4 এর নামতা ঃ যারা বাংলার ইতিহাস নিয়ে মিথ্যাচারে লিপ্ত
১৭ ই মার্চ, ২০০৭ রাত ১২:৪১
চার একে চার...........
শেখ মুজিবের জন্মদিনে মোদের অঙ্গীকার।
চার দিগুনে আট.............
জামাত শিবির রাজাকারদের কঠিন পদাঘাত।
তিন চারে বারো...........
আমরা সবাই এক হলে আজ সাধ্য আছে কারো?
চার চারে ষোল..............
মুক্তিযুদ্ধের চেতনাটা আজ জাগিয়ে তোল।
চার পাঁচে বিশ.............
লক্ষ্যে যাবো সঙ্গে রণবীরের শুভাশিস।
চার ছয় চবি্বশ..........
জামাত শিবির রাজাকারের মনের মাঝে বিষ।
চার সাতে আটাইস.......
পাকিস্তানি পন্থ ী দের সব পাকিস্টানেই পাঠাইস।
চার আটে বত্রিশ..........
মুক্তিযুদ্ধে সবাই ছিলো সালাম রজত জন গিরিশ।
চার নং ছত্রিশ..............
তোদের নেতা গোলাম আযমকে আমাদের এই পত্র দিস।
চার দশে চল্লিশ..........
পরাজয় তাঁর সুনিশ্চিত যতই তোরা বল দিস।
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরশাদ রহমান বলেছেন:
ঝড়ো হাওয়া, আমি সরকারি প্রাথমিক বিদ্যলয়ে। আর নামতা মনে আসতেছেনা।
অতিথি বলেছেন:
মূখ্য বিষয় হল আমাদের দেশের " পাঠ্যপুস্তক ও কারিকুলাম বোর্ড"-এ পাঠিয়ে দিয়ে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গুলোতে পাঠ্যপুস্তক হিসেবে অনুমোদনে জন্য পেশ করা যেতে পারে।
আবুল বাহার বলেছেন:
অপুর্ব সুন্দর হচ্ছে আপনার ছড়া গুলো । অনেক ধন্যবাদ আরশাদ ভাই । সংগহে রাখবো আমি নামতা গুলো ।
আরশাদ রহমান বলেছেন:
সংক্ষিপ্ত ঁ........এই নামতার লেখার উদ্দেশ্য এবং মাণ কোনটাই পাঠ্যপুস্তকের কথা বিবেচনা করে লেখা হয়নি। অনকেই মুক্তিজুদ্ধ এবং আমাদের ইতিহাস কে হেয় করে তার জাবাবে গালাগালি নাকরে একটু মজা করা। এই আর কি। ধন্যবাদ আপনাকে।বাহার ভাই ধন্যবাদ।
ঝড়ো হাওয়া......আর নামতা মনে করতে পারলামনা। সুতরাং পড়ে আর বিরক্ত হতে হবেনা .....
আরশাদ রহমান বলেছেন:
মুক্তিযুদ্ধ হবে।
আরশাদ রহমান বলেছেন:
আর নামাতা লেখমুনা। এই গুলি সাব ফাইজলামি কইরা লেখা।
অতিথি বলেছেন:
অনেক সময় ফাজলামী করে লেখলেও বেশ ভালো হয়। আর জাস্ট এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে হইলেও শেষ করে ফেলেন সিরিজটা।
আবুল বাহার বলেছেন:
রাজাকারগো গায়ে জ্বালা ধরল বুঝি।
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ বাহার ভাই। সংখ্যা গুলো ইংরেজী হয়ে গেছে নুতন সাইটে আনার সময়। ঠিক করতে হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আরো নামতা মনে থাকলে বলেন ।