আমার প্রিয় পোস্ট

2 এর নামতা ঃ যারা বাংলার ইতিহাস নিয়ে মিথ্যাচারে লিপ্ত

১৩ ই মার্চ, ২০০৭ সকাল ১০:৪৫

শেয়ারঃ
0 0 0

দুই একে দুই...............
রক্ত দিয়ে স্বাধীনতার সুফল পেলাম কই?
দুই দিগুনে চার............
একাত্তরের মতই তোদের মটকে দিব ঘার।
তিন দিগুনে ছয়...........
শহীদের ঐ রক্ত দেয়া কভু বৃথা নয়।
চার দিগুনে আট.........
ধর্ম নিয়ে ব্যবসা করলে গুড়িয়ে দিব হাত।
পাঁচ দিগুনে দশ.........
মোদের খেয়ে মোদের পড়ে কাদের কথা কস?
ছয় দিগুনে বার..............
শাস্তি তোদের হবেই জানিস পরিত্রান নাই কারো।
সাত দিগুনে চোদ্দ..............
মূল উৎপাটন করবো তোদের গোলাম আযম শুধ্ধো।
আট দিগুনে ষোল...........
ঐ চয়ে দেখ বাঙালিরা ঝান্ডা হাতে এলো।
নয় দিগুনে আঠারো................
তোদের চেয়ে বিবেক বেশী গরু ছাগল পাঠারও।
দশ দিগুনে বিশ...........
ব্যভিচারের হিসাব তোরা খোদার কাছে দিস।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মার্চ, ২০০৭ দুপুর ২:৩৬
আরশাদ রহমান বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে এই সাইটে কিছু লোক আজেবাজে লেখা লিখে। ঐ লেখ গুলোতে ন্তব্য করতেও ইচ্ছা করেনা কারণ তাঁদেরকে আগে বলা হয়েছে ইতিহাস বিকৃতি না করতে। তারপরেও করে। লেখা শুরু করে এমন ভাবে যাতে মনে হয় সত্যটা জানার জন্য লিখছে কিন্তু মূল লক্ষ হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করা।

রাগ কে মনে হচ্ছে 3 এর নামটা লিখে ফেলি.........কেউ কি জানেন 3 পুরণ 3 কে নামতায় শুদ্ধ করে কি বলে? 2 পুরণ 2 কে যেমন বলে দুই দিগুনে চার।
২. ১৪ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:০৩
আবুল বাহার বলেছেন: খুবই সুন্দর ছন্দ আপনার ছড়ার । চালিয়ে যান । ধন্যবাদ ।
3 * 3 = তিন তিরিখা নয় এমনই পড়েছি আমি । আপনি আপনার মতো করে লিখে যান । তিন এর নামতাটা তারাতারি পড়তে চাই ।
৩. ১৪ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:০৪
অতিথি বলেছেন: চালু!! চালু!! ... পাংখা
৪. ১৪ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:১২
আরশাদ রহমান বলেছেন: বাহার ভাই..তিন তিরিখা আমিও পড়েছিলাম...সরাকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলাম আর শিক্ষক তাঁর স্থানীয় ভাষায় পড়িয়েছে কিনা নিশ্চিত ছিলাম না............:)
জি্বনের বাদশা......পাংখা এবং চালো বলেছেন...ধন্যবাদ। এখন ঐ বাতাস নব্য রাজাকারদের গায়ে লাগে কিনা দেখি।

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ