যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের জন্য আজ গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে। এখানে ছুটির দিনে বিপুল জনসমাগম হয়। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে দলবেঁধে আসে। সেই লক্ষ্যে ঘড়ির কাটা ৩ টা পেরুতে না পেরুতেই গিয়ে হাজির হলাম চন্দ্রিমা উদ্যানে। আমার সাথে ছিলেন আরও দুই ব্লগার। রোমাস এবং দণ্ডিত পুরুষ। সামনে যাকেই পেলাম তাকেই যুদ্ধাপরাধীদের বিচারের যৌক্তিক দাবি সম্পর্কিত হালকা ব্রিফ করে প্যাড আর কলম এগিয়ে দিলাম। কেউ কেউ সানন্দে স্বাক্ষর করল। কেউ স্বাক্ষর করল একটু আমতা আমতা করে, মাথা চুলকিয়ে। আর কেউবা একটু দ্বিমত করে স্বাক্ষর করল। কেউবা করেনি। যারা স্বাক্ষর করেনি তাদেরকে আমরা চিনি, আপনারা চিনেন, সচেতন দেশবাসীও চিনে। তাদের মনে এখনো দগদগে ঘা পাকিস্তান ভাঙল বলে। পাক বাবাদের জন্যে ওনাদের প্রাণ এখনো হু হু করে কাঁদে। নীরবে অশ্রুপাত করে। চোখ মুছে ফেলে। আবার নতুন করে ষড়যন্ত্র করে। যে ষড়যন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র প্রতিক্রিয়াশীলতার ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। গণস্বাক্ষরের উদ্দেশ্য শুধু যে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা তা কিন্তু নয়, বরং সেই সাথে এদেশের পাক ঔরসজাত সন্তানদের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ করা। যাই হোক, ভালোই সাড়া পেয়েছি বলা যায়। এক পর্যায়ে কিছু লোক স্বেচ্ছায় আমাদের সাথে যোগ দিয়ে আমাদেরকে সাহায্য করল। এতে আমাদের খুব সুবিধা হল। কারণ, আমরা ছিলাম ৩ জন আর আমাদের হাতে ছিল মাত্র দু’টি প্যাড। যার জন্য অনেককে অপেক্ষা করতে হলো। তখন আমরা প্যাডর পাতাগুলো ছিঁড়ে বিভিন্ন জনকে ভাগ করে দিলাম। তো আগামী ছুটির দিনগুলোতেও আমরা একই ভাবে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব। এ প্রেক্ষিতে যারা এই কর্মসূচীর সাথে আছেন সেই সব ব্লগারদের সাহায্য কামনা করছি।
চন্দ্রিমা উদ্যানে গণস্বাক্ষর সংগ্রহ এবং কিছু অম্লমধুর অভিজ্ঞতা
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।