গত ৪৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ করছি আমি ও আমার টিম। এর মধ্যে বিশ্রাম পেয়েছি তিন ঘণ্টা, ২ মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারিনি। কাল সারারাত আর আজ সারাদিন কাজের পর এইমাত্র ১ ঘণ্টার জন্য ভবন থেকে বের হলাম। মনে হচ্ছে, শরীরে আর একফোঁটা শক্তি নেই। আমার টিমের এক সদস্য ভোর ৪:৩০ এ অসুস্থ হয়ে পড়ায় ওকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। ভোর পাঁচটায় আমাদের টিমে যোগ দিল ১৪/১৫ বছরের এক বাচ্চা ছেলে, নাম রুহুল। ক্লাস এইটে পড়ে, এতটুকু এক ছেলে গতকাল যাত্রাবাড়ী থেকে একাই এসেছে উদ্ধারকাজে যোগ দিতে। আমি ছেলেটির সাথে তেমন কথা বলার সময় পাইনি, আমাকে যোগ দেবার ইচ্ছের কথা বলতেই হাতে একটা বেলচা ধরিয়ে দিয়েছি। এখন ছেলেটার দিকে তাকিয়ে আছি, এমনও হাজারেরও বেশী মহানায়কগুলোকে পাশে পেয়েছি। ভাবছি, আমরা এখনো পশু হয়ে যাইনি। যখন একেকটা জীবিত মানুষ উদ্ধার করতে পেরেছি এত আনন্দ লেগেছে, মনে হয় কোন ঈদেও কোনদিন এত আনন্দ পাইনি। এখনো জীবিত-মৃত অনেক লোক আটকে আছে ভিতরে। ৫০০ হতে পারে, ১০০০ও হতে পারে। মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। সবাই শুধু দোয়া করবেন যেন এরা বেঁচে থাকে, যেন জীবিত সবাইকে জীবিত অবস্থায়ই ফিরিয়ে আনতে পারি। আটকে পড়া মানুষগুলো দুর্বল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, বেশিরভাগই কথা বলারও শক্তি পাচ্ছেনা, অক্সিজেন দরকার, আরও টুলস দরকার, প্লিজ আপনারা এগুলো যোগার করে পাঠিয়ে দিতে ভুলবেননা। যতই সময় যাচ্ছে, মানুষগুলোর বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে। প্লিজ, নামাজ পড়ে এদের জন্য দোয়া করুন। আল্লাহ যেন এদের প্রাণশক্তি বাড়িয়ে দেন। শরীরের শেষ শক্তি থাকা পর্যন্ত এদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।
আজ আমার সারাদিনের উদ্ধারকাজের স্মৃতি ও কিছু অনুরোধ (২য় খণ্ড)... সুবহানআল্লাহ, অনেকেই এখনো বেঁচে আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এদের জীবিত উদ্ধার করার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।