somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... আমার কৈফিয়ত
শুরুতে যখনই সুযোগ পেয়েছি আবোলতাবোল যা কিছু একটা হোকনা কেনো পোস্ট করার চেস্টা করেছি। অনেক ভালো ভালো লেখা পড়েছি। তারপর দেখা গেছে পোস্ট করার সময় না পেলেও অন্যদেরটা পড়েছি। কিনতু এখন এমন অবস্থা যে ব্লগে ঢোকারই সময় পাইনা। এতো ব্যাস্ততার শুরুটা একটা সুসংবাদ দিয়ে। কিন্ত কিছুদিনের মধ্যেই সুসংবাদটা বেড়ে অনেক গুন হয়ে আমাদের মাথা খারাপ অবস্থা। অল্পকথায় শুধু কৈফিয়ত আকারেই এই পোস্টে লিখবো। ভবিষ্যতে বিস্তারিত লিখব আশাকরি।

আমার বউ এর ডাকতার আমাদেরকে বললো যে আমাদের জন্য সুখবর আছে। আমরা দুজনেই (আমি এবং আমার বউ) খুশী মনে বাসায় আসলাম। আমরা ঠিক করলাম যেহেতু প্রথম সন্তান তাই আরো কিছুদিন পরেই নাহয় সবাইকে জানাবো। কিছুদিন পর ডাকতার আমাদের অবাক করে লাটারী জেতার মতো একটা সংবাদ দিলো। সুসংবাদ বেড়ে কয়েকগুন কিন্ত তার সাথে কি কি সমস্যা হতে পারে তা জেনে আমাদের অবস্থা তখন খুবি বেহাল। প্রতি সপ্তাহে অন্তত দু একবার যেতে হয় সব ঠিকঠাক আছে কিনা চেক করাতে। ফলোআপ এর পর ফলোআপ। কাজ বাসা ডাকতার সব কিছু মিলিয়ে কিযে এটকা অবস্থা তা বলার বাইরে। প্রচন্ড মানসিক চাঁপে আর সময়ের অভাবে ব্লগে ঢোকা প্রায় অসম্ভব হয়ে উঠে। ডাকতার এর সাথে আমাদের দুজনেরই অন্তত সপ্তাহে একবার আলোচনা হতো মা এবং শিশুদের অবস্থা নিয়ে। আলোচনায় কোনো এক সময় ডাকতার সিলেক্টিভ রিডাকসন এর কথাও তুললো। আমাদের দুজনেকে কখনো এমন সমস্যার সামনে দাঁড়াতে হয়নি। আলোচনা, চিন্তা, হতাশা এবং অসহায়তাতো আর ডাকতার এর রুমেই সীমাবদ্ধ থাকেনা প্রতিটি মুহূর্তেই আমাদের চলছে নিজের সাথে যুক্তিতর্ক যাতে সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারি। বিস্তারিত এখন নাই বললাম। ফলোআপ এর এক পর্যায়ে আমারা ডাকতার কে বললাম আমরা কোনো রকম সিলেক্টিভ রিডাকসনের কথা ভাবছিনা। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি! আমাদের সৌভাগ্য তাঁর মত একজন ডাকতার এর জন্যই আমরা সিদ্ধান্তটা আসলে নিতে পেরেছি।

যাইহোক সিদ্ধান্ত নেয়ার পরে আমারা প্রিয়জনদেরকে আনন্দের সংবাদটা জানালাম। জুবায়ের ভাইকেও জানালাম যে আসলেই এই কারণে ব্লগে ঢোকার সময় পাইনা। তারপর একদিন একটি নয় দুটি নয় তিন তিনটি শিশু যাদুকর আমাদের ঘরে এলো! সব বাঁধা পেরিয়ে মা এবং তিন শিশুই সুস্থ্য। তিনজনকে নিয়ে আমাদের আনন্দের যেমন সীমা রইলানা তেমননি সব কিছু সামলাতে আমাদের অবস্থাযে কি তা বলতে গেলে আরব্য রজণীর কিস্সার চেয়েও বেশি সময় লেগে যাবে। এখন নাহয় কৈফিয়ত হিসাবে শুধু মাত্র জানালাম এই জন্যেই ব্লগে আমার পদচারণা নাই বললেই চলে।

হিমিকা, মিহিকা আর নির্ঝর এর বিশ মাস হলো। কিভাবে বিশ মাস পার হলো তা ভাবার সময়টাও পাইনি। দাদা-দাদী, নানা-নানীর সাথে ওদের কে এখনো সামনা সামনি পরিচয় করানো হয়নি। তবে খুব শিঘ্রি দেখা হবে। দেশে রওনা হচ্ছি আগামীকাল, কে জানে হয়তো কোনো ব্লগারের সাথে দেখা হয়েও যেতে পারে। এই পোস্টটা না দিয়ে যেতে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সবার শুভ কামনা করছি!]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/29057299 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/29057299 2009-12-11 23:40:48
কোরবানি গরুই বিশাল গরুই শ্রেয় আহলাদে হাসি।
জবাই হবে অনেক ছাগল অনেক অনেক গরু
হজ্বের লাগি কেউবা আবার পারি দিব মরু।
খোদা বোধহয় ভাবেরে হায় মানুষ গুলো একি
খোদা প্রেমের নমুনাটা আসল নাকি মেকি?
কোরবানিতে পাল্লা দিয়ে গরু ছাগল কিনি
গরিবের সব দিনই সমান ক্ষুধা প্রতিদিনি।
সিডর ঝরের তান্ডবে হায় কত মানুষ জন
সব হারায়ে দিশেহারা নেইকো আপনজন।
একই খোদার সৃষ্টি যে জন একটু অসহায়
চরম খুশি দুবেলাতে যদি খেতে পায়।
তেমন কত মানুষ আছে চেনা অচেনা
ভাগ্যদোষে তাদের কভু দুঃখ ঘোচেনা।
ওদের কথা ভাবার পরে কোরবানিটা দিলে
ঈদের খুশির আনন্দটা পাবো সবাই মিলে।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28753005 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28753005 2007-12-21 03:40:09
রাজাকার অত্যাচারের প্রতিবাদে করল শুরু যুদ্ধ।
সেই সময়ে বাংলাদেশের অল্প কিছু লোক
মনে প্রাণে চায়নি কভু বাংলা স্বাধীন হোক।
নিজের দেশের কথা ভুলে পাক বাহিনীর সাথে
স্বাধীনতা রুখতে তারা নামলো রণের মাঠে।
মারল যুবক মারল যুবা পুড়লো বসত বাড়ি
পাপের সীমা নেইকো তারা ভীষণ অত্যাচারী।
পাক প্রভুদের করতে খুশি করতো সবি তারা
তাদের পাপে লাখো শহীদ বোন সম্ভ্রম হারা।
হারবে যখন বুঝলো সেসব পাকির দোসর পিশাচেরা
গুণী-মানীর জীবন নিতে উঠল হয়ে পাগলপারা।
বাংলাদেশের হয়েও হায় পাক বাহিনী বন্ধু যার
ওরাই হলো পাকির দোসর পিশাচ সম রাজাকার।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28749248 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28749248 2007-12-04 02:45:34
মুক্তিযোদ্ধা লাল সবুজ এই পতাকাটা শক্ত হাতে ধরেছিল।
পাকিস্তানী শোষক শ্রেণীর অমানবিক অত্যাচারে
ভয় পায়নি জেনেও যখন অকালে প্রাণ যেতে পারে।
কিংবা যে জন সেবা দিয়ে সম্মুখে যে যোদ্ধা গেল
শক্তি দিয়ে সাহস দিয়ে যুদ্ধটাকে এগিয়ে নিল।
যে মা তাহার সন্তানেরে দেশের লোকের মুক্তি চেয়ে
সপে দিল মৃত্যু মুখে জল পড়েনি দুচোখ বেয়ে।
যে বোন আমার মান হারাল পাকিস্তানী পাপীর কাছে
রক্তে যাদের মাটি ভিজে উঠল ভরে সবুজ ঘাসে।
নিজের জীবন তুচ্ছ করে দেশের কথা ভাবল যারা
মুক্তি চাওয়ার অপরাধে শাস্তি যাদের হাজত কারা।
সবাই তাঁরা মুক্তিকামি বাংলাদেশর মুক্তিসেনা
আমাদের এই স্বাধীনতা তাঁদের আত্মত্যাগে কেনা।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28748704 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28748704 2007-12-01 10:18:33
যুদ্ধাপরাধী রাজাকার স্বাধীন বাংলায় যুদ্ধাপরাধীর দেখি আজ একি বেশ।
কোথায় তাহারা থাকিবে লুকায়ে আলোহীন কোন কূপে
অথচ তাহারা গলাবাজি করে রাজনীতিকের রূপে।
বৃটিশ বেনিয়া সাতচল্লিশে দেশ ছাড়িবার পর
ধর্মের লাগি বাঙালি বাধিল পাকিস্তানে ঘর।
পাকিস্তান নামে সেই দেশে আসিলনা কভু সুখ
বাঙালি হলনা পাকি আর কভু বাড়িল কেবলি দুঃখ।
অত্যাচারের চাকায় পিষ্ট বাঙালি উঠিল ক্ষ্যাপিয়া
আন্দোলনে আগুন ছড়ালো সারা বাংলা ব্যাপীয়া।
বাঙালির পাশে রইলনা শুধু অল্প কিছু বাঙালি
নিজেদের পাপ সিদ্ধ করিতে ধর্মের নাম ভাঙালি।
স্বাধীন বাংলায় কিছুদিন তোরা চুপচাপ ছিলি ভালো
আজকে দেখি তোদের স্পর্ধা সব সীমা ছেড়ে গেলো।

বাঙালি হয়ে জন্ম নিয়ে করিলি পাকির সেবা
ঘৃনার সাথে স্মরণ করি ভুলিতে পারিবে কেবা?
রাজাকার নামে বাহিনী করিলি বাঙালি করিতে ধ্বংস
আল শামস আর আল বদরও একি কাজে নিল অংশ।
পাকিস্তানী হানাদার আর রাজাকারদের চেষ্টা
ধ্বংস করিয়া স্বাধীন হইলো আমাদের এই দেশটা।
গণহত্যার অপরাধে শুধুই পাক হানাদার দোষী নয়
রাজাকারও সমান পাপী আইন মোতাবেকেই তাহা কয়।
কিন্তু দেখো ষ্পর্ধা ওদের এতই বেড়েছে আজ
একাত্তরে ওদের কর্ম বলে নহে পাপ কাজ।
বাংলাদেশের দেশপ্রেমী সব নিবেদিত বোন ভাই
শপথ আজিকে যুদ্ধাপরাধীর কোনই ক্ষমা নাই।
দেশের লাগি লক্ষ শহীদ দিল যদি তাজা প্রাণ
এই দেশেরই সন্তান মোরা একি সুরে গাবো গান।
যাহারা সেদিন জড়িত ছিল বাঙালি জাতি ধ্বংসে
বিষ দাঁত আজ ভেঙে দিতে হবে পাছে ফের যদি দংশে।
যুদ্ধাপরাধী বাংলার সব বদর শামস আর রাজাকার
নতুন প্রজন্ম ফরমান হাতে কার পাপে কত সাজাকার।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28742961 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28742961 2007-11-05 21:06:47
আমার শততম পোস্ট, আরিফের কার্টুন এবং আমাদের নবী প্রেম
প্রথমেই বলে নেয়া দরকার যে শুধু মাত্র একজন ব্যাক্তি হিসাবেও যদি হযরত মোহাম্মদ (সাঃ) কে অনুসরন করি তবে হতে পারি উত্তম একজন মানুষ। কিন্তু আমারা কি তা করি? ধর্ম মানুষের একান্ত বিশ্বাস এবং কোন ধর্মকেই হেয় করা উচিত না কিন্তু যে কার্টুন নিয়ে আরিফ কে গ্রেফতার করা হয়েছে তা সত্যি দুঃখজনক। ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমাদের দেশে অনেক নামই শুরু হয় মোহাম্মদ দিয়ে এবং যতদূর মনে হয় তা আমাদের দেশেই বেশি দেখা যায়। ইসলামের জন্মস্থান কিংবা অন্য কোন দেশে তেমনটা দেখা যায়না। তাই দেখা যায় কারো নাম মোহাম্মদ আলী কিন্তু পুরোনো দিনের ভোটে তালিকায় কিংবা শিক্ষক/শিক্ষিকা নামের খাতায় আগেই মোঃ ছেলেদের জন্য আর মোসাঃ মেয়েদের জন্য লিখে রাখায় মোহাম্মদ আলীর নাম হয়ে যায় মোঃ মোহাম্মদ আলী। বিদেশে যেহেতু প্রথম এবং শেষ নামে সবাই পরিচিত তাই দেখা যায় এক পরিবারে চার ভাই এবং বাবার নাম হয়ে যায় মোহাম্মদ রহমান। সুতরাং এই নাম নিয়ে কোন কৌতুক করা মানেই নবীকে অসম্মান করা যে না তা বোঝার মত বোধ আমাদের থাকা উচিত।

ধরে নিলাম আমি আসলেই মনে করেছি ঐ কার্টুনে হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে এবং আমি খবু মর্মাহত। তারে মানে কি ধরা নেয়া উচিত না যে আমি হযরত মোহাম্মদ (সাঃ) কে অনুসরন করি এবং তাঁর মত হবার চেষ্টা করি? তার মানে আমি জেনে শুনে অন্যায় করিনা, চুরি করিনা, আমি ব্যাভিচারী নই, আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি ঘুষ খাই না, আমি মিথ্যা বলতে চাইনা, আমি অন্যের উপকার করতে চাই, আমি ধোকাবাজ নই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? মোহাম্মদ নামটি ইসলাম ধর্ম প্রবর্তন হবার আগে থেকেই ছিল। ঐ নামে ভালো লোকও ছিল খারাপ লোকও ছিল এবং এখনও তাই। আরিফ যদি এই কার্টুন লিখে কোন পাপ করে থাকে আর সরকার যদি সেই পাপের প্রতিবাদ করে থাকে তাঁকে গ্রেফতার করে কিংবা প্রথম আলো যদি তাঁকে বরখাস্ত করে ধর্ম রক্ষা করে থাকে এবং আমরা যদি তা সমর্থন করে থাকি তবে এই বাঙালি জাতির ভাগ্যে আরো দূর্ভোগ আছে। যে নজরুল নবীকে ভালবেসে লিখেছে "তোরা দেখে যা আমিনা মায়ের কোলে" কিংবা "তোমার বাণীরে করিনি গ্রহন ক্ষমা কর হযরত" সেই নজরুল তার ছেলেদের নামের আগে মোহাম্মদ দেবার প্রয়োজন মনে করেনি। যে নেতা বা প্রশাসক কিংবা সম্পাদক ধর্ম রক্ষার নামে জাতিকে বিভ্রান্ত করছে এখন ভেবে দেখার সময় তাঁরা আসলে কতটা ধর্মপরায়ন।

আমি গভীর নিন্দা জানাচ্ছি প্রথম আলো এবং সরকারের আচরনে এবং আশা প্রকাশ করছি আমরা আমাদের নবী প্রেমের বহিঃপ্রকাশ তাঁর আদর্শকে অনুসরন করার মাধ্যমে প্রকাশ করব।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28732087 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28732087 2007-09-19 00:03:05
রমজানের এই রোজার মাস ইফতারীতে শাহী খাবার পাগল করা গন্ধ হয়।
সংযমেরই রোজার মাসে রসনা পূজার বাদ্দি বাজে
ইফতারীটা খাবার লাগি মন বসেনা মোটেও কাজে।
খাবার পরে নামাজ পরে রাত্তি বেলা আবার খাবো
রাত পোহাবার আগেই জেগে আরেকটি বার খাবার পাবো।

কিন্তু যারা গরিব তাঁরা যেমন ছিলো তেমন রয়
সংযমেরই মাসে দেখো খরচটা বেশ ভালই হয়।
পাপ কমেনা রোজার মাসেও দাম কমেনা বেড়েই যায়
অত্যচারী শোষক শ্রেনী গরিবেরটাও কেড়ে খায়।
অপচয়ের পরিমাণটা অনেক যেন বেড়েই যায়
খোদার নামে খাবার দাবার সবাই যেন বেশিই খায়।
কিন্তু যদি এমন হতো রোজার মাসে খেয়ে কম
সাহায্যটা পেতো গরিব নিঠুর ক্ষুধা যাদের যম।
খোদার কথা ভেবে যদি ঘুষ গ্রহীতা ঘুষনা নিতো
সাধ্যমত সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতো।
অভুক্ত সব গরিব মানুষ দুবেলা ভাত খেতে পেতো।
ঈদের দিনে সবাই হতাম সত্যিকারের আনন্দিত।
]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28731256 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28731256 2007-09-15 01:40:16
স্বপনে একদিন শয়তান ও বিধাতা বাংলাদেশে এত পাপ কেনো নাইকি সীমা কোনো?
তোমারে আমি বর দিয়াছি শয়তানি করিবার
তাই বলে কি সহ্য করিব তোমার এত বাড়?
ঐ দেশে ঘটা পাপের লিস্টি যখন আমি দেখি
মানুষেরই মত আৎকে উঠি এসব হচ্ছেটাকি!
হাল চাল দেখে ভাবিলাম আমি অনেক হয়েছে বাড়
তোমারে আজিকে দেখাব আমি কত শক্তি কার।

শয়তান কয় শোনহে বিধাতা আমি কিছু করিনাই
বাংলাদেশের মাটিতে আমার পদচারনা নাই।
ঐ দেশটা একাত্তরে স্বাধীন হইবার পর
শয়তানি বীজ বুনিতে আমি বাধিয়া ছিলাম ঘর।
গিয়ে দেখি সেথা এই শয়তানের নাই কোন প্রয়োজন
নিজেরাই ওরা সর্বেসর্বা আছে শয়তানি গুণ।
অবনতি যত হয়েছে সেথা সবই তাহাদের কাজ
মানুষের দোষ শয়তানেরে মিছেই দুষিছ আজ।
ভালো যারা আছে চুপচাপ তারা মাগিছে তোমার কাছে
একদিন সব ঠিক হয়ে যাবে সে আশায় বেঁচে আছে।
শয়তান কয় ওহে বিধাতা বাংলাদেশের মত
পাপ করিছে এমন দেশ রয়েছে আরো কত।
কিন্তু হঠাৎ ঐ দেশটারে লইয়া কেন ভাবনা?
বাংলাদেশর অরাজকতা মোটেও আমার পাপনা।

শয়তান আর খোদার মাঝে কোনই কথা হয়নাই
স্বপন দেখিয়া জাগিয়া ভাবি সবি কর্মফল
আমাদেরি লাগি কষ্টে আমরা দেশ আজ রশাতল।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28731233 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28731233 2007-09-14 23:28:32
বৃক্ষের পরিচয় হয় ফলদানে ঘুরে ফিরে গড়ে তারা বাংলার কাহিনী।
দূর্নীতিতে দেশ যদি এক নম্বর
সেনারা কি নিশ্পাপ নবী পয়গম্বর?
এইযে আমাদের এই দূরবস্থা
দ্রব্য মূল্য মোটে নয় সস্তা।
ঘুষ আর চাদাবাজী ঠিকঠাক চলছে
বিধাতার নাম নিয়ে পাপ কাজ করছে।
স্বাধীনতা নামে শুধু অনুভবে মোটে নাই
রক্তের বদলেও দুটো ভাত জোটে নাই।
গরিবের কষ্ট দিন দিন বাড়ছে
দুষ্টের জয় আজ ভালোরা হারছে।
এতটুকু শান্তি পাইবার আশাতে
বারে বারে ধোকা খাই মিছে ভালোবাসাতে।
তারপর যে লাউ সেই কদু হয়ে যায়
সেনা ভাই রাতারাতি রাজনীতিক বনে যায়।
মুখে তার মিঠে কথা হাতে থাকে ডান্ডা
শোষকের যাতাকলে জনগণ ঠান্ডা।
সেনাদের সর্দার আজ যে কথা কয়
বিধাতার কৃপাতে সবি যেন ঠিক হয়।
তা না হলে একদিন রক্তের বন্যায়
জনগণ ঘুচাবে সেনাদের অন্যায়।
বৃক্ষের যদি হয় ফলদানে পরিচয়
মনে জাগে সংশয় জেগে উঠে মহা ভয়।

]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28729997 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28729997 2007-09-08 01:38:53
দেয়াল ভাঙার শব্দ শুনি আমি নিশ্চুপ।
মনে হয় যেন চার দেয়ালের মাঝে বন্দী
নির্ঘুম রাত কাটে অসহ্য বেদনায়
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
প্রতিদিন যেন তলিয়ে যাই অন্তহীন আঁধারে
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
মনে হয় যেন চার দেয়ালের মাঝে বন্দী আমি
মনে হয় যেন দেয়াল গুলো কাছে সরে আসে ক্রমশ।
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
মাঝে মাঝে যেন কিছু একটা শুনতে পাই
খুব চেনা লাগে,
খুব যেন কাছে।
মনে হয় যেন সহস্র কোটি চার দেয়ালের মাঝে বন্দী
বিনিদ্র রাত কাটায় আমারই মত।
দেয়াল ভাঙার শব্দ যেন শুনি।
]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28729665 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28729665 2007-09-06 06:16:51
বঙ্গবন্ধু তোমার তর্জনী ঈশারায় শোষকের ভিত্তি নড়ুক।
আবার তোমার বজ্রকন্ঠে ধ্বনিত হোক আমাদের কথা
বাহিরিয়া আসুক বুকে চাপা বিপ্লব।
হে পুরুষোত্তম পিতা আমার
তোমারে বধিয়া তোমারেই খুঁজিতেছি আজ!

আমি যেন তাঁর কন্ঠ শুনিতে পাই
মৃত্যুন্জয়ী সে,
জাগিয়া উঠিছে তোমাতে আমাতে
সহসাই যেন দামামা বাজায়ে
বাহিরিয়া আসিতেছে।
শোষকের আঘাতে ক্ষত বিক্ষত এই বাংলায়
আবার জাগিছে সবাই।

বুলেটে বুলেটে ক্ষত বিক্ষত দেহ
তবুও তাঁহার মৃত্যু হয়নাই
হৃদয়ে মোদের আসন পেতেছে
বাঙালির প্রিয় বঙ্গবন্ধু
মৃত্যুন্জয়ী শেখ মুজিব।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28726025 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28726025 2007-08-15 23:39:09
রাজাকার শব্দটা অতি বাজে ঘৃন্য বাংলায় জন্মেও জাতে তাঁরা ভিন্ন।
দাড়ি টুপি লাগিয়ে ধার্মিক সেজে যায়
পাকিদের পদ চেটে স্বর্গে যেতে চায়।
ইদানিং দেখা যায় বয়সেতে বাচ্চা
মনে প্রাণে হতে চায় রাজাকার সাচ্চা।
নিজ দেশ নিজ ভাষা ভালো তাঁরা বাসেনা
বাংলার জয়ে তাঁরা কাঁদে কভু হাসেনা!
বয়সে ছোট হলেও উপাধিটা পেয়ে যায়
প্রতিদিন শয়ে শয়ে গালি তাঁরা খেয়ে যায়।
বড় সব রাজাকার যেই কথা বলতো
যুদ্ধের রাজাকার যেই পথে চলতো।
বাচ্চা রাজাকারও একি কথা বলে যায়
গোলামের অনুসারী সেই পথে চলে যায়।
তাই আজ তাঁহাদের উপাধি অভিন্ন
বড় রাজাকার সম ছোটরাও ঘৃন্য।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28717180 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28717180 2007-06-23 09:32:02
ইরানে পাথর ছুড়িয়া মানুষ মারে!!!
ইরানের পেনাল কোডের আর্টিক্যাল ৮৩ অনুসারে এ্যাডাল্ট্রির শাস্তি পাথর নিক্ষেপে মৃত্যুদন্ড। আপরাধ মোকাররামে ইব্রাহীমি নামের বিবাহিত এই মহিলার সহিত প্রণয় ঘটিয়াছিলো বেগানা এক পুরুষের আর এই প্রণয়ের শাস্তি জনতা তাঁহাকে চারিদিক থেকে ঘিরিয়া জনে জনে ঢিলাইয়া তিলে তিলে মৃত্যুর পথে ঠেলিয়া দিবে। লোকে অবশ্য বলে এই মহিলা তাঁহার স্বামীর অত্যাচার হইতে মুক্তি পাইতে তালাক চাইয়াছিলো কিন্তু তাঁর বর তালাকা না দিয়া ঘরের বাহির করিয়া দিয়াছিল। তাহার বেশ কিছু দিন পরে এই প্রণয় ঘটে এবং তা ঘটিয়াছিলো স্বামীর বাড়িতে থাকা অবস্থায় নহে। এই প্রণয় আমরা সমর্থন করিনা কিন্তু এই ভাবে মারিবার কথা চিন্তাও করিতে পারিনা! রাস্তার কুকরকেও মানুষ এই ভাবে মারিতে পারেনা।

সুতরাং বঙ্গ ললনারা সাবধান! এই বাংলাকে ইরান কিংবা আফগান বানাইবার খায়েশ অনেকের মাঝেই দেখিতে পাই। এখনও যদি সচেতন না হই তাহলে একদিন আমাদের মাতা ভগ্নির কপালে এই রকম মৃত্যু লিখা থাকিবে।

বি: দ্র: এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদ জানিয়েছে এবং আয়াতুল্লাহ সাহেবকে অনুরোধ করেছে তাঁর সিদ্ধান্ট পাল্টিয়ে সাজা মাফ করার জন্য।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28717090 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28717090 2007-06-22 23:11:25
ধর্ম গেল! ধর্ম গেল ধর্ম গেল চিৎকারি ওরা বলে।
ধর্মের নামে অপমান করে স্রষ্টারই সৃষ্টি
পরকালে তাঁরা লভিতে স্বর্গ ইহকালে করে অনাসৃস্টি।

তোমাদের জিজ্ঞাসি....
যে শিশু কাঁদিছে ক্ষুধার লাগি তাঁহার মুখে অন্ন
না তুলে দিয়ে ফিরে চলে যাব কোন সে খোদার জন্য?
খোদার সৃস্টি খোদারই অন্ন একবারও কি ভাবো
ধর্মের নামে দুঃখ দিয়ে কেমনে স্বর্গ পাবো?
এই পৃথিবীতে একটাই জাতি মানুষ তাহারে কয়
ধর্ম কারো ভিন্ন হলেকি খোদার সৃষ্টি নয়?

তোমার ধর্ম মানেনা যেজন তুমিও মানোনা তাঁহার!
তাই বলে কি কারিয়া লইবে একে অপরের আহার?
এই যে আমাদের বর্ণ এতো ভিন্ন রকম চেহারা
সবাই সমান খোদার কাছে খোদারই সৃষ্টি তাঁহারা।
দেখিছেন তিনি উপর হইতে ধরায় মানুষ জাতি
তাঁর সৃষ্টিকে সেবা না করি ধর্মযুদ্ধে মাতি!
তোমার বিশ্বাস মানেনা যে জন তাঁহারে বোঝাতে চাও?
শত্রু না ভেবে তাঁহারে আগে বন্ধু ভাবিয়া নাও।
তোমার কর্ম দেখিয়া যদি তোমারে ভাল কয়
তবেই একদিন হতে পারে জেনো সেই বিশ্বাসের জয়।
]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28716962 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28716962 2007-06-22 01:30:50
অভিশাপ অবয়ব তব মানুষের মত নও মানুষের বাচ্চা।
ধর্মকে টেনে ধর্মভীরু মানুষেরে দাও ধোকা
যত চাল চালো জেনে রেখো বাছা যাবেনা মোদের রোখা।
বিদ্বেষ করো সৃষ্টি তোমরা সব মানুষের মাঝে
মুখে তোমাদের ধর্মের বাণী মনটা আসলে বাজে।
আরবের লাগি তব প্রাণ কাঁদে কাঁদেনা দেশের জন্য
বাংলাদশের বদনাম করো খেয়ে আমাদেরি অন্ন।
পরকালে হুর পরীদের সাথে কাটিবে জীবন ভাবিয়া
আহলাদের প্রাণ ভরে উঠে যেন অন্যরা যাবে হাবিয়া।
ইহকালে যদি মানুষের মত আচরণ নাহি করিবে
তোমাদের স্থান নরকেই জেনো কুকুরের মত মরিবে।
]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714663 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714663 2007-06-05 05:54:22
সবিনয় অনুরোধ
অনেকে হয়তো ইতিহাস না জেনে ধরে নিবে এই ব্লগের মান খুবি নিচু। আমরা জানি এখানে অনেক ভালো ভালো লেখক/লেখিকা আছেন। আমরা চাইলে ব্লগের পরিবেশটা ভালো রাখতে পারি।

এমিনতে ব্লগে রাজাকার এর সমর্থক এবং ধর্মান্ধতার বিদ্বেষ ছড়ানোর ব্লাগার কম নেই। তাঁরা পরিকল্পিত ভাবে কৌশলে আমাদের মাঝে বিবেধ সৃস্টি করে। তাঁরা চাইবে আমাদের কে দিয়ে অশোভন আচরণ করাতে এবং পরে দেখবেন তাঁদের আচরণের কথা সবাই ভুলে সমস্ত দোষ এবং দায়ভার আমাদের ঘারে চাপাচ্ছে।

তাই আশা কররো উপদেশ হিসাবে না নিয়ে অনুরোধ হিসাবে একটু ভেবে দেখবেন সবাই।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714636 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714636 2007-06-05 02:28:17
রাজাকার মানে : (দুঃখিত, আরেকবার পোস্ট করলাম) রাজাকার মানে আমাদের খেয়ে ঝরায় মোদেরি রক্ত।
রাজাকার হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে,
পাকিদের হয়ে লড়েছিলো যারা আমাদেরি বিরুদ্ধে।

৭১ এ ধর্ষিতা ঐ আমার বোনের কান্না,
শুনিতে সাবই আজো পায় শুধু রাজাকাররা পাননা।
পাকিদের হয়ে মোদের মারিতো দেশদ্রোহী তাঁহারা,
ইজ্জত কভু নিজেরা লুটিতো কভু দিতো তাঁরা পাহারা।
হারিবে জানিয়া তাঁহারাইতো বুদ্ধিজীবি মারিলো,
নিষ্ঠুর ভাবে কাতিল করিয়া মার বুক খালি করিলো।

তাঁহাদের পাপে যাহারা আজিকে পাপের কিছুই দেখেনা,
লিখিতে পড়িতে জানিয়াও তবু সত্য কি তা জানেনা।
বয়স তাঁদের যতই হোক কিশোর কিংবা কিশোরী,
তাঁরাও রাজাকার সমান পাপী, সমান ঘৃনা করি।
-------------

দুঃখিত আবার পোস্ট করার জন্য। সময় করে নতুন একটা কিছু এই মুহূর্তে লিখটে পারছিনা তাই পুরনো কবিতা পোস্ট করলাম। প্রথাম পাতায় মুক্তিযুদ্ধ বিরোধী বেশ কিছু পোস্ট দেখে মন হলো এই কবিতাটা আবার পোস্ট করি। আশাকরি বিরক্ত হননি।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714601 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714601 2007-06-04 22:46:57
সাম্যবাদী :

সাম্যবাদী : নজরুল
_______________
গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
গাহি সাম্যের গান!
কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব'লে যাও, বলো আরো!
বন্ধু, যা-খুশি হও,
পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-
জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প'ড়ে যাও, য্ত সখ-
কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল?
দোকানে কেন এ দর কষাকষি? -পথে ফুটে তাজা ফুল!
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃষয় বিশ্ব-দেউল সকল দেবতার।
কেন খুঁজে ফের' দেবতা ঠাকুর মৃত পুঁথি -কঙ্কালে?
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!

বন্ধু, বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদ্য়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্‌ এ, মদিনা, কাবা-ভবন,
মস্‌জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে ব'সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা,
এই মাঠে হ'ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।
এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি'।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহবান,
এইখানে বসি' গাহিলেন তিনি কোরানের সাম-গান!

মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

(সাম্যবাদী) : কাজী নজরুল ইসলাম]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714506 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28714506 2007-06-04 10:05:26
আমি আসছি এদেশ আবার আমার হবে
শহীদের রক্তস্নাত বাংলার মাটি
স্বাধীনতার ফসলে ভরে উঠবে।

আমি ঠিক জানি একদিন
কৃষকের লাঙলের ফলায়
ক্ষত বিক্ষত হবে এই হায়নার দল।

আমি ঠিক জানি একদিন
আমাদের হতাশা কাটিয়ে
এ হৃদয় ভরে উঠবে
শহীদের স্বপ্ন পাওয়ায়।

আমি ঠিক জানি একদিন
লক্ষ কোটি আমি আমরা হবো।

আমি আসছি
ঐ শহীদের স্বপ্নকে নিয়ে।
আমি আসি।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28713191 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28713191 2007-05-29 00:55:27
রাজাকার মানে রাজাকার মানে আমাদের খেয়ে ঝরায় মোদেরি রক্ত।
রাজাকার হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে,
পাকিদের হয়ে লড়েছিলো যারা আমাদেরি বিরুদ্ধে।

৭১ এ ধর্ষিতা ঐ আমার বোনের কান্না,
শুনিতে সাবই আজো পায় শুধু রাজাকাররা পাননা।
পাকিদের হয়ে মোদের মারিতো দেশদ্রোহী তাঁহারা,
ইজ্জত কভু নিজেরা লুটিতো কভু দিতো তাঁরা পাহারা।
হারিবে জানিয়া তাঁহারাইতো বুদ্ধিজীবি মারিলো,
নিষ্ঠুর ভাবে কাতিল করিয়া মার বুক খালি করিলো।

তাঁহাদের পাপে যাহারা আজিকে পাপের কিছুই দেখেনা,
লিখিতে পড়িতে জানিয়াও তবু সত্য কি তা জানেনা।
বয়স তাঁদের যতই হোক কিশোর কিংবা কিশোরী,
তাঁরাও রাজাকার সমান পাপী, সমান ঘৃনা করি।




]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28710938 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28710938 2007-05-16 20:24:10
নব্য রাজাকার আছে রাজাকার পিচ্চি,
ছোট পাপীদের নামের আগে
নব্য কথাটা জুড়ে দিচ্ছি।
তবেই বুঝিবে ৭১ এ
তাঁহারা ছিলো ছোট,
বয়স থাকিলে ৭১ এ
আযমের সাথী হতো।

অতীতে ফিরিয়া যাইতে পারেনা
সময়ের গাড়ী চড়ে,
বুড়ো পাপীদের পাগুলো চাটিছে
তাইতো আয়েস করে।
নব্য রাজাকার রোকন কিংবা
সাথী আছো আজ যাহারা,
শুনে রাখো আজ সবি বুঝি মোরা
চিনি তোমাদের চেহারা।

তোমরা যদি ৭১ হইতে
কিশোর জওয়ান,
পাক বাহিনীর দোষর সাজিতে
বধিতে বাঙালি প্রান।
]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28710631 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28710631 2007-05-14 23:57:41
জলপাই রঙে ভয় : আজাইরা ছড়া সস্তির আশা দিয়ে করে সব ছাড়খার।
ক্ষমতাটা নিয়ে বলে ক্ষমতার লোভ নাই!
দূর্নীতিবাজ ধরে পরে বলে ক্ষোভ নাই!
মাস ছয় হাম তাম কত কিছু করবে
দূর্নীতি কমাতে কত লোক ধরবে,
তারপর ধীরে ধীরে চেহারাটা বের হয়
যারা বোকা খুশি ছিলো তাঁরা কয় একি হয়!
ক্ষমতায় জলপাই কমদিন ছিলোনা
তবে কেন জনগণ সুফলটা পেলোনা!

আমাদের রাজনীতির পরিবেশ নষ্ট
এই ভেবে মনে কি কারো কম কষ্ট?
সামরিক সরকার কোন দিনই ভালো নয়
মিছে সব আশা দিয়ে ক্ষমতাটা বাগে লয়।
তাঁহাদের বুদ্ধি কেন বল ভালো হবে?
সামরিক শাখা কি দূর্নীতি ছাড়া হবে?
সামরিক শাখাতে যোগ দেয় যাহারা
জ্ঞানে গুনে ভেবনাকো শ্রেষ্ঠ তাঁহারা।
তারপর ওরা যদি দেশ নিয়ে কথা কয়
আরো গেলো রশাতলে দেশ নিয়ে লাগে ভয়।

আমাদের দেশটারে ভালো চাই করতে
লুকিয়ে থেকো নাকো সব আজ গর্তে
সামরিক ওয়ালাদের জানাতে চাই আজ
দেশটাকে রক্ষা তোমাদের শুধু কাজ।
অর্থনীতি আর রাষ্ট্রনীতি কি?
তোমাদের কাজ নয়: পান্থা ভাতে ঘি!
রাজনীতিবিদ যদি যোগ্য সব হয়
দেশ যাবে এগিয়ে জনতার হবে জয়!
]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28710203 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28710203 2007-05-12 02:15:28
ডারউইন যদি বাঁধ ভাঙ্গার আওয়াজের ব্লগার হইতো!
ডারউইন নাকি কইছে বিভিন্ন পর্যায়ে বিবর্তনের মাধ্যমে বানর থাইকা আধুনিক মানুষ হইছে। অনেকেই মানেনা। এই থিউরি দিয়া তাঁর মাইর খাওরা অবস্থা। ধর্মের সাথে আউলা লাইগা যায়।
তবে আমার মনে হ্য় ডারউইন একেবারে ভুলও বলেনাই আবার পুরাপুরি ঠিকও কয়নাই।

যারা হিন্দি ছবির পোঁকা তাগরে আমি কইতাম শাহরুখ খাঁনের গলার আওয়াজ শনুলে ডারউইন চিন্তায় পইড়া যাইতও মানুষ কি বানড় থাইকা হইছে নাকি ছাগল থাইকা হইছে। কিন্তু একটা উদাহরন দিয়াতো আর থিউরি বদলানো যায়না। তবে আমাদের কিছু ব্লগাররে যেই হারে ছাগল বলা হয় আর ডারউইন যদি আমাদের লগে ব্লগামি করতো তাইলে নিশ্চয়ই একটা গবেষণা করতো। আর গবেষণা কইরা কি পাইতো?

ইদানিংতো শনছি বিজ্ঞান বলে আধুনিক মানুষ হওয়ার আগে মানুষহের কাছা কাছি ২০ টা প্রজাতি ছিলো। বিলুপ্ত হইতে হইতএ টিকা থাকলো ২। তার থাইকা শেষ পর্যন্ত হইলো মানুষ।
এখনতো মনে হ্য় ভুল কয়নাই। কিছু ব্লগারের আচরণ ঐ ২০ প্রজাতির কোন এক প্রজাতি যা কিনা ছাগলের মত। এবং মনে ওরা এখনো আঢুনিক মাণউষ প্রজাতি হইতে পারেনাই। আতদের আচরণ বিস্তারিত লেখতে চাইনা কারন আমার মেজাজ খারাপ হইয়া যায়। তবে ডারউইন শেষ পর্যন্ত হয়তো বলতও মানুষ শুধু বানর থাইকা হয় নাই বরং ছাগল থেকেও হইছে। আর যারা ঐ প্রজাতি থাইকা হইছে তাঁদের আরো বিবর্তনের মধ্য দিয়া যাইতে হবে। এতো বলা হয় এতো গালি দেয় ( যদিও আমি গালি না দিয়া অন্য অশুধের পক্ষপাতি) তারপরেও ওরা বদলায়না!]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709724 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709724 2007-05-09 02:01:39
আজ পঁচিশে বৈশাখ
সকল ব্লগারে পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা!

শুভ হোক তোমার জন্মদিন হে কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709567 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709567 2007-05-08 02:45:09
নামে যমে টানে!
১। আমাদের এক বন্ধুসম বড় ভাই তাঁর পুরো পরিবার নিয়ে যাচ্ছিলো কানাডাতে। ইমিগ্রশনে অফিসার কি সব দেখলো কম্পিউটারে তারপরে কিছু বোঝার আগেই উনাকে কোন কথা না বলতে দিয়ে সপরিবারে ইমিগ্রশনের বন্দি সেলে আটকে রাখলো। খুব অমায়িক এবং খুবি ভদ্রলোক তিনি। উনাকে যখন জেরা করা শুরু করলো তখন জট খোলার চেয়ে আরো প্যাঁচ লাগতে লাগলো। পুলিশ এবং গোয়েন্দারাতো মোটামুটি নিশ্চিত যে তাঁরা শেখ মুজিব হত্যার আসামী মহিউদ্দিন কে ধরেছে! কিন্তু আসলে নামের মিল তার উপরে পেশাগত মিল থাকায় সমস্যাটা হয়েছিলো। বাংলাদেশ থেকে ফ্যাক্স পাঠিয়ে বলতে হলো যে উনি সেই মহিউদ্দিন না। তারপরে ৪৮ ঘন্টা পর উনি সপরিবারে মুক্তি পেলো। ছোট ছোট তিন বাচ্চা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে নামের মিল থাকায়।

২। আমি এই ব্লগে খুব বেশিদিন না। তিন মাসের মত। আমার নামের সাথে হুবুহু মিল নাথাকলেও অনেক ব্লগার এবং পাঠক মনে হয় অন্য বেশ কিছু ব্লাগার সাথে মিল খুঁজে পায়। ব্লগে ঢোকার কয়েক দিনের মধ্যেই। অন্য এক ব্লগার আমাকে গালি দিলো। আমিতো অবাক। গালি দেয়ার মত আমি কি লিখলাম? মন্তব্যকারী ভুল বুঝতে পরে ক্ষমা চাইলো। বললো আমি ভেবেছিলাম আপনি........ নামের ব্লগার। আবার অনেক সময় আমাকে অন্য ব্লাগার মনে করে দেখা গেলো লেখাই পড়লো না! আমি জানি গালিটা আমাকে দেয়া হয়নি। কিন্তু মন্তব্যকারীর ভুলটা ভাঙানো খুবি জরুরী ছিলো আমার জন্য কারণ আমি ব্যক্তিগত ভাবে রাজাকার পছন্দ করিনা অথচ আমাকে রাজাকার উদ্দেশ্য করে গালি দেয়া হয়েছিলো। একেতো গালি তার চেয়ে বড় রাজাকার মনে করা। আমার গা কেমন যেন ঘিন ঘিন করছিলো।

প্রিয় পাঠক এবং ব্লগাররা আশাকরি আপনারা নামের মিল দেখে আমাকে যমের ঘরে পাঠাবেননা।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709536 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709536 2007-05-07 23:34:12
আমার মুখে এক দলা থুথু ফালাইয়া মুখটা অস্পষ্ট হইয়া যায় আমার ভিতরে যে আমি মাঝে মাঝে খুব যন্ত্রনা করে
সেই কবেকার কথা, মনে হয় সবি যেন ভুইলা গেছি
আসলে বেশির ভাগ সময় মনেই হয়না ঐ সব কথা
কবেকার কথা মনে কইরা কি লাভ সবাই বলে।
বলে পুরানা কাসুন্দি ঘাটাইয়া কি লাভ?
আমিও যেন আর সবার মতই হইয়া গেছি
খুব বেশীতো মনে পড়ে না!
সেই কবেকার কথা।
মাঝে মাঝে শুধু বিবেকটা নাড়া দেয়
কয়েক মূহুর্তের জন্য সব কিছু কেমন জানি উলট পালট হইয়া যায়।
বুক ফাইটা সব বাইর হইতে চায়।
চোখের সামনে ভাইসা উঠে ঐ মুখটা।
সব কিছু আমি পস্ট দেখতে পাই।
সেই কবেকার কথা।
তিন যুগ আগের কথা!
সব না বলা কথা আমি পস্ট শুনতে পাই।
বুক ফাইটা সব জমাট কষ্ট গুলি
সব রাগ গুলি বাইর হইতে চায়।
সবাই আমারে কয় সেই কবেকার কথা
পুরানা কাসুন্দি ঘটাইয়া কি লাভ?

কিন্তু মাঝে মাঝে আমার ভিতরে যে আমি
মরা মানুষের মত নিস্তেজ, সেই মানুষটা জাইগা উঠে।
চোখের সামনে ভাইসা উঠে আমার বোনের মুখটা।
চোখে তাঁর অনেক ঘৃনা। অনেক তেজ ঐ চোখে
আমার মুখে এক দলা থুথু ফালাইয়া বলে-

"প্রতিশোধ নিবিনা ভাই আমার? ওদের শাস্তি দিবিনা?
ওরা আমারে অনেক কষ্ট দিছে। আমার স্বপ্ন গুলারে পায়ের তলায় ফালাইয়া পিশচে।
ওরা বন্য কুকুরের মত, শুয়রের মত, হায়নার মত আমারে ছিড়া ছিরা খাইছে।
ভাই আমার, ওরা আমারে অনকে কষ্ট দিছে।
ওদের ক্ষুধা মিটানোর আগে আমি যাতে মরতেও না পারি,
যাতে গলায় ফাঁসীও দিতে না পারি আমারে ওরা উলংগ রাখছে,
আর দিনের পর দিন একে একে পশুর ক্ষুধা মিটাইছে।
ওরা আমারে অনেক কষ্ট দিছে।
ওরা আমার কিশোরী মনের সব স্বপ্ন গুলারে ধ্বংস করছে।
ওরা আমারে দিনের পর দিন অত্যাচার করছে।
আনেক কষ্ট দিছে ।
ধর্ষিতা এই বোনটার কথা মনে হ্য় নারে ভাই?
প্রতিশোধ নিবিনা? ওদের বিচার করবিনা?
আমি অনেক কষ্ট পাইছি।
অনেক কষ্ট দিছে ওরা আমারে।"

আমার মুখে এক দলা থুথু ফালাইয়া মুখটা অস্পষ্ট হইয়া যায়।
আমার ভিতরের আমিটা সব কিছু উলট পালট করতে চায়,
প্রতিশোধ নিতে চায়......।

]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709191 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709191 2007-05-05 06:41:53
রাজাকার প্রেমি ইতিহাস রচে তাঁহাদের কি ডর ভয় নাই?
নাই কি কোন হায়া!
৭১ এর পাপীদের লাগি
যাহাদের এতো মায়া
তাঁহারাই নাকি রচিবে ইতিহাস
সব গুলো চার পায়া।

বুঝিয়ে সুজিয়ে কতবার বলি
চুপ চাপ থাক তোরা
ক্ষ্যাপিলে জনতা প্রাণ হারাবি
নির্ঘাত যাবি মারা।
মরিবে সবাই তা মোরা জানি
কিন্তু ভাবিয়া দেখ
নেরি কুকুরের মরণ চাইলে
ঠিক আছে ইতিহাস লেখ।]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709021 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28709021 2007-05-04 00:13:11
স্বপনচারিণী কথোপকথনে প্রাধান্য পায় ভবিষ্যত, মাঝে মাঝে অতীত এবং বর্তমান।
প্রায় একি সাথে বলে উঠি চলো বসা যাক-
তুমি হাসতে হাসতে গড়িয়ে পড়ো।
যখন তুমি কথা বলো তখনও তোমার ঠোঁটে হাসি লেগে থাকে।
দুজনে মিলে আমাদের ভবিষ্যত রচনা করি-
কথা বলতে বলতে কখনো কখনো থেমে গিয়ে বলো
কি সুন্দর!
কখনো আকাশ কখনো পাখি কখনো ফুল।
ক্ষনে ক্ষনে নিরবতা-
শুরু করো ঠিক যেখানে থেমেছিলে সেখান থেকে
আমি প্রাণ ভরে শুনি।
মাঝে মাঝে শুধু মনে করিয়ে দেই যা তুমি ভুলে যাও।
প্রাণ ভরে উপভোগ করি তোমার চুলের গন্ধ
তোমার কথা আর হাসিতে আমি অভিভূত হই-
এক অপূর্ব অনুভূতিতে।
প্রায় ডুবে যাওয়া সূর্যের আভা যখন তোমার মুখে পড়ে-
সমস্ত সৌন্দর্য এক হয়ে দেখা দেয়!
ধীরে ধীরে তোমার কথা আর হাসি অস্পস্ট হতে থাকে
আমি হারিয়ে যাই অভূতপূর্ব সেই সৌন্দর্যে।
আমার প্রতিটি রক্ত কণায় ছড়িয়ে পড়ে সেই অনুভূতি।
এলার্মের শব্দে যখন জেগে উঠি
বাতাসে তখনো চুলের গন্ধ
রক্তে অপূর্ব সেই অনুভূতি!]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28708810 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28708810 2007-05-03 05:51:44
বৌদ্ধ সম্প্রদায়ের সকল মানুষ সহ সবার জন্য শুভ কামনা
আজকের এই শুভ দিনে কামনা করি বাংলাদেশ যেন হয় সকল ধর্মের সকল মানুষের জন্য একটি প্রকৃত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সকল ধর্মের উগ্রবাদের অবসান হোক। সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাক বাংলাদেশের মানুষ।

সকল প্রাণী সুখি হোক!

]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28708661 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28708661 2007-05-02 05:47:52
রাজাকার সমস্যার সহজ সমাধান!
যেহেতু তাঁরা বাংলাদেশ চায়নি এবং তাঁদের কৃত কর্মের জন্য ক্ষমাও চায় না তাই আমরা চেষ্টা করতে পারি পাকিস্তানি সরকার তাঁদের কে পাকিস্তানে বসবাসের সুযোগ দিবে কিনা। কত মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মান, অসট্রেলিয়া সহ আরো কত দেশে ইমিগ্রেশন নিয়ে যাচ্ছে তেমনি পাকিস্তানে রাজাকার ক্যাটাগরিতে ইমিগ্রেশনের ব্যবস্থা থাকলে কেমন হয়? তাতে রাজাকাররাও শান্তি পাবে আর বাংলাদেশও রাজাকার মুক্ত হবে!]]>
http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28708537 http://www.somewhereinblog.net/blog/Arshadblog/28708537 2007-04-30 22:46:24