আমার প্রিয় পোস্ট

কোরবানি

২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৪০

শেয়ারঃ
0 0 0

কোরবানিটা এবার কিসে গরু নাকি খাসী?
গরুই বিশাল গরুই শ্রেয় আহলাদে হাসি।
জবাই হবে অনেক ছাগল অনেক অনেক গরু
হজ্বের লাগি কেউবা আবার পারি দিব মরু।
খোদা বোধহয় ভাবেরে হায় মানুষ গুলো একি
খোদা প্রেমের নমুনাটা আসল নাকি মেকি?
কোরবানিতে পাল্লা দিয়ে গরু ছাগল কিনি
গরিবের সব দিনই সমান ক্ষুধা প্রতিদিনি।
সিডর ঝরের তান্ডবে হায় কত মানুষ জন
সব হারায়ে দিশেহারা নেইকো আপনজন।
একই খোদার সৃষ্টি যে জন একটু অসহায়
চরম খুশি দুবেলাতে যদি খেতে পায়।
তেমন কত মানুষ আছে চেনা অচেনা
ভাগ্যদোষে তাদের কভু দুঃখ ঘোচেনা।
ওদের কথা ভাবার পরে কোরবানিটা দিলে
ঈদের খুশির আনন্দটা পাবো সবাই মিলে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কোরবানি ;
প্রকাশ করা হয়েছে: কবিতা/ছড়া/গান  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৫
বিহংগ বলেছেন: ওদের কথা ভাবার পরে কোরবানিটা দিলে
ঈদের খুশির আনন্দটা পাবো সবাই মিলে। গুড
৩. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ বিহংগ এবং মৃন্ময় আহমেদ। ঈদের শুভেচ্ছা!

 

মোট সময় লেগেছে ০.৯৩৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ