আমার প্রিয় পোস্ট

স্বপনে একদিন শয়তান ও বিধাতা

১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৮

শেয়ারঃ
0 0 0

খোদা একদিন শয়তানেরে ডাকিয়া কহিল শোন
বাংলাদেশে এত পাপ কেনো নাইকি সীমা কোনো?
তোমারে আমি বর দিয়াছি শয়তানি করিবার
তাই বলে কি সহ্য করিব তোমার এত বাড়?
ঐ দেশে ঘটা পাপের লিস্টি যখন আমি দেখি
মানুষেরই মত আৎকে উঠি এসব হচ্ছেটাকি!
হাল চাল দেখে ভাবিলাম আমি অনেক হয়েছে বাড়
তোমারে আজিকে দেখাব আমি কত শক্তি কার।

শয়তান কয় শোনহে বিধাতা আমি কিছু করিনাই
বাংলাদেশের মাটিতে আমার পদচারনা নাই।
ঐ দেশটা একাত্তরে স্বাধীন হইবার পর
শয়তানি বীজ বুনিতে আমি বাধিয়া ছিলাম ঘর।
গিয়ে দেখি সেথা এই শয়তানের নাই কোন প্রয়োজন
নিজেরাই ওরা সর্বেসর্বা আছে শয়তানি গুণ।
অবনতি যত হয়েছে সেথা সবই তাহাদের কাজ
মানুষের দোষ শয়তানেরে মিছেই দুষিছ আজ।
ভালো যারা আছে চুপচাপ তারা মাগিছে তোমার কাছে
একদিন সব ঠিক হয়ে যাবে সে আশায় বেঁচে আছে।
শয়তান কয় ওহে বিধাতা বাংলাদেশের মত
পাপ করিছে এমন দেশ রয়েছে আরো কত।
কিন্তু হঠাৎ ঐ দেশটারে লইয়া কেন ভাবনা?
বাংলাদেশর অরাজকতা মোটেও আমার পাপনা।

শয়তান আর খোদার মাঝে কোনই কথা হয়নাই
স্বপন দেখিয়া জাগিয়া ভাবি সবি কর্মফল
আমাদেরি লাগি কষ্টে আমরা দেশ আজ রশাতল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্বপনে একদিন শয়তান ও বিধাতাস্বপনে একদিন শয়তান ও বিধাতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ চতুরভূজ। ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯০৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ