আমার প্রিয় পোস্ট
- কবি ও কবিতার সাথে - মাছরাঙ্গা
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২২ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- ভ্রমণ বিষয়ক পোষ্টঃ ঘুরে এলাম "খাগড়াছড়ি" - লুলুপাগলা
- birthday list of khaleda zia - চিপা রংবাজ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- আরিফ জেবতিক লন্ডন ব্লগার'স মীট.. ২৯ জুন ২০০৮ - আরিফুর রহমান
- বাংলাদেশে চিরস্থায়ী জরুরী অবস্থা জারী হতে যাচ্ছে-২ - মোহাম্মদ আরজু
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- সুরা আত তাহরীম, একটি বোখারী হাদীস এবং মারিয়া - নাস্তিকের ধর্মকথা
- এটা বিশেষ করে আপনারই জন্য-অন্য মুমিনদের জন্য নয় : ক্যাচালের মিনি সিরিয়াস পোস্ট - সুশীল সমাজ
- দলগত দূর্নীতির শীর্ষে সতলোকের(!) দল জামাত! (ব্লগের জামাতিদের নির্লজ্জতায় হতবাক) - এস্কিমো
- আরিফ জেবতিক : মুহম্মদ (স) এর জন্মতারিখ সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ ! - হিমু রুদ্র
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- মুখ মনে পড়ে - আন্দালীব
- আল মাহমুদঃ ছায়াহীন বৃক্ষ - মোস্তাফিজ রিপন
- আরিফ ভাই আমাকে ক্ষমা করবেন আপনার সাথে আমি পুরোপুরি একমত হতে পারলাম না - আকডুম বাকডুম
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার- (রিপোষ্ট) - বোঘদাদি হেকিম
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- সবার জন্য ভালোবাসা (আনব্যানড হবার কিছু প্রতিক্রিয়া) - রাশেদ
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ক্লেদাক্ত বৃষ্টিতে নতুন ঈশ্বরের সাথে......(উৎসর্গ রাশেদ ও এক্সিমো) - অন্যমনস্ক শরৎ
- আপনি কি জানেন আপনার মোবাইলটি সেটটি কোন দেশের তৈরী? - লুলুপাগলা
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০০৮ - মুকুল
- চমস্কি-র ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এর অনুবাদ প্রসঙ্গে/ম্যানুফ্যাকচারিং কনসেন্ট গ্রন্থের সাথে আমার বসবাস- আ-আল মামুন - সংহতি
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার - বোঘদাদি হেকিম
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- ১৫ মিনিটের নয়, দীর্ঘকালযাবত বিখ্যাত আরিফ জেবতিক আগুনের পরশমনিতে - কৌশিক
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- দয়া করে কেউ কি বলবেন এই (IP address: 203.189.230.6) এড্রেসটা কোথাকার ?! - নূডিস্ট
- সাবধান! বরাহ নন্দনরা আবারো ব্লগে সক্রিয়!!! - মুকুল
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সঞ্জীব দা , কিছু স্মৃতি কিছু গান । - সবুজ ভাই
- সিরিয়াস পোস্টঃ বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত চাপাবাজি - দিনমজুর
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- মুগ্ধ পাঠক - ১ : জেবতিক আরিফের রম্য । - আলভী
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
পিচঢালা রাজপথ নিশিডাক দেয়,যুদ্ধে যাবার তবে শ্রেষ্ঠ সময় আরেকবার?(তাসনিম খলিলের জন্য।)
১১ ই মে, ২০০৭ বিকাল ৪:১৯
আমার মনটা পুনরায় বিষন্ন হয়ে উঠে।রক্তের ভেতরে খেলা করে ক্রোধ,হতাশার কুয়াশা ছিড়ে আবার আমার নিওরোনের অলিতে গলিতে আসে সেই প্লাবন,আর সেই প্লাবনের জোয়ারে আমি আবার অসহায় হয়ে পড়ি ।হে প্রভু,আমাদের কি মুক্তি নেই?আমাদের কি শান্তি নেই?
আবার রাজপথ আমাকে ডাক দিয়ে যায়,আমার কোন গত্যন্তর নেই।
আমাদের নামতে হবে রাজপথে,খালেদা বা হাসিনার জন্য নয়;নামতে হবে একজন আহমেদ নূর আর একজন তাসনিম খলিলের জন্য।কাফকার সেই বিষন্ন শহর এখন আমাদের জনপদ।
মাঝরাতে তুলে নিয়ে যাচ্ছে সন্তানের কোল ঘেষে শুয়ে থাকা পিতা,পড়ায় মগ্ন অবোধ তরুন ভাই,দরজায় সেই একই বুটের লাথি ;৭১ থেকে ৮২,৮২ থেকে ৯০,আর এখন এই দুইহাজার সাতে।আমাকে ঘর ছেড়ে বের হতে হবে কারন ঘর আর আমার জন্য নিরাপদ নয়,আমার জন্য নিরাপদ নয় প্রেমিকার হাত,কপাট বদ্ধ শান্তি,ঘরের নিরাপত্তা অর্জন করতে আমাকে আবার রাজপথেই তবে ফিরে যেতে হয়।
আবার সেই প্রখর রোদের রাজপথ,ঘামে ভেজা শরীর,পায়ে সেই জীর্ণ ক্যাডস,দুম করে ফুটে যাওয়া ককটেলের বারুদ গন্ধ,ঝাঝালো টিয়ার গ্যাসে দম আটকে আসা,আবার সহযোদ্ধার শিওরে বসে কাটিয়ে দেয়া একেকটা হাসপাতাল রজনি,আবার সেই গুনতি-চালান-আমদানির লালদালান,আবার বিকেল ৪টার সেল বন্ধ নি:সঙ্গতা,আবার টিফিন ক্যারিয়ার ভরা আলুভাজি-পটলভাজি ,অথবা সন্ধ্যারাতে মাফলারে মুখ ঢেকে চকিত পথচলা।
আমাদের পুনরায় লড়তে হবে ,একজন আহমেদ নূর,একজন তাসনিম খলিল একজন আরিফ জেবতিক এবং এরকম শতো শতো মানুষের জন্য।
আমি জানি আবার আমরা বিজয়ী হবো কোন এক ফাল্গুন বিকেলে,আবার জনতার হাতে আসবে বিজয়ের নিশান,আবার সেই নিশান লুট করে নিয়ে যাবে মুজিব আর জিয়ার পরিবার,আবার নিজামীর গাড়িতে পতাকা,ফালুর দাত বের করা হাসি...
তবু,আমার গত্যন্তর নেই।নিজের জন্য লড়াই আমাকে করে যেতেই হবে।
খুব শিগগীর আবার ডাক উঠবে।আর সেই ডাক শুনে আমি আবার রাজপথে ফিরে যাবো।আমার প্রস্তুতি নেয়া শেষ।
ভবিতব্য যদি তাই হয়,হোক।
পূর্বপুরুষের রক্ত যদি বয়ে যায় হৃদপিন্ড জুড়ে,কসম দিয়ে বলে যাচ্ছি,আমরা তবে লড়িয়ে জাতি।
আড্ডাবাজ বলেছেন:
প্রতিবাদের প্রখরতা গ্রাস করুক স্বৈরাচারের হাতকে।
মাহবুব সুমন বলেছেন:
কষ্টটা ব্যক্তি তাসনিম বা নূর ভাইয়ের জন্য না। কষ্ট টা দেশকে নিয়ে। চোখ বাধাঁ, বন্ধ বিবেক ....
এস্কিমো বলেছেন:
যখন একটা সরকার স্বৈরাচারে রূপ নেয় - তার প্রথম লক্ষন দেখা দেখ সংবাদ নিয়ন্ত্রনের চেষ্টার মাধ্যমে। বর্তমান সরকারের স্বৈরাচারী হবার সকল উপাদান বিদ্যমান থাকার পরও এতোদিন যে একটা নিরামিশী ভাব বজায় রেখেছিল সেটাই ছিল অবাক করা বিষয়।একজন নেত্রীর বিদেশ ফেরার দৃশ্য টিভিতে দেখে নিশ্চিত হয়েছি যে - বাংলাদেশ এখনও বদলে যায় নি যে পাকিস্থানের মতো একটা শাসন চলবে।
খুব দ্রুতই সব পরিবর্তন হয়ে যাবে আশা করি।
ধূসর ছায়া বলেছেন:
কিছুই বুঝতে পারছি না । দেশকে নিয়ে আবার কি ষড়যন্ত্র হচ্ছে ?
ফ্রুলিংক্স বলেছেন:
আগুন লেখা। আবার রাজপথ, আবার রক্ত, আবার লাশ....।এর কি কোন শেষ নেই?????
বিপ্লব রহমান বলেছেন:
জেবতিক@আছি।...
এহহামিদা বলেছেন:
ঘটনাটা কি?ডেইলী স্টারের সাংঘাতিক কিন্তু ডেইলী স্টার বা প্রথম আলো কিছুই কইতাছে না।
নিশ্চয়ই কোন আকাম করছে, হে!
এহহামিদা বলেছেন:
ডেইলী স্টার বা প্রথম আলর কোন ব্রেকিং বা কোন সংস্করনের নিউজেই এইটার উল্লেখ নাই.
হোসেইন বলেছেন:
ধরছে তো কাইল মাইজরাতে।পত্রিকাঅলারা কইবার টাইম পায় নাই।
এহহামিদা বলেছেন:
ডেইলী স্টার তো সবসময়ই আপডেট দেয়।
এহহামিদা বলেছেন:
প্রথম আলোরও ২/৩টা অনলাইন সংস্করন থাকে/মান ইজ্জত বাচানের লাইগাই হয়ত ফোকাসে আনতে চাইতাছে না। এমনিতেই চাদাবাজীর কারনে হেগো কয়েকটা সাংঘাতিক ধরা খাইছিল আগে।
এহহামিদা বলেছেন:
তাছাড়া, এই খানে আসে এমন কোন রেগুলার সাংঘাতিকরাও কোন কথা কইতাছেন না!!!!
হোসেইন বলেছেন:
এহহামিদা,আপনে আসলেই একটা রত্ন।আপনারে সালাম।CNN এর মান ইজ্জত নাই,আছে মইত্যা দালালের?
এহহামিদা বলেছেন:
বিডি নিউজেও কোন খবর নাই!!!!
এহহামিদা বলেছেন:
CNN রেতো হের বউয়ে কল কইরা খবর দিছে। হের বউ হয়ত তখন জানতো না।ডেইলী স্টার বা প্রথম আলো নিশ্চয়ই আসল খবর জানে।
ডেইলী স্টারের ফোরামেও তো হে কাম করে।
সুশীল গুরু রেহমান সোবহান ও তো ঐ ফোরামে লেখে।
এহহামিদা বলেছেন:
ডেইলী স্টার ফোরামের হাতা=মাতা= গাতারা এই খানে।http://www.thedailystar.net/forum/team.htm
শমিত বলেছেন:
স্বৈরচারী রাষ্ট্রশক্তি সকল সীমানাতেই ঘৃণিত । তাসনিম খলিলের প্রতি সমর্থন রইলো ।
শমিত বলেছেন:
স্বৈরাচারী রাষ্ট্রশক্তি সকল সীমানাতেই ঘৃণিত । তাসনিম খলিলের প্রতি সমর্থন রইলো ।
এহহামিদা বলেছেন:
এত হাতা-মাতাগো লগে হের উঠ বসসুশীল গুরু রেহমান সোবহান
মিডিয়া গুরু মাহফুজ, মতি
কিন্তু এখন পর্যন্ত হেরা কিছু কয় না।
কি এমন আকাম করতে পারে।
জ্বিনের বাদশা বলেছেন:
প্রতিবাদ জানাই ... ১৫ বছরের লালিত বাকস্বাধীনতাকে এভাবে দলিত হতে দেয়া যায়নাএকই সাথে আহমেদ নূরের জন্যও আবার প্রতিবাদ জানাই ...
আরিফ ভাই, আহমেদ নুরের এখন কি অবস্থা?
এহহামিদা বলেছেন:
তবে সাংঘাতিকগো পরিবার ও তাদের ছেলে মেয়েদের জন্য রইল আমার সমবেদনা।
দীক্ষক দ্রাবিড় বলেছেন:
প্রতিবাদ চলুক।ওদের অস্ত্র, আমাদের কলম।
ওদের বুট, আমাদের কি-বোর্ড
ওদের বেয়নেট, আমাদের কণ্ঠ।
অধিকারের দাবীতে প্রতিবাদ চলুক।
তারেক রহিম বলেছেন:
কয়জনের কন্ঠ রোধ করবে তারা? আফসোস লাগে কিছু মানুষের চরিত্র কখনো বদলায় না। এহহামিদার মতো ছিদ্রান্বেষী লোকজনের লেজুড়বৃত্তি তাদের সম্বল। এই পুঁজি নিয়ে মিছিল ঠেকানোর শক্তি তারা রাখে? রাখে না।তবে চলুক এই অন্যায় গ্রেপ্তার, প্রতিবাদী কন্ঠরোধের প্রয়াস। আমরা আবার জেগে উঠি। মুক্তির মন্দির সোপান তলে...
এহহামিদা বলেছেন:
আমার পোস্ট গুলা দেইখা ক্থা কইয়েন তারেক রহিম।কে কে এই সরকারের পাছায় চুমা দিছে, সবাই জানে!!!
এহহামিদা বলেছেন:
আরে কে কে কখন পট পরিবর্তন করছে, তাও জানি!!
তারেক রহিম বলেছেন:
হামিদা, আপনার সাথে কোন তর্ক নাই। যে সব জানে তার সাথে তর্ক করতে নাই। আমার আব্বুর নিসেদ আছে।
আরিফ জেবতিক বলেছেন:
মাহবুব সুমন/আড্ডাবাজ/হোসেইন/বিপ্লব রহমান/শমিত :সংহতির জন্য কৃতজ্ঞতা।জামাল ভাষ্কর:কাইলকা কি আবার খিচুড়ি?তাইলে তো যাইতে হয়।
জ্বিনের বাদশা :আহমেদ নূরের অবস্থা খারাপ।খুবই খারাপ।
দীক্ষক দ্রাবিড়/তারেক রহিম :প্রতিবাদ চলবেই।শুধু কী বোর্ড আর কলমে নয়,প্রতিবাদ চলবে রাজপথ আর গলিপথে,স্লোগানে আর মিছিলে,রক্ত আর বারুদে।
হাসান মোরশেদ:আগেই পড়েছি।
এস্কিমো:ঠিক বলেছেন।এদেশ পাকিস্তান নয়।এদেশ আমার বাংলাদেশ।
ফ্রুলিক্স:একদিন বাংলাদেশে ভোর হবে।কবে সেটা আমরা জানি না বটে,তবে হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।
ধূ.ছায়া:ষড়যন্ত্র প্রতিরোধই এই জাতির নিয়তি।
আরিফ জেবতিক বলেছেন:
এহহামিদা:আপনার পর্যবেক্ষন আমাকে বরাবরই মুগ্ধ করে,নতুন করে কী বলব?কেউ কথা বলে না কেন তা আমিও জানি নারে ভাই।আমি আমার কথা বলি।তাসনিম খলিল চাদাঁবাজ সাংবাদিক,এই কথাটি কোথায় লিখেছে দেখেছেন?
আড্ডাবাজ বলেছেন:
চলুক প্রতিবাদ। প্রতিবাদ করুক সবাইকে একত্রিত আর ঐক্যবদ্ধ। সকল স্বৈরাচারী শক্তি নিপাত যাক।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
রাষ্ট্র নিজে যখন সন্ত্রাসী হয়ে যায়, হয়ে যায় মস্তিষ্কহীনদের খেলনা, তখন একটাই পথ থাকে খোলা ..জাগরণ ...
নিপাত যাক নষ্টেরা ।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
!@@!619375 শুনতে পারেন বিবিসি বাংলার আজকের প্রবাহ অনুষ্ঠান, তাসনিম এর খবর পাবেন ।
আরিফ জেবতিক বলেছেন:
নিপাত যাক।
অমিত বলেছেন:
দেশ আজও বিশ্ববেহায়া আর হায়নাদের কবলে..নিপাত যাক..
আরিফ জেবতিক বলেছেন:
সবাইকে ধন্যবাদ।
আরশাদ রহমান বলেছেন:
জেল জুলুমে জনতাকে বেশীদিন দাবিয়ে রাখা যায়না। ব্যক্তিগত ভাবে অনেকে ক্ষতিগ্রস্থ হয় কিন্তু শেষ পর্যন্ত জনতআর জয় ঠিকি হয়।



















এর সঙ্গে হোস্ট ''সামহোয়্যার ইন'' কর্তৃপক্ষের কোন প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্ঠতা নেই।