আমার প্রিয় পোস্ট
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্যর্থ লেখকের জন্য এলিজি : আবার হোন তবে আড়াইশো কপি'র দামি ক্রেতা। - মনিটর
- উল্লুকদের সাথে সহবাস ---ওড টু সামহোয়্যার ইন কতৃপক্ষ - রাসেল ( ........)
- বিনিময় করবো না স্মৃতি - রাসেল ( ........)
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- ঝাল-মশলায় জলপাই আচার - ভূলু
হুহ.. আপনার বয়স ১৭ না ৭০, তা এই ভার্চুয়াল জগতে কারও বোঝার সাধ্যিটিও নেই
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
----
"আমি ইদানিং আমার দুটো সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেছি।
ছোট মেয়েটার বয়েস এখনো সাত, আমার পার্সনাল কম্পিউটারে এখনি সে ঘুরে বেড়ায় স্টারডলস, পিবিএসকিডস, বার্বিগার্ল ধরনের বাচ্চাদের সাইটগুলোতে। আমার ভয় হয়, কবে সে ক্লিক করে বসে কোন লুকিয়ে থাকা লিংকে, যেখানে তার যাওয়া উচিত নয় অবশ্যই।
বড় মেয়েটা এই শীতেই সতেরোতে পা দেবে, এর মধ্যেই একগাদা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার আনাগোনা আছে, আমি যতদূর জানি। যতদূর জানি, এইজন্যে বলছি যে, তার জন্যে একটা পার্সনাল কম্পিউটার তার নিজের রুমেই আছে আর সেই দুনিয়ায় আমার প্রবেশ নিষেধ। মাইস্পেস বা ফেসবুকে তার নিকগুলোর খুব কমই আমার জানা।
আমার দুটো মেয়েই খুব বড়সড় বিপদে আছে - আমি ইদানিং অনুভব করছি খুব ভালোভাবেই। ইউএসএ তেই গতবছরের এক জরিপে দেখা গেছে, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের ৪ শতাংশ ভার্চুয়াল জগতে পরিচিত হওয়া মানুষের সাথে দেখা করেছে বাস্তবে।
এই ভার্চুয়াল অভয়ারণ্যে তাদের নিরাপত্তা কে দেবে? কার দায়িত্ব সেটা? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার কিশোরি মেয়েটি কার সাথে বন্ধুত্ব করছে, মেসেঞ্জারে সারাটা দিন কার সাথে চ্যাট করছে - হ্যা, মা হিসেবে আমার তাতে নাক গলানো উচিত নয় জানি। কিন্তু, আমাকে নিশ্চিত করবে কে, বিকৃতমনা পৃথিবীর আহ্বানে সে ভুল পথে পা বাড়াচ্ছেনা।
হ্যা, আমি হয়তো জোর করে ফিল্টারিং সফটওয়্যার ইন্সটল করিয়ে দিতে পারি, কিন্তু কতটুকু কাজ হবে তাতে? টেকনোলজি কি নিরাপত্তা দিতে পারে আমার ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলোকে?
কিশোরি মেয়েটির লাইভ টেক্সট মেসেজিং এ কথাবার্তা asl (age/sex/location) বা rofl (rolling on the floor laughing!) এ সীমিত থাকুক, কোন অসুবিধা নেই। কিন্তু, তার চ্যাট উইন্ডোতে LMIRL যে লেখা হবেনা, সে নিশ্চয়তা পেতে গেলে আমার কী করা উচিত? ও হ্যা, আপনি বোধহয় জানেন না, এর মানে কি.. "let's meet in real life!"-
বিপদের আশংকা আমার এইখানেই।
কারণ, এই সেই ভার্চুয়াল পৃথিবী, যেখানে আপনার বয়েস সতের না সত্তর - বোঝার কোন উপায় আমার কাছে নেই।"
---------------------
এই পর্যন্ত লেখাটুকু ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে সংক্ষেপিত অনুবাদ। ভিক্টোরিয়া শ্যানন লিখেছেন এই নিয়ে।
প্রেক্ষাপট ইউএসএ হলেও গল্প পৃথিবীর সব জায়গায় প্রযোজ্য।
হাইফাইভ, ফেসবুক বা অরকুট এ পরিচয় হওয়া মানুষের সাথে দেখা করতে আজকাল খোদ ঢাকা শহরে পিজাহাট বা কেন্টাকি তে মিট করে আধুনিক তরুণ বা তরুণী। মধ্যবয়স্ক পঞ্চাশের কাছাকাছি পার্ভার্টেরা লুকিয়ে থাকে হ্যান্ডসাম নিক আর ছবির আড়ালে। মুক্ত ও নিরাপদ ভার্চুয়াল জগত নিশ্চিত করতে কী করতে পারি আমরা?
আরণ্যক যাযাবর বলেছেন:
ইহা কোন কপি-পেস্ট পোস্ট নয়। এবং এর কপি-পেস্টও নিষিদ্ধ।
মানুষ বলেছেন:
আমি কিন্তু বুড়া না
বড় ভাই বলেছেন:
কিছুই করার নেই আংকল... আপনার সন্তানের সাথে সব কিছু নিয়ে কথা বলা ছাড়া...
আমি সাগর বলেছেন:
এই সময়ের অন্যতম প্রয়োজনীয় লেখা। +
প্রশ্নোত্তর বলেছেন:
এই বল্গেও আগে বোঝার উপায় ছিল না যে ৭০ বছরের লোল-পুরুষ, ভাগ্যিস লোল-সাহিত্য ছিল।
লোলসাহিত্য হতে পারে এসব লুকিয়ে থাকা হ্যান্ডসাম পার্ভার্টের বিরুদ্ধে একটি বিশেষ হাতিয়ার। Click This Link
আরণ্যক যাযাবর বলেছেন:
সাগর, থ্যাংকু।প্রশ্নোত্তর, কথা সত্য। লোলপুরুষদের হাত থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষার দায়িত্ব আমাদেরই।
(আমি কিন্তু জেনারালাইজ করছি, কোন ব্যক্তিবিশেষকে নির্দেশ করছি না
মদনবাবু বলেছেন:
মধ্যবয়স্ক পঞ্চাশের কাছাকাছি পার্ভার্টেরা লুকিয়ে থাকে হ্যান্ডসাম নিক আর ছবির আড়ালে। সহমত।
+
তয় কথা আছে।খালি মাইয়ারা বিপদে বিপথে
তা না।পোলা গুলাও রিস্কে আছে। একটা
নুশরাত শারমিন সুমি,একটা নুসরাত বাচ্চু,
একটা শান্তা২৯ কি ভাইরাস ছড়ায় সেটা
বল্গে দেখা গেসে।
আপনাকে ৫ দিলাম।
আরণ্যক যাযাবর বলেছেন:
লোল-নারীদের নিয়ে অন্যদিন লিখবো।@প্রশ্নোত্তর
আরণ্যক যাযাবর বলেছেন:
মদনবাবু, রুদ্র আবীর, থ্যাংকু।
রুদ্র আবীর কি জার্মানি থেকে ব্লগাচ্ছেন?
নাকি, শ্যামদেশ থেকে?
আরণ্যক যাযাবর বলেছেন:
কৃতজ্ঞতা, সাইফুর।
অঞ্জনা বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট!
শওকত হোসেন মাসুম বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট!
মামুন খান বলেছেন:
যুগোপযোগী লেখা।ধন্যবাদ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুন একটা পোস্ট।তবে মেয়েরা কেনো শুধু ছেলেদের নিয়ের ভাবনা হয়।
আমার পাঁচ বছরের ছোটো ছেলেটা যখন ইউ টিউব এ যেয়ে মারিও দেখে অথবা টম এন্ড জেরী.....অনেক সময় পাশে বসে ডাবিং করা ভাষা শুনে কমপিউটার বন্ধ করা ছাড়া উপায় থাকেনা।
শুভেচ্ছা থাকলো।
মেন্টাল বলেছেন:
লোল পুরিষরা এখন শান্তা শাপলা সাজে
বিষাক্ত মানুষ বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট!
আরণ্যক যাযাবর বলেছেন:
অঞ্জনা, মাসুম ভাই, মামুন, জেনারেলকৃতজ্ঞতা।
সুলতানা সাজি,
আমার বলায় একটু বোধহয় ভুলই হয়েছে। মেয়েদের জন্যে নয়, আশংকা টা ছেলে বাচ্চাদের জন্যেও সমান প্রযোজ্য। থ্যাংকু।
আরণ্যক যাযাবর বলেছেন:
জলরঙ, ব্লগিং কী জিনিষ না বুঝেই যারা ব্লগার হতে চায়, তাদের জন্যে ঘৃণা।
অন্যের মতকে শ্রদ্ধা না করে, নিজের পছন্দমতো কিছু বলে দেওয়া বা কোথাও থেকে কপি-পেস্ট করাটা যে ব্লগিং নয়, এটা বোঝানোর জন্যে আরেকটা ১০১ কোর্স দেয়া জরুরি বোধহচ্ছে।
ধুসর গোধূলি বলেছেন:
কি সাংঘাতিক!!!
আরণ্যক যাযাবর বলেছেন:
আমার মাইয়ার জামাই, কিছু কৈলেন?
লেখক বলেছেন: ওয়ালাইকুম!
ধুসর গোধূলি বলেছেন:
হেহ হেহ হেহ, শশুড় ফাদার, আমি সালাম দেই নাআআআই!!!
লেখক বলেছেন: ললনা দ্যাখতে দ্যাখতে আদব লেহাজ সব খাইয়া বইসা আছে দেহি পুলাটা!
আরণ্যক যাযাবর বলেছেন:
শমশের বস, কথা সত্য। সেইটা একটা জোশ ক্যারেক্টার ছিলো।মেন্টাল ভাই, এস্কিমো
থ্যাংকু।
রাহা বলেছেন:
সময়োপযোগি লেখা... ধন্যবাদ ।
কেএসআমীন বলেছেন:
সত্যের কাছাকাছি বলেছেন। যারা ইন্টারনেট নিয়ন্ত্রণ করেন পৃথিবী জুড়ে তাদেরই এটা ভাবার কথা, যদি তারা মনে করেন। এখানে আমাদের মত লোকজন কী ই বা করতে পারেন। তবে লেখাটি সচেতনতামূলক। যদি তাদের বোধোদয় হয়, তবেই মঙ্গল...ভাইজান, আমি কিছু গানের খোজ করছিলাম।
১) দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদী
২) এমন মজা হয় না, গায়ে সোনার গয়না
ধন্যবাদ।
বাবুই বলেছেন:
এমন কিছুই করার নেই যাযাবর...উপলদ্ধির চৌকাঠ কখোনোই পার হতে পারা যায় না..
সেটা প্রাপ্ত হোক আর অপ্রাপ্তবয়স্কই হোক।
ব্লগ হোক সবার জন্য নিরাপদ।
ভার্চুয়াল জগতও।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমি কিন্তু বুড়া না।লেখাটা যুক্তিসম্মত। আপনি একটা কাজ করতে পারেন। বড় মেয়ের কম্পিউটারের হিস্টোরি প্রতিদিন চেক করতে পারেন। আর আপনার নিজেরটারও।
কেএসআমীন বলেছেন:
আমার গানের খোজ কই?
কেএসআমীন বলেছেন:
বস আমার গানের খোজ কই?
নরাধম বলেছেন:
সবই কপাল। বুড়া লোলপুরিষরা মাইয়াদের পটাইয়া ফেলে আর আমরা জলজ্যান্ত জোয়ান মর্দরা কিছুই করতে পারলামনা। সবই কপাল।
অপু বলেছেন:
গুড পোস্ট। এইটারে স্টিকি করেনাই কেন?
শাওন বলেছেন:
দারূন লিখেছেন । প্রোয়োজনীয় পোস্ট । প্লাস দিলাম ।
মারিয়া তাবাসসুম বলেছেন:
ভাল পোষ্ট।
নগর বাউল বলেছেন:
ঠিক বলেছেন ভাইয়া । কোনটা যে ছেলে কোনটা যে মেয়ে নিক দেখে আন্দাজ করা যায় না। যাহাই মেবুবা তাহাই মেরি হতে কতক্ষণ?
লেখক বলেছেন: তোমার তো অনেক বুদ্ধি দেখি।
সেইটাই।
তবু, মিথ্যে বিবেচনার সম্ভাবনা থেকে যায় বলে, চেষ্টা করলাম। হয়তো জলে গেলো।
হয়তো বা নয়।
রুখসানা তাজীন বলেছেন:
মুক্ত ও নিরাপদ ভার্চুয়াল জগত নিশ্চিত করতে কী করতে পারি আমরা? ---------------
নিজের এ প্রশ্নটার উত্তরে কোন মন্তব্য আশা করছি।


















