আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

বি.ডি.আর এবং সেনবাহিনীর অন্তঃকলহ ও লাভবান ইনডিয়া

০২ রা মার্চ, ২০০৯ রাত ১:১৮

শেয়ারঃ
0 2 0

সম্প্রতি বি.ডি.আর একাংশের রক্তক্ষয়ী বিদ্রোহের ফলে বহু নিরীহ সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
তেমন কোনো কারণ ছাড়াই তাদেরকে পাইকারি হারে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় হত্যাকান্ডের পর তাদের ম্যানহোলে ফেলে দেয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে, মাটি চাপা দেয়া হয়েছে এবং অতি নৃশংসভাবে পুরিয়ে ফেলা হয়েছে। কেন বি.ডি.আর এরকম নারকীয় হত্যাযজ্ঞ চালালো তা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। ধরে নিলাম তারা ছিলেন বঞ্চিত, লাঞ্চিত, নিপিড়ীত অথবা বিভিন্ন প্রকার বৈষম্যের শিকার। তাই বলে অস্ত্রের ভাষায় কথা বলতে হবে? অপারেশন সার্চলাইটের মতো গণহত্যা চালাতে হবে? কি অপরাধ করেছিল নারী ও শিশুরা? বিদ্রোহ শুরু হওয়ার পরপরই সেনাবাহিনী বি.ডি.আর সদর দপ্তরের সামনে অবস্থান নেয়। কিন্তু তারা ছিল সাক্ষী গোপাল।কিছুই করার ছিলনা উপরের নির্দেশ ছাড়া। শেষ পর্যন্ত সেই নির্দেশ আর আসেনি। রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। কিন্তু ততক্ষণে বহু সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনায় ইনডিয়া লাভবান হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত দু’টি বাহিনীর অর্ন্তদ্বন্ধে নিজেদের মধ্যে দূরত্ব বাড়বে। এতে আমাদের রাষ্ট্রীয় দূর্বলতা প্রকাশ পাবে। তখন ইনডিয়া আমদের ওপর আরও চেপে বসার সুযোগ পাবে। কারণ তারা সব সময়ই আমাদেরকে প্রতিদ্বন্ধী ভাবে। ধীরে ধীরে তারা আমাদেরকে সর্পের নাগপাশে বেধে ফেলছে। ফারাক্কাবাঁধ নির্মাণ, পানি সমস্যা, ছিট মহল এরকম আরও অনেক ছোট বড় সমস্যা লেগেই আছে। নতুন করে টিপাই মুখ বাঁধ নির্মাণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। আর বি.এস.এফ এর নিয়মিত হত্যাকান্ড তো আছেই। অনেক বিশেষজ্ঞ মনে করেন বি.ডি.আর এর এই বিদ্রোহে পরোক্ষভাবে ইনডিয়ান গোয়েন্দা সংস্থা “র” এর ইন্ধন রয়েছে। আর থাকাটাই স্বাভাবিক, কারণ ইনডিয়া এর আগেও আমাদের অভ্যন্তরীন বিষয়ে অপতৎপরতা চালিয়েছে। যে বা যারাই এ হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত সরকারের উচিত অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে। নিকোলাস গীয়েনের কবিতার একটি উদ্বৃতি দিয়ে শেষ করছি- “ভাই ভাইকে মারতে পারেনা”।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বি.ডি.আর ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:২২
আরিফুর রহমান বলেছেন: বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করে পাকি আই্এসআই এর লাভ সবচে বেশি।

বিডিআর সপ্তাহে মাদ্রাসাপাস জঙ্গীদের দাঁড়ি ছেটে গোপনে মিশিয়ে দেয়া যায় বাহিনীর মাঝে।

এরা তাদের হরকতুল জিহাদ/ শিবির/ হিজবুত ইত্যাকার সৌদি/পাকি ইচ্ছায় প্রতিশোধ নিতে এটা করতে পারে।

কারন দেশের জনগন এবার জামাতকে প্রত্যাখ্যান করেছে।


ঠিক এভাবেও বলা যায়।

০২ রা মার্চ, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: পাকদের লাভ কিভাবে বেশি সেটা ব্যাখ্যা করা প্রয়োজন।ইনডিয়াতো আমাদের সব সময় চাপে রাখে। আমদানি-রপ্তানি বাণিজ্য, ট্রানজিট, সেভেন সিস্টারের বিদ্রোহীদের তথাকথিত ঘাঁটি ইত্যাদি বিভিন্ন রকম অযৌক্তিক দাবি প্রতিনিয়ত করেই আসছে। আর অন্যদিকে আমাদের যৌক্তিক দাবি অথবা ন্যায্য হিস্যা কোনোটাই ওরা পূরণ করছে না। তাহলে কারা বন্ধুবৎসল? তথাকথিত প্রতিবেশী ইনডিয়া, নাকি অন্য কেউ?

০২ রা মার্চ, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: যে নিজের কান নিজে কাটে সে এর বেশি কি বলবে।

০২ রা মার্চ, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫. ০২ রা মার্চ, ২০০৯ রাত ২:১৯
তর্পন বলেছেন: অপেক্ষায় আছি জানার জন্য আসলে কী ঘটেছিল ।

http://dpaste.com/hold/4228/
৬. ০২ রা মার্চ, ২০০৯ রাত ২:৩৩
অলস ছেলে বলেছেন: পাকিস্তানের লাভ কি তাই বুঝতে পারছি না, আমার হয়তো বুঝার ক্ষমতা নেই, কিন্তু কেউ সরাসরি বুঝাতেও চাচ্ছে না, খালি বলছে আইএসআই এই করছে সেই করছে।
র এর প্রাক্তণ অফিসার 'ডি এস রমণ' আউটলুকে ২৬/২৭ তারিখ একটা লেখা লিখেছেন, এখন দলবাজ বুদ্ধিজীবিরা সেই লেখার সূত্র ধরে ঝাপিয়ে পড়ছে।

এই ঘটনার সরাসরি বেনিফিশিয়ারী ইনডিয়া। একমত।
০২ রা মার্চ, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। কিন্তু ব্লগের গাঁড়ল বুদ্ধিজীবিরা এই সহজ সত্যটি মেনে নিতে পারছেন না।

৭. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৩:৫৭
আরিফুর রহমান বলেছেন: ইন্ডিয়া যদি্ ভোদাই হতো, তাহলেই তারা সরাসরি সীমান্তরক্ষী-বাহিনীর শিরোচ্ছেদ করতো। এই যে চিহ্নিত চরিত্রগুলি সরাসরি ভারতকে দায়ী করতে পারছে, এটা বাইপ্রডাক্ট বেনিফিটগুলির মাঝে একটা হতে পারে।

রাজনৈতিক সরকারের সরাসরি হস্তক্ষেপে সীমান্তরক্ষী আর সেনাবাহিনীর মাঝে রক্তক্ষয়ী যুদ্ধটা এড়ানো গিয়েছে। সেই (না হতে পারা) যুদ্ধটার প্রতিক্রিয়ায় দেশের যে অস্থিরতা সৃষ্টি হতো, সেটাই পাকি/সৌদিদের লাভ।

জামাতীদের পাক-মনস্কতা কি রাতারাতি উবে গিয়েছে?

নাকি আমরা ভুলে গিয়েছি তাদের কার্যক্রম/উদ্দেশ্য?
০২ রা মার্চ, ২০০৯ ভোর ৪:২৯

লেখক বলেছেন: দালাল তো আজ করে দাদা গাজোয়ারী
রিকশায় শিস দেয়.............

৮. ০২ রা মার্চ, ২০০৯ ভোর ৪:৪৩
সামুরাই বলেছেন: আরে ভয়ের কিছু নাই ইনশাল্লাহ!!
আল্লাহতো আর আমাদের বাদ দিয়া হিন্দুদের সাহায্য করবে না। বলেন আমিন!!

তবে আমি শুনলাম টাটা কমপানির নতুন গাড়ী সিমান্ত দিয়া বিনা শুলকে প্রবেশ করানোর জন্যই এই প্লান করা হইছে, ঐ দুই দিন নাকি প্রায় ১,০০,০০০ গাড়ী ঢুকছে?

ইসলামী ব্যাংক ঐসব গাড়ীর জন্য বিনা সুদে (মুনাফা পড়তে হইব) লোন দিবে ঐ সিদ্ধান্তও মজলিশে শুরায় নেওয়া হইছে। সূত্র কালকের সংগ্রাম

কার কি লাভ হইছে জানি না তবে সবথিকা বড় ক্ষতিটা হইছে বাংলাদেশেরই!!

৯. ০২ রা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
অলস ছেলে বলেছেন: সামুরাইরে পাইলে সম্মান কইরা একটা কদমবুচি দিতাম :)

সবশেষে আমাদের নেতা আর দলগুলোর চরিত্র আসলে এটাই।
১০. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৯:০৬
বিবর্তনবাদী বলেছেন: ভাই ভাইকে মারতে পারেনা”

এটা নীতি কথা। অনেক ভাইই তার আপন ভাইকে হত্যা করার নজির স্থাপন করেছে।

তবে বিডিআর জওয়ান ও তাদের অফিসারের সাথে ভাই-ভাই সম্পর্ক থাকতে পারে এটা কল্পনা করাও আমার পক্ষে সম্ভব নয়।

আর এই ঘটনায় আসলে যে লাভবান তার পরিচয় "হয়তো"-শব্দটি দিয়েই শুরু করতে হবে। তার চেয়ে বাংলাদেশের লাভ কোথায় সেটা খোজাই জরুরি।

 

মোট সময় লেগেছে ১.০৬৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ