আমার প্রিয় পোস্ট

আরিফ জেবতিকের অসহায় অনুভব:একটি মোরগ বৃত্থান্ত।

০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০৮

                       

এক.
সাংবাদিক জীবনে কী দুর্বিপাকে যেন আমি একবার এফ.ডি.সি বিটের দায়িত্ব পেলাম।সম্ভবত:২০০০ সাল অথবা তার আগের ঘটনা।এফ.ডি.সি.তে তখন খুল্লামখুল্লা সিনেমার উৎসব।সেই এফ.ডি.সি তে সাংবাদিক হিসেবে ঢুকে তো আমার মহা আনন্দ।যা দেখি,তাতেই চোখ টাটায়।
নায়িকা ময়ূরী কিংবা মুনমুনের লগে ঘনিষ্ট হয়ে বসে ইন্টারভিউ নেই,শট দেয়া থেকে মুনমুন উঠে এসেছে,তার পরনে কোন কাপড় নেই (মানে যতোটুকু আছে,তাকে কাপড় বলা না বলায় কিছু যায় আসে না।)তার বিশাল বক্ষের দিকে তাকিয়ে আমি আমার প্রশ্নটশ্ন ভুলে যাই।সপ্তাহান্তে প্রডিউসারদের পার্টিতে গেলে একস্ট্রা খাতির,চাইলে সিনেমার এক্সট্রা নায়িকা ফ্রি এরকম প্রকাশ্য ইঙিত,যথেচ্ছা পান করার সুযোগ,বগলদাবা করে বোতলটোতল কিংবা বিয়ারের ফ্রি কেস যাতে বাড়ি নিয়ে আসেন সেজন্য তাদের অন্তহীন আবেদন,খালাম্মা বয়েসী নায়িকাদের অতিউতসাহে চুমু খাওয়ার চেষ্ঠা ,কী নেই!
এক সময় আমি অবাক হয়ে দেখলাম,আমার কথাবার্তা সব আমার জানি দোস্ত আলেকজান্ডার বো কিংবা মিশা সওদাগরের মতো হয়ে যাচ্ছে,আমার ছাইপাশ লেখার কোয়ালিটি ছাই থেকেও খারাপ হয়ে কুকুরের মলের মতো হয়ে যাচ্ছে,আর ভেবে ভেবে আমি দেখলাম,এর পিছনে আমার এফ.ডি.সি তে প্রতিদিন দুই ঘন্টা করে কাটানোটাই মূলত:দায়ী।আমি এক পর্যায়ে অসুস্থ বোধ করতে লাগলাম,মুখে থু থু জমতে থাকলো এবং আমি সঞ্জীবদাকে বলে এফ.ডি.সি বিট থেকে পালিয়ে নিজেকে রক্ষা করলাম।

দুই.
মাঠ ছেড়ে যাবার কোন ইতিহাস আমার নেই,সে যতো প্রতিকূল অবস্থাই হোক আমি তেলাপোকার মতো সবসময় টিকে থাকার চেষ্ঠা চালিয়ে গেছি,শিবিরের ছেলেদের সাথে আমার কখনোই বনে নি,এবং তাদের রামদা ,কিরিচ আর পাইপগানের সামনে আমাকে ছাত্রজীবনে অসংখ্যবার মুখোমুখি হতে হয়েছে,কখনোই আমি ক্যাম্পাস ছেড়ে মায়ের আচলের তলে মুখ লুকাই নি।

ছোট ছোট ছেলেদেরকে যখন শিবির তাদের দলে টেনে নিয়ে যায়,তখন তাদেরকে উল্টো টেনে আনার জন্য আমি সিলেটের দুইটি কলেজে টিম করেছিলাম এবং তার বিনিময়ে বেশ ফল পাওয়া গিয়েছিল।
ফাস্র্ট ইয়ারের ছেলেকে গালি দিলে লাভ নেই,সে তার দলের প্রতিই আরো অনুরক্ত হবে,তার থেকে তাকে তার বিভ্রান্তি গুলো বুঝিয়ে দেয়া যেতে পারে,তাহলেও একটা বিশাল গোষ্ঠী শিবিরের মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসে,সেই প্র্যাকটিকাল অভিজ্ঞতা আমার আছে।

তিন.
সামহোয়্যার থেকে অনেকেই নিজেকে প্রত্যাহারের ঘোষনা দেন,সেই ঘোষনায় নাটক থাকে বলে আমার মনে হয় না,সবাই আসলে সত্যি সত্যিই এখান থেকে বেরিয়ে যেতে চান,কিন্তু কয়েকদিন পরেই মায়ার টানে ফিরে আসেন,নয়তো ত্রিভুজকে যে পরিমান গালাগালি দেয়া হয়েছে এই ব্লগে সেগুলো হজম করে ত্রিভুজের আবার ফিরে আসার দরকার ছিলো না,কিংবা রাগইমনের আর আস্তমেয়ের ব্যক্তিগত ব্যাপার নিয়ে যে ইঙিত গুলো এখানে করা হয় তারপর তারা এখানে টিকে থাকেন কিভাবে সেই প্রশ্ন আমার মনেও মাঝে মাঝে যাগে,শুধু বুঝি যে এক মায়ার টানেই তার টিকে আছেন,কিছু বলার জন্য আর কিছু শোনার জন্যই তারা এখানে বারবার ফিরে আসেন।

চার.
আজ শমশের একটি চমৎকার কথা বলেছেন যে বিনাপয়সায় এতো বিনোদন এই ব্লগ ছাড়া কোথাও মিলে না বলেই তিনি এই ব্লগ ছেড়ে যেতে আগ্রহী না এবং আমার বিশ্বাস যে এই একই কারনে আরো অনেকেই এই সাইটে লগইন করে থাকেন।

আমার আজ কেন যেন মনে হচ্ছে ঠিক একই কাজ আরেকটু বড়ো আকারে করছেন আরো কিছু মানুষ,তারা এই সাইট খুলে মজা নিচ্ছেন,আমাদেরকে লড়িয়ে দিচ্ছেন,আমরা পরষ্পরের মা বাবা তুলে অশ্লীল গালি দিয়ে বেড়াচ্ছি,কার ঘরের মহিলাকে কে কিভাবে উপগত হবেন এসব নিয়ে মাথা খাটিয়ে উত্তর টুত্তর দিচ্ছি আর তারা,সেই তথকথিত মানুষেরা এসব দেখে মজা পাচ্ছেন।

শৈশবের সেই মোরগ লড়াইয়ের দৃশ্য আমার মনে পড়ে যাচ্ছে,যেখানে অসহায় দুটি মোরগ ঝুটি উড়িয়ে লড়ে যাচ্ছে,পরষ্পরকে রক্তাক্ত করছে,নেই নিরীহ মোরগকে ঘিরে বসে আছেন মকদ্দর মোক্তার,তৈমুছ আলী খান,সাত্তার কন্ট্রাকটর আর আমাদের মতো যতো সব শিশু কিশোরের দল।

আমরা সেই মোরগ গুলোর রক্তপাতে আনন্দিত হচ্ছি,তালি বাজাচ্ছি,সেটা নিয়ে মার্বেল বাজি রেখে ধনবান হচ্ছি,অথচ আমরা চাইলেই সেই নিরীহ মোরগগুলোকে থামাতে পাড়তাম,তাদেরকে দূরে সরিয়ে দিতে পারতাম,কিন্তু আনন্দের কারনে ,মার্বেলের লোভে আমরা তা করছি না।

শেষ কথা:
আমার কেন যেন গত দুইদিন ধরে মনে হচ্ছে যে আমরা ,ব্লগাররা সেই মোরগ,লড়ে যাচ্ছি তো লড়েই যাচ্ছি,কোন কিছুই অর্জন করতে পারছি না,আর হয়তো কেউ কেউ তাদের অফিসের মনিটরটিকে গোল করে মাঝে রেখে সেসব দেখে কফি টফি খাচ্ছেন ,আর অমুককে তমুক এখন কোন গালি দেবে অথবা দেশের বিরুদ্ধে এই জিনিষটা রাখলে,ধর্মের বিরুদ্ধে ঐ জিনিষটা রাখলে,এই অসুবিধা বা ঐ অসুবিধা থাকলে কে কি রিএ্যাক্ট করবে সেটা নিয়ে জোর বাজি ধরছেন।


আমি কোনদিন মাঠ ছেড়ে দেবার পক্ষে নই,আমি সংসপ্তক মানুষ,জীবনে অজস্ত্রবার পরাজিত হয়েছি,কিন্তু জয়ীও হয়েছি বহুবার কিন্তু যাই অর্জন করি না কেন তা উপস্থিত থেকেই করেছি।
আজ বিকেলে কেন যেন সেই উপস্থিতিতে বড়ো অভিমান হচ্ছে।
নিজেকে সেই অসহায় মোরগের একজন ভেবে ক্লান্তি লাগছে।

কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই,কারো সাথে তর্ক করার কোন ইচ্ছা নেই,শুধু আমার ক্লান্তিটুকু আমি এই ঝিমিয়ে পড়া বিকেলে লিখে যাচ্ছি..লিখে যাচ্ছি...লিখেই যাচ্ছি..

 

 

  • ৬২ টি মন্তব্য
  • ৮২৮বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
comment by: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: শেষ কথা: প‌্যারাগ্রাফটুকু পড়ে মানসপটে সামহোয়্যারইনের অফিসের একটা কল্পচিত্র দেখলাম।
২. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
comment by: কাঠুরিয়া. বলেছেন: ঃ(
৩. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: অনেক শুনে শুনে আমি ব্লগে এসেছিলাম। গালাগালি ও জামাত দেখে মন খারাপ হয়েছিল।
আপনি সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। কেন ছাড়লেন? এতো ভাল লেখেন।
৪. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
comment by: মিসকল বলেছেন: আপাতত ৫ দিলাম চমৎকার একটি লেখা উপহার দেওয়ার জন্য। এটার খুব প্রয়োজন ছিল। এবার যদি আমাদের বোধদয় হয়। ভাইয়ে ভাইয়ে ঝড়গা লাগিয়ে দিয়ে দূরের থেকে দৃশ্য দেখা।
আর একখান কথা ধর্ম নিয়ে মাতামাতি করা ধর্মতেই নিষিদ্ধ করা আছে। যদি এ নিয়ে বিতর্ক করতে হয়, তাহলে বিশিষ্ট আলেম (অবশ্যই সর্বজন স্বীকৃত হতে হবে) সাথে নিয়ে করতে হবে, যারা এ বিষয়ে বিশদ জ্ঞান রাখে।
৫. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম..
৬. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২০
comment by: চোর বলেছেন: আসুন, আমরা সেই মোরগ লড়াই দেখে মজা পাওয়া লোকগুলোর মাবোনেতে উপগত হই। তাদেরকে ধর্ষণ করে রক্তাক্ত করে দেই। রক্তের রঙ লাল না কালচে সেই মজা পাওয়া লোকগুলোকে দিয়ে অনুভব করাই।
৭. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
comment by: ফরিদ বলেছেন: আমার অগোছালো ভাবনাগুলো সাজিয়ে গুছিয়ে একপাতায় করে দিলেন।
৮. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
comment by: কাপালিক বলেছেন: এই প্রথম আমি এই ব্লগে এত বড় কোন লেখা পুরোটা পড়লাম! দারুন লিখেছেন!!

সত্যিই এই লড়াই অসহ্য লাগছে।
৯. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
comment by: কাপালিক বলেছেন: এই প্রথম আমি এই ব্লগে এত বড় কোন লেখা পুরোটা পড়লাম! দারুন লিখেছেন!!

সত্যিই এই লড়াই অসহ্য লাগছে।
১০. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: তারেক রহিম বলেছেন: নিজেদেরকে খেলার ঘুটি ভাবতে কারই বা ভাল লাগে? তবু আমাদের আচরণ যদি কফি হাতে নিয়ে বসে থাকা কারো জন্য আনন্দের কিছু হয়, হোক না। আমার কিছু যায় আসে না। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার আছি এবং থাকতে চাই সবসময়।
১১. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: ফয়সাল আকরাম বলেছেন: অসাধারন শক্তিশালী লেখা জেবতিক ভাই। আশা করছি আমাদের লড়াকু মোরগেরা দর্শকদের থোতা মুখ ভোতা করে দিয়ে বীরদপে লড়াই থামাবেন ।
১২. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
comment by: বিপ্লব রহমান বলেছেন: জেবতিক@মোরগ লড়াই...কথাটা একদম ঠিক বলেছেন।...
১৩. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
comment by: মাহবুব সুমন বলেছেন: পড়েছি, ২য় বার পড়বো ৫ দিন পরে।
১৪. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
comment by: হেজাব বলেছেন: ৫
অসাধারণ বিশ্লেষণ@আরিফ ভাই

১৫. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
comment by: সুমন চৌধুরী বলেছেন: পড়লাম। কি কমু?
১৬. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
comment by: চোর বলেছেন: আমার মনে হয়, অনেকেই মূল সমস্যা থেকে সরে যাচ্ছেন। নোটিশবোর্ডে ধর্মীয় অনুভূতির বাজে অজুহাত দিয়ে (বাজে বললাম এজন্য যে, তারা যা করেছেন, ধর্ম তার উলটাটা বলে) একজনের পোস্ট ডিলিট করলেন। তাদেরকে সাপোর্ট দিতেও একদল দালাল গজিয়ে ওঠলো।

এই দালালদের সাথে সুস্থ মাথার মানুষের মোরগ লড়াই লেগে গেলো। কথা হলো, এ মোরগ লড়াই থামতে হলে কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে। মোরগ লড়াই থামাই কোনো পারমানেন্ট সমাধান না। একই বদমায়েশী কর্তৃপক্ষ বারবার করে যাচ্ছেন। ব্লগারদের মধ্যে সম্পর্ক তারাই নষ্ট করছেন। কেন সবাই মিলে তাদের দোষ বলি না?
১৭. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
comment by: আবোল তাবোল বলেছেন: :(
১৮. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
comment by: বিপ্লব রহমান বলেছেন: জেবতিক@পাঁচ।
১৯. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
comment by: আরিফ জেবতিক বলেছেন: বিপ্লব ভাই,আপনে কি পোস্ট পড়েন নাকি হুট করে গিয়ে কমেন্ট করে চলে আসেন?জানার কৌতুহল।
২০. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
comment by: অমিত আহমেদ বলেছেন: আমার মনেও একই প্রশ্ন এসেছিল...
(ভাল লিখেছেন, আপনাকে আমি পাঁচ দিলাম...হাঃ হাঃ হাঃ)
২১. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২১
comment by: ধূসর ছায়া বলেছেন: সব দোষ কর্তৃপক্ষের ।
২২. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: সব দোষ আসলে কপালের।
২৩. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
comment by: অমিত আহমেদ বলেছেন:
২৪. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
comment by: আ স ম মাসুম বলেছেন: আমার কেন যেন গত দুইদিন ধরে মনে হচ্ছে যে আমরা ,ব্লগাররা সেই মোরগ,লড়ে যাচ্ছি তো লড়েই যাচ্ছি,কোন কিছুই অর্জন করতে পারছি না,আর হয়তো কেউ কেউ তাদের অফিসের মনিটরটিকে গোল করে মাঝে রেখে সেসব দেখে কফি টফি খাচ্ছেন ,আর অমুককে তমুক এখন কোন গালি দেবে অথবা দেশের বিরুদ্ধে এই জিনিষটা রাখলে,ধর্মের বিরুদ্ধে ঐ জিনিষটা রাখলে,এই অসুবিধা বা ঐ অসুবিধা থাকলে কে কি রিএ্যাক্ট করবে সেটা নিয়ে জোর বাজি ধরছেন

একেবারে খাটি কথা।
২৫. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
comment by: অমিত আহমেদ বলেছেন:
২৬. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: ধূসর ছায়া বলেছেন: ওদের নীরবতা একদম সহ্য হচ্ছে না ।
২৭. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: অমিত আহমেদ বলেছেন: মেজাজটা গরম হয় না? কমেন্টে লেখা আসে না!
বলতে চাইছিলাম "আপনাকে আমি পাঁচ দিলাম" কপিরাইটেড বাই বিপ্লব ভাই।
২৮. ০৪ ঠা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
comment by: আরিফ জেবতিক বলেছেন: এ জন্যই কাইরে ৫ দেয়া ছেড়ে দেব ভাবছি।
২৯. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৮:১৪
comment by: জ্বিনের বাদশা বলেছেন: দারুন লেখা ... মোরগ হইয়া যখন জন্মাইছিই ... লড়াই করে যাব
৩০. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৮:৩৪
comment by: আরশাদ রহমান বলেছেন: ভালো লাগলো। তবে আমি মনে করিনা আমা মোরগ হয়ে লড়ে যাচ্ছি। ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই ব্লগে বসি। এবং কিছু ব্যাপারে খুব রাগ হয়, প্রতিবাদ করি কলমে। আমিও কোনদিন মাঠ ছাড়ার পক্ষে নই। লড়ে যাব আজীবন। কিছু বিষয়ে কিছু ব্লগারদের স্পর্ধা আমাকে পীড়া দেয়। কিছু কিছু ব্যাপারে কর্তৃপক্ষের নিরবতাও পীড়া দেয়। কিন্তু লড়ে যাব আপোসহীন।
৩১. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৮:৪০
comment by: সাধক শঙ্কু বলেছেন: আপনের কথা ঠিক জেবতিক। তয় আৎখা গেলেগা অন্য মোরগে আরও ফাউল করবো। সেইটা কি ভালো হইবো?
৩২. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৩৩
comment by: অলৌকিক হাসান বলেছেন: আরিফ ভাই @ সরি। নরমালি আমি গালিগালাজ বন্ধুদের ফোরাম ছাড়া সাধারণত করি না। কিন্তু গতকাল আহমাদ মুজতবা নামে একজন আমাকে গালি শিখাবে বলে চ্যালেঞ্জ জানিয়েছে। আপনার পোস্টের সঙ্গে সহমত। কিন্তু ওই ব্লগার এলে আমি একটু গালিগালাজ করব। ব্লগারদের কাছ থেকে আগেই মাপ চেয়ে নিচ্চি। এ-টিমেরও সহযোগিতা চাই।
৩৩. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৪৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: হাসান,আপনি পয়েন্টটি বুঝেছেন একটু অন্যভাবে।
আপনাকে গালি দিলে আপনি তো গালি দিবেনই ।খাতির করবেন কেন।

আমার কথা হচ্ছে এই যে আপনাকে গালি দিচ্ছে বা আপনি দিচ্ছেন,এটা সাইট এডমিনের ইচ্ছাকৃত ফাজলেমী।
তারাই এই পরিবেশটিকে জিইয়ে রাখছে।
৩৪. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫১
comment by: অলৌকিক হাসান বলেছেন: আমি ঠিকভাবেই আপনার পয়েন্টটা বুঝতে পারছি। কমেন্টটা করছি আপনারে জানাইলাম আরকি
৩৫. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫৫
comment by: আইজউদ্দিন বলেছেন: কেন জিইয়ে রাখছে?
৩৬. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫৬
comment by: আরিফ জেবতিক বলেছেন: ঠিক আছে,তা গালির ক্লাসটা কখন শুরু হচ্ছে?
৩৭. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫৭
comment by: আইজউদ্দিন বলেছেন: হবে আসুক আগে ঝাইড়া ফালামু
৩৮. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫৭
comment by: অলৌকিক হাসান বলেছেন: যখনই আহমাদ মুজতবা আসবে ব্লগে।
৩৯. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৯:৫৭
comment by: অলৌকিক হাসান বলেছেন: আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনিই তো বলেছিলেন, রাসেল ও'নীলের সঙ্গে যার যোগাযোগ আছে .....
৪০. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:০১
comment by: আরিফ জেবতিক বলেছেন: @হাসান।
৪১. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:১০
comment by: আ স ম মাসুম বলেছেন: আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনিই তো বলেছিলেন, রাসেল ও'নীলের সঙ্গে যার যোগাযোগ আছে ....

আমারও যোগাযোগ আছে...
৪২. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:২৩
comment by: স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: বুঝি যে আপনি “৫” এর কেয়ার করেন না...তবুও ৫ ।

যা কিছু হচ্ছে সেটা যদি পাতানো খেলা হয়ে থাকে, তাইলে এর টাইমিং টা নিয়ে প্রশ্ন তুলতে হয়, বিশেষ করে যখন ভেলরি টেইলর ইস্যু নিয়ে এখানে কিছু করার চেষ্টা চলছে, কিছু টা আগানো গেছে, আরো অনেকটাই কাজ বাকি!

যাই হোক...এই একটা ইস্যু কি আমাদের আবার একসাথে আনতে পারে না? অনেকটা কাজ তো বাকী.........

~
৪৩. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:৩২
comment by: হোসেইন বলেছেন: মাসুম,আপকো পারফরমেন্স দেখনে কে বাদ আপকো ভি এ-টীমে জায়গা দেনা হো গ্যা।

স্বপ্ন ভাই,সাইট বুঝে ব্যবসা,হাম বুঝে আবেগ।
৪৪. ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:৪২
comment by: সোনার বাংলা বলেছেন: সুন্দর!
খুব ভালো লেগেছে।
৪৫. ০৫ ই জুন, ২০০৭ রাত ১:২৪
comment by: ইমরান হাসান বলেছেন: সেরকম লেখা !! মোরগ লড়াই এর কনসেপ্টে সামহোয়্যার ইন এর ভূমিকায় মজা পেলাম...কিছুটা সত্যতা ছিল সাইট শুরুর দিকে, তখন খুব মজা পেতাম নতুন নতুন পোষ্ট পরে আর ব্লগারদের এ্যাক্টিভিটিস দেখে, কিন্তু এখন আর সেরকম ব্যাপারটা নেই মনে হয়, অন্তত আমার সাইড থেকে তো নয়ই...
৪৬. ০৫ ই জুন, ২০০৭ রাত ১:৩৪
comment by: অমিত আহমেদ বলেছেন: অপ্রাসঙ্গিকঃ আরিফ ভাই, রাসেল ভাইয়ের খবর জানেন কিছু?
৪৭. ০৫ ই জুন, ২০০৭ রাত ১:৩৭
comment by: হাসিব বলেছেন: ইমরান হাসান বস কি এখন আর সামহয়ারে কাজ করেন না ?
৪৮. ০৫ ই জুন, ২০০৭ রাত ১:৪২
comment by: শমশের আলম বলেছেন: করার ত কথা, তয় নুটিশবোর্দটা মনে হয় বাইরের মডুরাম। কয়েক বোলোগাররে মডুরামের দায়িত্ত দিছে
৪৯. ০৫ ই জুন, ২০০৭ রাত ১:৪৩
comment by: শমশের আলম বলেছেন: জেবতিগ্দা ধন্যবাদ আমার নামটা নেওয়ার জন্যি
৫০. ০৫ ই জুন, ২০০৭ রাত ৩:১২
comment by: ধুসর গোধূলি বলেছেন: রিয়েলটাইম সিনেমা শো আরকি!
৫১. ০৫ ই জুন, ২০০৭ সকাল ১০:১৩
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: @আরিফ
মিয়া ফাজলামো করো? আমারে দাওয়াত দিয়া
আইনা এখন কও ...
আরে মিয়া তোমার তো নিজেরে মোরগ মনে হয়,
আমারে তো নিজেকে বেকুব মনে হয়।
চিন্তা কর, আমরা কোথায় ছিলাম-সেই ভোকা,সেই প্রআ; অথচ তার সাথে কি এর তুলনা চলে ?
যাই হোক মন দিয়া শুন, তোমার লগে আমি না-
বিবেকবান সবাই একমত। যাও ৫ দিলাম !
তয় মনে রাইখো, এইখানে থাকতে আইছি এবঙ
থাকুম। অবশ্যই 'এই ব্লগটারে বাসযোগ্য করে যাব..
তুমি আমি আর আমরা মিলে...'
৫২. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ১২:২০
comment by: মদন বলেছেন: জেবতিকদা,
আপনার অনুভুতিটাই আমার বুকে বেজে বেজে ক্লান্ত...
আমরা যত ফাইট দিবো, সাইটের পেজ রাংক ততো বাড়বে। এখানে মুক্তযুদ্ধ বলেন, রাজাকার বলেন, ধর্ম বলেন সব কিছুর উপরে রয়েছে তাদের ব্যবসা।

আর শুধু কতৃপক্ষের দোষ দিলেন কিন্ত আমাদের মানে নিজের দোষ দিলেন না কেন? আমরা যদি ফাটাফাটি না করি তাইলে তারা কি জোর করে এসে করাবে? তারাতো সুযোগ মতো অনুঘটকের কাজ করছে।

ব্লগ বয়সে আমি আপনার চেয়ে বড় না হলেও সমসাময়িক। আপনার পরিচিতি থাকায় আপনার কাছে অনুরোধ করছি। ভ্যালেরীকে নিয়ে ফাইট দিয়েছেন। বলা যায় সফল হয়েছেন। ব্লগের পরিবেশ ফিরিয়ে আনুন। একদিনে হবে না। সময় লাগবে। হঠাত আবেগে হবে না। সেই সময়টুকু দিন। সবাইকে সহনশীল হতে সাহায্য করুন। যে কোন মতামত সবাই যেন যুক্তি দিয়ে মোকাবেলা করে। অনর্থক বাবা-মা টেনে গালি দিয়ে নিজের বাবা-মাকে ছোট না করেন। আমি আপনার বাবা-মা কে গালি দিলে আপনি মনে হয় বসে থাকবেন না। আর এই ব্লগের ব্যপারে মনে হয় বাবা-মায়ের কোন ভুমিকা নেই। যার যার মতের ব্যপারে তার বাবা-মায়ের ভুমিকা থাকার কথা না। হাজীর ছেলে পাজি হতে পারে। মুক্তিযোদ্ধার ছেলে রাজাকার হতে পারে। রাজাকারের ছেলে মুক্তিযোদ্ধা হতে পারে। আস্তিকের ছেলে নাস্তিক হতে পারে।

সবচেয়ে বড় কথা ভাল পরিবেশ, সহনশীলতা, যুক্তি তর্কের সঠিক ব্যবহার, যে কোন প্রকার গালাগালি বন্ধের উদ্যোগ আপনি নিন। আমার দৃঢ় বিশ্বাস আপনি সফল হবেন।
৫৩. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:০৬
comment by: আপন তারিক বলেছেন: গতকাল রাতেই লেখাটা পড়েছিলাম..
কি আর বলি-মনটা বিষন্ন হয়ে আছে!
৫৪. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:৩২
comment by: স্বপ্নজয়ী বলেছেন: জেবতিক ভাই,

একটা ফরওয়ার্ড মেইল থেকে আপনার লেখা পড়ে খুজতে খুজতে, ঘুড়তে ঘুড়তে এই ব্লগে আসা। অনেকখানি আশা নিয়ে এসেছিলাম। কিছু জানার ইচ্ছা ছিল, কিছু করার ইচ্ছা ছিল। যা দেখলাম তাতে কিছুটা চুপসে গেছি। কি করি বলবেন?
৫৫. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
comment by: নুরুজ্জামান লাবু বলেছেন: জেবতিক ভাই অনেক ভালো লেখেন। পড়ে ভালো লাগল।
৫৬. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: মেসবা,যাওয়ার কথা তো কই নাই,আর যাওয়ার জায়গা যে একেবারে নেই,তাও কিন্তু না।
কাজ কাম বাদ দিয়ে খিস্তি খেউর আর কতো দিব,বলেন ?


স্বপ্নজয়ী:
এটি সাময়িক অস্থিরতা ,ঠিক হয়ে যাবে আশাকরি।
লেগে থাকুন আর কয়েকটা দিন।
বাংলাদেশের সবজায়গাতেই তো এখন কিছু অস্থিরতা চলছে,তাই না?
৫৭. ০৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
comment by: ইরতেজা বলেছেন: অসাধারন। আরিফ ভাই না থাকলে এই খানে আর আসতামি না
৫৮. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:২১
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: অনেক দেরীতে পড়লাম জেবতিক। খুব ভালো লাগলো।
৫৯. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:২৩
comment by: আমিমানুষ বলেছেন: সাদিক মোহাম্মদ আলম ইজ দ্যা ব্যারিস্টার আব দ্যা বল্গ
৬০. ০৫ ই জুন, ২০০৭ রাত ১০:২৮
comment by: আরিফ জেবতিক বলেছেন: ইরতেজা,বেশী হয়া গেল আপনি যা ভাবছেন তা না।আসলে আমরা সবাই সবার মায়াতেই আসি।

সাদিক,থ্যাংকস।আপনার কাছ থেকে প্রশংসা পাওয়াটা অনুপ্রানিত করলো।

আমি মানুষ,কেমনে কী?
৬১. ০৮ ই জুন, ২০০৭ রাত ৮:৪১
comment by: বালুচর বলেছেন: না,হতাশ হওয়া যাবে না আরিফ ভাই
৬২. ০৬ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৬
comment by: হাবিব ফটিকজল বলেছেন: আরিফ ভাই,
আমার বোধে এক উজ্জ্বল জগত তৈরি করে দেয়া মানুষ আপনি। অনেক দিন বাদে আপনার কোনো লেখা পড়ে আরেকবার ডুব দিলাম মুগ্ধতায়। ভালো থাকবেন।

 



 


দলবদ্ধ মানুষ দেখতে ভালো লাগে । কিন্তু নিজের জন্য দল খুঁজে পাই না ।
বিশ্বাসের পক্ষে কথা বলি । আর উন্মুখ...