রাজাকার
০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৫
একাত্তরে বাংলা যখন ভীষণ রকম ক্রুদ্ধ
অত্যাচারের প্রতিবাদে করল শুরু যুদ্ধ।
সেই সময়ে বাংলাদেশের অল্প কিছু লোক
মনে প্রাণে চায়নি কভু বাংলা স্বাধীন হোক।
নিজের দেশের কথা ভুলে পাক বাহিনীর সাথে
স্বাধীনতা রুখতে তারা নামলো রণের মাঠে।
মারল যুবক মারল যুবা পুড়লো বসত বাড়ি
পাপের সীমা নেইকো তারা ভীষণ অত্যাচারী।
পাক প্রভুদের করতে খুশি করতো সবি তারা
তাদের পাপে লাখো শহীদ বোন সম্ভ্রম হারা।
হারবে যখন বুঝলো সেসব পাকির দোসর পিশাচেরা
গুণী-মানীর জীবন নিতে উঠল হয়ে পাগলপারা।
বাংলাদেশের হয়েও হায় পাক বাহিনী বন্ধু যার
ওরাই হলো পাকির দোসর পিশাচ সম রাজাকার।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজাকার ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবুল বাহার বলেছেন:
ভাল আছি ।
লেখক বলেছেন: ধন্যবাদ নাদান।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















অনেক দিন পর আপনার নতুন কবিতা পেলাম ।
এই রাজকারদের ঘৃনা করি চিরদিন।