আমার প্রিয় পোস্ট

বইনরে ঠকাইয়া আর কতো খাবি ?

১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৯

শেয়ার করুন:                   Facebook

এক.
প্রস্তাবিত নারী নীতিমালায় নাকি শরীয়তের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে । এই চিন্তায় আমাদের তালিবানী মোল্লা দলের মাথা গরম । গরম তো গরম , এমন গরম যে তারা জাতীয় মসজিদের জায়নামাজ পর্যন্ত পুড়িয়ে ফেলে বিক্ষোভ দেখাচ্ছে ।( নাউজুবিল্লাহ । আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুন ।)

সম্পত্তির বন্ঠন নিয়ে এই দুপেয়ে মূর্খদের যে পরিমান উদ্বেগ দেখা যাচ্ছে , তার একটা ক্ষুদ্র অংশ যদি বর্তমান দ্রব্যমূল্যের আর অন্যান্য কারনে প্রান অষ্টাগত মানুষদের জন্য থাকত , তাহলে আমি খুব আনন্দিত হতাম ।

চট্টগ্রামের খাতুনগঞ্জে কয়েকহাত বদল হয়ে একদিনের মাঝেই যখন তেলের দাম ৯০ টাকা থেকে ১২০ টাকা লিটার হয়ে যায় , তখন যদি হজরতে আলা আমিনী সেখানে গিয়ে লোকজন নিয়ে কিছু চালের খালি বস্তাতে আগুন লাগাতেন , তাহলে আমি তাদেরকে শ্রদ্ধা করতাম । তারা যদি বিদ্যুতের দাবীতে মিছিল করতেন , সার আর সেচের পানির জন্য মিছিল করতেন , ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক দেয়ার দাবীতে মিছিল করতেন , তাহলে বুঝতে পারতাম যে আল্লাহর বান্দারা খুব ভালো একটা কাজের কাজ করছেন ।

তারা সেসব করেন না । কারন তাদের এসবের দরকার নেই । তারা সেচ দেন না , সার দেন না , উৎপাদনশীল খাতে তাদের অবদান শূন্য ; এই বিশাল জনগোষ্ঠী লিল্লাহ সদকা জাতীয় দানের উপর নির্ভরশীল হয়ে পাজেরো গাড়ি চড়ে দাপটের সাথে চলতে পারেন । তাদের মূল উদ্দেশ্য বেহেশতে যাওয়া , দুনিয়াদারী নিয়ে তাদের মাথাব্যথা নেই ।


মজার ব্যাপার হল, সম্পদের সমবন্ঠন একটা দুনিয়াদারী প্রসেস , কিন্তু সেটাতে উনাদের আগ্রহ দেখা যাচ্ছে । বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রচলিত নয় । এখানে চুরি করলে হাত কাটা হয় না , ধর্ষন করলে পাথর ছুড়ে মারা হয় না , এখানে বৈধ অবৈধ শত শত ব্রথেল এ কেউ জেনার অপরাধে গর্ত খুলে মানুষকে হত্যা করবে এমন আইন নেই ।

বরং ডাক্তার আঈজুদ্দিন দেখিয়েছেন যে আমাদের অনেক আইনই কোরআন সুন্নাহর বিরোধী । যুগ যুগ ধরে এই আইনগুলো প্রচলিত আছে , সেগুলো নিয়ে কোন আন্দোলন করতে কাউকে দেখিনি ।

অথচ সম্পদের সমবন্ঠনের কথাটিতে তারা আপত্তি জানালেন । এমন জঘন্য পদ্ধতিতে আপত্তি জানালেন যেটি কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয় ।

দুই .
নারীনীতির প্রস্তাবে অবশ্য এরকম কোন প্রস্তাব করা হয়েছে বলে আমার চোখে পড়ে নি । আসলে এইসব করার মতো মেরুদন্ড অলা শাষক এখন আমাদের দেশে জন্মায় না , এসব বলার মতো বুদ্ধিজীবি আমাদের দেশের মায়েদের গর্ভে তৈরী হয় না ।

শত শত সরিশৃপ এখন আমাদের নেতা , আমাদের বুদ্ধিজীবি , আমাদের সুশীল সমাজ , আমাদের সৈনিক ।
এরা ভোটের জন্য উন্মাদের সাথে জোট বাধে , এরা খতিবের কাছে দল বেধে গিয়ে নাখে খত দেয় , এরা নিজের জান বাচিঁয়ে স্বার্থমতো মিষ্টি মিষ্টি কথা বলে ।

বর্তমান আন্দোলনের পুরো বিষয়টির সাথে ইসলাম প্রেমের কোন সম্পর্ক আছে বলে মনে হয় না । পুরো বিষয়টিই পুরুষতান্ত্রিক ইতরামির একটা নমুনা ।
বিয়ের মোহরানা পরিশোধ করেছে এমন মানুষ আমি প্রতি একশজনেও একজন দেখি না । কিন্তু তখন ইসলাম বিপন্ন হয় বলে শোর উঠে না । সেটা নিয়ে মোল্লাদের কোন হল্লা হতে শুনিনি ।

অর্থাৎ , পাওয়ার সময় মোল্লারা সব আমোদে আহ্লাদিত , দেবার সময় তাদের আতেঁ ঘা লাগে । সেই ঘা এমনই তীব্র যে জাতীয় মসজিদের জায়নামাজ পুড়িয়ে সেটাতে মলম লাগাতে হয় ।

ইসলাম এখানে গৌন , ইসলাম প্রেম এখানে কাজে লাগছে ব্যক্তি স্বার্থের প্রয়োজনে । আর আমাদের শাষক গোষ্ঠী , আমাদের রাজনীতিবিদেরা , আমাদের সুশীল আর বুদ্ধিজীবিরা নিজস্ব মেরুদন্ডহীনতার কারনে এর বিরুদ্ধে কথাবার্তা বলছে না । এতে করে এই স্বার্থবাদী মহল আরো উগ্র ,আরো ইতর হয়ে উঠছে দিনে দিনে ।


এই জাতিকে এগুতে হলে এই সব ইতরামির বিরুদ্ধে সবারই সাধ্যমতো রুখে দাড়ানো দরকার ।

এখন সময় এসেছে , ব্লগার মাথামোটার মতো সবাই মিলে এই সব মোল্লাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়া- বইনরে ঠকাইয়া আর কতো খাবি ?

 

 

  • ৭৮ টি মন্তব্য
  • ৬৬৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৩ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: মাহমুদ মামূন বলেছেন: "বইনরে ঠকাইয়া আর কতো খাবি ?"

অসাধারন পোষ্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ সাবলীল ভাবে এই সময়োপযোগী পোষ্ট করার জন্য।

সৃষ্টিকর্তা যদি সত্যিই থেকে থাকেন তাহলে তিনি যেনো উক্ত মাথামোটা কুশিক্ষায় আচ্ছন্ন লোকদের হেদায়েত করেন।
২. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১১
comment by: মুহিব বলেছেন: আমার আব্বা আম্মা তাদের সন্তানদের মধ্যে কিভাবে সম্পত্তি ভাগ করবেন তা নিয়ে আমার কোন প্রবলেম নেই। কিন্তু আরও কিছু কারনে আমি সমবন্টনের পক্ষে না।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: প্লিজ , কারনগুলো বলুন ।

৩. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১২
comment by: সামী মিয়াদাদ বলেছেন:
যতদিন খাওয়া যায়

ইসলাম এইখানে স্বার্থান্বেষীদের ঢালস্বরূপ ব্যবহৃত হচ্ছে। ইসলাম সম্পর্কে সাধারন মানুষের অজ্ঞতার সুযোগে পুরুষতান্ত্রিক স্বার্থান্বেষীরা ইসলামের ধুয়ো তুলে নিজেদের ইচ্ছামতো যাতা করে ফেলছেন। এইখানে কোন ইসলাম প্রীতি নেই। নিজেদের স্বার্থপ্রীতি আছে।
১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন:

৪. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


মতলববাজ মোল্লাদের আসল রূপ মাঝে-মধ্যে খোলাসা হয়ে যায়।

গতকাল চ্যানেল ওয়ানে দেখলাম, আমিনী বললো, নারী উন্নয়ন নীতিমালা কথাগুলো, যেগুলোর বিরুদ্ধে ওরা জোশ-জযবা দেখাচ্ছে, ওই কথাগুলো সরকারের তরফে ব্যাখ্যা করা দরকার।
তার মানে কথাগুলোর মর্ম না-বুঝেই জঙি আন্দোলন করছে! এই এরাই বাংলাদেশের ইমেজটা নষ্ট করছে। আমিনী যে মতলববাজ, ক্ষমতালোভী অতীতে বহুবার তার আলামত পাওয়া গেছে।
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: খালি আমিনী নয় , আরো অনেকে ।

৫. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: কৌশিক বলেছেন: একটাই সমাধান আছে, মোল্লাদের খেদিয়ে দলে দলে নারীদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। মসজিদ এখন বইনদের দখল করতে হবে। এ ছাড়া আর গতি নাই।
৬. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: নেমেসিস বলেছেন: একটা চিরন্তন সত্য বাক্য পেলামঃ

উৎপাদনশীল খাতে তাদের অবদান শূন্য ; এই বিশাল জনগোষ্ঠী লিল্লাহ সদকা জাতীয় দানের উপর নির্ভরশীল হয়ে পাজেরো গাড়ি চড়ে দাপটের সাথে চলতে পারেন । তাদের মূল উদ্দেশ্য বেহেশতে যাওয়া , দুনিয়াদারী নিয়ে তাদের মাথাব্যথা নেই ।

+++++
৭. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: বহুরূপী মহাজন বলেছেন: "বইনরে ঠকাইয়া আর কতো খাবি ?"

যা বললেন তাতো নিজের চোখে দেখা! আমরা অহরাত্রি এসব দেখছি, কিন্তু আমরা তো শুধু নামে মুসলমান। আর এরা হচ্ছে 'ওলামায়ে ছু' - দুনিয়াদারীর ওলামা, এরা এমন করবে না তো কারা করবে!!

এই দেশটা শুধু পচেই যাচ্ছে। সব জায়গায় পচন ধরেছে। কে তা সারাবে? যেখানে মানুষের সামান্যতম নৈতিকতা বোধ নেই সেখানে নারীর অধিকার চাইতে কে সাহস করবে? কালকে জরুরী অবস্থার মধ্যে এত কিছু হল, পুলিশের অস্ত্র কেড়ে নিল, কিন্তু পুলিশ মাত্র ১০ জনকে গ্রেপ্তার করেছে। কোন দেশে আছি!!
৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: রবিউলকরিম বলেছেন: ভাই কী বললেন, মোহরানা দিয়ে কি আমি সংখ্যালঘুতে পরিনত হলাম?
আপনার পোস্টটির জন্য ধন্যবাদ।
৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: আকাশচুরি বলেছেন: এই পোস্টেও যদি গাধার দলের মতি হয়!! +
১০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২১
comment by: সততার আলো বলেছেন: যাক আশ্বস্ত হইলাম বউরে আর দেনমোহর দিয়া বিয়া করন লাগত না। হ্যায়রে কাজ কইরা খাওয়ান ও লাগত না। ভাইবা আমার আনন্দ লাগতাছে। নিশ্চন্তে বিয়া করব আর কয়দিন পরে ছাইরা দেব। আবার করব। কোন চিন্তা নাই। মোল্লারা কেন যে বুঝেনা? দুনিয়ায় এর চাইতে আনন্দ আর কিছু আছে নি?
এখন আর বইনরে তথাকথিত সমঅধিকার দিতে আমার বাধা নাই। হিহিহিহি....
১১. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২১
comment by: মুহিব বলেছেন: এইটা তো সম্পত্তির মালিকের ব্যাপার। আমি সমবন্টনের পক্ষে না।
১২. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: আরিফুর রহমান বলেছেন: ছাইড়া দেওনের মতলব থাকলে কত রকম ফাঁকফোকর আছে, @সততার বাল। দেনমোহর কি তাতে আটাকায়া থাকবো?

তর চিন্তাভাবনা গ্রামের কুলাঙ্গার মোল্লার চাইতেও জঘন্য।
১৩. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: মুহিব, আপনি আপনার যুক্তিগুলো দিনতো? কেন পক্ষে না? আপনার যুক্তির বেইস টা কি শুনি।
১৪. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: কৌশিক বলেছেন: সামী, মুহিবরে মনে হয় আব্বায় কইছে!
১৫. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: জামাল ভাস্কর বলেছেন: প্রয়োজনীয় পোস্ট...
১৬. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: মুজিব মেহদী বলেছেন: মুহিব একটা পুরুষ মানুষ, ও একজন পুরুষ হয়ে কেন নারী হয়ে জন্মানো ওর বোনকে সমান সম্পত্তি দেয়া সমর্থন করবে?

ধান্ধাবাজ মৌলবীদের ঠকানোর ধান্ধা আপনের মাথায় ঢুকলো কেমন করে মুহিব?

জেবতিক আরিফের এই পোস্টটা অতিশয় গুরুত্বপূর্ণ। এখানে অনেক জরুরি পয়েন্ট উঠে এসেছে। এর সব পয়েন্টের সাথেই আমি একমত। এখানে দাঁড়িয়ে সামীর মতো আমিও জানতে চাচ্ছি, মুহিব কেন সমবণ্টনের পক্ষে না।
১৭. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: মুজিব মেহদী বলেছেন: সরি 'আরিফ জেবতিক'
১৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: নতুন বলেছেন: চমৎকার পোস্ট....
১৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: মুজিব মেহদী বলেছেন: 'ইসলাম গেল', 'ইসলাম গেল' বলে না চেঁচিয়ে ধর্মান্ধ মানুষগুলো যদি উৎপাদনে যুক্ত হতো, দেশের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ হতো না। পরেরটা খাওয়ার ধান্ধা এদের গেল না। হায়!
২০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: নীল েঢউ বলেছেন: এখানে দাঁড়িয়ে সামীর ও মুজিবের মতো আমিও জানতে চাচ্ছি, মুহিব কেন সমবণ্টনের পক্ষে না।
২১. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: অরুনাভ বলেছেন: চমৎকার পোস্ট...যদি তাদের মতি হয়......
২২. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: মুহিব বলেছেন: আমার আব্বার সম্পত্তি খুবই কম। যা আছে তার ব্যাপারে আমিই সিদ্ধান্ত নিয়েছি। কিভাবে করেছি তা আর নাইবা বললাম। আমাদের ভাইবোনদের মধ শুধু আমি চাকরী করি। তাদের জন্য আমি কিছু করি কিনা তাও নাইবা বললাম। আমি আমার জন্য বলি নাই। সাধারনভাবে যা মনে করি তাইই বললাম।

একটা ছেলে তার বাবা মায়ের দায়িত্ব নেয়। মেয়েদের এই দায়িত্ব ঐচ্ছিক। একটু বেশী অংশ পেলে তা তার বাবা মায়ের জন্যই খরচ করতে পারে। আর মেয়েরা স্বামীর অংশও পায়।

@মুজিব মেহদী
আমি নারীর সাথে না আমার বোনের সাথে সম্পত্তি ভাগ করি। বোন ভাইয়ের কাছে কি ত আপনি আশা করি জানেন। ধান্ধাবাজ মৌলবীদের ঠকানোর ধান্ধা আপনের মাথায় ঢুকলো কেমন করে মুহিব? - এইটার কথা কিছু বললাম না
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: মুহিব , পুরো সিস্টেমটিকেই একটা গ্রহনযোগ্য পদ্ধতিতে নিয়ে আসতে হবে ।
বোনদেরকে তাদের সম্পত্তি দিতে হবে , তারপর বলতে হবে , মা বাবার দায়িত্ব তোকেও নিতে হবে ।

আপনি বাবা মা'র দায়িত্ব নিয়েছেন , এর সাথে সম্পত্তির কোন সম্পর্ক নেই । মা'র সম্পত্তি থাকলে তার দায়িত্ব নিবেন , আর না থাকলে নিবেন না ?

মায়ের দায়িত্ব কি সম্পত্তির হিস্যার উপর নির্ভরশীল ?

২৩. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: মুহিব বলেছেন: তবে পোস্টের লেখা ভাল। মসজিদের ঘটনার সাথে আমার মত না মিলান ভাল। ঐটা ক্রাইম আমারটা একান্তই আমার মত।

@ কৌশিক
বাপের সম্পত্তি নিয়া কি আলাপ করা যায়। লজ্জা দিলেন
২৪. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: মুহিব বলেছেন: বোনকে এই দায়িত্ব নেয়ার প্রেশার দেয়া যায় না। কোন ভাই দেয় না। আমাদের পরিবারে সম্পত্তি ভাডের বপর নেই। আমি ইন জোনেরেল বলছি।
পকেটে টাকা থাকলে দায়িত্ব পালন করে সহজ হয়।
২৫. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
comment by: মুজিব মেহদী বলেছেন: কর্মজীবী অনেক মেয়েই আছেন যারা তাদের বাবা-মায়ের দেখাশোনা করেন। বিয়ের পরও বাবা-মায়ের দেখাশোনা করেন এমন অনেক নজিরও আছে। সুতরাং মেয়েরা দেখাশোনা করে না, করতে পারে না এটা ঠিক নয়। যদি সামর্থ্য থাকার পরও কোনো মেয়ে তার বাবা-মাকে না দেখেন, তাহলে বুঝতে হবে তিনি দেখতে চান তার স্বামী দেখতে দেন না।

অন্যদিকে বাবার সমস্ত সম্পত্তি লাভ করেও বাবা-মায়ের দেখাশোনা করেন না এমন অনেক পুরুষ খুঁজে পাবেন সমাজে।

আমাদের সমাজে যৌতুকপ্রথার যে ভয়াবহতা চলে আসছে, ছেলে ও মেয়েতে উত্তরাধিকারে সমান অধিকার প্রতিষ্ঠা না করলে এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

এজন্যেই উত্তরাধিকারে ছেলে-মেয়েতে সমঅধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। কিন্তু নতুনভাবে প্রস্তাবিত নারীনীতিতে এটা এখনো পরিষ্কার নয়, সেখানে কেবল সম্পত্তিতে সমঅধিকারের কথা বলা হয়েছে। মৌলবিরা এতেই খাপ্পা। পরবর্তী সংস্কারে সেটা আসছে, অপেক্ষা করুন আর কয়েক বছর।
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: সম্পত্তিতে সমাধিকারের কথাও বলা হয় নি । বলা হয়েছে " সম্পত্তি অর্জনে সমাধিকার " ।

এটা তো কোরআনে আগেই আছে । নারী চাইলে সম্পত্তি ক্রয় করতে , বিক্রী করতে এবং অর্জন করতে পারবে তার যতো ইচ্ছা ।

এটা বিদ্যমান আইনেও আছে ।
এটা নতুন কিছু নয় ।

২৬. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: সামী মিয়াদাদ বলেছেন: মুহিব....আপনি দায়িত্বের কারনে এসব বলছেন? যে সংসারে বোনটাই সবকিছু দেখে, সে সংসারে কি হবে? তখনও তো দেখা যায় ছোটভাইটি সম্পত্তি বেশী পেয়েছে? অথচ বোনটি সংসার দেখাশোনা করার জন্য হয়তো বিয়েটাও করেনি।
২৭. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৮
comment by: মুহিব বলেছেন: আমি আপনি শহড়ে থাকি নিজস্ব কাজ করি। গ্রামের মানুষ/ কৃষকদের কথা ভেবে বললাম। আমরা হয়ত পৈত্রিক সম্পত্তির কথা ভাবিই না। এই ভাবনাটাই আমাদের জন্য লজ্জার। তার সম্পদ তিনি কি করবে এইটা তড়র ব্যাপার।
২৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১০
comment by: মুহিব বলেছেন: সামী মিয়াদাদ এইটা এক্সেপশন। আর টোটাল বপারটায় আমার মত হচ্ছে - তার সম্পদ তিনি কি করবে এইটা তার ব্যাপার।
২৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১২
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ভাইয়া....যার যার সম্পত্তি তার তার মাথাব্যাথা। আপনি আপনার পিতার সম্পত্তি নিয়ে চিন্তিত না জেনে খুব ভাল লাগলো। তার মানে আপনার বোনকে পুরো সম্পত্তি দিয়ে দিলে আপনার আপত্তি নেই। এটা জেনে খুব ভাল লাগছে। তেমনি আপনার সম্পত্তি আপনি কি করবেন ওটাও আপনার ব্যাপার.....আপনি হয়তো আপনার মেয়েটাকে ঠকাবেন ছেলের দায়িত্ব বেশী এই দোহাই দিয়ে।
৩০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: মুজিব মেহদী বলেছেন: ব্যাপারটা এরকম করে দেখলে কিন্তু হচ্ছে না মুহিব! তার মানে আপনি বলতে চাচ্ছেন, আপনার বাবা যদি পুরোটা আপনাকেই দেন, তাহলে তার প্রতি শ্রদ্ধাবশত আপনি তাই মেনে নেবেন, তাই তো? কিন্তু তা কেন হবে?

আর আপনিও তো একসময় বাবা হবেন (হয়ত হয়েছেনও), আপনি সমঅধিকারের নীতিতে অটল না হলে আপনার সম্পত্তি তো আপনার ছেলে ও মেয়ে সমান করে পাবে না, সেটাও তো আতংকের ব্যাপার।
৩১. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: মুহিব বলেছেন: আবারও আমার কথা আসতেছে। আমি আমার কথা বলেছি। কেউ কষ্ট পেলে দুঃখিত। আমার পরিবার আর দেশীয় আইন এক না। এ বপারে আর কিছু বলতে চাচ্ছি না।

মুজিব মেহদী ও সামী মিয়াদাদকে ধন্যবাদ
৩২. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরো একটু ডিটেইলস জানার ছিল...

তাদের দাবি গুলো... এবং এর যৌক্তিক ব্যাখ্যা..

হেডিংটা খুবি সুন্দর হয়েছে...
১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: কী জানতে চান ?
তাদের কোন দাবী নেই । কোরআন সুন্নাহ বিরোধী আইন করা যাবে না । ভালো কথা । কিন্তু সেই আইন কে করেছে জিজ্ঞেস করুন , কিছু বলতে পারে না ।

একটা উদাহরন দেখুন নিচের লিংকে :

Click This Link

৩৩. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: কৌশিক বলেছেন: মুহিব - বাপের সম্পত্তি নিয়ে আলাপ না করাই ভাল। ভাল পাইলে মানুষ কত কি করে, নিজের সম্পত্তি ছাইড়া গৌতমবুদ্ধও হইয়া যায়। কিন্তু মরনশীল হুজুরদের কি খায়েশ, জান্নাতের গোডাউন রাইখা শোরুম লইয়া টানাটানি!
৩৪. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: প্লাস দেয়ার অপশন গেলো কই?
৩৫. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৬
comment by: জুবেরী বলেছেন:

আসাধারন!

সময় উপযোগী পোষ্ট ।

রেগে গিয়ে লিখলে আপার যুক্তিগুলো প্রখর আর তীক্ষ্ণ হয় ।
৩৬. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: এইসব ধর্মজীবীরা নারীকে তো মানুষই মনে করে না, বোন তো পরের কথা। +++
৩৭. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: মামু বলেছেন: { বিয়ের মোহরানা পরিশোধ করেছে এমন মানুষ আমি প্রতি একশজনেও একজন দেখি না {

৩৮. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০০
comment by: মৃদুল মাহবুব বলেছেন: এই মোল্লাদের ঘরে খবর নিয়ে দেখলে দেখা যাবে এরাও ঠিক মত ইসলাম পালন করে না। ব্যাপারটা দোষের না। কেননা ১০০% ইসলামি আইন কানুন দিয়া এখন আর জীবন চালানো সম্ভব না। কিন্তু তারা ধর্মের দোহাই দিয়া নানা ইস্যু তৈরি করে আন্দোলনে আসে। জ্বালায় পোড়ায়। কেননা তারা দেখায় তারা শক্তিশালী। এর ফলশ্রুতিতে ভবিষ্যতে অন্যান্য দলের সাথে ভাগ ভাটোয়ারা করতে সুবিধা হয়। এরা হইলো ভন্ড। এরা ইসলাম ভাঙ্গায়া খায়। এরাও ইসলাম মানে না। আর কোন কিছুর ইসলামাজাইলেশন করলে পাবলিক সেন্টিমেন্ট পাওয়া যায়। বিরক্ত পাবলিক চুপ থাকে। আর সরকার বেশ ভয়ে থাকে। ধর্মের উগ্র গন্ধ বেশ ভয়াবহ। এটা ছড়াতে সময় লাগে না। এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কারন এরা একটা আইনের ভালো মন্দ বোঝা কোন চেষ্টাতেই যাবে না। আর এরা কখনওই সভ্যতার ভালো চায় না। অসভ্যতা এদের মূলধন।
৩৯. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০২
comment by: মাহবুব সুমন বলেছেন: ঐ কাঠমোল্লাদের পাছায় দোররা মাইরা লাল করে দেয়া হউক
৪০. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: মামু বলেছেন:
বউএর দেন মোহর পরিষোদ করেন না.. বইনের অদিকার নিয়া কতা কইতে আইচে....
৪১. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: স্বাপ্নিক বলেছেন: একটা গন্ডগোল বাধানো দরকার তাই বাধাইছে... এর জন্য মিথ্যা যা বলার দরকার বলছে... এখন যারা মারামারি করতেছে, যেয়ে জিজ্ঞেস করেন, কিছু বলতে পারবে না, যদি কিছু বলেও তার কোন সত্যতা খুঁজে পাবেন না, মাদ্রাসা তৈরিই করা হইছে এরকম রোবট বের করারক জন্য যখনই দরকার তখনই কাজে লাগানো যাবে... মাদ্রাসার শিক্ষাসূচিতে গঠনমূলক কিছু নেই, তাই এর পড়ুয়াদের নিজস্ব চিন্তা ভাবনারও সুযোগ নেই।
৪২. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: মাহমুদ রহমান বলেছেন: আপনার বক্তব্য ঠিক আছে...... হেডিংটা দেখে অনেক্ষণ থেকে পোস্টটা দেখেও পড়ি নাই। ভিতরটা ভাল লিখেছেন। আসলে এই নীতিতে উত্তরাধিকার নিয়ে কিছু বলা নাই। এবারের নারী নীতি আমি পুরোটাই পড়ে দেখেছি। সেটা নিয়েই নিচের পোস্ট লিখেছিলাম।

জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮ নিয়ে কিছু কথা


সবসময় ইনজাস্টিসের পক্ষে কথা বলতে হবে। রাসুল প্রেরণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা। কুরআনে সুস্পষ্ট আছে। অসংখ্য হাদীস পাওয়া যাবে, যেখানে বলা হয়েছে অভাবীদের কথা। তাদের সেবা করাই ইসলাম। তাঁকে একবার প্রশ্ন করা হয়েছিল.... ইসলাম কি? জবাবে প্রিয়তম নবী বলেছিলেন ভালো কথা বলা ও ক্ষুধার্তদের খাবার খাওয়ানো। (হাদীসটি মেশকাত শরীফে বর্ণিত হয়েছে, আমর বিন আবাসা রা. রাসুল সা.কে কিছু প্রশ্ন করেন তার মধ্যে এটিও ছিল)

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা কি সেটা নিশ্চয়ই কারও বুঝতে বাকী নেই। সমস্যাটা এতই বড় হয়ে দেখা দিয়েছে যে, হিউম্যানিটির ভায়োলেশন হচ্ছে......মানুষকে আর কত অপমানিত করা হবে?
৪৩. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: দোলাহাসান বলেছেন: পোস্টের সাথে সহমত। + এসে গেছে
৪৪. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: কোবরা বলেছেন:
দাড়ি টুপিওয়ালা মোল্লাদের তুলনায় মুহিবের মতন ক্লিন সেব করা মোল্লারা সমাজের জন্য বেশী ক্ষতিকর..........এই সব মানুষেরা শশুরের সম্পত্তি পাবার জন্য স্ত্রীর উপর চাপ প্রয়োগ করে বেশী।
৪৫. ১২ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: মাহমুদ রহমান বলেছেন: ইনজাস্টিসের বিরুদ্ধে
৪৬. ১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: মাজুল হাসান বলেছেন: আমার মনে হয় বিষয়টাকে বিহেভিয়ারেল এপ্রোচ থেকে দেখা জরুরী।
সমাজ আচরনের দিক দিয়ে মুসলিম সমাজ পুরুষতান্ত্রিক, বিষয়টা এমন কর্তা হবেন ছেলে যা দায়িত্ব নিবে পরিবারের সাথে অন্যান্য সদস্যদের। দায় নেবে দেনার দায় নেবে লাভের। এইখানে বিষয়টা। বিয়ের পর (ইসলামে বিয়ে ফরজ, আর এই করে ''একজন পুরুষ আরেকজন নারীকে'' নারীর একগামীতা কঠোরভাবে পালনীয় যাতে বংশ/রক্ত সম্র্পক নির্নয় করতে সহজ হয়।) নারী যেহেতু পরিবারে আউটসাইডার হয়ে যায় সেহেতু সে বিষয়ে তার কাছ থেকে কোনো কিছুকে গ্রহন করা হবে না এমন একটা ধারণা প্রতিষ্ঠিত। অনেকে বলে বিয়ের পর মেয়ে শশুরালে পানি খাওয়া বাবা-ভাইয়ের জন্য উচিৎ না।
বিষয় অন্যদিকে যাচ্ছে। লাগাম টানি।
আমাদের দেশে সম্পত্তি ভাগাভাগি হয় বাবা মারা যাবার পর, অথবা বাবার শেষ বয়সে। এই যদি হয় তাহলে যে ছেলে তার দেখভাল করলো তার প্রাপ‌্য একটু বেশি হওয়া উচিৎ নয় কি?
আবারো বলি, আমি আচরণ বুঝার চেষ্টা করছি, এটার কোনোটাই আমার মত নয়। আবার এমনতো অনেক মেয়ে আছে যারা বিয়ের পর বাবা-মার দায়িত্ব নেয়। এমন মেয়ের সংখ্যা মুসলিম দেশগুলোতে কম। কিন্তু সংখ্যাটা বাড়ছে। সেক্ষেত্রে সেই মেয়ে কি ছেলের চেয়ে বেশি সম্পত্তি দাবি করতে পারবে? পারবে না। পারে না, পারছে না। পারছে না আইনের কারণে।

এখানে আইনগত জটিলতার পেছনে যেমন বৈষয়িক লাভ-লোকসানের হিসেব আছে, তেমনি আছে মনোস্তাত্ত্বিক (পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর) কারণ। আর মনোস্তাত্ত্বিক কারণগুলো সমাজব্যাবস্থায় গুরুত্বপূর্ণ ফেনোমেনা হিসেবে কাজ করে। আইগত জটিলতার পাশাপাশি এই বিষয়গুলোতে চেঞ্জ আনা জরুরী। আবার নারীর হাফ গজন জায়গা থেকে সম্পত্তি পাবার যে ব্যাখ্যা দেয়া হয় মোল্লাদের পক্ষ থেকে সেসব ক্ষেত্রেও পরিবর্তন হতে হবে। আমি বলছি বিষয়টা হবে সম্পত্তি অর্যনের খাত নারি ও পুরুষের সমান হতে হবে, তখন সমানাধিকারের বিষয়টি সহজ হবে। ঝামেলা মুক্ত হবে। এজন্য মুসলিম উত্তরাধিকার আইনে একটা বড় ধরণের ঘঁষামাজা দরকার। সেটা মোল্লাদের নিয়েও করা যেতে পারে। কারণ ইসলামে ইজমা-কায়েসের বৈধতা আছে।
তারপরেও প্রশ্ন উঠবে কেনো পরিবর্তন আনবেন? আনবো, সোসালচেইঞ্জের সাথে উদ্ভুত সমস্যাগুলোর হাত থেকে সমাজকে বাঁচাতে।
৪৭. ১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: আইরিন সুলতানা বলেছেন:
আপনার এই লেখা যাতে সেই সব মোল্লারা পরে..সামান্যতম বোধ-বিবেক থাকলে তা যেন জাগ্রত হয় ...

একটা ব্যাপার, এই সব ইতরামির বিরুদ্ধে আমাদের সুশীল সমাজ চুপ কেন ??? কেন আমাদের বুদ্ধিজীবিরা, আইনজীবিরা, সমাজসেবীরা, সাংস্কৃতিককর্মীরা মাঠে নেমে প্রতিবাদ করেন না ? স্বারকলিপি দেন না ?????


মোল্লাদের কাছে কি আমরা জিম্মি নাকি ???? এত সাহস এই ভন্ডগুলো পায় কোথায় ???

ইসলাম তো উদারতার কথা বলে..সহনশীল হতে শেখায়...এদের আচরণে, হুমকি-ধমকিতে, চোখের দৃষ্টির রুঢ়তায় সেই শিক্ষার ছিঁটেফোটাও দেখা গেল না ...

৪৮. ১২ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪