রাজাকার মানে : (দুঃখিত, আরেকবার পোস্ট করলাম)
০৪ ঠা জুন, ২০০৭ রাত ১০:৪৬
রাজাকার মানে পাকিস্তানি হানাদারের ভক্ত,
রাজাকার মানে আমাদের খেয়ে ঝরায় মোদেরি রক্ত।
রাজাকার হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে,
পাকিদের হয়ে লড়েছিলো যারা আমাদেরি বিরুদ্ধে।
৭১ এ ধর্ষিতা ঐ আমার বোনের কান্না,
শুনিতে সাবই আজো পায় শুধু রাজাকাররা পাননা।
পাকিদের হয়ে মোদের মারিতো দেশদ্রোহী তাঁহারা,
ইজ্জত কভু নিজেরা লুটিতো কভু দিতো তাঁরা পাহারা।
হারিবে জানিয়া তাঁহারাইতো বুদ্ধিজীবি মারিলো,
নিষ্ঠুর ভাবে কাতিল করিয়া মার বুক খালি করিলো।
তাঁহাদের পাপে যাহারা আজিকে পাপের কিছুই দেখেনা,
লিখিতে পড়িতে জানিয়াও তবু সত্য কি তা জানেনা।
বয়স তাঁদের যতই হোক কিশোর কিংবা কিশোরী,
তাঁরাও রাজাকার সমান পাপী, সমান ঘৃনা করি।
-------------
দুঃখিত আবার পোস্ট করার জন্য। সময় করে নতুন একটা কিছু এই মুহূর্তে লিখটে পারছিনা তাই পুরনো কবিতা পোস্ট করলাম। প্রথাম পাতায় মুক্তিযুদ্ধ বিরোধী বেশ কিছু পোস্ট দেখে মন হলো এই কবিতাটা আবার পোস্ট করি। আশাকরি বিরক্ত হননি।
প্রকাশ করা হয়েছে: বিবিধ বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আড্ডাবাজ বলেছেন:
ধন্যবাদ। প্রিয় পোস্টগুলোর মধ্যে রেখে দিলাম।
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ আড্ডাবাজ। মুক্তিযুদ্ধ বিরোধীদের স্পর্ধা এই ব্লগে দিনে দিনে বেড়েই যাচ্ছে!
অমুক বলেছেন:
৫
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ অমুক। আসুন সবাই রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার হই।
সুপান্থ রহমান বলেছেন:
প্প্ব্মপ্প্ব্যপ্প্ম প্প্বসপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্ব.........
ডাক্তাড়' বলেছেন:
কই গেলো বরাহরা
হট্টগোল বলেছেন:
ফজলে এলাহির পোস্টের পুরো স্ক্রিণশট আছে। সুতরাং ভয় নেই। দেশের ইতিহাস বিকৃতির কারণে কর্তৃপক্ষের কাছে ফজলের ব্যান দাবি করে মেইল দিন।
জেনারেল বলেছেন:
৫
ডাক্তাড়' বলেছেন:
৫
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ সবাইকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














