আমার প্রিয় পোস্ট

আমার শততম পোস্ট, আরিফের কার্টুন এবং আমাদের নবী প্রেম

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৩

শেয়ারঃ
0 0 0

ইচ্ছে ছিল শততম পোস্টটা একটু সময় নিয়ে লিখব। প্রতিটা পোস্ট ই ভাল হওয়া উচিত কিন্তু তারপরেও কেন জানি মনে হলো শততম পোস্টটা একটু যত্ন সহকারে সাপ্তাহিক ছুটির দিনে লিখব। কিন্তু প্রথম আলোতে আরিফের কার্টুন এর প্রতিক্রিয়ায় আমরা আমাদের নবী প্রেম যেভাবে প্রকাশ করছি তাতে বেশ মন খারাপ লাগছে। তাই সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত অপেক্ষা করতে মন সায় দিলনা।

প্রথমেই বলে নেয়া দরকার যে শুধু মাত্র একজন ব্যাক্তি হিসাবেও যদি হযরত মোহাম্মদ (সাঃ) কে অনুসরন করি তবে হতে পারি উত্তম একজন মানুষ। কিন্তু আমারা কি তা করি? ধর্ম মানুষের একান্ত বিশ্বাস এবং কোন ধর্মকেই হেয় করা উচিত না কিন্তু যে কার্টুন নিয়ে আরিফ কে গ্রেফতার করা হয়েছে তা সত্যি দুঃখজনক। ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমাদের দেশে অনেক নামই শুরু হয় মোহাম্মদ দিয়ে এবং যতদূর মনে হয় তা আমাদের দেশেই বেশি দেখা যায়। ইসলামের জন্মস্থান কিংবা অন্য কোন দেশে তেমনটা দেখা যায়না। তাই দেখা যায় কারো নাম মোহাম্মদ আলী কিন্তু পুরোনো দিনের ভোটে তালিকায় কিংবা শিক্ষক/শিক্ষিকা নামের খাতায় আগেই মোঃ ছেলেদের জন্য আর মোসাঃ মেয়েদের জন্য লিখে রাখায় মোহাম্মদ আলীর নাম হয়ে যায় মোঃ মোহাম্মদ আলী। বিদেশে যেহেতু প্রথম এবং শেষ নামে সবাই পরিচিত তাই দেখা যায় এক পরিবারে চার ভাই এবং বাবার নাম হয়ে যায় মোহাম্মদ রহমান। সুতরাং এই নাম নিয়ে কোন কৌতুক করা মানেই নবীকে অসম্মান করা যে না তা বোঝার মত বোধ আমাদের থাকা উচিত।

ধরে নিলাম আমি আসলেই মনে করেছি ঐ কার্টুনে হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে এবং আমি খবু মর্মাহত। তারে মানে কি ধরা নেয়া উচিত না যে আমি হযরত মোহাম্মদ (সাঃ) কে অনুসরন করি এবং তাঁর মত হবার চেষ্টা করি? তার মানে আমি জেনে শুনে অন্যায় করিনা, চুরি করিনা, আমি ব্যাভিচারী নই, আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি ঘুষ খাই না, আমি মিথ্যা বলতে চাইনা, আমি অন্যের উপকার করতে চাই, আমি ধোকাবাজ নই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? মোহাম্মদ নামটি ইসলাম ধর্ম প্রবর্তন হবার আগে থেকেই ছিল। ঐ নামে ভালো লোকও ছিল খারাপ লোকও ছিল এবং এখনও তাই। আরিফ যদি এই কার্টুন লিখে কোন পাপ করে থাকে আর সরকার যদি সেই পাপের প্রতিবাদ করে থাকে তাঁকে গ্রেফতার করে কিংবা প্রথম আলো যদি তাঁকে বরখাস্ত করে ধর্ম রক্ষা করে থাকে এবং আমরা যদি তা সমর্থন করে থাকি তবে এই বাঙালি জাতির ভাগ্যে আরো দূর্ভোগ আছে। যে নজরুল নবীকে ভালবেসে লিখেছে "তোরা দেখে যা আমিনা মায়ের কোলে" কিংবা "তোমার বাণীরে করিনি গ্রহন ক্ষমা কর হযরত" সেই নজরুল তার ছেলেদের নামের আগে মোহাম্মদ দেবার প্রয়োজন মনে করেনি। যে নেতা বা প্রশাসক কিংবা সম্পাদক ধর্ম রক্ষার নামে জাতিকে বিভ্রান্ত করছে এখন ভেবে দেখার সময় তাঁরা আসলে কতটা ধর্মপরায়ন।

আমি গভীর নিন্দা জানাচ্ছি প্রথম আলো এবং সরকারের আচরনে এবং আশা প্রকাশ করছি আমরা আমাদের নবী প্রেমের বহিঃপ্রকাশ তাঁর আদর্শকে অনুসরন করার মাধ্যমে প্রকাশ করব।

 

প্রকাশ করা হয়েছে: বিবিধ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৫
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ বিষাক্ত মানুষ।
৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪০
বইপাগল বলেছেন: "আশা প্রকাশ করছি আমরা আমাদের নবী প্রেমের বহিঃপ্রকাশ তাঁর আদর্শকে অনুসরন করার মাধ্যমে প্রকাশ করব।" একমত এবং ৫
৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪২
শাওন বলেছেন: অভিনন্দন এমন একটি লেখার জন্য ।
সাথে শুভেচ্ছা শততম পোস্টের
৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৫
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ শাওন ও বইপাগল।
৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
রাশেদ বলেছেন: ৫ ও অভিনন্দন
৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০০
তীরন্দাজ বলেছেন: আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাকে! পোষ্টের সাথে সহমত প্রকাশ করছি।
৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৩
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ রাশেদ।
তীরন্দাজ ভাই আশাকরি ভাল আছেন। অনেক দিন পর আপনার দেখা। অবশ্য আমি নিজেই অনলাইন এ তেমন ছিলাম না। ধন্যবাদ।
৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: "আশা প্রকাশ করছি আমরা আমাদের নবী প্রেমের বহিঃপ্রকাশ তাঁর আদর্শকে অনুসরন করার মাধ্যমে প্রকাশ করব।" সহমত
১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৩
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ মেহরাব শাহরিয়ার।
১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৪৩
ঠোটকাটা ব্লগার বলেছেন: পোস্টের মূল ভাবের সাথে সহমত পোষন করছি।
১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
মানবী বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন আরশাদ রহমান।

আমাদের দেশে চোর, ডাকাত, খুনি, ধর্ষকদের নামের সাথে মুহম্মদ উচ্চারিত হয়না? কি অদ্ভুত!
১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৩
আহমাদ মুজতবা বলেছেন: ভাই সব কিছুর সাথে একমত হইতে পারলাম না।

কার্টুনিস্টেরও দোষ আছে। খোঁড়া যুক্তি দেখায়া লাভ কি??
১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০৪
সন্ধ্যাবাতি বলেছেন: অনেক দিন ব্লগে আসি নি। এসে দেখি এই কান্ড।

আসলেই সিলি একটা কার্টুন, আমার অনেস্ট ধারণা হচ্ছে, কার্টুনিস্ট মুহাম্মদ (সা) এর কথা ভাবেই নি কার্টুনটা করার সময়, স্রেফ আমাদের দেশীয় সংস্কৃতির একটা অংশ নিয়ে রম্য করেছে।


তারপরেও যদি কিছু বলতে হয়... মুহাম্মদ (সা) কে অনুসরণ করা অবশ্যই তাকে ভালোবাসার সর্বোৎকৃষ্ট পথ, কিন্তু মুহাম্মদ (সা) এর নাম বলেই মানুষেরা কিন্তু নামের আগে মুহাম্মদ রাখা শুরু করেছিল, সেই নামের প্রতি শ্রদ্ধা জানাতেই, ভালোবাসা জানাতে। আগের দিনে এমন হতো না, নানী কিংবা দাদীকে অনেক ভালোবাসতো বলে নিজের মেয়েকে নানী দাদীর নামের নাম দিতো... কোন বিখ্যাত মানুষের নামে নাম রাখা সেই বিখ্যাত মানুষটার প্রতি ভালোবাসা প্রকাশেরই একটা পথ। আমি এতে ভুল কিছু পাই না। কিন্তু কার্টুনিস্ট মনে হয় না সেটা ভেবে করেছে। ড্যানিশ কার্টুন সত্যিকারের উদ্দেশ্যপ্রনোদিত ছিল, এই কার্টুনটা ড্যানিশ কার্টুনের কাছে ধারে নিলে ড্যানিশ কার্টুনের যেই ওজন, মুসলিমদের জন্য ভীষণ অবমাননাকর ছিল, বেদনাদায়ক, সেই ব্যাপারটাকে আন্ডারমাইন করা হবে। এক সময় এই 'ধার্মিক' মুসলিমরা সারা পৃথিবীর কাছে হাস্যকর প্রমানিত হবে। এই ব্যাপারটা নিয়ে এত গোল বাধানো মানেই ব্যাপারটাকে স্পট লাইটে আনা, ইন্টারন্যাশনাল এটেনশন পড়বে এই দিকে, বাক স্বাধীনতার প‌্যাচাল শুরু হবে... যদি অবমাননাকর কিছু মনে হয়, তাহলে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করা, তারপরে ক্ষমা প্রার্থনা আদায় করা... এতটুকুই তো যথেষ্ট ভবিষ্যতে এমন কিছু যেন না হয় সেটা বন্ধ করার জন্য! তা না করে যা করলো, চাকরি খেয়ে নেয়া, পত্রিকা বাজেয়াপ্ত করা, ছোট্ট এক কার্টুন যা কোন প্রচারনা পেত না, সেটাই এখন মানুষের মুখে মুখে!!! বিশ্ব পরিস্থিতিতে এখন হিতে বিপরীত হবে, দিনকে দিন ডেয়ারিং কার্টুনিস্ট আসবে, লেখক আসবে মুসলিমদের ধৈর্য্য পরীক্ষা করার জন্য, মিডিয়া হাইলাইটে আসার জন্য, মুসলিমরা যে বাক স্বাধীনতার গলা কিভাবে টিপে ধরে সেটা প্রমান করার জন্য... মানুষগুলো বুঝে না কেন!

শততম পোস্টের জন্য শুভেচ্ছা।
১৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৭
অন্যরকম বলেছেন: পোস্ট ভালো হয়েছে তবে কিছু আপাত ভুল তথ্য আছে বলে মনে হচ্ছে। যেমন: রাসুলুল্লাহর আগে আরবে মোহাম্মদ নামে কেউ ছিল এ ধরনে কোন দলিল নেই। আরবীয়রা তত্কালিন সময়ে তাদের পূর্বপুরুষদের বিরাট অংশের নাম মুখস্থ রাখত। এমন নামের অস্তিত্ব ইতিহাসবিদরা পাননি।
২য়ত, নজরুল নবীজিকে ভালবাসত কিন্তু তাঁর ছেলেদের নামের আগে মুহাম্মদ যোগ করেননি এজন্য আমরাও যোগ করবনা এটা মনে হয় হাস্যকর।

তবে পোস্টের মূল ভাবের সাথে একমত।
১৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৫
স্বাপ্নিক বলেছেন: নামের আগে মোহাম্মদ যোগ করা বাধ্যতামূলক না। এটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু মুসলমান হলেই নামের আগে মোহাম্মদ বলতে হবে বা থাকতে হবে এটা ভুল এবং আমার মনে হয় কার্টুনিস্ট এই ভুল ধারনাটাকে ব্যঙ্গ করেছেন। আমি এটাতে দোষের কিছু পাচ্ছি না।
@আরশাদ ভাল লিখেছেন। শততম পোস্টের শুভেচ্ছা। আর ৫।
২০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩১
আজাইরা বলেছেন: আমাদের মহানবীর মর্যাদা এত ঠুনকো না যে সামান্য কার্টুনে তাঁর হানি ঘটবে । যদিও এটা অনিচ্ছাকৃত হলেও উচিত হয়নি । পোস্টের জন্য ৫ ।
২১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
নগর বাউল বলেছেন: আরশাদ রহমান ভাইয়া খুব ভালো লিখেছে। ৫
২২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: ভালো লিখেসেন আপনি ৫ েদবো
২৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪
তাকা বলেছেন: শুভেচ্ছা
একমত
২৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
আরশাদ রহমান বলেছেন: অমিত, জল রঙ, ঠোটকাটা ব্লগার, মানবী, স্বাপ্নিক, তাকা, মুকুল, িপয়াল এবং নগর বাউল শ অন্য সবাই যারা মন্তব্য না করেও রেটিং দিয়ে প্রতিবাদ করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।

আহমাদ মুজতবা বলেছেন [কার্টুনিস্টেরও দোষ আছে। খোঁড়া যুক্তি দেখায়া লাভ কি??]... কোন যুক্তির কথা বলছেন??

সন্ধ্যাবাতি, নাম রাখা দোষের কিছু না। শুধু নাম রাখাটাই যখন সার হয় তখন সেই বিখ্যাত মানুষের প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করা হয় তা ভেবে দেখা উচিত। মাত্র কিছু দিন আগেওতো আমাদের নোবেল পাওয়া মুহম্মদ ইউনূস কে আমার অনেকই অকথ্য ভাষায়ও গালি দিয়েছি। তার মানেকি নবীর নাম কে অবমাননা করা উচিত। যার যার কর্মের দায় তার নিজেরেই হওয়া উচিত। মুসলামনের নামের শুরু নবীর নামে শুরু করার চলটা আমাদের দেশেই বেশি দেখা যায় আর দেখুন আমাদের দেশের কি অবস্থা আমরা করে রেখেছি।

অন্যরকম বলেছেন [রাসুলুল্লাহর আগে আরবে মোহাম্মদ নামে কেউ ছিল এ ধরনে কোন দলিল নেই] এবং [২য়ত, নজরুল নবীজিকে ভালবাসত কিন্তু তাঁর ছেলেদের নামের আগে মুহাম্মদ যোগ করেননি এজন্য আমরাও যোগ করবনা এটা মনে হয় হাস্যকর। ]
আপনি কি গবেষনা করে দেখেছেন এবং নিশ্চিত যে মোহাম্মদ নাম আমাদের নবীর আগে আর কারো ছিলনা? এই পোস্টে মোহাম্মদ নামটি কবে থেকে শুরু কিংবা আমাদের নবির আগে আর কারো ছিলো কিনা তার জন্য নয়। তবে আপনি চাইলে লিখুন আমি তখন আলোচনা এবং প্রমাণাদি দেয়া যাবে। নজরুল তাঁরে ছেলেদের নামের আগে মোহাম্মদ যোগ করেনি বলে আমরাও করবোনা বা করতে পারবোনা আমি বলিনি। ঐ উদাহরণ দেয়ার উদ্দেশ্য হচ্ছে নবির প্রতি ভালবাসা শুধু নামেই না তা বোঝানোর জন্য।

আজাইরা বলেছেন [আমাদের মহানবীর মর্যাদা এত ঠুনকো না যে সামান্য কার্টুনে তাঁর হানি ঘটবে । যদিও এটা অনিচ্ছাকৃত হলেও উচিত হয়নি ] .. অবশ্যই মহানবীর মর্যাদা এত ঠুনকো না। কার্টুনিস্ট যদি অনিচ্ছাকৃত কাজের জন্য শাশ্তি পায় তাহলে ঐ নাম রেখে যারা পাপা করে তার জন্য আমরা কি করি?

সবাইকে ধন্যবাদ।
২৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২২
নীলাঞ্জনা বলেছেন: সহমত স্বাপ্নিক।

তবে এ সম্প্ররকে মন্তব্য এখানে না লিখে বরং একটি নতুন পোস্ট লিখি তাহলে আশা করি ব্যাপারটি দৃষ্টি আকর্ষণ করবে।
ধন্যবাদ
২৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
মেঘ বলেছেন: ) বায়তুল মোকারম মসজিদ এর খতিব মাওলানা ওবায়দুল হক,
২) ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী,
৩) সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দিন খান,
৪) মাওলানা কামাল উদ্দিন জাফরী,
৫) মাওলানা মো. মাহফুজুল হক,
৬) হাফেজ ক্কারী মাওলানা কাজী আমিনুল ইসলাম মোস্তফা,
৭) অধ্যক্ষ জয়নাল আবেদীন,
৮) হিজবুত তাহিরির যুগ্ম-সমন্বয়কারী কাজী মোর্শেদুল হক,
৯) খেলাফত আন্দোলনের মহাসচিব মো. জাফর ইকবাল খান
এরা আমাগো ইসলামী চিন্তাবিদ ধর্মীয় অনুভূিতর রক্ষক.... হি হি
বালছারাম সর্দার মতিউর রহমান সম্পাদক, মোহাম্মদ সুমন্ত আসলামের চাকুরী খাইছে!
খাইছে আমারে! কি বুদ্ধি কি বুদ্ধি........
২৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৬
আরশাদ রহমান বলেছেন: মেঘ, ঠিক তাই। আমাদের অবস্থার খুব একা বদলায় নি। "আমপারা পড়া হামবরা মোরা এখনো বেড়াই ভাত মেরে"
২৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪১
সোনার বাংলা বলেছেন: আরশাদ ভাই শততম পোষ্টের জন্য শুভেচ্ছা।

তবে ভাই, আরিফের মোল্লার মোহাম্মদের সূত্রটা
কিন্তু নবী মোহাম্মদ থেইকা আইছে। "নামের আগে
মোহাম্মদ বলতে হয়">মোল্লার কতা।


যা কোন ভাবেই মানা যায় না।
২৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
আবুল বাহার বলেছেন: শততম পোষ্টের জন্য শ খানেক গোলাপ আশরাদ ভাই ।
পোষ্টের সাথে একমত । নবী গেল ধম গেল বলে যারা গা গরম করছে ওদের উদ্দেশ্য আমরা সবাই জানি ।
ধন্যবাদ আবারো । সাথে ৫
৩০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
আরশাদ রহমান বলেছেন: আমার কাছে তা মনে হয়নি সোনার বাংলা। ধন্যবাদ।
ধন্যবাদ বাহার ভাই।
৩২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪২
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ বাংলামানব।
৩৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৮
পুতুল বলেছেন: আরশাদ রহমান,
প্রেম এবং ধর্মের ব্যাপারে যাদের গলার জোর যত বেশী, তাদের মনের জোর তত কম। শততম পোষ্টটি সেঞ্চুরী হইছে। ৫
৩৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৮
আরশাদ রহমান বলেছেন: পুতুল, যথার্থ বলেছেন। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৬১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ