আমার প্রিয় পোস্ট

ব্লগীয় ট্যাগিং আর লোকহাসানির সার্কাস

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:১৩

শেয়ার করুন:                   Facebook

ব্লগে একটা জিনিষ খুব মজা পাই । সেটা হচ্ছে ট্যাগিং ।
ট্যাগিংটা অনেক সময় করা হয় ছদ্মনামে , সেগুলোর পেছনে কে আছেন সেটা মাঝে মাঝে ঠাহর করা যায় অবশ্য কিন্তু যেহেতু বেচারা নিজের নাম প্রকাশে লজ্জা পাচ্ছেন অথবা সাহস করতে পারছেন না , তাই সেই ট্যাগিংয়ে আমি খুব একটা গুরুত্ব দেই না ।

আরেক ধরনের লোক ট্যাগিং করে থাকেন । তারা আবার ভিন্ন পদের । যদিও তারা নিকের আড়ালে থাকেন , তবু তাদেরকে আমরা সহজেই চিনি , তারা তাদের প্রমিনেন্ট নিক দিয়েই ট্যাগিং করে থাকেন । আমাকেও একবার ভারতীয় দালাল নামে ট্যাগিং করা হয়েছিল , এবং ঘোষনা দেয়া হয়েছিল যে আমার লেখা আর কমেন্ট গবেষনা করে সেটা প্রমান করা হবে । দূ:খের বিষয় ট্যাগকারীর অনেক গবেষনা পেন্ডিং থাকায় উনি আমার লেখা আর কমেন্টগুলো নিয়ে গবেষনা করাটা শেষ পর্যন্ত ক্ষান্ত দিয়েছেন , নয়তো আমি জানতে পারতাম আমার কোন কোন লেখায় ভারত প্রেম উপচে পড়ছে ।
এই ধরনের ট্যাগিং কারী যেটা করে থাকেন , সেটাকে সিম্পল বাংলায় বলা যায় লোকহাসানি । এরা লোকহাসিয়ে থাকেন , এদের মানসিক বিকাশ সঠিক মাত্রায় হয়েছে কি না এটা নিয়ে আমার নিজের সন্দেহ আছে , তাই এদেরকে নিয়ে হয়তো ঠাট্টা তামাশা করা যায় , কিন্তু এদের কথায় গুরুত্ব দেয়ার কিছু দেখি না ।


সম্প্রতি দেখলাম মাহবুব মোর্শেদও বেশ উৎসাহের সাথে ট্যাগিং করতে নেমে গেছেন ।
মাহবুব মোর্শেদ আমার পরিচিত একজন ব্লগার , বিভিন্ন ব্লগারসমিটে তার সাথে আমার দেখা সাক্ষাত হয় । আমি উনার ব্লগের ভক্ত নই , তবে উনার ছোটগল্পের কয়েকটা আমার বেশ পছন্দের , দেখা সাক্ষাতে সেটা জানাতে আমি কুন্ঠা বোধ করি না ।

ব্যক্তিগত পরিচয় আর তার লেখা পছন্দের সুবাদেই তার বুদ্ধিবৃত্তির উপর আমার এক ধরনের ভরসা ছিল , সেটা যাতে না হারাতে হয় তাই এই লেখা ।

মোর্শেদ সম্প্রতি একটা দীর্ঘ লেখা লিখেছেন আমারব্লগ.কম সম্মন্ধে । মোর্শেদের এই বিষয়টা আমার ভালো লাগে । উনি বেশ একটা ব্লগ গবেষক /ব্লগ বিবেক হিসেবে মাঝে মাঝে হাজির হন । যায়যায়দিন এ উনি ব্লগ সম্পর্কে একপাতা লিখতেন , এবং সম্প্রতি উনি প্রথম আলো'র ব্লগ পাতার দায়িত্ব নিয়েছেন বলেও গুজব শোনা যায় , সুতরাং তার মাঝে এ ধরনের প্রবনতা যদি চলে আসে , আমি তাতে দোষ দেখি না।

কিন্তু সেই লেখায় যদি ব্যক্তিগত বিদ্বেষটা বেশি প্রকাশ পেয়ে যায় , তখন আশাহত হই । তার লেখার ক্ষমতার উপর যে ভরসা ছিল সেটা দ্রুত কর্পুরের মতো উড়ে যায় ।

মুর্শেদের আমারব্লগ সম্পর্কিত গবেষনার শুরুতেই উনি সচলায়তনকে টেনে এনেছেন দেখলাম । সচলায়তন এর আইটি হাফেজ আর আইটি ক্বারীরা একটা কাস্টমাইজ পার্সোনাল পাতা তৈরী করতে পারলেন না বলে উনি দূ:খও প্রকাশ করেছেন ।
পার্সোনাল পাতা ব্যবহারকারীর নিজের একটা পাতা , সেটা থাকবে কি না বা সেটাতে ফুল লতা পাতা দেয়ার অপশন থাকবে কি না , সেটা নিয়ে সেই ব্যবহারকারীর দূ:খ থাকতে পারে । মুর্শেদ সচলায়তনের মেম্বার নন , উনার যদি ইচ্ছা হয় উনি সচলায়তনের পাতা থেকে লেখাগুলো পড়ে নিতে পারেন , কিন্তু কোন ব্যবহারকারীর পাতা কাস্টমাইজ নয় কেন , সেটা নিয়ে উনার দূ:খ প্রকাশ করাটা হাসির উদ্রেক করে । সেটা নিয়ে সচলায়তনের মেম্বার ছাড়া আর কারো মাথাব্যথা হওয়ার কোন কারন খুঁজে পাই না ।
তবে উনি আইটি হাফিজ আর আইটি ক্বারী নামে যে ট্যাগিং করেছেন সেটাও সুবিধার ঠেকে না ।

এটা ঠিক যে সচলায়তনের টেকনিক্যাল টীম খুবই ভালো , অরূপ আর এসএম মাহবুব মোরশেদ যে বাংলা কনভার্টারটা বানিয়েছেন , ওয়েবের বাংলা প্রসারে সেটাকে একটা যুগান্তকারী মাইল ফলক হিসেবে চিহ্নিত করা যায় , যতোদূর জানি সামহোয়্যারও এই কনভার্টারটা ব্যবহার করেছে একসময় । অরূপ সম্প্রতি অনলাইন বাংলা স্পেল চেকার যেটা বানানো শুরু করেছেন , সেটা সফল হলে নেটে বাংলা লেখালেখি যারা করেন , তাদের বানান ভুলের সম্ভাবনা প্রায় নাই হয়ে যাবে , সুতরাং সেটাও একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নি:সন্দেহে ।

তাই বলে হাফিজ বা ক্বারা উপাধি পাওয়াটা বোধহয় কারো উচিত নয় । অরূপ অথবা মুর্শেদের যতোই অবদান থাকুক নেটে বাংলা প্রচার ও প্রসারে , তবু কোন ধর্মীয় বিশেষ সম্মানীয় উপাধি তাদের দেয়াটাকে পরোক্ষভাবে ধর্মীয় ব্যক্তিত্বদের হেয় করার সমান ।
সবগুলি প্রোগ্রাম ল্যাংগুয়েজ জানা লোককে কোরআন জানা লোকের সাথে তুলনা করাটা অশোভন ও কোরআনের জন্য অবমাননাকর ।

যাক , সেটা বাদ দেই ।

আমারব্লগ.কম এর পেছনের একজন মানুষ হচ্ছেন সুশান্ত । সুশান্তের সাথেও আমার পরিচয় সুশান্তের ছাত্র জীবনে । তার সাথে আমার বেশ স্নেহ ভালোবাসার সম্পর্ক । সে বিদেশে আইটি নিয়ে কাজ করে , এর আগে ই-বাংলাদেশ নামের একটা ওয়েব সে চালাচ্ছে অনেকদিন ধরে ।
আমারব্লগ এর উদ্যোগের পেছনে সে আছে , ছাত্র মানুষ তবু সে এই সাইটটি একটি ডেডিকেটেড সার্ভারে নিয়ে এসেছে এবং আরো খরচান্ত ব্যাপার করছে ।

মাহবুব মোর্শদের ধারনা এটা এ-টিমের মাথা থেকে বেরিয়েছে । আচ্ছা , সেটাও হতে পারে আবার নাও হতে পারে। এ-টিম নামে ব্লগারদের যে ভার্চুয়াল দল আছে , তারা যদি একটা ব্লগ করতে চায় সেটাতে আমি কোন সমস্যা দেখি না ।
সমস্যা দাড়ায় তারপর যখন মোর্শেদ যখন এ-টিমের অধিকাংশ লোককে আওয়ামীলীগের টিম এবং আওয়ামীলীগের গুন্ডা হিসেবে চিহ্নিত করেন ।
মুর্শেদ নিশ্চয়ই এখন আর যায়যায়দিন এ নেই , আওয়ামী ফোবিয়াটা তাই এতো ব্যাপক মাত্রায় তার মাঝে দেখে আমার কষ্ট লাগে ।


এ-টিমের উত্থানটাকে আমি চোখের সামনে দেখেছি ।

শুরুতে রাজাকার সমর্থকদের বিরুদ্ধে এরা অলআউট আক্রমনে যেত , সেই স্লোগান নিয়ে তারা যখন এটা তৈরী করেন তখন বিষয়টাকে কৌতুহল নিয়ে দেখেছি । উনারা দাবী করেন যে উনাদের চাপে কর্তৃপক্ষ নীতিমালা চালু করেছে , আংশিক কার্যকর মডারেশন চালু করেছে , মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিরোধী উগ্র ও অসত্য তথ্য সমৃদ্ধ পোস্ট বন্ধ করেছে । সেটার মাঝে কিছু সত্যতা অবশ্যই আছে বলে মনে হয়েছে ।

এ-টিমের অনেক বিষয়ের সাথে আমি একমত নই । দীর্ঘদিন ধরে ( তাদের ভাষায় ) ছাগল তাড়াতে তাড়াতে বোধহয় একধরনের ক্লান্তি চলে এসেছে , অথবা হয়তো তারা একধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন , একারনে আজকাল তাদের অনেক কার্যক্রমই চোখে লাগে ।
তা সত্তেও বলতে হয় কোন বিশেষ দলের প্রতি তাদের কোন প্রেমপ্রীতি আমার চোখে পড়ে নি । মাহবুব মোর্শেদ যখন রাজাকার তাড়ানিয়া কিছু ব্লগারকে আওয়ামীলীগ বলে ট্যাগিং করে ফেলেন , তখন ব্লগের জামাতিদের সাথে তারা মৌলিক পার্থক্য নির্ধারন করাটা অপেক্ষাকৃত কষ্টকর হয়ে পড়ে ।

রাজাকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই সে আওয়ামীলীগ , সে ভারতের দালাল এসব চরম হাস্যকর উক্তি যে শ্রেনী ও পদের লোকজন করেন তাদের শিবির ব্যাকগ্রাউন্ড আছে , তারা জামাতি নেতাদের আত্মীয় স্বজন অথবা নিজেই জামাতি নেতা । মাহবুব মোর্শেদ একই সুরে গান গাইলে সেটা দেখে বিষ্মিত হই ।


লেখার এই পর্যায়ে উনি আবার সচলায়তন প্রসঙ্গে ফিরে গেছেন এবং আমাদের জানিয়েছেন যে বিশাল কিছু করার কথা বলে সচলায়তন এখান থেকে ব্লগার ভাগিয়ে নিয়ে গেছে । এই তথ্যটাও নতুন শুনলাম ।সচলায়তনের শুরুতে উনারা যখন আমাকে ইনভাইট করেছিলেন , তখন এরকম কোন স্বপ্ন উনারা দেখিয়েছেন বলে আমার স্মরণে আসে নি । মাহবুব মোর্শেদকে যখন উনারা আমন্ত্রনই জানাননি তাই উনাকে কোন স্বপ্ন দেখিয়েছেন বলেও মনে হয় না ।


যাক , দীর্ঘ বকরবকর এর ইতি টানি ।
এই আজাইরা লেখা লেখার পেছনে আমার উদ্দেশ্য একটা আছে ।

মাহবুব মোর্শেদ যে চমৎকার তথ্য দিয়েছেন সেটা হচ্ছে আমারব্লগটা নাকি শেখ হাসিনা পুত্র জয়ের সমর্থনে চলছে । এই জায়গাটায় আমার বেশ কৌতুহল আছে । বিষয়টি আমি একদমই বিশ্বাস করি না ।

এরকম অনেক কিছুই আমি বিশ্বাস করি না । (৭৫ সালে মারা যাওয়া ) শেখ কামাল ৭৬ সালে ব্যাংক ডাকাতি করেছে বলে প্রমান আছে বলে যখন ব্লগে পোস্ট পড়ে , এবং আরো কেউ এসে যখন বলেন যে সেই প্রমানটার জন্য উনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখন সেটাকে গুরুত্ব দেই না বক্তাদ্বয় সম্পর্কিত পূর্ব ধারনা থাকার কারনে ।
ব্লগাস্ফিয়ারে কৌতুকেরও দরকার আছে ।

তাই বলে সবাইকেই ব্লগে ভাড় সাঁজতে হবে এমনও কথা নেই ।
এই পোস্টের উদ্দেশ্য সেই কথাটাই অনেককে স্মরণ করিয়ে দেয়া ।

 

 

  • ৭৫ টি মন্তব্য
  • ১১৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ১৯ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:২৫
comment by: জেনারেল বলেছেন: কি আর বলবো মামো কে নিয়ে!
৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৩২

লেখক বলেছেন: আমি এতো কিছু কইবার পারলাম আর আপনি কিছুই কইবার পাইলেন না ! :(

২. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৩৪
comment by: নেমেসিস বলেছেন: আমি কিন্তু ডঃ ইউনুস সামহোয়ারইন ব্লগ চালায় এইটা শুনে এখানে জয়েন করছিলাম । কিন্তু একদিনও ডঃইউনুস রে দেখলাম না ।

আফসুস !!! :(
৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: জেল থেকে বেরিয়ে কোকো ভাই যদি একটা ব্লগ করতেন তাহলে সেখানে লেখার বড়ো শখ আছে আমার ।

৩. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৪৩
comment by: একজন ব্লগার বলেছেন: আমি শুনছিলাম প্যাচালি নাকি গো. আ. চালায়! এইটা শুইনা আর যাই নাই!:(
৪. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৪৪
comment by: নির্বাক সুশীল বলেছেন:
মিস্টার ব্লগ-বিবেক এর নামে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।
৫. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৪৮
comment by: রাশেদ বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য।
৬. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫৯
comment by: মাহবুব সুমন বলেছেন: ট্যাগিং করাটা আসলেই হাস্যকর ও ব্যক্তির রুচি বা মন মানসিকতার পরিচয় বহন করে। কমতো দেখি না। আজ একে আওয়ামীর দালাল, কাল তকে পাকিস্তানের দালাল, পরশু ওকে জামাতি মোল........কমতো হয় না। মতের মিল না হলেই এ ধরনের ট্যাগিং নোংরা ভাবেই করা হয়।

মামোর লেখাটা পড়েছি, সেখানে ব্যক্তিবিদ্বেষ কাজ করেছে পুরোপুরি। সচলায়তনের প্রতি বিদ্বেষটাও চোখে পরেছে, সেটা নিয়ে লুকোছাপাও সে করেনি। তবে লেখার স্বাধীনতা থেকে সে এটা করেছে বলেই মনে করছি যদিও তার লেখার সাথে একমত প্রকাশ প্রকাশ করছি না।

সেদিন কোথায় জানি দেখলাম এক লন্ডনপ্রবাসী লেখিকা সামহোয়্যারইনকে জামাতি ব্লগ বলে হা হুতাশ করেছে, সে রকম ট্যাগিংও সুশোভন লাগে নাই, আবার যখন দেখি অনেকে সেখানে ছাগলের তৃতিয় বাচ্চার মতো সেটায় সায় দেয় সেটাও মজা দেয়। চলো সামহোয়্যার এ সিনেমা দেখে আসি জাতীয় মন্তব্য পড়ি তখনও হাসি আসে। বেচারারা খুপরিতে বসে আকাশ দেখতে চায় ;)

তবে মামোর আওয়ামী গুন্ডা টাগিংটাকে আমারো ভালো লাগে নাই। সুবিধাবাদী চরিত্রের একরকম প্রকাশ সেটা।

আপনার কোরআনের অবমাননার প্রতি অংশটুকু ভালো লেগেছে। সচলায়তনের ডেভলপারদের যদি ক্বারি হাফেজ বলে কোরআনের অবমাননা করা হয় তবে হজরত মোহাম্মদ(সাঃ) কে কামুক পুরুষ বল্লে ইসলামের অবমানা হয় না ! নাস্তিকতার নামে প্রতিনিয়ত ইসলামকে, কোরআনকে আক্রমন করলে কোরআনের অবমাননা হয় না ;) তাই না ?

৩০ শে জুন, ২০০৮ সকাল ৮:১৭

লেখক বলেছেন: বিষয়টা পরিষ্কার বুঝি নাই ।

মানে , রাসুল ( সা : ) কে যখন কামুক পুরুষ বলছে একজন , তাহলে অন্য আরেকজন আরেকটা বললে সেটা অবমাননা হবে না , এটা বুঝাতে চাইলেন নাকি ?

৭. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৮:০৪
comment by: না বলা কথা বলেছেন: গ্রুপিং এ যেন কারো মহত্ব মাইর না খায়।
৮. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৮:১৯
comment by: এস্কিমো বলেছেন: মাহবুব মোর্শেদ যে চমৎকার তথ্য দিয়েছেন সেটা হচ্ছে আমারব্লগটা নাকি শেখ হাসিনা পুত্র জয়ের সমর্থনে চলছে ।

- খুবই মজা পেলাম। অন্ধকার ঘরের ভিতরে সাপ দেখলে পুরো ঘরেই সাপ দেখা যায়।

আগে একদিন দেখেছি উনার নীল শার্ট নাকি আওয়ামীলীগের হিংসার কারন। :)
৯. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৮:৪০
comment by: মাহবুব সুমন বলেছেন: :)
১০. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:১০
comment by: ঠিকানা বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে প্রতিবাদে অনেক ধন্যবাদ আর এক্টাই প্লাস[ আর দেওয়ার নিয়ম থাকলে ভালো হইতো]
১১. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:৪৭
comment by: মখআলমগীর বলেছেন: মাহবুব সুমন বলেছেন: আপনার কোরআনের অবমাননার প্রতি অংশটুকু ভালো লেগেছে। সচলায়তনের ডেভলপারদের যদি ক্বারি হাফেজ বলে কোরআনের অবমাননা করা হয় তবে হজরত মোহাম্মদ(সাঃ) কে কামুক পুরুষ বল্লে ইসলামের অবমানা হয় না ! নাস্তিকতার নামে প্রতিনিয়ত ইসলামকে, কোরআনকে আক্রমন করলে কোরআনের অবমাননা হয় না তাই না ?

এই কমেন্টের মূল ভাবে +

আরিফ ভাই, আপনে যেমন এখন বিবেকের ভূমিকায় নামলেন সেই রকম যদি সব ক্ষেত্রেই নামতেন তাইলে আমাদের এইরকম কমেন্টের দরকার হয় না।





০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: প্রিয় মখআলমগীর ,
আমি ব্লগ বিবেকের ভুমিকায় আগেও কখনো নামি নাই , এখনও নামার ইচ্ছা নাই । আমি ব্লগ বিবেকগিরিকে পাত্তা দেই না ।

সব লেখা পড়ি এমন না , পড়লেও সব লেখকের কথাকে সমান গুরুত্ব দেই না ।

ব্লগে আপনি আমার কথার জন্য অপেক্ষা করার দরকার কী ?
আপনার যেটা ভালো লাগে না বা যেটাকে প্রতিবাদ করার দরকার মনে করেন , সেটা আপনি নিজেই করতে পারেন ।
এখানে আমি আপনি দুজনেই কিন্তু সমান ।

১২. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:০৫
comment by: মাহবুব সুমন বলেছেন: দূঃখজনক হলেও সত্য আপনার লেখাতেই ব্যক্তিবিদ্বেষ প্রকাশ পেয়েছে এবং সেটা মাহবুব মোর্শেদের প্রতি। মাহবুব মোর্শেদ তার পোস্টে আপনাকে টেনে না আনলেও আপনি উনাকে টেনে এনেছেন, উনি আপনাকে নিয়ে না লিখলেও সচলায়তনের মুখপাত্র হিসেবে নিজেকে প্রকাশ করছেন।
ব্যক্তিবিদ্বেষের প্রতি আপনার এ পোস্টে উন্নাসিকতা দেখা গেলেও আপনি নিজেও একই পথে হেঁটেছেন। আপনার এ পোস্টি আমার ভালো লাগলো না।
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:৪৬

লেখক বলেছেন: মাহবুব সুমন ,
মাহবুব মোর্শেদ আমারে টানলেই আমি কথা বলতে পারব , নয়তো পারব না , এরকম করে আগে কখনো ভেবে দেখিনি ।
আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বললাম ।

আমার মূল বক্তব্য হচ্ছে প্রতিষ্ঠানকে ট্যাগিং করার মাহবুব মোর্শেদের প্রবনতার বিরুদ্ধে আমার অসন্তুষ্ঠি প্রকাশ করা ।

মোর্শেদের প্রতি আমার কোন ব্যক্তিগত বিদ্বেষ নেই ।
পেশাগত , পরিচয়গত , প্রেমগত , বন্ধু সার্কেলগত বা আর কোন বিষয়েই উনার সাথে আমার কোন রেষারেষি কিংবা প্রতিদ্বন্ধিতা নেই ।
সুতরাং তার প্রতি আমার কোন বিদ্বেষ থাকার কোন প্রয়োজন নেই ।
তবু যদি লেখায় বিদ্বেষ প্রকাশ পেয়ে যায় , সেটা হয়তো ইস্যুগত দ্বিমত ও অবস্থান , ব্যক্তিগত বিদ্বেষ নয় ।

ব্যক্তিগত হিসেবে যদি দেখেন , তাহলে লেখক হিসেবে আমার ব্যর্থতা এটা ।


সব পোস্ট সবার সবসময় ভালো লাগবে বলে আশা করি না ।

১৩. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:০৭
comment by: এস্কিমো বলেছেন: মখআলমগীর মনে হয় মান কচুর ভর্তা দিয়া ভাত খাইছে আইজ। :)
১৪. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:২৭
comment by: শাহবাজ বলেছেন: মামোর পোস্টে সেদিন কমেন্ট করলাম , উনার লেখা পইড়া মনে হলো , উনি খুব রিজিড পজিশনে থাকতে ভালোবাসেন । আমার ব্লগ নিয়া নিশ্চিত না হয়া আন্দাজে কথা বলাটা ঠিক হয়নাই
১৫. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৪
comment by: শাহবাজ বলেছেন: তবে , আরিফ সাহেব , কিছু নির্মম ব্যাপার আমাদের সবার জন্যই সত্যই , আমরা চরম চরম সুবিধাবাদী , নিজের সুবিধামত ধার্মিক সাজি , দেশপ্রেমিক সাজি।যেমন , এইখানে ক্বারি শব্দের মাঝেই আপ্নারে ইসলাম অবমাননা খুঁজতে দেখা গেলো , কিন্তু ব্লগে যখন মসজিদরে ব্রোথেল বানানোর প্ল্যান দেয় , আল্লাহ রাসুল নিয়ে চরম কুরুচির পুস্ট দেয় , তখন মাইক্রোসকপ দিয়াও আপনারে পাইসি বলা মনে হয় না ।আমার এই ব্লগে আসা আপনার লেখার লিংক ধইরাই । প্রবাসী বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএ)গ্রুপে আপনার লেখার লিংক দিসিলো কেউ । আমার কাছে এখনও মনে হয় , দেশের স্বার্থে আপনি চরম সোচ্চার । তাহলে আপনার কাছে আমার একটা কোশ্চেন , আপনার ছেলের জন্মের টাইমে আমেরিকায় চইলা গেলেন কেন , ছেলের সিটিজেনশিপ নিশ্চিত করতে ?পার্সোনাল হয়া গেলো , সরি সেই জন্য । কিন্তু উদাহরণ হিসেবে কইলাম । নিজ গুণে ক্ষমা কইরেন
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: শাহবাজ সাহেব ,

ইসলামের অবমাননা সংক্রান্ত কথাগুলো রসিকতা করে বলা , সেটা নিয়ে হইচই করার কোন ইচ্ছা আমার নাই । এজন্য মাহবুব মোর্শেদের ব্যান দাবী করার কোন মিছিল যদি হয় , আমি প্রথমেই তার প্রতিবাদ করব ।

দেশের স্বার্থে আমি সোচ্চার হলে , আমার ছেলে আমেরিকায় জন্মাতে পারবে না , এমন কোন আইন আছে নাকি ?

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমার ছেলে নয় , মেয়ে । আমেরিকায় নয় , সে ইংল্যান্ডে জন্মেছে । ইংল্যান্ডে জন্মানোর কারন তার নানা নানী ঐ দেশে থাকেন এবং প্রসুতিকালীন আমার স্ত্রীর জটিলতার সময় উনারা পাশে থাকা প্রয়োজনীয় ছিল ।
তবে ইংল্যান্ডে জন্মালে কিন্তু আমেরিকার মতো সিটিজেনশিপ পায় না , সুতরাং আপনার ইঙিতটি যৌক্তিক মনে হয় নি ।

আমার মেয়ে বাংলাদেশের নাগরিক হিসেবেই জন্মেছে , তবে বড়ো হয়ে সে যদি অন্য দেশে চলে যায় , তাতেও আমার কোন সমস্যা নেই ।

১৬. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:১৪
comment by: রাহা বলেছেন: লেখাটা ভালো লাগল... মা.মো'র লেখাটা পড়ে খুবই বিরক্ত লেগেছিলা....
মা.মো কে নিয়ে বিশ্লেষণ কম হলে ভালো হতো । তবে অন্তত কেউ বলতে পারত না যে এইলেখায় ব্যক্তি বিদ্বেষ আছে ।
১৭. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২১
comment by: কোপা সামছু বলেছেন: এই ভাবে মা. মো আর সমালোচনা না করাটাই ভাল ছিল, আফটার অল পোষ্ট দিয়ে।

ঘুরিয়ে ফিরে "এটা ওটা করা বা বলা মানে আওয়ামীলীগ করা না" কথাটা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা বললেন না, ইসলাম মানেই জামাত বা রাজাকার না। যে চর্চাটা ব্লগে অনেক বেশী হয়ে থাকে। যার দরুন প্রচুর কাদা ছোড়াছুড়ি হচ্ছে।
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:৪০

লেখক বলেছেন: কোপা সামছু ,


ইসলাম মানে রাজাকার না , এটা বলার মতো নতুন কিছু না । এটা সবাই জানে ।
যদি কেউ বলে যে সে জানে না বা মানে না , তাহলে তার সাথে কথা বলা যেতে পারে । তেমন কেউ বলেছে বলে দেখি নি ।

তবু আপনি যখন বললেন , তাহলে বলে দেই -

ইসলাম মানে জামাত না বা রাজাকার না ।
জামাত এবং রাজাকার হচ্ছে অন্যধরনের সুবিধাবাদী গোষ্ঠী যারা ধর্মকে ব্যবহার করে । এর জন্য ধর্মকে দায়ী করার কোন সুযোগ নেই ।


...এবার হয়েছে ?

১৮. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২৪
comment by: ঠিকানা বলেছেন: যথারীতি এই পোস্ট কে ও ইস্লামিকরন এর চেষ্টায় রত কিছু কমেন্ট দাতা গন। হাস্যকর।
১৯. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৫
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
মাহবুব মোর্শেদ কে খন্ডাতে যেয়ে আপনিও একই দোষে দুষ্ট হলেন।
২০. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:২০
comment by: ভোরের আলো বলেছেন: যুক্তিতর্ক চলতে থাকুক!!
২১. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: আরিফ ভাই,
আপনার মতো বড় একজন লেখক ও জনপ্রিয় একজন ব্লগার আমারে নিয়া এত বড় পোস্ট লিখছেন দেইখা আমি ভীষণ খুশী হইছি। আপনারে ধন্যবাদ দেওনের ভাষা আমার নাই। তথাপি ধন্যবাদ দিতেছি।
আপনার মতো লেখক যদি বলেন, আমার ব্লগের পিছনে জয় ভাইয়া নাই তাইলে সেইটাই আমার কাছে যথেষ্ট। আমি সবাইরে বলবো, আরিফ ভাই যেহেতু দেইখা-শুইনা কইতেছে অতএব এইটা হইতেই পারে না। আর এটীম নিয়া আপনি যা বলছেন তা ওপর কথা থাকে না। আপনি মহান।
আপনারে মহান বলার কারণটা পরিষ্কার করি।
আপনি ট্যাগিং সার্কাস নিয়া পোস্ট দিছেন। সব ট্যাগিংই আপনার আলোচনায় আসছে। কিন্তু দুঃখের বিষয় একটা ট্যাগিং আসে নাই। সেইটা হইলো রাজাকার ট্যাগিং। অথচ সামহয়ারের ইতিহাসে সবচাইতে বেশি ট্যাগিং হইছে রাজাকার শব্দটা নিয়া। যারা জামাত-শিবির, রাজাকারদের অনুসারি তাদের ট্যাগিং দিলে আমার আপত্তি নাই। কিন্তু যখন যাকে তাকে আপনার চোখের সামনে বেড়ে ওঠা এটীম রাজাকার উপাধি দেয় তখন আপনার মতো জাতির বিবেকের কাছে প্রশ্ন আপনে তো জীবনেও এই রাজাকার ট্যাগিংয়ের মিসইউজ নিয়া কথা কইলেন না। কেন কইলেন না?
আমারে রাজাকার ট্যাগিং দিলে তো আপনারে এইরূপ চিন্তিত হইতে দেখলাম না। আপনে এবং আপনার এটীম আমারে রাজাকার ট্যাগিং দিতে না পাইরা সুবিধাবাদী ট্যাগিং দেওনের চেষ্টা করতেছেন বইলা ভাল লাগলো। কারণ ট্যাগিং সবচাইতে বেশি করেন আপনেরা। এই পোস্টেও সেইটা লুকাইতে পারেন নাই দেইখা ভীষণ আনন্দ পাইলাম।

আপনার গুনমুগ্ধ
মাহবুব মোর্শেদ
০১ লা জুলাই, ২০০৮ ভোর ৪:২৬

লেখক বলেছেন: প্রিয় মাহবুব মোর্শেদ ,
আমি বললে আপনি মেনে নিবেন আমারব্লগ এর পিছনে জয় ভাইয়া নাই , বিষয়টাতে আহ্লাদিত হতে পারলাম না । এর কাছ থেকে শুনে , ওর কাছ থেকে শুনে যদি একবার বলেন জয় ভাইয়া আছে , আরেকবার বলেন নাই , তাহলে আপনার নিজের কথার উপর ভরসা কমে যাবে ।

আপনি যদি মনে করেন যে আমারব্লগ জয় ভাইয়ার সমর্থনে তৈরী , তাহলে দুই একটা প্রমান কিংবা যুক্তিতর্ক যদি হাজির করতেন তাহলে ভালো লাগত ।


ট্যাগিং বিষয়ে আমার অবস্থানটা বোধহয় পরিষ্কার করতে পারিনি । আমি বলতে চাইছি যে ব্যক্তিগত ট্যাগিংকে আমি নিজে গুরুত্ব দেই না । কেউ কেউ হয়তো দিয়ে থাকেন ।

একজন যদি আরেকজনকে '' কিছু একটা '' মনে করেন , তাহলে এখানে দুইপক্ষের সমস্যা । যিনি মনে করেন , উনি প্রমান করতে পারেন , অথবা যাকে মনে করা হয়েছে উনি সেটা খন্ডাতে পারেন ।
তৃতীয় পক্ষ হিসেবে সেখানে আমার বা আর কারো নাক গলানোর প্রয়োজন সবসময় দেখি না ।


আমাকে যখন ভারতীয় দালাল হিসেবে ট্যাগ করা হয় , তখন সেটা নিয়ে আমি চিন্তিত হই না , এবং আমার নিজের সমস্যা নিজে সামলানোর চেষ্টা করি । রাসেল কিংবা কৌশিককে যখন কিছু বলা হয় , তখন সেটাও তারা সামলাতে দেখি । আশা করি আপনারটা আপনি সামলাতে পারবেন ।
আপনি কেন নিজের প্রিয় পোস্টে শুধু আপনাকে রাখেন , অমুক ব্যক্তি অথবা তমুক ব্যক্তিকে রাখেন না , অথবা ব্লগের বিভিন্ন জটিলতা পরবর্তীতে আপনি কেন বিভিন্ন ষড়যন্ত্রের থিওরী নিয়ে আসেন , সেটা নিয়ে আমার কোন সমস্যা নাই । যার বা যাদের কাছে এগুলো সমস্যা , তারা সেটা নিয়ে কথা বলেন । আপনি চাইলে উত্তর দিবেন , নইলে দিবেন না ।
ব্যস , ঘটনা শেষ ।

আমি ব্যক্তি ট্যাগিং নিয়ে চিন্তিত না হলেও প্রাতিষ্ঠানিক ট্যাগিংটা দেখে খুশী হলাম না ।
আমারব্লগ একটা নতুন উদ্যোগ , এটা একটা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠান হিসেবে এটিকে দেখতে হবে । এখন আপনি যদি বলেন , এটার পেছনে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র আছেন , তাহলে ইস্যু ছোট না । ইস্যু বেশ বড় ।
আপনি একটা পত্রিকায় কাজ করেন , সুতরাং এর নিউজ মূল্য আপনি জানেন ।

এ ধরনের কথা বলে একটা প্রতিষ্ঠানকে ট্যাগ করার এই প্রবনতাকে আমি খারিজ করতে চাই । আমি এজন্যই বলেছি যে , আমারব্লগ এর পেছনে জয় আছেন সেটা আমি বিশ্বাস করি না ।

এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে এটাই । নতুন কোন উদ্যোগকে আপনার ভালো লাগতে পারে কিংবা না লাগতে পারে , সেটা নিয়ে আলোচনা সমালোচনাও হতে পারে , কিন্তু দায়িত্বজ্ঞানহীন কোন কথা বলাটাকে সমর্থন করি না ।


আরেকটা সংশোধনী আপনার কথায় । আমি বা আমার এ-টিম ..বলে কিছু নেই । আমি যা বলার দরকার মনে করি সেটাই বলি , তার জন্য আমাকে এ-টিমের সাথে জড়িয়ে ফেলার দরকার নেই । আমি এ-টিমের কার্যক্রম ও বক্তব্যের দায়িত্ব নেই না , এবং এ-টিমও আমার কথার দায়িত্ব নেয়ার কিছু দেখি না ।

যা বুঝি , সেটা বলার জন্য আমার অন্যের সমর্থনের দরকার পড়ে না ।







২২. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৫
comment by: দ্বিতীয়নাম বলেছেন: মাহবুব মোর্শেদরে রাজাকার কইছে এটিম, তাই হে এই সব ট্যাগিং করতাছে।
এটিম তো রাজাকার পছন্দ সুশীগোরেও ড়াজাকার গালি দেয়, মামো তো একজন রাজাকারপছন্দ পাবলিক।
আর 'আম্লীগ গুন্ডা'দের ঠেকাইতে মামোর মত সুবিধাবাদী পান্ডাগো রাজাকারপ্রমী হইতেই হয়।
২৩. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: দ্বিতীয়নাম বলেছেন: আর একটা বিষয়, "আমার ব্লগ"রে আম্লীগ ব্লগ কওয়ার সমীকরন হইলোঃ
সুশান্ত=হিন্দু=আমার ব্লগ

ব্যাটা মামো চুড়ান্ত ভোকচোদ রেসিস্ট।
২৪. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: বান্দা বলেছেন:

ব্যাটা মামো চুড়ান্ত ভোকচোদ রেসিস্ট।
২৫. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: আরিফুর রহমান বলেছেন: মামো চুড়ান্ত রেসিস্ট।
২৬. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
comment by: ব্রাইট বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন:
মাহবুব মোর্শেদ কে খন্ডাতে যেয়ে আপনিও একই দোষে দুষ্ট হলেন।
২৭. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: জেবতিক আরিফ ভাইয়ের কাছে আরও জানতে চাই:
রেসিস্ট ট্যাগিং বিষয়ে আপনে কী বলেন?
ট্যাগিং বিষয়ে আপনার একপেশে লেখাটা সুন্দর হয়েছে।
এখন সর্বসাম্প্রতিক রেসিস্ট ট্যাগিং নিয়া আপনার বক্তব্য পাইলে আরও জমজমাট বোধে ভাইসা যাইতাম।
২৮. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: অধ্যাপক বলেছেন: ট্যাগিং জিনিসটা একেবারে খারাপ না। খারাপ হইলে দুনিয়া জুড়ে এটার এত বহুল ব্যবহার থাকতো না। ৫ জন রাজাকারের নাম কইতে কইলে যে হাসিনার বিয়াই দিয়া শুরু করে, গোআ, মইত্যারা লিস্টে আসে না, তাকে রাজাকার ট্যাগিং না দিয়া উপায় নাই। কারণ পরে আইসা সে-ই ধর্মের বাণী দিয়া ভালমানুষের ভং ধরবে। ট্যাগ কইরা রাখলে সুবিধা হয়।

এ টিম ট্যাগিংয়ের দুই নম্বর দলে পড়ে মাহবুব মোর্শেদের মত সুবিধাবাদিরা, যাদেরকে ড়াজাকার বলা হয়। এরা নিজ নিকে সরাসরি রাজাকারি না করলেও রাজাকারদেরকে পরোক্ষে সমর্থন দেয়। শ'য়ে শ'য়ে মানুষের নিক ব্যান হলে খবর থাকে না, কিন্তু কামরুর পুতে ব্যান হলে ব্যান হইল কোন পয়েন্টে বইলা ত্যানা প্যাঁচানো রাইসু তাই ড়াজাকার। রাজাকারদেরকে ধোলাই দেয়া এ টিমকে আস্তমেয়ের সাথে গলা মিলিয়ে গুন্ডা বলা মাহবুব মোর্শেদও তাই ড়াজাকার।

আগেই বলেছি, ট্যাগিংয়ের সুবিধা কি। মগবাজারি পেইড ব্লগারদেরকে গালি দেয়ার পর ফাহমিদুল হক যদি সেটাকে সমালোচনা করেন, তাইলে এ টিম তার সমালোচনার গুরুত্ব দেয়, কাজটা নিয়ে আবার ভাবে; কিন্তু একই বিষয় নিয়ে মাহবুব মোর্শেদ যদি গালিবিরোধী আন্দোলনে নামে, তাইলে এ টিম নিশ্চিত হয় নিজের অবস্থানে সঠিকতা নিয়া। কারণ মাহবুব মোর্শেদ ড়াজাকার হওয়ায় তিনি রাজাকারের পক্ষেই গাইবেন। ট্যাগিং থাকাতে তার কথা নিয়া বাড়তি চিন্তা করে এ টিমকে সামর্থের অপচয় করতে হয় না।

আরিফ ভাই অবশ্য সামর্থের অপচয় করলেন। সার্কাসের ভাঁড়কে জনসমক্ষে ন্যাংটা করলে সেই ভাঁড়ের ভাঁড়ামি দেখে পাবলিক কি আর মজা পাবে? চোখের সামনে কৌশিকের উদাহরণ দেখেও আরেকটা ভাঁড়ের পেটে এভাবে লাথি মারা ঠিক হয় নাই, মোটেই ঠিক হয় নাই।
২৯. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: হাসান মইখল বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: মাহবুব মোর্শেদ কে খন্ডাতে যেয়ে আপনিও একই দোষে দুষ্ট হলেন।
৩০. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: ব্রাইট বলেছেন: হাসান মইখল বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: মাহবুব মোর্শেদ কে খন্ডাতে যেয়ে আপনিও একই দোষে দুষ্ট হলেন।
৩১. ৩০ শে জুন, ২০০৮ রাত ৮:০০
comment by: বিগব্যাং বলেছেন: মাঝে-মধ্যে মামোর জন্য খারাপ লাগে...মানবিকভাবে দেখলে বেচারা যা করেন, তা না করে তার আসলে আন্য কোনো উপায় নেই-তাই করেন...ঢাকার মিডিয়ায় এখোনো প্রফেশনালিজম গ্রো করেনি...এখানে টিকে থাকতে গেলে হয় ব্যাকগ্রউণ্ড (মামাচাচাখালুফুফুটাকাপয়সা অর্থে) পোক্ত হতে হয় অথবা ভ্রিত্য রাইসু বা মামোর মতো আজান দিয়ে কাছা খুলে স্রিজনশীল্ভাবে শক্তিমানের ইয়ে চেটে দিতে হয়...

বেচারার সম্ভবনা ছিলো... অথচ আজকের ট্রাজেডি হলো, মামোর ভাড়ামোর এন্টিথিসিস হয়েই এ ব্লগে “জিসম” (মামোর একটা ভালো গল্পের হেডিং) এর চেয়ে ভালো অনেক টেক্সট এসেছে...

পরম করুণাময় সর্বশক্তিমান আমাদের মঙ্গল করুন...