বৃক্ষের পরিচয় হয় ফলদানে
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৮
সেনা মানে সৈনিক ভাইদের বাহিনী
ঘুরে ফিরে গড়ে তারা বাংলার কাহিনী।
দূর্নীতিতে দেশ যদি এক নম্বর
সেনারা কি নিশ্পাপ নবী পয়গম্বর?
এইযে আমাদের এই দূরবস্থা
দ্রব্য মূল্য মোটে নয় সস্তা।
ঘুষ আর চাদাবাজী ঠিকঠাক চলছে
বিধাতার নাম নিয়ে পাপ কাজ করছে।
স্বাধীনতা নামে শুধু অনুভবে মোটে নাই
রক্তের বদলেও দুটো ভাত জোটে নাই।
গরিবের কষ্ট দিন দিন বাড়ছে
দুষ্টের জয় আজ ভালোরা হারছে।
এতটুকু শান্তি পাইবার আশাতে
বারে বারে ধোকা খাই মিছে ভালোবাসাতে।
তারপর যে লাউ সেই কদু হয়ে যায়
সেনা ভাই রাতারাতি রাজনীতিক বনে যায়।
মুখে তার মিঠে কথা হাতে থাকে ডান্ডা
শোষকের যাতাকলে জনগণ ঠান্ডা।
সেনাদের সর্দার আজ যে কথা কয়
বিধাতার কৃপাতে সবি যেন ঠিক হয়।
তা না হলে একদিন রক্তের বন্যায়
জনগণ ঘুচাবে সেনাদের অন্যায়।
বৃক্ষের যদি হয় ফলদানে পরিচয়
মনে জাগে সংশয় জেগে উঠে মহা ভয়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বৃক্ষের পরিচয় হয় ফলদানে, বৃক্ষের পরিচয় হয় ফলদানে, বৃক্ষের পরিচয় হয় ফলদানে বৃক্ষের পরিচয় হয় ফলদানে ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরশাদ রহমান বলেছেন:
ভালো আছেন এস্কিমো ভাই? হ্যা শেষ পর্যন্ত সময় পেলাম। এখন থেকে আশাকরি নিয়মিত হব।
আরশাদ রহমান বলেছেন:
ধন্যবাদ পুতুল। উৎসাহ দেয়ার জন্য। ভাল থাকবেন।
এস্কিমো বলেছেন:
আছি রে ভাই...ভাল লাগলো আপনার উপস্থিতি দেখে।
সোনার বাংলা বলেছেন:
ভালো কথা কইছেন ভাই! কেউ আইনের উর্ধ্বে নয়।
সব দুর্নীতিবাজের বিচার চাই হোক সে রাজা মহারাজা,আজ না হয়তো আগামীকাল।
তয় আমাদের রাজনীতির নবী পয়গম্বরেরা সব সময়ে
বলে আছে তারা কোন অন্যায় করেনি সবই ষড়যন্ত্র!
এখন আমার কথা হইলো নবী পয়গম্বর ছাড়া কেউ
তো নিষ্পাপ নয়। তাহলে তারা কেন বলে আমরা
কোন অন্যায় করি নাই! বুঝলাম না হয় একজন দুইজন হয়তো রাজনীতির পয়গম্বর হয়েছে।তাই বলে
সবাই কি ভাবে বলে আমি কোন অন্যায় করি নাই,
সবই ষড়যন্ত্র! এখন আমার প্রশ্ন হইলো আল্লায়
কিভাবে এত নবী পয়গম্বর এই বঙদেশে এক সাথে
পাঠাইলেন? তাহলে সব অন্যায় কি আমরা করেছি?
তেনাদের সুন্দর সুন্দর পান সুপারি মার্কা হাসি আর
দেশ প্রেমের কথা শুইনা শুইনা ভোট দিয়ে ছিলাম
তাই কি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















সময় পেলেন তা হলে...