আমার প্রিয় পোস্ট

আগুনের পরশমনিতে সামহোয়্যার সেনাপতি হাসিন...প্রশ্ন করুন,উত্তর (?)

২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৪

শেয়ার করুন:                   Facebook

শিমুলের "ব্লগ-ই-বরাত"থেকে উপজাত আইডিয়া।
হাসিন ভাইয়ের সাথে কথাবার্তা বলাটা জরুরি।

কী করতে যাচ্ছেন,কী করবেন,জানা থাকলে সবার সুবিধা।
সুতরাং কৌশিকের আগুন একটু হাসিনকে পরশ করুক।

আমার কিছু এডভান্স প্রশ্ন দিয়ে রাখলাম:

১/সার্চ ইঞ্জিনে আমার নামটা আসে না কেন?অফলাইনে থেকে নিজের ব্লগ খুজে বের করব কিভাবে?

২/আমার ব্লগের হেডিং নাই কেন?সেটি বদলাতে গেলেই একটা কথা আসে,''DON'T TRY TO HACK,PUNK''
এই কথার বাংলা কি?এটা কি গালি না ভালোবাসা,বুঝিয়ে দিন।

৩/মেসবাহ য়াজাদ নামটি কি কখনো আমার ব্লগে পড়েছেন?কতোবার পড়েছেন? (নতুন কয়েকজন ব্লগার আমাকে জানিয়েছেন যে তারা টেকনিক্যাল সমস্যার কারনে লিখতে পারছে ন না।আপনারা কি নতুন ব্লগার নেয়া বন্ধ করে দিচ্ছেন?)

 

 

  • ১০৫ টি মন্তব্য
  • ৭১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৬
comment by: যূথচারী বলেছেন: আমার লিঙ্কস-এর একটা সমাধান দেন ভাই। আমার ব্লগের ডানদিকে আমার লিঙ্কস বলে যে বিভাগটা আছে, তাতে রোজই আমি কিছু লিঙ্কস দিচ্ছি, কিন্তু রোজই আবার সেটা মুছে যাচ্ছে। কী করলে আমার প্রিয় ব্লগারদের লিঙ্ক আমার লিঙ্কসে স্থায়ীভাবে থাকবে?
২. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৭
comment by: দ্রোহী বলেছেন: সহমত.........পুরোপুরি।
--মেসবাহ য়াজাদ আর ব্লগাতে পারলেন না? হায়রে কতৃপক্ষ!!
৩. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৭
comment by: অ্যালন বলেছেন: হ..
৪. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫০
comment by: কৌশিক বলেছেন: এইটারেই চালাই দেন বস।
"আগুনের পরশমনিতে বাংলাব্লগদ্রষ্টা হাসিন "
এমন একটা হেডিং করে এখানেই প্রশ্নগুলো জমা হতে থাক!
৫. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫১
comment by: এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: হ শুরু হোক।
৬. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৩
comment by: সুমেরু বলেছেন: চালু হোক , চালু হোক।
৭. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৫
comment by: চোর বলেছেন: প্রশ্নের উত্তরেও মনে হয় শ্রেণীবিভাগ হবে। যেমন, কৌশিকের প্রশ্নের উত্তর দেওয়া হলেও আইজুদ্দির প্রশ্ন ইগনোর করা হবে?
৮. ২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৭
comment by: হাসিব বলেছেন: মজা পাইছি ।
৯. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:০০
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: শুকরিয়া।
মেজবাহ য়াযাদ নিয়ে পোস্টানো হয়েছে। ঈশ্বরের দরবারে আর্জি পৌঁছেনি।
মোরশেদ ভাইয়ের মন্তব্য থেকে জেনেছি সুমন সুপান্থ-ও একই কারণে ব্লগাতে পারেননি।
-----------
সামহ্য়্যার কর্তৃপক্ষের দূর্ভাগ্য।
মেজবাহ য়াযাদ কিংবা সুমন সুপান্থ কী লেখক কর্তৃপক্ষ জানলো না!
-----
'তাহারা' ব্লগের জেন্ডার ক্রাইসিস (বেটা না বেটি?), ইউটিউব, আরএসএস এবং ইত্যকার হাবিজাবি জিনিস নিয়ে 'ব্যাস্ত'। পুরনো কমেন্টের ফিরিয়ে দেয়ার প্রসংগ 'ভাসুরের নাম মুখে নেয়া'-র মতো হয়ে গেছে।
সর্বশেষ ইশরাদ হয়েছে 'তাঁহারা' একখানা 'প্রীটি সেক্সি ম্যাকবুক ল্যাপটপ' নিয়া ধ্যানে আছেন।
অতএব, 'কাঙাল'গণ গ্যাঞ্জাম পাকাইওনা...।
১০. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৮
comment by: আরিফ জেবতিক বলেছেন: প্রশ্নের উত্তরেও মনে হয় শ্রেণীবিভাগ হবে। যেমন, কৌশিকের প্রশ্নের উত্তর দেওয়া হলেও আইজুদ্দির প্রশ্ন ইগনোর করা হবে।
হা:হা:হা:@চোরা।
১১. ২০ শে মে, ২০০৭ বিকাল ৪:৪৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: প্রশ্ন এড করছি।

১/ব্লগে কি সাইলেন্ট মডারেশন চালু আছে?যদি থাকে তবে তাদের কিভাবে নির্বাচিত করা হলো?ব্লগারদের ভোট না অন্য বিবেচনা?
১২. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৩১
comment by: আরিফ জেবতিক বলেছেন: .
১৩. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৩১
comment by: আরিফ জেবতিক বলেছেন: হাসিন ভাই অনলাইন আছেন দেখে আবার ঠেললাম।
১৪. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৩
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: যুঞ্চিক্তর পোস্ট কে মুছলো?
১৫. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৭
comment by: আরিফ জেবতিক বলেছেন: কে মুছলো এবং কেন মুছলো?মুছলো যদি,তবে বলে কয়ে মুছলো না কেন?
১৬. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৪০
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ধর্মানুভূতিতে আঘাত লেগেছে।
১৭. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৭
comment by: শুভ বলেছেন: জেবতিক,
ইংলিশ আমিও কম বুঝে। হ, ডোন্ট টেরাই...এইটার বাংলাটা কি হইব? জানিতে ইচ্ছুক?

হা হা হা। প্রথম মন্তব্য... @শিমুল
১৮. ২০ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: আরিফ জেবতিক বলেছেন: দেখি হাসিন ভাই হয়তো কইয়া যাইব@শুভ।
১৯. ২০ শে মে, ২০০৭ রাত ১০:০৭
comment by: শুভ বলেছেন: জেবতিক,
আপনে কইবার পারেন না, না?
২০. ২০ শে মে, ২০০৭ রাত ১০:০৯
comment by: শুভ বলেছেন: আপনে আইডিয়াবাজ হয়া গেছেন@শিমুল!
২১. ২০ শে মে, ২০০৭ রাত ১১:২৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: পোস্ট মুছার সময় আছে,কিন্তু আমাদের কথার উত্তর দেয়ার সময় নাই কারো।
২২. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৩
comment by: দ্রোহী বলেছেন: ইহা বাইশ তম মন্তব্য।
হাসিন ভাইয়ের প্রতি আমার প্রথম প্রশ্ন:

কততম মন্তব্যের পর আপনি উত্তর দিতে আরম্ভ করিবেন?
২৩. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৪
comment by: উৎস বলেছেন: তবে কৌশিকভাই আপনি হাসিনের একটা রেগুলার সাক্ষাৎকার নিন। ব্যাক্তি হাসিনকে সবার জানার সুযোগ হয় নি।
২৪. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৪
comment by: সুমন চৌধুরী বলেছেন: ক্যামোনাছেন?
পুরনো মন্তব্য বিষয়ে একটু আলোকিত করেন।
২৫. ২১ শে মে, ২০০৭ দুপুর ২:৫২
comment by: আরিফ জেবতিক বলেছেন: হ্যালো হাসিন ভাই!
২৬. ২১ শে মে, ২০০৭ দুপুর ২:৫৮
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: হ্যালো।
হ্যালো, মি. হাসিন অথবা ব্লগের মুরুব্বী অন্য কেউ।
হ্যালো, হ্যালো, জ্বী - আপনাকে বলছিলাম
"বাংলা নববর্ষের সূচনালগ্নে ডিলিট খাওয়া কমেন্টগুলো ফেরত পাবো?"
২৭. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:০২
comment by: আরিফ জেবতিক বলেছেন: হ্যালো ...হ্যালো....
২৮. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: অন্ধকার বলেছেন: হাসিন,
একটু শুকাতে হবে...
২৯. ২১ শে মে, ২০০৭ বিকাল ৩:২৩
comment by: যূথচারী বলেছেন: 'বত্সরের আবর্জনা' ভেবে নববর্ষের শুরুতেই বিশেষজ্ঞরা যেগুলিরে ডিলিট দিছে, আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি, এইগুলিরে আবার তারা 'পুরানো সেই দিনের কথা ভুলবি কী রে' বলে ফিরিয়ে দিবে। আমার লিঙ্কস-এ যে ঝামেলাটা ছিল, যা এই পোস্টের ফার্স্ট কমেন্টেই আমি বলেছি- ওইটার সমাধান করে দিছে।
৩০. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:১২
comment by: হাসিন বলেছেন: @আরিফ জেবতিক
১. আপনার সহ আরো কয়েকজনের নাম যেগুলো ইউনিকোডে আছে সেগুলো সার্চ দিলে আসে না তার কারন আমাদের কনভার্সনে কিছু ভেজাইল্যা টাইপ ঝামেলা আছে - সেগুলো সলভ করার চেষ্টা করা হচ্ছে - হয়ে যাবে শিঘ্রী

২. এটা ডেভেলপ করার সময় একদিন মজা করার জন্য সেট করা হয়েছিল যেখানে কেউ অ্যাজাক্স রুটিন গুলো নিয়ে উল্টাপাল্টা কিছু করতে গেলে এই মেসেজ টা দিত। আপনার ব্লগের হেডিংয়ে কেন এটা হচ্ছে এই মুহুর্তে বলতে পারছি না - তবে আজকে টেস্ট করে দেখব।

৩. সম্ভবত পড়েছি - সাধারনত এই ব্যাপার গুলো চোখে পড়লেই এবং কেউ ফ্রি থাকলেই সেটা ইনস্ট্যান্টলি ঠিক করে দেয়া হয়। কাজের চাপে ভুলে গিয়ে ছিলাম - কিছুক্ষনের মাঝেই ঠিক করে দিচ্ছি আমরা।
৩১. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:১৩
comment by: হাসিন বলেছেন: @যূথচারী - আপনার সমস্যটা সমাধান হয়ে গেছে আজকে।
৩২. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:১৪
comment by: হাসিন বলেছেন: @জেবতিক আরিফ - ব্লগে কোনো সাইলেন্ট মডারেশন নেই - যা করা হয় তা সামহোয়্যারইন থেকেই করা হয়।
৩৩. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:১৫
comment by: হাসিন বলেছেন: @দ্রোহী - গুনে ফেলুন
৩৪. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:১৯
comment by: হাসিন বলেছেন: @সুমন চৌধুরী - আমি ভালো আছি - আপনি কেমন? আর পুরানো ব্লগে কমেন্ট গুলো আজকে রিস্টোর করে দেয়া হয়েছে
৩৫. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:২০
comment by: হাসিন বলেছেন: @অন্ধকার - কোক খাওয়া কমাতে পারলেই শুকায় যাব! নো চিন্তা -
৩৬. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:২৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: ধন্যবাদ হাসিন ভাই।আমার ধারনা ছিল কোন কারনে আমার ব্লগটি আপনাদের পিসিতে দেখা যায় না।(জাস্ট কিডিং)

১/মডারেশনের জন্য একবার ভোট নেয়া হয়েছিল।প্রজেক্টকি বাতিল?

২/ব্র্যাক সেন্টারে একটা রাফ কর্মপরিকল্পনা নিয়েছিলাম সকলে মিলে,সেটার কি অবস্থা?

৩৭. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:২৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: ৩/যেকোন সমস্যার সমাধান যতো দেরিই হোক না কেন ,অন্তত:টুকুস করে একটা কমেন্ট করে অপেক্ষা করুন বলার মতো কি কোন ব্যবস্থা করা যায় ?
৩৮. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:২৬
comment by: হাসিন বলেছেন: @আরিফ জেবতিক - মডারেশনের সেই ভোটটা আপাতত বাতিল

সেইটা এখনো পরিকল্পনা পর্যায়েই আছে - তবে আমরা গ্রুপ ব্লগের কাজ শুরু করে দিচ্ছি যা এটার একটা পার্ট ছিল।
৩৯. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:২৮
comment by: আরিফ জেবতিক বলেছেন: "@জেবতিক আরিফ - ব্লগে কোনো সাইলেন্ট মডারেশন নেই - যা করা হয় তা সামহোয়্যারইন থেকেই করা হয়।"

করার আগে বা পরে একটা ঘোষনা আশা করা কি অন্যায় হবে?
আপনি আমার লেখা মুছে দেবেন,কিন্তু কেন মুছলেন আমাকে না জানালে তো আমি আবার একই লেখা লিখব।
৪০. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩০
comment by: হাসিন বলেছেন: নেক্সট টাইম মডারেশনের স্টাইলে একটু পরিবর্তন আনা হচ্ছে - সেখানে পোস্ট ডিলেট না করে সেটার কন্টেন্ট "মডারেটেড" হিসেবে দেখানো হবে।
৪১. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩১
comment by: লাভলুদা বলেছেন: মেসবাহ য়াজাদ এর সমস্যাটির সমাধান করা হয়েছে। এবং নতুন কনফিগারেশন মেইল করা হয়েছে।

@আনোয়ার সাদাত: সুমন সুপান এর ব্যাপারটি ডিটেলস বলতে পারেন ?
৪২. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩২
comment by: হাসিন বলেছেন: @আরিফ - আমাদের বাগ ট্র্যাকারে ঢুকে জেকোনো সময় বাগ রিপোর্ট করতে পারেন, ফিচার রিকোয়েস্ট করতে পারেন এবং দেখতে পারেন কোন কাজ কি স্ট্যাটাসে আছে - http://bugs.somewhereinblog.net
৪৩. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: সুমন সুপান্থ একসময়ের তুখোড় জনপ্রিয় তরুন লেখক।তাকে আমরা ব্লগে ইনভাইট করেছিলাম।
তার নিক হচ্ছে "সুমন সুপান্থ"।

ডিটেইলস দিতে পারবে হাসান মোরশেদ,তাকে মেইল করে দিচ্ছি।
৪৪. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৫
comment by: হাসিব বলেছেন: রাফ কর্মপরিকল্পনাটা কি ?
৪৫. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৭
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: লাভলুদা:
সুমন সুপান্থও একই সমস্যার কারণে ব্লগিং করতে পারেননি। হাসান মোরশেদ ভাইয়ের আহ্বানে তিনি সম্ভবত গত বছরের অগাস্ট/সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন করেছিলেন। মোরশেদ ভাই ডিটেইল বলতে পারবেন।

"সুপান্থ ও এরকম ধরা খাইয়া বিদায় হইছে ।"

মোরশেদ ভাইয়ের এই কমেন্ট পাবেন এই পোস্টে -
Click This Link
৪৬. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৭
comment by: আরিফ জেবতিক বলেছেন: আমার দেখা অনেক ব্লগার প্রথমে এসেই যে সমস্যার মুখোমুখি হন রেজিষ্টেশনের সময় তা হচ্ছে স্পেস দিয়ে ইংরেজী নাম লেখা।এতে করে তার ব্লগ আর ওপেন হয় না।
এ বিষয়ে কি কোন সতর্কবাণী/নির্দেশনা রেজিষ্ট্রেশন পাতায় যোগ করা যায় না?

(আমার আসল নিক আরিফ জেবতিক নামে।সেটা আজ পর্যন্ত আর খুলতে পারিনি।)
৪৭. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৭
comment by: হাসিব বলেছেন: পোস্ট মনিটর কর । এটা বাই ডিফল্ট চেক করা থাকে । এইটারে উঠায় দিতে কন ।
৪৮. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: হাসিব বলেছেন: আরিফ জেবতিক ব্লগে যাওয়া যায় @ জেবতিক
৪৯. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৪০
comment by: আরিফ জেবতিক বলেছেন: হাসিব ,রাফ কর্মপরিকল্পনার মাঝে ছিল:

১/ব্লগকে ব্যাপক প্রচারে আনার জন্য সবগুলো পত্রিকা যেমন প্রথম আলো ,যুগান্তর সেগুলোর ওয়েব পেইজে লিংক বিজ্ঞাপন দেয়া।

২/বিভিন্ন তারকাদেরকে ব্লগে নিয়ে আসা।

৩/গ্রুপ ব্লগিং আর কাস্টমাইজ ফ্রন্টপেজ অপশন দেয়া।

অনেক অনেক গুলো...কতোটা কই?
৫০. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৪২
comment by: আরিফ জেবতিক বলেছেন: আরিফ জেবতিক ব্লগে যাওয়া যায় @ জেবতিক
-----------

কিন্তু পাসওয়ার্ডটা আমার ইমেইলে আসে নি@হাসিব।
এধরনের সমস্যায় আছে অনেকেই।যেমন ভোকা পাঠক ফোরামের সাধারন সম্পাদক পারভেজ।বেচারা পাসওয়ার্ড পায়নি।
৫১. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: পোস্ট মনিটর কর । এটা বাই ডিফল্ট চেক করা থাকে । এইটারে উঠায় দিতে কন ।
------
সাপোর্ট করি।দিনে অন্তত: ২০টা পোস্টে কমেন্ট করি,মনিটর করতে চাই বড়োজোর ২/৩টা।তাই ডিফল্টটা আনসিলেক্ট থাকাটাই ভালো।
৫২. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৮
comment by: তেলাপোকা বলেছেন: ১) সাইলেন্ট মডারেট পাওয়ার কাদের কাদের দেয়া হয়েছে? অফিসের কাউকে নাকি এর বাইরেরও পাবলিক আছে, নাকি ধারনাটা ভুল?

২) আপনাদের (সামহোয়্যার ইন ব্লগ) বর্তমান কর্মী সংখ্যা কত?

৩) আপনি এখানে কি হিসাবে আছেন? এই ব্লগ সাইট নিয়ে ভবিষ্যত চিন্তাধারা কি?

৪) আপনিতো সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, না? হঠাৎ কম্পু লাইনে আসলেন কি মনে করে? আপনাকে বর্তমান অবস্থানে আসার জন্য কোন কোন বিষয়ের প্রতি অধিক মনোযোগ দিতে হয়েছিলো?

৫) একজন ওয়েব ডেভেলপার হতে হলে আমাকে কোন কেনা বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে?

৬) সংসারে কেমন সময় দেন?

এইতো, অনেক প্রশ্ন দেখি
৫৩. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৯
comment by: রাহা বলেছেন: একমত@জেবতিক ভাই
আমার মনে হয় এ বিষয়গুলো নিয়ে ব্রাক সেন্টারে আলোচনা হয়েছিল, সেগুলো কি এখন পরিকল্পনা পর্যায়েই আছে?? সেদিন তো অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছিল , সেগুলোর কি বাস্তবায়নের কোন সম্ভাবনা আছে??
৫৪. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৫১
comment by: হাসিন বলেছেন: @হাসিব, আরিফ জেবতিক - বাই ডিফল্ট পোস্ট মনিটর কর এটা উঠায় দেয়া হচ্ছে - কিছুক্ষনের মাঝেই মোরশেদের একটা কমেন্ট পাবেন আশাকরি

@আরিফ জেবতিক : রেজিস্ট্রেশনের শময় এখন কিন্তু সেইসব ক্যারেক্টার নিয়ে রেজিস্টার করা যায় না, ওয়ার্নিং দেয়া হয়।
৫৫. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: হাসিন ভাই,কালকেই কিন্তু একজন 'নোটিশ বোর্ড' নামে নিক বানালো।শুভ নামে এখন দুইজন ব্লগার।

আগামীকাল একজন হাসিন নাম নিয়ে যদি আমাকে গালি দিয়ে যায় তখন কিন্তু আমি আপনাকে ছাড়বো না।
৫৬. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৬
comment by: হাসিন বলেছেন: @তেলাপোকা

১. উত্তর দিয়ে দেয়া হয়েছে আগেই
২. প্রায় ৪৫
৩. আমি একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভলপার হিসেবে আছি
৪. পড়াশোনা সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরেই, কিন্তু চাকরী করি নাই কখনো। নাহ তেমন কিছুই না - জাস্ট আগ্রহ আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতি বিতৃষ্ণা
৫. অনেক কিছু পরে লিখব
৬. একদমই দেই না - সারাদিন রোবোটের মত কাজ করি। মাঝে মাঝে আফিফের সাথে হামাগুড়ি দিয়ে খেলি - আফিফের মা বাকিটা সামলায়
৫৭. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৭
comment by: হাসিব বলেছেন: @ হাসিন

- একাধিক ছবি আপলোড করলে কি সিকোয়েন্সে দেখাবে ? আর মূল ছবিই বা কোনটা দেখাবে ?

- য-ফলার সমস্যাটার কি অবস্থা ? এটা সল্ভ করা যায় নাই কোনভাবেই । ত-ত সংযুক্ত দেখা যায় না (আই.ই), আত্শকথা লেখা যাচ্ছে না (লিনুক্সে), ranking বাংলায় কোনভাবেই লেখা যাচ্ছে না । এসমস্যাগুলো স্ট্যাটাস কি ?

- সাগর ফন্টের পেছনে লেগে থাকার টেকনিকাল কারন কি? সোলাইমানলিপি কেন ব্যবহার করা হচ্ছে না ?

- পোস্ট এডিট করতে গেলে সেটা মাঝে পুরো পোস্টকেই করাপ্ট করে ফেলে । এটার সমাধানও হওয়া দরকার

- লিনুক্সে হাইপারলিংক দেয়া যাচ্ছে না ।

@ জেবতিক
মেইলে পাসওয়ার্ড পাঠানোর কথা জানতাম না ।আমার আইডি একেবারে প্রথমদিককার । মনে করতে পারছি না তখন এরকম ফিচার ছিলো কিনা ।
৫৮. ২১ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৯
comment by: হাসান মোরশেদ বলেছেন: হাসিনঃ
প্রথমেই অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে এখানে সময় দেয়ার জন্য । ধন্যবাদ আরিফ জেবতিককে ও আয়োজনের জন্য । কিছু ব্যাপার জানার ছিলো । প্রশ্ন রাখছি, আশা করি উত্তর পাবো ঃ

আপনাদের 'কোর এথিকস' বলে কি কিছু আছে?
যেমনঃ আমি বা আমার সমমনা'রা কোন সাইট চালালে 'কোর এথিকস' ঠিক করতাম যে, মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল এমন কারো সপক্ষে কোন কন্টেন্ট প্রকাশের সুযোগ দিতাম না । অন্য কেউ হয়তো সাইট চালালে 'কোর এথিক' ঠিক করতেন যে, ধর্মের সমালোচনামুলক কন্টেন্ট প্রকাশ করা যাবেনা ।
এক্ষেত্রে আপনাদের এথিকস টা কি? নাকি কোন এথিকস ই নেই ? যদি নাই থাকে তাহলে মাঝে মাঝে আপনাদের টিম এমন কিছু কাজ করে কেনো যাতে আপনাদের প্রো-জামাতী মনে হয়?
যদি উদাহরন জানতে চান তাহলে দিতে পারি ।

আপনাকে আবারো ধন্যবাদ ।
৫৯. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০১
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন: মি. হাসিন:
আপনি এভাবে অনলাইনে প্রশ্নের উত্তর দিচ্ছেন, ভালো লাগছে।
মডারেশন প্রসংগে জানতে চাচ্ছি।
বলেছেন - "নেক্সট টাইম মডারেশনের স্টাইলে একটু পরিবর্তন আনা হচ্ছে - সেখানে পোস্ট ডিলেট না করে সেটার কন্টেন্ট "মডারেটেড" হিসেবে দেখানো হবে।"
এই 'মডারেটেড' ট্যাগ লাগানোর যে ডিসিশন ওটা কে বা কারা নিবেন? যেমন ধরেন - চলচ্চিত্রেরও একটা সেন্সর বোর্ড আছে, একটা কমিটি আছে - তারা শিল্পবোধ বিবেচনায় রেখে সেন্সর করে।
সামহয়্যারের এরকম কোন কমিটি অথবা প্যানেল আছে/থাকবে? তাঁদের নাম অথবা পরিচিতি জানানো যাবে? মডারেশন বিষয়ে ঐ প্যানেলের আদর্শগত অবস্থান নিয়ে সবাইকে আগাম জানানো স্বচ্ছতার পর্যায়ে পড়বে বলে মনে করছেন কি?
৬০. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২
comment by: হাসিন বলেছেন: @হাসিব
১. যে সিকোয়েন্সে আপলোড করবেন সেই সিকোয়েন্সেই দেখাবে। প্রথম আপলোড করা ইমেজটাকে প্রথমে -

২. সাগর ফন্টের জন্য য ফলার সমাধান করা যাচ্ছে না, অন্য অক্ষর গুলোও তাই

৩. এটা ঠিক ডিটেইলস জানি না, আমাদের ডিজাইন টিম জানে। তারা অনেক দিন ধরে অনেক গুলো ফন্ট নিয়ে কাজ করে শেষপর্যন্ত এটা বেছে নিয়েছে। ওদের কাছ থেকে শুনে জানাবো।

৪. হ্যা - এটা মাঝে মাঝে হয় - বিশেষত যদি ইংলিশ ক্যারেক্টার বেশি থাকে। এটাও আরেকটা ভেজাইল্যা টাইপের ঝামেলা - যা নিয়ে কাজ করা হচ্ছে।

৫. লিনাক্সে হাইপারলিংক দেয়া যায় না এটা জানতাম না!! দাঁড়ান টেস্ট করে দেখি
৬১. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
comment by: হাসিব বলেছেন: !@@!744593
৬২. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
comment by: হাসিন বলেছেন: @শিমুল, হাসান মোরশেদ - আমাদের ব্লগ পলিসির সাথে খাপ খায় না এমন ব্যাপার গুলোই সাধারনত মডারেট করা হয়। সিদ্ধান্ত ব্লগ টিম নেয়।
৬৩. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
comment by: হাসিব বলেছেন: এখনতো হচ্ছে :-(
৬৪. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
comment by: হাসিব বলেছেন: [লিংক=যঃঃঢ়://িি.িমড়ড়মষব.পড়স]লিংক[\লিংক]
৬৫. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
comment by: হাসিব বলেছেন: বোঝা গেলো । আগে টেক্সটওডিটরে পুরোটা লিখতে হবে । বাংলাটা (এম১৭এন) সহ । তারপর বাংলা লেখার ফিল্ডে পেস্ট করতে হবে । উইন্ডোজের মতো করে লিখলে হবে না ।
৬৬. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:১০
comment by: হাসিন বলেছেন: @হাসিব -
৬৭. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ১. প্রোফাইল এডিট করা যায়না ক্যান?
২. নিক এর বক্স কবে যাবে?
৩. পোষ্ট এডিট করতে গেলে টেক্সট ক্যারাব্যারা হয়ে যায় ক্যান?
৬৮. ২১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:১১