somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নিঃস্বঙ্গ জোকার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পৃথিবী যেন একটি তাস রাজ্য! আমরা যেন কোন আস্তিন থেকে ঝরে পরা সব তাস! আমাদের আছে নিজ নিজ গোত্র, পরিবার, রং, গোলাম, রাজা, টেক্কা। আমরা হরতন, ইস্কাপন, রুইতন, চিড়াতনের মতো কতগুলো গোত্রে; শ্রেনীতে বিভক্ত! এবং কেউ এই আমাদের নিয়ে খেলছে অবিরাম! আমরা ইচ্ছে করলেই এই খেলা ভেঙ্গে বেরিয়ে আসতে পারি না। আমাদের চরিত্রের দায়িত্ব পালন আমাদের করতেই হয়। একমাত্র জোকারই আছে যার কোন গোত্র নেই, পরিবার নেই! যে একা। যার কোন গোলাম নেই, রাজা, টেক্কা, দশ, রানী কিচ্ছু নেই। যে দেখতে পায় বেঁধে দেওয়া সীমাকে ভেদ করে আরো অনেক গভীরে; দূরে। আমাদের মতো সাধারণ তাসেরা তাদের ক্ষমতার বাইরে দেখতে পায় না, ভাবতে পারে না। কিন্তু একজন জোকার জানে শুধু এই শেষ নয়। বরং আমাদের জীবনের বাইরের সবচেয়ে বড় অংশটিই আমাদের কাছ থেকে আড়াল করা। আমরা ভাবতে পারি না, দেখতে পাই না কারণ আমরা মাতাল। আমরা জীবন সুরা পান করে চুর। বেঁধে দেয়া সব হাস্যকর কাজে নিয়ত ব্যস্ত! যেন এর বাইরে কিছু নেই! আমরা এও জানি না আমরা জেগে আছি, না ঘুমিয়ে গেছি! যদিও আমরা চাই জেগে উঠতে, কিন্তু পারছি না কারণ আমরা যে জেগেই আছি! আমরা নিজেদের জাগতিক হাস্যকর কাজ ফেঁদে কখনো জিজ্ঞেসই করি না, আমরা কে? কোথা থেকেই বা এলাম!
কিন্তু জোকার বুঝে, কেউ একজন লিখে চলেছে এই মহা গ্রন্থ অবিরাম। লিখে চলেছে অগণিত চরিত্র, অমিত গল্প। জোকার অনুভব করে কোথাও একটি গোপন ক্যামেরা আমাদের অনুসরন করে চলেছে। জোকার নিয়তিকে দেখতে পায়, যদিও তাকেও নিয়তির ভেতর দিয়েই যেতে হয়। কিন্তু সে কখনোই পরিনতিকে ভয় পায় না। সে ভয় পায় না সেই শক্তিমান লেখককে খুজে বের করতে যে লুকিয়ে আছে আমদেরই মাঝে। একদিন জোকার সেই বইয়ের মলাট স্বরূপ গুপ্ত অংশটি ভেদ করে বেড়িয়ে আসবে। এবং অবাক বিষ্ময়ে দেখে নেবে সেই লেখকের নাম। হয়তোবা তাকে খুন করবে কারন তার বেঁচে থাকা তাঁর মর্জাদার জন্য প্রশ্ন।
একদিন মহান জোকার আসবে। আমরা তার হাস্যকর বেঁশভুষা দেখে হেসে উঠলে, সেও তার গাধার কানের টুপি দুলিয়ে দেঁতো হাসি হাসবে । তারপর হঠাৎ আমাদের চোখের কোনে উঁকি দিয়ে শীতল দৃষ্টি স্থাপন করে জিজ্ঞেস করবে, ””কে তুমি? কোথা থেকেই বা এলে?””

(জোস্স্তেন গার্ডনারের তাস রহস্য অবলম্বনে।)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×