আমার প্রিয় পোস্ট

মুক্তিযোদ্ধা

০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৮

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশের স্বাধীনতার জন্য যে জন লড়েছিল
লাল সবুজ এই পতাকাটা শক্ত হাতে ধরেছিল।
পাকিস্তানী শোষক শ্রেণীর অমানবিক অত্যাচারে
ভয় পায়নি জেনেও যখন অকালে প্রাণ যেতে পারে।
কিংবা যে জন সেবা দিয়ে সম্মুখে যে যোদ্ধা গেল
শক্তি দিয়ে সাহস দিয়ে যুদ্ধটাকে এগিয়ে নিল।
যে মা তাহার সন্তানেরে দেশের লোকের মুক্তি চেয়ে
সপে দিল মৃত্যু মুখে জল পড়েনি দুচোখ বেয়ে।
যে বোন আমার মান হারাল পাকিস্তানী পাপীর কাছে
রক্তে যাদের মাটি ভিজে উঠল ভরে সবুজ ঘাসে।
নিজের জীবন তুচ্ছ করে দেশের কথা ভাবল যারা
মুক্তি চাওয়ার অপরাধে শাস্তি যাদের হাজত কারা।
সবাই তাঁরা মুক্তিকামি বাংলাদেশর মুক্তিসেনা
আমাদের এই স্বাধীনতা তাঁদের আত্মত্যাগে কেনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২০
রাশেদ বলেছেন: শ্রদ্ধা তাঁদের প্রতি।
৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩১
সামী মিয়াদাদ বলেছেন: ৫...মুক্তিযোদ্ধাদের প্রতি অগনিত শ্রদ্ধা।

আপনাকেও ধন্যবাদ
৬. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৩
আরশাদ রহমান বলেছেন: সবাইকে ধন্যবাদ।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা.........
৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৯
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ এস্কিমো ভাই।

 

মোট সময় লেগেছে ০.৯৩৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ