্যা হইলো , হিন্দি বাংলা ইংরেজী কোনো চ্যানেলেই ১০ মিনিটের বেশী একনাগাড়ে দেখার ধৈর্য্য নাই । সিআইডি ভয়ংকর বোরিং লাগে । হিন্দি চ্যানেলে একমাত্র কয়েকটা নাচের অনুষ্ঠান দেখে ভাল্লাগছে । ওইটার নাম ডিআইডি ।
লেখক বলেছেন: এই গবেষণা চালাইতে গিয়া আমার অবস্থাটা কি হইছে সেইটা চিন্তা করেন একবার
সরল মানুষ বলেছেন:
একটা নাটকে দেখি নায়িকা বেশী মোটা হওয়ার কারণে নায়কের কোলে ঝুলতে অপারগ হওয়ায় দৃশ্যটারে উল্টায়া দিছে । নায়কই নায়িকার কোলে ঝুলাঝুলি করতেছে ।
জটিল লিখছেন
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
নিশাচর নাইম বলেছেন:
আপনার গবেষণা ১০০% সঠিক। এইগুলা কেমনে যে মানুষ গলধঃকরন করে ওইটা নিয়া একটা গবেষণা করেন। আরেকটা জিনিস দেখলাম নিদ্রিষ্ট একটা সিন কে বারবার দেখায়। ১ বার উপর থেকে তো আরেকবার নিচ থেকে।কত এঙ্গেল থেকে দেখায়।
লেখক বলেছেন: হবে হবে সবকিছু নিয়াই গবেষণা হবে
লেখক বলেছেন: সেই গবেষণাগ্রন্থটা আমি ভারতে পাঠাইতে ইচ্ছুক
কুঁড়ের বাদশা বলেছেন:
একটু পর পর যেই ধাম ধাম শব্দ হয় মনে হয় যেন কেয়ামত হয়ে গেছে
লেখক বলেছেন: ওগুলা হল বাজ পড়ার শব্দ । একটু পর পর সবার মাথায় বাজ পড়ে । ধরেন নায়ক বাইরে যাচ্ছে । মা বলতেছে "রুকো" । ওমনি সবার মাথায় একে একে বাজ পড়বে । এরপর মা ক্লিয়ার করবে , "খানা খা-কার যাও "
নষ্ট ছেলে বলেছেন:
প্রশ্ন: চুইংগাম আর সিরিয়ালের মধ্যে পার্থক্য কি?
.
.
উত্তর: দুইটাই টানলে লম্বা হয় কিন্তু চুইংগাম এক সময় ছিড়ে যায় আর সিরিয়াল ছিড়ে না।
লেখক বলেছেন: আরেকটা উত্তর : আপনি চুইংগাম খান । কিন্তু সিরিয়াল উল্টা আপনার মাথা খায় ।
নষ্ট ছেলে বলেছেন:
প্রশ্ন: চুইংগাম আর সিরিয়ালের মধ্যে পার্থক্য কি?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
উত্তর: দুইটাই টানলে লম্বা হয় কিন্তু চুইংগাম এক সময় ছিড়ে যায় আর সিরিয়াল ছিড়ে না।
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
লেখক বলেছেন: এইটা অবশ্য ঠিক যে আধাঘন্টার নাটক দেখার চেয়ে আধামিনিটের ট্রেইলার দেখা অনেক বেশী সুবিধাজনক
।
সাঈফ শেরিফ বলেছেন:
ভূগোলের দোষে পরজীবী বাঙালিরা হিন্দি ভাষা ভালই রপ্ত করেছে। হিন্দি ভাষায় নিখুত উচ্চারণ ভঙ্গি, সাবটাইটেল ছাড়াই হিন্দি ভাষার ব্যাপক বোধগম্যতা দিয়ে যারা নিজেদের পরজীবী উদ্ভট মস্তিষ্ক ভরাট করে রেখেছেন, তার অর্ধেক শ্রম/আগ্রহ ইংরেজিতে দিলে দেশের উৎপাদন, আর্থিক ও জ্ঞানগত ভাগ্যটা আরো সুপ্রন্ন হত। উল্টো হিন্দি ভাষা রপ্ত করে গাটের পয়সা খরচ করে বিনোদনের জন্য ব্যাপক আকারে হিন্দি সংস্কৃতি আমদানির বিলাসিতা করছি। জাতি হিসেবে ঘিনঘিনে পরজীবিতার নমুনা আর কী হতে পারে!
লেখক বলেছেন: একটা মজার কথা বলি । আমাদের কাজের বুয়ার কোনো অক্ষরজ্ঞান নাই । কিন্তু হিন্দি কথা বুঝতে তার বিন্দুমাত্র অসুবিধা হয়না । ইনফ্যাক্ট, সে আমাকে নাটকের গল্প বুঝতে ব্যাপক সাহায্য করছে ।
আসলে হিন্দি , অসমিয়া , বাংলা এই ভাষাগুলা একই ভাষাগ্রুপের সদস্য হওয়ায় একটা জানলে অন্যগুলো এমনিতেই সহজ হয়ে যায় । কোনো নতুন ভাষা শিখার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই । আমার আপত্তি ওই ভাষা বা সংস্কৃতির বাজে দিকগুলো গ্রহণ করতে ।
সৌম্য বলেছেন:
ফাটায়া লিখছো। জটিলস হইছে। পুরাই হিন্দি সিরিয়ালের মতো। হা হা হা হা। আসলেই খুব ভাল্লাগছে।এইটার লিঙ্ক সবাইরে পাঠাইতেছি।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ধইন্যা
সত্যান্বেষী বলেছেন:
আমি এই সিরিয়ালগুলোর জন্য এখন নিজঘরে পরবাসী। এগুলো চলার সময়ে মনে হয় আমি এক টর্চার সেলে আটকা পড়ে আছি, ঘরে নাই। টিভির রুমে না গেলে কি হবে। সেকেন্ডে সেকেন্ডে বস্তাপচা যাত্রাপালার মতো দ্রীম দ্রীম, ক্রুক ক্রুক, বুম বুম ইত্যাদি হঠাৎ হঠাৎ বেজে উঠা বিচিত্র শব্দ শুনতে শুনতে শুনতে আমি সত্যিই ক্লান্ত। পোস্টে প্লাস।
লেখক বলেছেন: ভাই আপনার জন্য সহমর্মিতা
।
লেখক বলেছেন:
সমুদ্র কন্যা বলেছেন:
সাঁইইইইই........ঝাঁআআআআআ...........দ্রুম.............ধুপ...............এগুলা হচ্ছে আপনার লেখা পড়ে আমার রিএ্যাকশন। এখন হাসবো।
হাহা হিহি হোহো হেহে.......যান, আপনেরে অট্টহাসি দিয়ে দিলাম।
লেখা জট্টিল হইছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু
লেখক বলেছেন: ধন্যবাদ
রাজীব বলেছেন:
একটি জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে সিরিজ শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: হি হি হি তা তো বটেই তা তো বটেই
তুষারকনা বলেছেন:
হিহিহিহি......অফিসে যখন ইভিনিং ডিউটি থাকে,টিভি-টা আমার দখলে থাকে....সাথে কিছু ছেলে কলিগও সংগী হয়।এরা ক্রমাগত গালাগালি করে যে এই সিরিয়াল বাসায় আমার বউ দেখে,বাসাতেও অত্যাচার,অফিসেও অত্যাচার...ব্লা.ব্লা.ব্লা..।কিন্তু সেই সাথে অতি মন দিয়ে তারাও দেখে সিরিয়াল লেখক বলেছেন: ছেলেরা কখনো সিরিয়াল দেখেনা এইটা কিন্তু মিছা কথা । একবার আমার এক ক্লাসমেটরে জিগাইছিলাম তার প্রিয় অনুষ্ঠান কি ? সে গলায় সুর তুইলা কয় , শাকু-ন-ত-লা-আ-আ-আ-আ....
পথ হারা পাখি বলেছেন:
@তুষারকনা,হেগো মাথা মুন্ডু ও মনেহয় একই রকম,পোস্টমর্টেম চলতে থাকুক,বাংগালির মাথায় কিছু ডুকানো দরকার,
দৃশ্য ১ : নায়ক-নায়িকার বিয়ের অনুষ্ঠান । নায়কের মা হঠাৎ উষ্টা খাইছে । সবার মাথায় বাজ পড়তেছে । "এ তো আপশাকুন হোগ্যায়া" । নায়কের জয়েন ফ্যামিলি । চল্লিশজন মেম্বার , সবার মাথায় কিভাবে বাজ পড়তেছে একজন একজন করে দেখানো হবে । এক দৃশ্যে এক এপিসোড কাবার ।
লেখক বলেছেন: হেগো মাথা মুন্ডু ও মনেহয় একই রকম
একমত ।
লেখক বলেছেন:
সুরঞ্জনা বলেছেন:
জব্বর খাডি কথা কইছেন। এই না বুঝনের দুস্কেই টিভি দেখন ছাড়ছি। খালি বিয়া করতেই আছে করতেই আছে, কুনু বাধা নাই। এইগুন দেইক্ষাই তো পুলা মাইয়াগো মাতা নষ্ট।
লেখক বলেছেন: টিভি দেখার চাইতে ব্লগ পড়া অনেক ভালো
, তাইনা আপু ?
আই.কিউ. বলেছেন:
পরের পোষ্টের অপেক্ষায় থাকলাম
লেখক বলেছেন:
আসছে শীঘ্রই.....
লেখক বলেছেন: কতগুলা নায়ক আছে আমার কাছে তো জন্ডিসের রোগীর মত লাগে ।
লেখক বলেছেন: তোমার কমেন্টের জবাব দিয়েছি ওখানে । অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য । তুমিও অনেক ভালো থেকো নিশু
অগ্নির বলেছেন:
এইমাত্র জনাব ডান্সটোন আমাকে একটি মাইনাস প্রদান করিয়াছেন । উনি সম্ভবত হিন্দি ছিরিয়ালের বিশেষ ভক্ত । উনার বিশেষ জায়গায় জ্বলুনি উৎপাদনার জন্য ক্ষমাপ্রার্থী
নষ্ট ছেলে বলেছেন:
লেখক বলেছেন: আরেকটা উত্তর : আপনি চুইংগাম খান । কিন্তু সিরিয়াল উল্টা আপনার মাথা খায় । খিকজ...........
আমার মাথা ক্যামনে খাইব আমি তো সিরিয়ালের ধারে কাছেও নাই
লেখক বলেছেন: 'আপনি' বলতে 'নষ্ট ছেলে'-রে বুঝাইনাই । জেনারালাইজ করে বলছি । যারা সিরিয়াল দেখে অথবা দেখতে বাধ্য হয় তাদের কথা
।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
চরম পোস্ট! শাড়ি আর গয়নার বাহারের কথাও কিছু কৈতেন।
লেখক বলেছেন: সেসব কইতে গেলে তো মহাভারত হইয়া যাইবেক ।
তবে শাড়ী গয়নার বাহার দ্যাখতে কিন্তুক ভালাই লাগে
লেখক বলেছেন: বুঝা যাইতেছে পোস্ট ভাল কইরা না পইড়াই মন্তব্য কইরা ফেলছো । আমি তো বলছিই এইটা আমার কয়েকদিনের ব্যাপক গবেষণার ফসল ।
কাহিনি কিরে, ওখানেই আসে না কি খানিকটা আগাইসে.
কোনখানে আসে তা তুমি জানলা ক্যামতে ? মনে হইতেসে এ বাবদে তুমার ভাল জ্ঞান আসে । আমগো লগে একটু শেয়ার কর ।
তোমারে চিনি বইলা তো মনে পড়েনা। প্রথমেই তুই তুকারি শুরু করলা ?
লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা
০৩ রা মে, ২০১০ রাত ১:১৪
লেখক বলেছেন: বুঝা যাইতেছে পোস্ট ভাল কইরা না পইড়াই মন্তব্য কইরা ফেলছো । আমি তো বলছিই এইটা আমার কয়েকদিনের ব্যাপক গবেষণার ফসল ।
কাহিনি কিরে, ওখানেই আসে না কি খানিকটা আগাইসে.
কোনখানে আসে তা তুমি জানলা ক্যামতে ? মনে হইতেসে এ বাবদে তুমার ভাল জ্ঞান আসে । আমগো লগে একটু শেয়ার কর ।
তোমারে চিনি বইলা তো মনে পড়েনা। প্রথমেই তুই তুকারি শুরু করলা ?
****************
সরি, আমি আপনার এই লেখাটা আমার ফেইসবুকে শেয়ার করেছিলাম। অপি আমার ফ্রেন্ড। ও ভেবেছে আমি লিখেছি এই পোষ্ট টা। তাই তুই করে বলেছে। প্লিজ কিছু মনে করবেন না।
লেখক বলেছেন:
![]()
ইস্ ।
আমি কিন্তু কিছু মনে করিনাই । আসলে আমি ভেবেছিলাম এটা আমারই কোনো ফ্রেন্ড কিন্তু আমি চিনতে পারছিনা । 'দোস্ত' সম্বোধন দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম ।
তার মানে এই না যে আমাকে সম্মান দেখায় আপনি আপনি করতে হবে ।
আমাকে তুমি করেই বল আপুনি । চাইলে তুই করেও বলতে পার
।
দিগন্ত বলেছেন:
+++++++++++
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপু রে তুমিও কিন্তু পোস্ট ভালো করে পড়নাই । আমি আপু নাকি ভাইয়া তা কিন্তু পোস্টে বলাই আছে
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
রাজীব বলেছেন:
পরের পর্ব কই?
নৈশচারী বলেছেন:
টিং টিং! নতুন পোস্ট দিব এখন! সময় থাকলে পইড়ো! কেমন আস তুমি?
রাজীব বলেছেন:
কয়দিন অপেক্ষা করবো?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কৃষ্ণচূড়া ।
বিদ্রোহী-৪৬২ বলেছেন:
আপনাকে যোগচিহ্ন দেয়া হলো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ।
জনৈক আরাফাত বলেছেন:
তবুও মাইনষে এইসব খাইতেছে তৃপ্তি সহকারে।
লেখক বলেছেন: ভালো কিছু না দিলে তো মানুষ বাধ্য হয়ে খারাপটাই নেবে । রুচিটা তৈরী করে দিতে হবে আর দায়িত্বটা অনেকটাই আমাদের মিডিয়ার ।
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
চুরি যাওয়া আগুন... বলেছেন:
চ্রম হইসে। পেলাচ, পেলাচ, পেলাচ, পেলাচ...ওইসব কিছু জানিনা মামা, পরের পর্ব চাই। নাইলে আপনার কিন্তু খবর আছে...
লেখক বলেছেন: পরের পর্ব দেয়া হইসে তো ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
নীল কষ্ট বলেছেন:
নায়িকা এত কান্দে তবুও মেকাপ নষ্ট হয় না। এই সব সিরিয়াল কেন দেখে মানুষ তার কোন উত্তর নাই।
লেখক বলেছেন: আমারও একি কোশ্চেন ।
লেখক বলেছেন: মেকাপ না করে ঘুমাইলে জামাই ঘুমের মধ্যে ভূত ভাইবা চিক্কুর দিয়া উঠতে পারে ।
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপনারেও পিলাস , পোস্ট পড়ার জন্য ।
ত্রিনিত্রি বলেছেন:
হিহিহিহি, জটিল লিখেছেন আপু। পরের পর্ব আগামী দিন এসে পড়বো। হিন্দি সিরিয়াল শেষ দেখেছি ছোট বেলায়, ২০০২ সালে। কিন্তু কোন বাসায় বেড়াতে গেলে ওই ভ্যাজর ভ্যাজর চলছে। এবং অবাক কর ঘটনা হচ্ছে ২০০২ সালে যা চলছিল, ২০১১ তেও তাই চলছে।
আপু, আপনার "এ তো আপ্সাগুন হো গেয়া" পড়ে হাসতে হাসতে পড়ে গেলাম। এই ডায়ালগটা মনে হয় দিনে না হলেও ১০০ বার বিভিন্ন সিরিয়ালে দিতে থাকে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু , পোস্ট পড়ার জন্য । এইটা সত্যি কথা কারো বাসায় বেড়াতে গেলে দেখি মেহমানের দিকে মনোযোগ না দিয়ে তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত । সিরিয়াল শেষ না হইলে নাস্তাপানির আশা নাই
।
অহন_৮০ বলেছেন:
আমি বাসার ২টা রিমোট ভাংছি মা আর বোনের সাথে রাগারাগি কইরা এই সব সিরিয়াল নিয়া.....তার পরও যেই সেই..কিযে দেখে?????????? আল্লাহ জানে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...































.jpg)

battary to!!!