somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ৯ (জীবনের মোড় ফেরানো বই)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু শামীম যে বইগুলো দিয়েছিল তা পড়ে মনে হলো, আমার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। অসম্ভব ধারালো যুক্তি ছিল বইগুলোতে।

একটা কথা বলে রাখা দরকার যে, পারিবারিকভাবে আমরা ধার্মিক ছিলাম না, তবে নাস্তিকও ছিলাম না। ছিলাম এই দুইএর মাঝামাঝি। আমি জানিনা কথাটা ঠিক বললাম কি না। একটু খোলসা করে বলা দরকার। বাবা ঈদের নামাজ ছাড়া পড়তেন না। মা মাঝে মাঝে পড়তেন। মিলাদ পড়া, পীর-ফকির, মাজার - ইত্যাদি খুবই অপছন্দ করতেন বাবা। সবকিছুকে যুক্তি দিয়ে বুঝতে চাওয়ার একটা প্রবণতা আমার মধ্যে হয়তো পারিবারিক কারণেই সৃষ্টি হয়েছিল। অবশ্য বঙ্গবন্ধু এবং আওয়ামীলীগের বিষয়ে বাবা কোন যুক্তি মানতে চাইতেন না।

বইগুলোতে অনেক শক্তিশালী প্রশ্ন ছিল। যেমন, ধরুন রহিম নামে এক ব্যক্তি একজন চাকর রাখেলেন। তিনি তাকে কিছু কাজ দিলেন। সে কাজটি না করে সারাদিন বলতে থাকলো, হে মনিব, আপনি খুব ভালো, আপনার অনেক দয়া। তাতে কি রহিম সাহেব সন্তষ্ট হবেন? আমাদের ইবাদতগুলো যে একটি বৃহত্তর উদ্দেশ্য সাধনে আমাদেরকে প্রস্তুত করার জন্য, সে কথা এভাবে খুব সহজে কোন একটা বইতে বোঝানো ছিল।

পড়ার অভ্যাস থাকাতে তার দেয়া বইগুলো গোগ্রাসে গিলতে থাকলাম। বইগুলো আরেকটি কারণে ভালো লাগছিল। ছোটবেলা থেকে নিজ দেশকে নিয়ে খুব গর্ব করতে শিখেছিলাম। এ ধারণা আমার মধ্যে বদ্ধমূল ছিল যে, বাংলাদেশ একদিন ঠিকই পৃথিবীর সবথেকে উন্নত ও শক্তিশালী দেশগুলোর একটি হবে। বইগুলো পড়ে কেন যেন তার একটা আশা দেখতে পেলাম।

একদিন বেলা দশ-এগারটার দিকে সে আমাকে নদীর ধারে একটি নিরিবিলি স্থানে ডেকে নিয়ে গেলো।

চলবে ..
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×