আমার প্রিয় পোস্ট

হিন্দি সিরিয়াল-এর পোস্টমর্টেম , খাব না মাথায় মাখব B:-) B:-) ? শেষ পর্ব

৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৭

শেয়ারঃ
0 94 1

হিন্দি সিরিয়ালের পোস্টমর্টেম, পর্ব-১

[ সময়মত পরের পর্বটা দিতে না পারায় আমি খুবই লজ্জিত । কি আর কমু দুঃখের কথা । ইন্টারনেট আছিলনা তিন মাস । তিন মাস পর নেটে বসতে গিয়া দেখি ক্যামনে পিসি শাটডাউন করতে হয় ভুইল্লা গেসি ]

প্রথমেই বইলা নেই , আজকের পোস্টটা কিন্তু সিরিয়াস আলাপের । কাজেই কেউ হাইসা আমার পোস্টের ভাবগাম্ভীর্য নষ্ট করবেননা । আগের পোস্টে বলছিলাম যে সিরিয়ালগুলার গল্পের পোস্টমর্টেম করা হবে । কালকে নেটে বইসা দেখি পুরনো ক্যাচাল ফিনসে হাজির । বহু পুরাতন ভাব , নব আবিষ্কার । হিন্দি সিরিয়ালের শিক্ষনীয় দিক , এর থীম ,"পারিবারিক পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা,দায়িত্ব-কর্তব্যবোধ,সামাজিক মূল্যবোধ"-এর প্রশংসা কইরা পোস্ট । মাইলাসে মাইলাসে সে পোস্ট সয়লাব । অর্থাৎ কিনা ব্লগাররা কেউ এগিলি দ্যাহেনা । আর যদি কেউ সিরিয়ালপ্রেমী সংখ্যালঘু থাইকা থাকে, তারা উত্তেজিত ভায়োলেন্ট সুশীল ব্লগারগো ডরে কাছে ভিড়তে পারেনাই ।

কিন্তু আমার কথা সেইটা না । কথা হইলো , যারা দ্যাহেনা তারা ক্যান দ্যাহেনা ? যারা দ্যাহে তারাই বা কি দ্যাহে ? ভারতে কি ট্যালেন্টেড রাইটারদের অভাব ? ক্যান তারা বারবার নতুন বোতলে পুরানা মাল ছাড়ে ? পিছনের কারণটা কিন্তু নিছক বিনোদনের চাইতে অনেক বেশী । যেহেতু ব্লগে এদানিং অভিজ্ঞ সিরিয়ালদর্শী বর্তমান , আমাদের অনেক সন্দেহ আর বিভ্রান্তি আমরা যাচাই করিয়া লইবার মানুষ পাইছি । গল্পে কুনো ভুল থাকলে তিনি ধরাইয়া দিবেন ।

হিন্দি সিরিয়ালের মূল টার্গেট যে নারীজাতি তাতে কোনোই সন্দেহ নাই । এমন কোনো সিরিয়াল আমার চোখে পড়লনা যার মূল চরিত্র পুরুষ [মনে হয় খালি সিআইডি ছাড়া।] বুঝাই যায় যে নারী-দর্শকদের আকৃষ্ট করতেই সব নাটকগুলি নারীপ্রধান । কিন্তুক কথা হইলো, নারীজাতির প্রতিই এ অহেতুক পক্ষপাতিত্ব ক্যান ? পুরুষদের কি সাধ-আল্লাদ বইলা কিছু নাই ? তারাও তো টিভি দ্যাখে ? টিভির রিমোটের উপরে হাত বুলাইতে তাদেরও তো দিল-জিগার চায় ? তবে কেন এ হেন জেন্ডার-ডিসক্রিমিনেশন ?

কারণটা আমাদের এক অভিজ্ঞ আপা কিন্তু কইয়া দিসে । শিক্ষনীয় অনেক বিষয় আছে এতে , য্যামন এর থীম , সামাজিক দায়িত্ববোধ-ভালুবাসা ব্লা ব্লা ব্লা । আপার উপরে কোনো রাগ নাই , কারন তিনি নিজে সুস্থ চিন্তার [আন্তরিকভাবেই বল্লাম কিন্তু, খোঁচা দেইনাই, সত্যি] , তাই তার চোখে সুস্থ জিনিষই পরছে । কিন্তু আমার স্বভাব খারাপ, খালি পঁচা ইদুরের গন্ধ পাই । শিক্ষনীয় বিষয় খালি নারীর জন্য ক্যান ? কি এমন শিখাইতে চায় তারা নারীরে ?
এইখানে আইসা আমি সব ব্লগারদের সাথে দ্বিমত । সবাই দেখি মন্তব্য করছে নারীদের কূটনামি শিখানো হয় । পুরাই ভূয়া কথা । [ তা হইলেতো আমি নিজেও সিরিয়াল দ্যাখতে লাইনে বইসা পড়তাম। কূটনামি অনেক কাজে দ্যায় কিন্তু বাস্তব জীবনে ;) ] কুটনামি আর ষড়যন্ত্র দ্যাখানো হয় ঠিকই , কিন্তু মূল উদ্দেশ্য ওইটা শিখানো না । আগে এইটা বুঝেন , নারীদের কূটনামি ক্যান শিখাইতে যাইবো তারা ? নিজেগো পায়ে নিজে কুড়াল মারবো কোন দুঃখে ?

আসলে ঠিক উল্টা । নারীদের সঠিক সহবত ও ধর্ম-কর্ম শিক্ষা দেয়াই সিরিয়ালগুলির মূল উদ্দেশ্য । বিশ্বাস করলেননা ? ফান মনে হইলেও কথাটা সত্যি । পুরুষতান্ত্রিক সমাজ আধুনিক নারীগো লইয়া যে বিপাকে পড়সে [জামাইগো সেবা করতে চায়না, পয়সা-পাতি না থাকলে বেইল দ্যায়না, ঘরের বউ পর্দা না করিয়া চাকরি করতে চায়, ইত্যাদি ইত্যাদি] , তার সফল সমাধান এই হিন্দি সিরিয়াল । যারে বলে মাছের ত্যালে মাছ ভাজা । যারে বলে কাঁটা দিয়া কাঁটা তুলা । কি আর কইতাম সেই প্রতিভাময় প্রযোজক-নির্মাতাদের কথা , যারা এক মন্তর দিয়া কাল-নাগিনি নারীর বিষ নামাইয়া দিসে । হে বাঙ্গালার পুরুষজাত , তুমরা যদি জানিতে এই সিরিয়ালামৃতে তুমাদের জন্যে ভবিষ্যতে কি উপকার নিহিত আছে, তবে কদাচ এর বিরোধিতা করিতেনা । বরং আদর করিয়া বউয়ের হাতে নিজেরাই রিমোট তুলিয়া দিতে । বাজার হইতে "ক্যাংকা" টিভি কিনিয়া বউকে উপঢৌকন দিতে ।


ভারত দিনে দিনে পুরানো কুসংস্কার ছুড়ে ফেলে আধুনিক দেশ হয়ে উঠছে । ধর্ম নিয়া তাদের কোনো কুসংস্কার বা মৌলবাদ নাই । অন্তত এসব কথাই তারা প্রচারমাধ্যমগুলাতে প্রচার করে , অথবা করতে চায় । আসেন দেখি প্রগতিশীল আধুনিক ভারতের নাটকের থীম বা গল্পগুলি, এবং তাদের নারী-স্বাধীনতার স্বরূপ ।

মূল থীম ঘুরে-ফিরে একটাই । প্রধান নারী-চরিত্রটার জীবনের যত দুঃখ-কষ্ট-সমস্যা , এবং ক্যামনে সে এসব সমাধান করে। এবং এর মধ্য দিয়ে নারীজাতিকে তার মত হইতে মেসেজ দ্যায় । এর কোনো ব্যতিক্রম নাই । থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় । আশ্চর্যের বিষয় হইলো , সব নাটকেই এই মেসেজ পুরুষের আদি ও অকৃত্তিম সেই মেসেজ । নারী তুমি সহনশীলা হও । তুমি দুধে ধোয়া তুলসীপাতা হও । এবং পুরুষের সেবা কর ।
তবে নারীদের কিনা এতটা সোজাসুজি তিতা লাগতে পারে , তাই আধুনিকতার মোড়কে মুড়াইয়া , একটু চিনি মিশাইয়া , এই উপদেশ দেয়া হয় । শাড়ী-গয়নার বাহার দ্যাখার লোভে হইলেও যেন নারী এসব দেখতে বসে । নায়িকার মত সুন্দরী এবং জনপ্রিয় হবার লোভেও যেন তাদের চরিত্র অনুসরণ করে ।


সহনশীলা সেইসব মহৎ নায়িকাদের গল্প, যারা আধুনিক নারীদের আইডল :


নাটক ১ : পাভিত্রা রিশতা : [পিউর রিলেশনশিপ] : জিটিভি-তে প্রচারিত এই নাটক আমাদের শিক্ষা দ্যায় পিউর রিলেশনশিপ ক্যামন হওয়া উচিত । মোটর মেকানিক নায়কের ফ্যামিলি মিথ্যা বলে নায়িকার সাথে বিয়ে দিছে যে নায়ক গ্যারেজের মালিক [রিলেশনের শুরুতেই মিথ্যা] । ঘটনা জানাজানি হয়ে গেলেও নায়িকা সবকিছুই এ্যাক্সেপ্ট করে নেয় , কারণ সে তো একনিষ্ঠ নারী [ শিক্ষা: নারীজাতি তোমরা এমন হও ] । উল্লেখ্য , নায়িকার পড়াশোনা খুব অল্প । কিন্তু সে ঘরের কাজ-কামে এক্সপার্ট । নায়িকার ভাবী [খলনায়িকা] শিক্ষিত এবং চাকরী করে । কিন্তু সে খুবই খারাপ মহিলা ! খালি ষড়যন্ত্র করে । [অতএব নারীজাতি তোমরা এমুন হইয়োনা ] ।
নায়িকার শাশুড়ী ছলে-বলে-কৌশলে ছেলে আর ছেলেবউয়ের সম্পর্ক ভাঙার চেষ্টা করে । বউয়ের উপরে ভয়ংকর অত্যাচার করে , যৌতুক চায় । কিন্তু নায়িকা কোনোই প্রতিবাদ করেনা । কারণ, সে তো খুব ভালো মেয়ে । তাছাড়া "শশুরাল কি ইজ্জত" রক্ষা করা তো নারীদের পবিত্র দায়িত্ব । তার কাছে তো এটা "পাভিত্রা রিশতা" ।

উসকে বাদ তো কামাল হি হোগায়্যা :-* । কুথা থেইকা কই গেলোগা কয়দিন ঠিক ঠাওর করতে পারিনাই । হঠাৎ দেখি কি , নায়ক একলগে দুই বউ নিয়া বাস করতেসে একই বাড়িতে । স্বেচ্ছাসেবীদের জিগাইলাম , এ্যা ? এইটা ক্যামনে ঘটল?
: প্রথমজনরে তালাক দিতে চায় । নানান ঝামেলায় পুরাপুরি তালাক দেওয়া হয়নাই । কয়দিন পরে দিবে ।

তাইলে দুই নাম্বার নায়িকা এখানে কি করতাছে ?
: দ্বিতীয়জনরে এখনো তো পুরাপুরি বিয়া করেনাই । কয়দিন পরে করবে :-/

বা বা বা । একজনরে অর্ধেক তালাক দিয়া রাখছে , আরেকজনরে অর্ধেক বিয়া কইরা রাখছে । দুই-আধা বউ নিয়া সুখের জয়েন ফ্যামিলি :-/। পাভিত্রা রিশতা । :D

আশ্চর্যের ব্যাপার হইলো যে নায়িকার এসবে কুনোই সমস্যা নাই । সে সবতাতেই রাজী-খুশী ।


নাটক ২: ছোটি বাহু : [না ঘরকি না ঘাটকি] : হিন্দি নাটকের একটা কমন স্ট্রাটেজী হইলো , দুইটা নারী-চরিত্রকে পাশাপাশি তুলনা করে দেখানো হবে । একজন কতটা খারাপ আর তার তুলনায় অন্যজন কতটা ভালো । কি কি করাটা খারাপ চরিত্রের লক্ষণ আর কেমন হওয়াটা ভালো চরিত্রের লক্ষণ । খারাপ হলে সেসব নারীর জীবনের পরিণতি কি হবে তাও হাতেনাতে প্রমাণ করে দেখায় দিবে ।
এই নাটকেও নায়িকা "রাধিকা" আদর্শ নারী । যথারীতি ক-অক্ষর-গোমাংস । পড়ালেখা করার কোনো ইচ্ছাও তার নাই, কোনো উচ্চাকাংখাও নাই । সে চায় শুধু ধর্ম-কর্ম আর পূজাপাঠ করতে । ঘরের কাজকর্ম বলার আগেই ঝাপায় পড়ে করে ফেলে । যে যতই অত্যাচার করুক না কেন , টু শব্দও উচ্চারণ করেনা । তার জীবনের যত সমস্যা আছে সব সে ভগবানের ঘাড়ে চাপায় দিয়ে নিশ্চিন্ত হয়ে গেছে । অপরদিকে তার বোন "বিশাখা" বড়ই খারাপ চরিত্রের । সে পড়ালেখা জানে । উচ্চাকাংখী । মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে চায় । যাকে ভালবাসে তাকে বিয়ে করতে চায় । কে নায়কের বউ হবার যোগ্য ? কে হবে তাদের ছোটি বাহু ? উত্তরটা কি বলে দিতে হবে ?


নাটক ৩: ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায় : [ডোন্ট টক] : গবেষণার খাতিরেও এমনকি আমি এটা বেশিক্ষণ দেখা সহ্য করতে পারিনা । এতটাই অশ্লীল নাটক এইটা । যতবারই চোখে পড়ে বমি এসে যায় । নাটকটা দেখলে সন্দেহ হয় আমি কি আসলেই ভারতীয় কালচার দেখতেছি নাকি ইসলামী মৌলবাদীদের পর্দাপ্রথার উপর নির্মিত কোনো ডকুমেন্টারি । এই নাটকটা দেখে আমি আবিষ্কার করছি যে আমাদের নারীদের অবরোধ প্রথাটার জন্য আসলে কোনো ধর্মই দায়ী না । এটা আমাদের উপমহাদেশের পুরুষদের আন্তরিক ইচ্ছা , হিন্দু হোক বা মুসলিম ।
নাটকের মূল থীমটা হলো একজন ভদ্রঘরের মেয়েকে কিভাবে পর্দা করে আদবের সাথে চলা উচিত । বিয়ের পরে শশুরবাড়িতে গিয়ে কেমন আচার ব্যবহার করা উচিত । মেয়েপক্ষের আচার ব্যবহার কেমন হবে ছেলেপক্ষের সাথে । মোট কথা বৈবাহিক সম্পর্কের পুরা গাইড দিয়া দিছে । নায়িকা পড়াশুনা করছে কিন্তু চাকরি করবে শুনলে শশুরবাড়ির লোকের মাথায় বাজ পড়ে [হামারি ইজ্জতদার ঘরকি বাহু...!!!???] হানিমুনে যাইতে চায় শুইনা মাথায় বাজ পড়ে [হামারি ইজ্জতদার ঘরকি বাহু...!!!???] । নায়ক নায়িকাকে একটা প্রপার্টি কিন্যা দ্যায় বইলা মাথায় বাজ পড়ে [হামারি ইজ্জতদার ঘরকি বাহু...!!!???] । মাথায় ঘোমটা দিতে ভুইলা গেছে [:-/:-/:-/.!!!???] শপিং করতে চাইসে [:-/:-/:-/.!!!???] মোট কথা নায়িকা যা কিছুই করতে যায় [ আজকালকার মেয়েদের মত] , যেকোনো কথাই কইতে যায়, তার সবই খারাপ প্রমাণ করা হয় । এবং কেন এইসব মাইনা নেওয়া উচিত , তার উপর প্রতি পর্বেই শিক্ষাদান করা হয় । আর নায়িকাও নিজের ভুল বুঝতে পাইরা ভাল হইয়া যায় । আর কইতে পারতাসিনা বমি আইতাছে ।


এইবার যে নাটকটার কথা বলব এটা সত্যিই একটা ভয়ংকর নাটক ।
নাটক ৪: প্রতিজ্ঞা : নায়ক ইভ টীজার । নায়িকা প্রতিবাদ করতে যায় । এবং তার ফলে বেয়াদব নায়িকা ও তার পরিবারের কি শাস্তি হয় সেটার উপর গল্পটা । নাটকে দেখানো হয় ইভ টীজার হলেও নায়ক খুব ভালো । যদিও সে নায়িকাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করে তবুও সে খুব রোমান্টিক । যদিও সে নারীর গায়ে হাত তোলাকে কোনো অপরাধ মনে করেনা , তবুও সে বেশ ন্যায়পরায়ন গোছের । বিশ্বাস করেন আর না করেন , এই সবই একই চরিত্রে সমাবেশ ঘটায় দ্যাখাইছে । এবং যদিও নায়িকা প্রফেসরের মেয়ে এবং নায়ক অশিক্ষিত , [এই নাটকে উল্টা ] তবুও সে নায়িকার পতি-পরমেশ্বর । অতএব বারবার নায়কের জিত আর নায়িকার জব্দ হওয়া । ইভ টীজারদেরকে ঘৃণা না করে নারীরা যেন তাদেরকে ভালবাসে সেই শিক্ষা দেওয়া হইসে নাটকটাতে ।


আর কত বলব ? প্রতিটা নাটক ঘুরে-ফিরে একই । মেয়েদেরকে ত্যাগের মাহাত্ম্য শিক্ষা দেওয়া । এই শিক্ষা দিয়া পুরুষরা কি করবে বলেন ? এইজন্যই হিন্দি সিরিয়াল তাদের উদ্দেশ্যে না । এইজন্যই হিন্দি সিরিয়ালের কোনো দরকার নাই পুরুষদেরকে আকৃষ্ট করার ।

আরও অনেক অপমানজনক ব্যাপার দেখানো হয় যার সব বর্ণনা করতে বসলে পোস্ট ফুরাবে না । শশুরবাড়ির ইজ্জত রক্ষার্থে নায়িকা নিজের বাপ-মা-কে ঘর থেকে অপমান কইরা বাইর করে দেয় । লাথ্থি-গুতা খাইয়া আধা-তালাক-দেয়া জামাইয়ের বাড়িতে পইড়া থাকে । নিজের সতীন-এর লিগা জান কুরবান কইরা দ্যায় । এগুলা সবই আদর্শ নারী-চরিত্র । আর যেসব প্রতিবাদী নারী আছে যারা চিল্লাফাল্লা কইরা কথা মানতে চায়না [ এদেরকে বেসিকালি খুব খারাপ চরিত্র হিসেবে দেখানো হয়, ষড়যন্ত্রকারী ঘর-ভাঙানি, যেন মেয়েদের এসব ছাড়া আর কাজ নাই] , তাদের পরিণতি হয় ভয়ানক । মোটকথা যুগ-যুগান্ত ধরে নারীদেরকে যেভাবে ট্রেইন করতে চাওয়া হইসে সেটারই সফল ফর্মূলা এই হিন্দি সিরিয়ালের চিনি-মাখানো বিষ ।

এসব দেখতে গেলে নিজের ওপরই ঘৃণা হতে থাকে । আসলেই কি মেয়েরা এতটাই নীচু , এতটাই আত্মসম্মানজ্ঞানহীন , এতটাই অবমাননার যোগ্য ? এবং মধ্যযুগীয় চিন্তাধারার বাহক এই সব সিরিয়ালগুলিই মেয়েদের এত প্রিয় ??? মেয়েরা আহাম্মক । আসলেই আহাম্মক ।


আমি কিন্তু এটা বলিনা যে হিন্দি চ্যানেলগুলি বন্ধ করে দেয়া হোক । তথ্যপ্রযুক্তির এই যুগে কোনোকিছু নিষিদ্ধ করাটাই আমার ভাল লাগেনা । ভারতীয় চ্যানেলে যে কোন ভালো অনুষ্ঠানই হয়না তা তো না । কেন আমাদের এই বিচার-বুদ্ধিটুকু থাকবেনা যে আমরা ভাল-খারাপ দুটাই দেখে তার মধ্য থেকে ভালোটাকে চিনে নিতে শিখবো ? "দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি ?"
যা কিছু খারাপ তা নিষিদ্ধ করার আইডিয়াটা ঠিক পায়ে ময়লা লাগায় গবুচন্দ্র রাজার পৃথিবী মুড়ে দিতে চাওয়ার মত । নিজের পা-টা মুড়ে নিলে কি হয় ? কি হয় নিজের বিবেকটা ব্যবহার করলে ? ভালো-খারাপ দুটাই দুনিয়াতে থাকবে এটাই তো স্বাভাবিক । ওরা খারাপ কিছু তৈরী করছে , আমাদেরকে সেটার নকল করতে হবে কেন ? আমাদেরকে পাগলের মত সেটার পূজা করতেই বা হবে কেন ? আমরা নতুন কিছু বানাই, যা আমাদের বিশ্বাসকে প্রতিফলিত করবে । নাকি আসলে আমাদের অবচেতন মনে আমরাও ধারণ করি এই অবমাননার বীজ ? তাইতো আমাদের দেশেও এত জনপ্রিয় এই হিন্দি সিরিয়াল । খেয়াল করে দেখছেন যে নারী-অবমাননার এই রূপ কিন্তু আমাদের খুবই চেনা ?


আমার মনে হয় , আমরা আমাদের নিজেদের বাড়িতে যদি নিজেদের সংস্কৃতির চর্চাটা বজায় রাখি , অন্যদেরকে বুঝতে সাহায্য করি এইসব ভূয়া নাটকের অসারতা , আর তার পরিবর্তে ভাল কিছু দিতে পারি , তাহলে হিন্দি সিরিয়ালের কুফল কাটিয়ে উঠবার জন্য যথেষ্ট ।

আমি বলি কি, রিমোট নিয়ে কাড়াকাড়ি না করে, নিজেদের পরিবারের মেয়েদেরকে সম্মান করেন এবং তাদের আত্মসম্মানবোধের ভিত টা গড়ে উঠতে সাহায্য করেন [যদি সত্যিই সদিচ্ছা থাকে] । ভালো কিছু দিলে সবসময় ভালো কিছুই ফিরে পাবেন ।




















 

প্রকাশ করা হয়েছে: হাসি হাসি পায়  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৯
সীমানা পেরিয়ে বলেছেন:
আমার মনে হয় , আমরা আমাদের নিজেদের বাড়িতে যদি নিজেদের সংস্কৃতির চর্চাটা বজায় রাখি , অন্যদেরকে বুঝতে সাহায্য করি এইসব ভূয়া নাটকের অসারতা , আর তার পরিবর্তে ভাল কিছু দিতে পারি , তাহলে হিন্দি সিরিয়ালের কুফল কাটিয়ে উঠবার জন্য যথেষ্ট ।
ভালো লিখেছেন।
৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: থ্যাংকস সীমানা । তবে একটু অবাক । মাত্র দুই মিনিটে এ পোস্ট পড়লেন কেমনে ? নাকি না পড়েই... ?

৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: মূলত এ লাইনটাই আমাকে খুব কষ্ট দিসে ।

৩. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৮
নষ্ট ছেলে বলেছেন: হিন্দি সিরিয়ালে একটাই দেখার জিনিস আছে, মাইয়াগুলা বড়ই সৌন্দর্য ;)
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: জি জনাব । মেয়েরা শুধু হিন্দি সিরিয়ালে না , সবখানেই দেখার জিনিস ।

৪. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৯
নৈশচারী বলেছেন: আপু এই পোস্ট আমি প্রিয়তে রাখলাম! এক্কেবারে জায়গামত হাত দিসো! যতবার হিন্দী সিরিয়ালগুলা চোখের সামনে পড়ে ততবার ঠিক এই কথাগুলাই মনে হয়! কোনো বিচারবুদ্ধিসম্পন্ন মানুষের এইসব সিরিয়াল দেইখা এই জিনিসগুলা না বুঝার কথা না! কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হইল, বিশ্বাস কর আর নাই কর, আমাদের দেশের মেয়েদের একটা বড় অংশের মন মানসিকতাও ওই হিন্দী সিরিয়ালের আদর্শ নায়িকাগুলার মত! তারাও ভালো মেয়ে বলতে ঐরকম মেয়েই বুঝে!
তোমারে শতকোটি থ্যাঙ্কস এই পোস্টটার জন্য! এই পোস্ট পড়ে যদি মাইনষের বোধ বুদ্ধি হয়!
৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৯

লেখক বলেছেন: থ্যাংকস :) । কেমন আছো নিশু ? অনেকদিন ব্লগ থেকে দূরে আছি তাই তোমার ব্লগে যাওয়া হয়নাই ।
মনে হয় পোস্টটা ভুল সময়ে দিসি ।

৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৬. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
কবির চৌধুরী বলেছেন: আমার মনে হয় , আমরা আমাদের নিজেদের বাড়িতে যদি নিজেদের সংস্কৃতির চর্চাটা বজায় রাখি , অন্যদেরকে বুঝতে সাহায্য করি এইসব ভূয়া নাটকের অসারতা , আর তার পরিবর্তে ভাল কিছু দিতে পারি , তাহলে হিন্দি সিরিয়ালের কুফল কাটিয়ে উঠবার জন্য যথেষ্ট ।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: জি ।

৭. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আমরা আমাদের নিজেদের বাড়িতে যদি নিজেদের সংস্কৃতির চর্চাটা বজায় রাখি , অন্যদেরকে বুঝতে সাহায্য করি এইসব ভূয়া নাটকের অসারতা , আর তার পরিবর্তে ভাল কিছু দিতে পারি , তাহলে হিন্দি সিরিয়ালের কুফল কাটিয়ে উঠবার জন্য যথেষ্ট ।
- সহমত।

৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৮. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:০১
সৌম্য বলেছেন: খুব বেশী জটিল। বুঝতে কষ্ট হইতেছে। ৩ বার পড়লাম। কিন্তু অর্থ কিছুই বুঝলাম না। বার বার ব্রেনে ঠোক্কর খেয়ে ফেরত আসছে।
৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: তোমার ব্রেন এখন হ্যাং হয়া আছে । কিছু ঢুকানোর চেষ্টা কইরোনা , ক্র্যাশ করতে পারে । আপাতত সেফ মোডে কাজ চালাও । পরে বুঝায়া দিমুনে ।

৯. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৫
নৈশচারী বলেছেন: এতকিছু চিন্তা করার দরকার নাই! ব্লগে এইসব ক্যাচাল থাকবেই! এতদিন পরে হলেও পোস্টটা যে দিসো তাতেই খুশি!
আমি আছি মোটামুটি! তুমি ভালো থেকো সবসময়! আর পারলে ব্লগে নিয়মিত হইও!
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: তোমার মেইল এ্যাড্রেসটা দিও তো । পরে মুছে দিবো ।

১০. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: এসব দেখতে গেলে নিজের ওপরই ঘৃণা হতে থাকে । আসলেই কি মেয়েরা এতটাই নীচু , এতটাই আত্মসম্মানজ্ঞানহীন , এতটাই অবমাননার যোগ্য ? এবং মধ্যযুগীয় চিন্তাধারার বাহক এই সব সিরিয়ালগুলিই মেয়েদের এত প্রিয় ??? মেয়েরা আহাম্মক । আসলেই আহাম্মক । [/sb

আসলেই এই সেন্সটা মেয়েদের যে কবে আসবে?

যাই হোক যা লিখেছেন এক কথায় চরম হয়েছে।

প্রিয়তে রাখলাম।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: মেয়েদের আহাম্মক বলায় মজা পাইসেন, না ? :|

পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৩১ শে জুলাই, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: পেয়েছি ।

১২. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:১৭
সত্যান্বেষী বলেছেন: অসাধারণ লিখেছেন।

যাই হোক এত লাখ লাখ নারী যে ঘরের নিভৃত স্বাচ্ছন্দে বসে বসে এসব হা করে গিলছে তার কি কারণ? নাকি তারা পোষা প্রাণী হয়ে থাকতেই অধিক পছন্দ করে? এসব নিয়ে পরবর্তী পোস্টে কিছু বইলেন।

তবে নিজস্ব চিন্তাশক্তি আছে, সৌন্দর্যবোধ আছে এমন কিছু বিরল শ্রদ্ধেয় নারী হয়তো এই ক্যাটাগরীতে পড়েন না। তবে আমি বলছি সেই সংখ্যা গরিষ্ঠ নারীর কথা যারা এইসব সিরিয়াল খায়, পরে, এবং যাপন করে।
৩১ শে জুলাই, ২০১০ রাত ৩:৪০

লেখক বলেছেন: আপনার এই প্রশ্নের উত্তর আসলে অনেক আগেই দিয়ে গেছেন বেগম রোকেয়া । কয়েক হাজার বছর ধরে চলে আসা মানসিকতা উপড়ে ফেলা কি এতই সহজ ? বিশেষত যখন নারী নিজেই পুরুষতান্ত্রিকতার বাহন হয়ে উঠে বিশ্বাস করতে শুরু করে যে আসলেই তারা দাসীর জাত ।


টিভি জিনিসটা এমনিতেও খুব খারাপ একটা নেশা । মানুষকে নিজের মগজ খাটাতে দেয়না ।

৩১ শে জুলাই, ২০১০ রাত ৩:৪২

লেখক বলেছেন: থ্যাংকস্ দুখী । ১ম পর্বটা কি পড়সেন ?

১৪. ৩১ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৪
পারভেজ আলম বলেছেন: এত ধৈর্য্য পাইবেন? আমি সেইদিন আমার ছোট বইনরে বলতাছিলাম যে হিন্দি সিরিয়াল নিয়া একটা গবেষণা হওয়া দরকার, এইটা ঠিক কি ধরণে ধ্যান ধারণা প্রোমট করতাছে জানা দরকার। কিন্তু মাথায় মস্তিস্কওয়ালা কোন বিবেকবান মানুষ এই অত্যাচার সহ্য করবে। আমার তো ৫ মিনিট কোন হিন্দি সিরিয়াল দেখলে মাথা দেয়ালে ঠুইকা ফাটায়া ফেলতে মন চায়। কঠিন কামে হাত দিছেন, হেটস অফ।
০১ লা আগস্ট, ২০১০ রাত ২:৫৭

লেখক বলেছেন: :P :P :P আসলে আমার সাথে স্বেচ্ছাসেবী ছিল । নিজে নিজে একা কি এডি দেহা সম্ভব , কন ভাই ?

১৫. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৫
জেরী বলেছেন: থ্যাঙ্কস গড সিরিয়ালের ভূত মাথা থেকে হুট করেই নেমে গেছে। একটা সময় নন-স্টপ দেখতেই থাকতাম
০১ লা আগস্ট, ২০১০ রাত ২:৫৯

লেখক বলেছেন: আপনারে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইসি । এ্যাড করেননাই :(

১৬. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৯:০২
বাবুনি সুপ্তি বলেছেন: আপু আপনার সব কথার সাথেই আমি একমত.... কারন আমার চোখেও এই সবই পরেছে। কিন্তু মেয়েদের বোঝাবে কে? আপনার এই পোস্ট টা পড়তে পারলে ভালো হত।
আমিও ভাবতাম শুধু মেয়েদের খারাপ চরিত্র বা কুটনি কেন দেখাবে!
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:০৩

লেখক বলেছেন: থ্যাংকস সুপ্তি পোস্ট পড়ার জন্য । বুদ্ধিমান যে কোন মেয়েই এটা বুঝবে ।

তোমাকে না বলছি আমাকে তুমি করে বলবা ?

১৭. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:০৩
অ্যামাটার বলেছেন: হিন্দি সিরিয়াল একটা পেইন ছাড়া কিছু না। আমার প্রস্তাব হল, দাগী অপরাধীদের জেলে না ভরে বাধ্যতামূলক হিন্দি সিরিয়াল দেখান হোক! এর চাইতে বড় শাস্তি আর হতে পারে নাX(
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:০৮

লেখক বলেছেন: হা হা হা

১৮. ০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:১২
রাতমজুর বলেছেন: সিরিয়াল খারাপ, কার্টুন ভালো :)
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:৩০

লেখক বলেছেন: :) :) :) আমার প্রিয় টম এ্যান্ড জেরী , ডেক্সটার , ফ্লিনস্টোনস

১৯. ০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:৩৭
ধ্রুব তারা বলেছেন: রাতমজুর বলেছেন: সিরিয়াল খারাপ, কার্টুন ভালো

সহমত। স্কুবি, সিম্পসনস এখনো রেগুলারলি দেখি। ভাল লাগল ভাই
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:৫৫

লেখক বলেছেন: আমিও সহমত :D

২০. ০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:৪২
রাতমজুর বলেছেন: আমার ফেবারিট ছিলো বাজ লাইটইয়ারের সিরিজ, আর নিয়মিত ডিভিডি কিনি, ডাউনলোড করি কার্টুন মুভি গুলা।
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:৫৪

লেখক বলেছেন: বাজ লাইটইয়ারের সিরিজ তো দেখিনাই । :(

কার্টুন আর এ্যানিমেশন মুভি গুলা খুব প্রিয় । আনাসতাসিয়া দেখে ভক্ত হয়ে গেছিলাম :) । লাস্ট দেখলাম প্রিন্সেস এ্যান্ড ফ্রগ ।

২১. ০১ লা আগস্ট, ২০১০ ভোর ৪:০৪
রাতমজুর বলেছেন: আনাসতাসিয়র গান দুটো খুব দারুন, ইনফ্যাক্ট, কার্টুন মুভি গুলোর গান গুলো বেশ ভালো করে ওরা।
০১ লা আগস্ট, ২০১০ ভোর ৪:১৭

লেখক বলেছেন: হুমমমমম :)



২২. ০১ লা আগস্ট, ২০১০ ভোর ৪:২১
অগ্নির বলেছেন: আমি আপাতত গেলাম । ভাল থাইকেন সবাই :)
২৩. ০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৭
পারভেজ বলেছেন: পোস্টের সব ব্যাপারেই একমত। তবে" ধর্ম নিয়া তাদের কোনো কুসংস্কার বা মৌলবাদ নাই ।" এটা কিন্তু সিরিয়াল থেকে রিফ্লেকশন আসে না!
ইদানীং দেবদেবীর সুদৃষ্টি ছাড়া কোন নায়ক নায়িকাই শান্তিতে নাই!!
আর পূজার যেই ঘটা চলে সিরিয়ালগুলিতে, বছর পাঁচেক আগেও এমনটা ছিল না।
০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ভাইয়া আমিও কিন্তু এ কথাটাই বলতে চেয়েছি , যে , ভারতের এই দাবী মিথ্যা । তাদের সিরিয়ালগুলোতে চরম মৌলবাদী চিন্তা আর কুসংস্কারকে প্রমোট করা হয় ।

২৪. ০২ রা আগস্ট, ২০১০ রাত ২:৩১
ডিজিটাল মুবিন বলেছেন: ek joner valo lage nai !!!!!!!!!!!!! se ke?????????????!!!!!!!!!

chomotkar lekha......... ++++++++
০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: তিনি জনাব "ডান্সটোন" ।

২৫. ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:২২
জনৈক আরাফাত বলেছেন: কিন্তু, আধুনিক স্বাধীনচেতা মেয়েরাও তো গোগ্রাসে এইসব গিলতেছে। ভালো লাগে বইলাই তো গিলতাছে। টিভি দেখি খুব কম। কিন্তু, যখন দেখতে যাই, তখনও তো এই সবের শিডিওল মিস হবার ভয়ে খেলাও দেখতে পারিনা! /:)
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: স্বাধীনচেতা বলতে আপনি কি বুঝেন জানিনা । তবে স্বাধীনতার সাথে আত্মসম্মানবোধের একটা বড় সম্পর্ক আছে । আপনি যাদেরকে স্বাধীনচেতা ভাবছেন তারা আসলেই কি তাই ? এসব সিরিয়ালের নায়িকাদেরকেও খুব স্বাধীনচেতা প্রমাণ করার চেষ্টা চলে ।

নৈশচারী বলেছেন: আমাদের দেশের মেয়েদের একটা বড় অংশের মন মানসিকতাও ওই হিন্দী সিরিয়ালের আদর্শ নায়িকাগুলার মত!

আবার অনেকেই আছে যাদের এত ভালোমন্দ বিচার করার সময় নাই । দেখতে হয় তাই দেখে । টিভি অনেকটাই নেশা । ভাষাটাও একটা বড় ফ্যাক্ট এখানে । বিদেশী অন্যান্য ভাষার তুলনায় হিন্দি সহজবোধ্য ।

২৬. ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪৭
তৃষ্ণার্ত বলেছেন: অসাধারণ লিখেছেন। প্রতিটি কথার সাথে আমি একমত।
আমাদের দেশের মেয়েরা এতটা নির্বোধ হয়ে যাচ্ছে কেন?
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: :(

আমিও আমাদের দেশের মেয়ে ।

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু ।

২৮. ০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
তুষারকনা বলেছেন: হুমমমম....এভাবে তো ভাবি নাই :(
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: সমস্যা নাই । এখন থেকে ভাববেন :)

২৯. ০২ রা আগস্ট, ২০১০ রাত ৯:৫৩
সাঈফ শেরিফ বলেছেন: আশা করি যারা এইসব গলাধঃকরণ করেন, তারা ব্লগ পড়তে আসেন না বা এই সব বিশ্লেষণের থোড়াই কেয়ার করেন। ওরে মা! ২৮ নম্বর মন্তব্য তো খেয়াল করিনাই।:(
৩০. ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১:৩৬
জেরী বলেছেন: লেখক বলেছেন: আপনারে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইসি । এ্যাড করেননাই ব্লগাডিরা সাধারণত রিয়েল নামে রিকুয়েস্ট পাঠালে মেসেজ দিয়ে সেটা বলে দেয়। সম্ভবত বুঝতে পারিনি কোনটা আপনার আইডি?
৩১. ০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:৩৮
অন্যরকম একজন বলেছেন: আমি সিরিয়াল সেই কলেজে থাকতে দেখতাম এখন আর দেখিনা তাই যেগুলার কথা লিখেছেন ওগুলো সম্পর্কেও আমি অজ্ঞ।তবে সত্যি বলতে কি হিন্দি ্সিরিয়ালের জনপ্রিয়তা কিন্ত আগের মত নেই।মানুষ ক্লান্ত হয়ে গেছে কারন প্রতিটার কাহিনি -ই এক ,বলাই বাহুল্য -গাজাখুরি এবং যথারিতি প্রতিটার কাহিনিই ক'দিন পরেই ঝুলে যায়।ব্যাক্তিগতভাবে সিরিয়ালের নায়িকাদের ্পোশাকের ব্যাপারে আমার ঘোর আপত্তি আছে কিন্ত আমি অবাক হয়ে যাই এই দেশের রাস্তার বিলবোর্ড ,ফ্যাশন মাগাজিন,কখনো কখনো টিভিতেও ওগুলোর অনুকরন দেখে।এগুলও আমাদের জন্য কোনো কল্যান বয়ে আনবে বলে আমি মনে করিনা।আমাদের নিজস্ব কালচার অনেক রিচ।
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ২:২৩

লেখক বলেছেন: আমাদের নিজস্ব কালচার অনেক রিচ ।---- এই কথাটা খাঁটি সত্যি ।

৩২. ৩১ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৩
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: দেরীতে পড়লাম, তবে ভাল লাগল .............
২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৫৭
সাধারণমানুষ বলেছেন: ৪-৫ টা সিরিয়াল খোরকে (ছেমড়ি) ট্যাগ কইরা এই পোষ্ট কে ফেসবুকে শেয়ার করলাম ;)
৩৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৩৮
দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন: ভারতীয় সিরিয়াল গুলো পুরোপুরি সম্পূর্ণ বাণিজ্যিক চিন্তাভাবনা করে নির্মাণ করা হয়। সেখানে কোনও কমিটমেন্ট, সামাজিক মূল্যবোধ- কিছুরই লেশমাত্র থাকে না। অন্তত: বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এসব সিরিয়ালগুলো ভাইরাস । এসব সিরিয়াল গুলো বিনোদন দেবে আর সামাজিক ক্ষত সৃষ্টি করবে। এর বেশি কিছু বলার নেই।
চমৎকার পোষ্ট। ধন্যবাদ।


www.thebengalitimes.com
৩৫. ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৫৫
টানজিমা বলেছেন: হিন্দি সিরিয়ালের কারনে নাকি বাংলাদেশে পরকীয়া + অন্যান্ন অপরাধ বারতাছে, লেকিন এই জিনিষ দেইক্ষা খোদ ভারতে কি হচ্ছে জানিনা... :(


পোষ্টে পেলাচ না দিয়া উপাই নাই...:(:( :((
৩৭. ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১১
চড়ুইপত্র বলেছেন: সিরিয়াল'র উপকারিতাও আছে... সিরিয়াল কিছু অরথে শিক্ষনীয়। মানুষের সময়ের কত মূল্য তা হিন্দি সিরিয়াল দেখলেই বোঝা যায়... রুচির অ পরিচয় পাওয়া যায় ।।
৩৮. ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:০১
অর্পণ দেব বলেছেন: আমার জানতে মন চায় এই সব সিরিয়াল ক্যাম্নে এতো জনপ্রিয় হয়। বাংলাদেশের কিছু চ্যানেলেও আজকাল এই টাইপের কিছু নাটক হয় বইলা শুনছি, কিন্তু দেখা হয় নাই।আমাদের দেশের এইসব নকল সিরিয়ালগুলাও কি জনপ্রিয়? যদি না হয় তাইলে হিন্দি সিরিয়াল কেন জনপ্রিয় হইলো? কেন আমার দেশের লোকজন দেখে? রহস্য কি?
আমার আরোও একটা জিনিস জানতে মন চায়, যেইসব অভিনেত্রী ও অভিনেতারা এই সব সিরিয়ালে অভিনয় করেন তাদের টাকা কামানোর উদ্দেশ্য ছাড়া আর কোনো ভাবনাদর্শন আছে কিনা? আমি তাদের সাক্ষ্যাতকার শুনতে বা দেখতে চাই, তারা এই বিষয়ে কি বলতে চায়...
৩৯. ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫০
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: জট্টিল পোস্টমর্টেম রিপোর্ট!!! ১০০ টা +, সাথে ১টা ফ্রী!!!


আরেকটা [sbপোস্টমর্টেম] =p~ =p~ =p~
৪১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪০
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: apnar post ta amar onek valo legeche, apni khub sundor bornona korechen, jader jonne korechen, tader allah jeno hedayet kore , hindi serial er kutnami theke beriye, kormokhetre jay

btw asha kori apni kobita like koren. ashebn amar ghore

Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রেজওয়ান মাহবুব তানিম ।

৪২. ৩০ শে মে, ২০১১ রাত ১০:৫০
ত্রিনিত্রি বলেছেন: আগের পোস্টেই বলছি শেষ সিরিয়াল দেখছি ২০০২ এ। তখন তুলসী আর কাহানী ঘর ঘর কির জয় জয় কার ছিল।

আপু এই প্রতিজ্ঞা টা কি!!! পড়ে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। X( X( X( X( এখনি গিয়ে ডিরেক্টরকে চড় দিয়ে আসবো, খালি আমাকে আপনি এই ব্যাটার নাম ধাম জোগার করে দেন! ফাজলামীর একটা সীমা থাকা দরকার!!!

বাকিগুলার নাম শুঞ্ছি খালি, আল্লাহ বাঁচাইছে দেখার দুর্ভাগ্য কখনো হয়নাই!!

জটিল লিখেছেন আপু। এখন এই পোস্ট টা আমার কিছু সিনিয়র আপু আর জুনিয়র পোলাপাইন্রে দেখাতে পারলেই হইত। আপুদের জ্বালায় আমরা জানেন হোস্টেলে বাংলাদেশের খেলাও দেখতে পারতাম না। X( X( এক আপু খুব বিরক্ত হয়ে একদিন আমাকে বলছে, "কি করবা খেলা দেখে? প্রতি বলে কি রান হয় নাকি? রান আদতে হবে কিনা তারো তো ঠিক নাই"
মন্তব্য আসলেই এইখানে নিষ্প্রোয়জন! :|
৪৩. ১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৭
অহন_৮০ বলেছেন: সিরিযাল গুলা দেখলে জুতা পেটা করতে ইচ্ছা করে এগুলা যারা বানাইছে তাদের X(( X(( X(( X(( X(( X(( X((
৪৪. ১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৮
Observer বলেছেন: হিন্দী সিরিয়াল X( X( X( X( X(

 

মোট সময় লেগেছে ২.০২৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি ।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ