সত্য না হয়ে উপায় কি ???
জয়বাংলা!! বাকশালী বাংলা!!! আমার দেশ খতম কর, হাসিনার মান( আসলেই কি কিছু আছে??) রক্ষা কর
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় ও সরকারের জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক এলাহীর বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগের খবর প্রকাশের পর মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের হুমকির বাস্তবায়ন শুরু করেছে সরকারি পেটুয়া বাহিনী। তাদের নানামুখি তান্ডবে আক্রান্ত দৈনিক আমার দেশ। গতকাল ঢাকায় সংশ্লিষ্ট রিপোর্টারের ওপর হামলা চালিয়ে তার প্রণনাশের চেষ্টা চালিয়েছে। বনানীতে আমার দেশ এর বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ সরকারি সন্ত্রাসীদের হামলার শিকার হন। তান্ডব চালিয়ে ভেঙ্গে দিয়েছে তার গাড়ির গ্লাস। পিছু ধাওয়া করে ইট দিয়ে আঘাত করা হয়েছে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। কুষ্টিয়ায় আমার দেশ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে নানা উস্কানীমূলক বক্তব্য দিয়েছে। খুলনায় আমার দেশ পত্রিকার কপিতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে সরকারি দলের সন্ত্রাসীরা।
গত বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর আমার দেশ পত্রিকায় ‘ তৌফিক এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ’ শিরোনামে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের দিনই আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ আমারদেশ সম্পাদক ও সাংবাদিকদের রাস্তায় বের হতে না দেয়ার হুমকি দেন। এছাড়াও বিভিন্ন নম্বর থেকে ফোন করে রিপোর্টের প্রতিবেদক আমার দেশ এর বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে হুমকি দেয়া হয়। ওইসব ফোন থেকে বলা হয় আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে দেখে নেয়া হবে। তিনি কারো সঙ্গে কথা কাটাকাটি না করে ফোনের লাইন কেটে দেন।
এ ঘটনার পরই গতকাল এ হামলার চালানো হল। যদিও পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয়ের দেয়া প্রতিবাদলিপি ও আমাদের বক্তব্য আমরা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছি। আমরা আইনগতভাবে বিষয়টি মোকবেলার জন্যও প্রস্তুত রয়েছি বলে জানিয়েছি। কিন্তু এসবের তোয়াক্কা না করে বর্তমান সরকারি পেটুয়া বাহিনী তাদের অতীতের মত ফ্যাসিস্ট আচরনের পথ বেছে নিয়েছে।অতীতে যেমন তারা একদলীয় বাকশাল কায়েম করে সংবাদপত্রের কণ্ঠ রোধ করে দিয়েছিল, এখনও তারা একইভাবে ফ্যাসিস্ট আচরনের মাধ্যমে তাদের দুর্নীতির বিরুদ্ধে খবর প্রচার না করার জন্য ফ্যাসিস্ট পথ বেচে নিয়েছে।
ছবিটি দেখুন :
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


