আমার প্রিয় পোস্ট

আমার গোপন কথা!

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

শেয়ারঃ
0 0 0

আমি যখন ৯ম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শেষ করি তখন আমার মনে হইছিল যে আমার পরীক্ষা ভাল হবে।কিন্তু যতই দিন যায় আমার চিন্তা হয় যে আমি সব কটায় ফেলও করতে পারি।
সামনে আমার মামাতো ভাইয়ের মেট্রিক পরীক্ষা, প্রতিদিন ও আর ওর বন্ধু আমাদের বাসায় সকালে পড়তে আসে।ওকে আমার বড় ভাই পড়ায়। আজ ও যখন পড়তে আসছে তখন ও বলছে,"আল্লাহ যদি আত্নহত্যা মহাপাপ না বলত এত দিনে আমি মরেই যেতাম।আমি মরতাম ছাদ থিকা লাফ দিয়া।"ওর বন্ধু সানি বলছে "আমি মরতাম পানিতে ঝাপ দিয়া।" ওদের কথা শুনে আমার স্কুলের কথা মনে হল।আমি যখন ৯ম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করি তখন আমার মনে হইছিল যে আমার পরীক্ষা ভাল হবে।কিন্তু যতই দিন যায় আমার চিন্তা হয় যে আমি সব কটায় ফেল করব।রেজাল্ট দেয়ার আগে যখন আমি চিন্তায় অস্থির তখন মাথায় একটা বুদ্ধি আসল।আমি একটা দরখাস্ত লিখব।
তাই লিখতে বসে গেলাম


বরাবর,
আম্মু,
মিরপুর,ঢাকা।
বিষয়:আত্নহত্যার জন্য আবেদন।
জনাবা,
আমি আপনার অতি আদরের দুষ্ট সন্তান কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা শেষ করিয়াছি।অতি দুঃখের সাথে জানাইতেছি যে আমি তাহাতে অকৃতকার্য হইয়াছি।তাই অতি সত্ত্বর আমি আত্নহত্যা করিব।আপনি আমাকে অনুমতি প্রদান করিয়া বাধিত করিবেন।
আপনার অনুগত সন্তান

এটা লিখে আমি স্কুলে আমার দোস্তদের দেখাতে নিয়ে যাই।ওদের এটা এত পছন্দ হ্য় যে ওরা ঐ দরখাস্ত মেডামের কাছে নিয়ে যায়।
এরপর যখনই আমাকে স্যার আর ম্যাডামরা দেখত তখনই জিজ্ঞেস করত,"তুমি কি তোমার মাকে দরখস্ত দিছ?"even এখনো আমাকে দেখলে অনেকেই জিজ্ঞেস করে," তুমি কি দরখাস্তটা দেখাইছিলা?"

অনেক দিন পর আজকে মনে পড়ে সেই পুরোনো স্মৃতি যা আমি বাসায় এখনও কারো সাথে শেয়ার করিনি!

 

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১০
লেডী বলেছেন: ছবির এই বাদরটা কে? তয় বুদ্ধিটা খারাপ ছিলনা। আর তুমি কত চালাক মানুষ যে তোমার আম্মু তোমাকে এই অনুমতি দিবে? তয় তুমি আত্নহত্যা না কইরা ভাল করছ। আর করলে তো ১/১১ এর মত মজার ঘটনা দেখতে পারতে না। তয় পোষ্ট টার চেয়ে ছবিটি ফাটাফাটি। আমার ইচ্ছা করছে এমনভাবে যদি ফ্রিজে ঢকতে পারতাম?ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: কেন আপনি কি ১/১১ কে সমর্থন করেন না?
আচ্ছা যাই হোক আপনিও যদি এমন ফ্রিজে ঢুকতে চান তাহলে
একটা এমন ফ্রিজ কিনে নেন তাইলেই তো হয়
হে হে হে

২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৩
মিশন বলেছেন: পোষ্ট টা ভাল ও মজার! ধন্যবাদ।
৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩
নিলা বলেছেন: হাহাহাহাহাহাহাহা আমার সবার মত একি প্রশ্ন মাথায় ঘুরতেছে....
৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৫
শফিউল আলম ইমন বলেছেন: হি হি হি....ছবিটা আসলেই সুন্দর....।সেভ করে রাখলাম ভাইজান মাইন্ড কইরেন না।
আর আপনে দরখাস্ত টা কি আম্মুকে দিয়েছিলেন...?
১১ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: না এখন ও দেই নাই

৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: সুইসাইডের নিউ ইশটাইল?????টেরাই করুমনে!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: অবশ্যই টেরাই কইরেন।
তবে মায়েরে কইয়েন না যে আমি আইডিয়া দিছি

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবনটা অনেক কষ্টের অনেক জটিলতার
তবু ও চাই মুগ্ধতার সাথে বাচতে
চাই শান্তিতে মন খুলে হাসতে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই