দেয়াল ভাঙার শব্দ শুনি
০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৬
অনেক বছর পেরিয়ে গেল
আমি নিশ্চুপ।
মনে হয় যেন চার দেয়ালের মাঝে বন্দী
নির্ঘুম রাত কাটে অসহ্য বেদনায়
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
প্রতিদিন যেন তলিয়ে যাই অন্তহীন আঁধারে
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
মনে হয় যেন চার দেয়ালের মাঝে বন্দী আমি
মনে হয় যেন দেয়াল গুলো কাছে সরে আসে ক্রমশ।
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
মাঝে মাঝে যেন কিছু একটা শুনতে পাই
খুব চেনা লাগে,
খুব যেন কাছে।
মনে হয় যেন সহস্র কোটি চার দেয়ালের মাঝে বন্দী
বিনিদ্র রাত কাটায় আমারই মত।
দেয়াল ভাঙার শব্দ যেন শুনি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দেয়াল ভাঙার শব্দ শুনি, দেয়াল ভাঙার শব্দ শুনি ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














