রমজানের এই রোজার মাস
১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪০
রমজানের এই রোজার মাসে আনন্দেরই বন্যা বয়
ইফতারীতে শাহী খাবার পাগল করা গন্ধ হয়।
সংযমেরই রোজার মাসে রসনা পূজার বাদ্দি বাজে
ইফতারীটা খাবার লাগি মন বসেনা মোটেও কাজে।
খাবার পরে নামাজ পরে রাত্তি বেলা আবার খাবো
রাত পোহাবার আগেই জেগে আরেকটি বার খাবার পাবো।
কিন্তু যারা গরিব তাঁরা যেমন ছিলো তেমন রয়
সংযমেরই মাসে দেখো খরচটা বেশ ভালই হয়।
পাপ কমেনা রোজার মাসেও দাম কমেনা বেড়েই যায়
অত্যচারী শোষক শ্রেনী গরিবেরটাও কেড়ে খায়।
অপচয়ের পরিমাণটা অনেক যেন বেড়েই যায়
খোদার নামে খাবার দাবার সবাই যেন বেশিই খায়।
কিন্তু যদি এমন হতো রোজার মাসে খেয়ে কম
সাহায্যটা পেতো গরিব নিঠুর ক্ষুধা যাদের যম।
খোদার কথা ভেবে যদি ঘুষ গ্রহীতা ঘুষনা নিতো
সাধ্যমত সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতো।
অভুক্ত সব গরিব মানুষ দুবেলা ভাত খেতে পেতো।
ঈদের দিনে সবাই হতাম সত্যিকারের আনন্দিত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রমজানের এই রোজার মাস ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পুতুল বলেছেন:
৫ বাধ্য হয়ে দিতেই হল। খুব ভাল লিখেছেন।
নাঙ্গাবাবা বলেছেন:
আপনাকে ৩ দিলাম কবিতার ২য় পারার জন্য। খুব ই বাস্তব কথা লিখছেন। যাই হোক আপনি কি ধর্মপ্রাণ মুসলিম, তাইলে আপনার একটা ভুল ধরায় দেয়া আমার দরকার। আপনার কবিতার ১ম পারা তে খালি খাওয়ার কথা লেখা?? কারন কি?? আমি জানি খাদ্য ই জীবন। কিন্তু রোজা রাখা কি খালি formalitis মেনে চলা? না...এখানে আমাদের কিছু বেপার মনে রাখতে হবে। রাসুল(সঃ) এর সুন্নত হছে ইফতারি তে হাল্কা কিছু খাওয়া। উনি শুধুমাত্র একটি খোরমা দিয়েই ইফতারি করতেন। এবং এটাই ওনার সুন্নত। কিন্তু আমরা যেভাবে ইফতারি করি এটাকে কখনই ইসলাম মেনে নেয় না। এবং আপনি যদি যুক্তি মানেন তবে দেখবেন ডাক্টার রাও এইভাবে ইফতারের পরে খাওয়া দাওয়া নিশেদ করেছেন। আর ইফতারি হিশেবে আমারা যে বেগুনি বা চপ খাই তা তো শরীরের জন্য একেবারে ক্ষতিকর। আরেকটা বেপার হল আল্লাহতালা বলেছেন সেহরীতে কখন ও একেবারে পেটপুরে না খেতে। এতে শরিরের যে ক্ষতি হয় তা হল গ্যাসট্রিক এবং আলসার। আপনি আমার কথা believe না করলে যে কন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। believe মী ইসলাম খুব ই সহজ ধর্ম এবং scintific।
এস্কিমো বলেছেন:
আমরা যেভাবে ইফতারি করি এটাকে কখনই ইসলাম মেনে নেয় না। - এখানে আমরা কারা ভাই...আমি কি এর মধ্যে আছি?
আরশাদ রহমান বলেছেন:
নাঙ্গাবাবা আমি আমাদের বাস্তবতার কথা বলেছি। আমার চোখে যা ধরা পরে এবং আমরা যা করি বলে মনে করি তাই বলেছি। তার অর্থ এই নয়যে কেউ ঠিক মত ধর্ম পালন করেনা।যে যার ধর্ম যা বলছে তা সত্যিযদি পালন করতো তাহলেতো পৃথিবীতে অন্যায় অত্যাচার কম হতো তাইনা? আল্লাহতালা অনেক কিছু বলেছেন কিন্তু আমারা যদি পালনই করতাম তাহলেতো প্রচলিত আইনের কোন প্রয়োজনই হতোনা। আমার মুখে বলি scintific ধর্ম কিন্তু কাজে করি উল্টোটা। এই কবিতায় শুধু আমার মতে যা বাস্তব তাই তুলে ধরা হয়েছে।এস্কিমো ভাই খবর কি?
এস্কিমো বলেছেন:
ভাল, ব্যস্ত। আপনার খবর কি, মেইল দেন।
পুতুল বলেছেন:
নাঙ্গাবাব, কবিতায় যা লেখা আছে বাস্তবে তাই হচ্ছে।ইসলাম ভাল কি মন্দ তা কবি লেখেনি। আপনার কি মনে হয়? বাস্তবের সাথে কবিতার মিল নেই?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














