কাদের জন্য ব্লগ?
২৫ শে জুলাই, ২০০৭ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিশ্চয়ই সমাজের সুবিধাভোগী একটা অংশ ব্লগ করতে পারেন*। এবং ব্লগারদের অনেককে নিয়েই গড়ে ওঠে ব্লগ কমিউনিটি। এরকম অসংখ্য কমিউনিটি থাকতে পারে একটা ব্লগে। যারা সবাই স্বাধীনভাবে তাদের ভাবনা বা সে সম্পর্কে মতামত লিখতে পারেন। কিন্তু, স্বাধীনতা আছে বলে কেউ অন্যের মতামতকে অসম্মান করতে পারেন না। (মাথায় যাদের শিং আছে তারা শিং এর ব্যাবহার করতে পারেন....কিন্তু তার মাধ্যমে সমাজের সুবিধাভোগী ঐ সম্প্রদায়ের মতাদর্শিক দৈনতা ফুটে ওঠে। যদিও একথা সত্য যে বাংলাদেশের মধ্যবিত্ত সম্প্রদায়ের মতাদর্শিক দৈনতা ভয়াবহ।)
স্বাধীনতা কাকে বলে সেটা জানা না থাকলে এজাতীয় সমস্যা দেখা দিতে পারে। স্বাধীনতা সম্পর্কে প্রথম এবং শেষ কথা হল: 'অন্যকে পরাধীন রেখে আপনি কখনো স্বাধীন হতে পারেন না'। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, অন্যের মতামতকে হেয় করা নয় বরং মতপার্থক্য থাকলে তা অর্থপূর্ণ যুক্তিগ্রাহ্য বিশ্লেষন এর মাধ্যমে উপস্থাপন করা। যাতে সবাই পুরো আলোচনাটার গুরুত্ব উপলব্ধি করতে পারেন; তার সুফল পেতে পারেন। কেননা এখানে আপনার লেখার উদ্দেশ্য হল আপনার লেখা যেন পাঠক পড়েন এবং প্রভাবিত হন। আপনি বুঝুন আর নাই বুঝুন এটাই আপনার লেখার উদ্দেশ্য।
যিনি অন্যের যুক্তিগ্রাহ্য মতামতকে শ্রদ্ধা করেন না তিনি নিজের মতামতকে অশ্রদ্ধা করেন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন