আমার প্রিয় পোস্ট

দুই পয়সার মানুষদের কাছে খোলাচিঠি।

২০ শে জুন, ২০০৭ রাত ৮:৪৮

শেয়ার করুন:                   Facebook

দুই পয়সার মানুষেরা আমার সশ্রদ্ধ অভিনন্দন নিন।আপনাদের প্রয়াসে আপনাদের চেষ্টায়,আপনাদের যুথবদ্ধ ভালোবাসায় আমরা আমাদের দরিদ্রদের প্রতিষ্ঠান সি.আর.পি কে রাহুমুক্ত করতে পেরেছি অবশেষে।

লিখেছিলাম,আমরা দুই পয়সা দুই পয়সা করে একদিন আড়াই লক্ষ টাকার ক্ষমতাকে ছাড়িয়ে যাবো,আর সেটা দেখে যাবেন শফি সামী।আজ গভীর আনন্দে,গভীর ভালোবাসায় আমি সেই দিনকে স্বাগত:জানাচ্ছি।

আজ আমি কারো নামোল্লেখ করে কৃতজ্ঞতা জানাবো না।আমি আমার অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাবো সেই সব না চেনা মানুষদেরকে যারা তাদের অনেকগুলো মূল্যবান সময় ব্যয় করে এই আন্দোলনকে সফল করেছেন।সেই মানুষটি যিনি দিনের পর দিন ইংল্যান্ড থেকে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন,সেই মানুষটিকে যিনি দীর্ঘকাল পরে দেশে এসে ছুটিকে উপেক্ষা করে পিটিশনটিকে টেককেয়ার করেছেন,শক্তিকেন্দ্রের সেই সিনিয়ার অফিসারকে যিনি বলেছেন,“মানুষের ওপর বিশ্বাস হারাবেন না,পোশাকের আড়ালে আমরাও কিন্তু আপনাদের মতোই মানুষ”,সেই দম্পতিকে যারা অনেক খেটেখুটে ব্লগস্পটে জমিয়ে রেখেছেন দিনের পর দিন ভেলরির প্রতিটি সংবাদ।যারা ফোন করে ,ইমেইল করে বারংবার আমাদের উৎসাহ আর শক্তি দিয়েছেন,না না জায়গায় যোগাযোগের জন্য ঠিকানা আর ফোন নাম্বার দিয়েছেন,যারা নিজ নিজ সামর্থ অনুযায়ী প্রচারে যোগ দিয়েছেন,যারা নিজেদের ওয়েবসাইটগুলোতে আমাদের ক্যাম্পেইনকে তুলে ধরেছেন,যারা প্রতিনিয়ত আমাদেরকে পৌছে দিয়েছেন অপতৎপরতার সবগুলো খবর।
এ বিজয় শুধু ভেলরির নয়,এ বিজয় শুধু অসহায় পঙ্গু মানুষগুলোর নয়,এ বিজয় শুধু আমার বা আপনার নয়।এ বিজয় আসলে চিরন্তন সত্যের বিজয়,আমাদের অধিকারের বিজয়,আমাদের মতো দুই পয়সার মানুষদের যুথবদ্ধতার বিজয়।

একজন শফি সামীর রাহুগ্রাস থেকে সি.আর.পি কে মুক্ত করে আমরা প্রমান করলাম যে ষড়যন্ত্র ,মুখভরা বুলি,টাকার ঝনঝন এসব কোন কিছু দিয়েই একটি শুদ্ধ সংগ্রামের পথ আগলে রাখা যায় না।

জয়তু দুই পয়সার বন্ধুরা।
জয়তু সাধারন মানুষের যুথবদ্ধতা।
জয়তু অগনন শুভ শক্তির সম্মিলিত প্রয়াসের।


--------------------
আরিফ জেবতিক

 

 

  • ৩১ টি মন্তব্য
  • ৬৮৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২০ শে জুন, ২০০৭ রাত ৮:৫২
comment by: পথচারী বলেছেন: জয় জয়
২. ২০ শে জুন, ২০০৭ রাত ৮:৫৩
comment by: মাহবুব সুমন বলেছেন: অশুভর পরাজয় হবেই হবে,
সেটাই আবার প্রমানিত হোলো।
জয়তু শুভ।
জয়তু মানবতা।
৩. ২০ শে জুন, ২০০৭ রাত ৮:৫৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: সাবাশ বাংলাদেশ
৪. ২০ শে জুন, ২০০৭ রাত ৮:৫৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। অনেক আনন্দ লাগছে।
৫. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:০৪
comment by: জানালা বলেছেন: মশাল নিতে পারে অনেকেই।
অন্ধকার কাটাতে পারেনা।
আপনি পেরেছেন।
অভিনন্দন
৬. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:০৬
comment by: নুরুজ্জামান লাবু বলেছেন: এইবার কাম হইলো সিআরপি তে আর সফি সামির মতো লোক যেন আর প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখা উচিত।
৭. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:১১
comment by: সমুদ্র বলেছেন: শফি সামী দিয়ে শুরু, ৪ জন পরিচালক ও বাকী সব ট্রাস্টিদেরও সরিয়া যাইতে হইবেক।
৮. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:১৭
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: অসাধারণ ...
দুই পয়সার মানুষের ক্ষমতায় আবার বিশ্বাস ফিরে পাচ্ছি ... ধন্যবাদ আরিফ ভাই অবিশ্বাসের যণ্ত্রণা থেকে মুক্তি দেয়ায় ...
...
বস আর ব্লগান না কেন? বেশি বিজি নাকি?
৯. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:২৩
comment by: ফরিদ বলেছেন: গতকালকে গেছিলাম বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্সের অফিসে। সেখানেও দেখলাম ইমেইলে উনারা ব্রিটিশ এনজিওদের চাপ দিচ্ছেন বিষয়টা নিয়ে দেখার জন্য।

ওনাদের আপডেট দিয়ে দেবঃ)

নেক্সট মিশন কিঃ) ?
১০. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:২৪
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জয়তু হে দুই পয়সার যুথবদ্ধ মানুষেরা !
১১. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:৪২
comment by: আরিফ জেবতিক বলেছেন: জানালা:
মশাল হাতে তুললে অন্ধকার কাটবেই,সে যেই নিক না কেন।শুধু প্রয়োজন স্থির ভাবে মশালটিকে দীর্ঘক্ষন ধরে রাখা।

লাবু:
সেইটাই।কিন্তু ভেলরি আসলেই শিশুর মতো একজন বোকা মহিলা।পারবেন কি না জানি না।

সমুদ্র:
মাথা কেটে ফেললে সাপ আর তার দেহ নিয়ে কতোক্ষন বাচঁবে?

কিংকর্তব্য:
হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোর.....।
(আর ব্লগে আসি কম কারন,ভেজালে মাথা গলাতে ইচ্ছে করে কম।)

ফরিদ/শিপন/পথচারী/জ্বিন:ধন্যবাদ।

মাহবুব সুমন: আলাদা করে কিছু বললাম না।
১২. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:৪৬
comment by: সোনার বাংলা বলেছেন: অভিনন্দন জে.আরিফ ভাই।৫
এখন এই শফি কুকুরটা কে কি করা যায়
একটু চিন্তা করবেন?
১৩. ২০ শে জুন, ২০০৭ রাত ৯:৫৫
comment by: কালপুরুষ বলেছেন: বিন্দু বিন্দু জলে এভাবেই সিন্ধু হয়ে যায়।
১৪. ২০ শে জুন, ২০০৭ রাত ১০:১৫
comment by: স্বপ্নের ফেরিওয়ালা বলেছেন: অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে ।

আশা করছি আলফ্রেড মন্ডল এন্ড কোং সহ সব আবরজনা সি.আর.পি থেকে দূরীভূত হবে যাতে শফি সামী পেছনে থেকে কলকাঠি না নাড়তে পারে ।

ফলোআপ লাগবে যাতে সি.আর.পি তার জন্মের উদ্দেশ্যটা মেনে চলতে পারে সবসময় ।

আরিফ / সুমন ভাইকে ... না থাক
~
১৫. ২০ শে জুন, ২০০৭ রাত ১০:৩৬
comment by: মুহম্মদ জুবায়ের বলেছেন: চাইলে বাঙালি আজও পারে, আরেকবার প্রমাণিত হলো।
১৬. ২০ শে জুন, ২০০৭ রাত ১০:৫৪
comment by: ধূসর ছায়া বলেছেন: এই সাইটটার কর্তৃপক্ষের ঠনক যে কবে নড়বে ? সত্যের জয় হবেই ।
১৭. ২০ শে জুন, ২০০৭ রাত ১০:৫৭
comment by: তারেক রহিম বলেছেন: সাবাশ।
জয়তু দুই পয়সার বন্ধুরা।
জয়তু সাধারন মানুষের যুথবদ্ধতা।
জয়তু অগনন শুভ শক্তির সম্মিলিত প্রয়াসের।
১৮. ২০ শে জুন, ২০০৭ রাত ১১:৩৪
comment by: মানচুমাহারা বলেছেন: সাধারন মানুষের জয় হোক
১৯. ২০ শে জুন, ২০০৭ রাত ১১:৩৭
comment by: পথিক!!!!!!! বলেছেন: সুখের খবর= সুখবর
২০. ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৩৩
comment by: পাশা বলেছেন: অভিনন্দন @ জেবতিক আরিফ।
আমরা এভাবেই দুই পয়সার মানুষগুলো সুন্দর বাংলাদেশ গড়ব।
২১. ২১ শে জুন, ২০০৭ রাত ১২:৪২
comment by: প্রকৃতি প্রেমিক বলেছেন: জেবতিক আরিফ,

আপনাকে আমি চিনিনা, কোনদিন দেখিওনি। কিন্তু একজনের লেখনি কতটা শক্তিশালী হলে এতগুলো মানুষকে এবং তাদের অনুভূতিকে জাগিয়ে তোলা সম্ভব তা আরেকবার প্রমানিত হল।

আজ প্রথম আলোতে খবরটা দেখেই ছুটে এলাম সামহয়্যারইনে। আশা- ফলোআপ লেখাটা/খবরটা আপনার লেখনীতেই পড়তে চাই। এ বিজয়ের একজন অংশীদার হতে পেরে আজ সত্যিই 'কিছু একটা করতে পেরেছি' বলে মনে হচ্ছে। আমার এই প্রাপ্তির পুরা কৃতিত্বই আমি আপনাকে দিলাম।
২২. ২১ শে জুন, ২০০৭ রাত ৩:২৮
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: অসাধারণ সব কাজ সাধারণ মানুষরাই করে। জয়তু।
২৩. ২১ শে জুন, ২০০৭ সকাল ১০:২১
comment by: আরিফ জেবতিক বলেছেন: ধন্যবাদ সবাইকে।
২৪. ২১ শে জুন, ২০০৭ সকাল ১০:২৩
comment by: রাগ ইমন বলেছেন: যুথবদ্ধ শক্তির জয় ।
অভিনন্দন ।
২৫. ২১ শে জুন, ২০০৭ দুপুর ১:৩২
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: যারা সামনে থেকে কাজ করেছেন
যারা পেছন থেকে কাজ করেছেন...
যারা প্রেরণা দিয়েছেন...
সকলকে
অভিনন্দন...

বিশেষ করে আরিফ ভাইকে...
লাল সালাম
২৬. ২১ শে জুন, ২০০৭ দুপুর ২:০২
comment by: আরিফ জেবতিক বলেছেন: রাগইমন,ধন্যবাদ।
প্রত্তু:বিশেষ করে কোন অভিবাদন হয় না,যুদ্ধে সবাইই প্রানবাজি রেখে লড়ে।
২৭. ২২ শে জুন, ২০০৭ দুপুর ২:০২
comment by: হেজাব বলেছেন: একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত এবং যার পর নাই আনন্দিত!!

সব্বাইকে ধন্যবাদ।
২৮. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৫:৪১
comment by: কাশেম বিন আবু বকর বলেছেন: আলহামদুলিল্লাহ
২৯. ২২ শে জুন, ২০০৭ রাত ৯:৩৩
comment by: আবুল বাহার বলেছেন: বিলম্বীত অভিনন্দন । আপনার প্রচেষ্টা সফল হলো। ইচ্ছা করলেই আমরা অনেক কিছু করতে পারি প্রমানীত হলো ।
৩০. ২৩ শে জুন, ২০০৭ রাত ১:১৪
comment by: খালেক সাজেদিন বলেছেন: আরিফ,
আমিও কখনো আপনাকে দেখি নাই,কিন্তু আপনার এই আন্দোলনটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম।সামহোয়ারইন প্লাটফর্ম টা থেকে এরকম ধরনের মুভমেন্ট এর কথাই মনে মনে ভাবতাম।আপনাদের মতো শক্তিমান লেখকদের মাধ্যমেই তা সফল হচ্ছে।
নতুন আন্দোলন "অপারেশন এন জি ও এটাক" সফল হোক।
৩১. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখছি

 



 


দলবদ্ধ মানুষ দেখতে ভালো লাগে । কিন্তু নিজের জন্য দল খুঁজে পাই না ।
বিশ্বাসের পক্ষে কথা বলি । আর উন্মুখ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪৯৫০৯