আমার প্রিয় পোস্ট

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

আমারব্লগ ও সামহ্যোয়ার ব্লগের দুই বন্ধুর মধ্যে কল্পিত সংলাপ-:D

২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০

শেয়ারঃ
0 0 0

রাস্তায় হঠাৎ দুই বন্ধুর দেখা। দু’জনই ব্লগার। আমারব্লগের বন্ধুটি প্রথমে সামহ্যোয়ার ব্লগের বন্ধুটিকে বলল- “ কিরে, কেমন আছিস? কোথায় যাচ্ছিস?

সামু: ভালো আছি। এইতো একটু বাইরে ঘুরতে যাচ্ছি। তা তুই কেমন আছিস?
আমু: ভালো। খুবই ভালো আছি। আমিও কি তোর সঙ্গে ঘুরতে যেতে পারি?
সামু: অবশ্যই। আমারও একজন সঙ্গীর প্রয়োজন ছিল। যাই হোক। দু’জনে জম্পেশ আড্ডা দেয়া যাবে।

*** তারপর তারা দু বন্ধুই তাদের গন্তব্যস্থলের দিকে হাঁটা শুরু করলো। একটু পরেই তারা সেখানে গিয়ে পৌঁছল।

আমু: কিরে ব্লগে তোর লেখালেখির খবর কি? ব্লগে নিয়মিত লিখছিস তো?
সামু: হ্যাঁ, লিখছি। তবে নিয়মিত লিখতে মন চায় না। অবশ্য এর পেছনে কারণ ও আছে।
আমু: কেন মন চায় না? আর কি কারণ?
সামু: শোন। তুই আমার প্রিয় বন্ধু বলেই বলছি। আমি যে সামহ্যোয়ারে লিখি, এই ব্লগে খুবই রাজনীতি চলে। এর জন্যই মূলত লিখতে মন চায় না।
আমু: বলিস কি! কোন ধরনের রাজনীতি চলে? একটু খোলামেলাভাবে বল।
সামু: বলছি, রাজনীতি বলতে এখানে অনেক রকমের ব্লগার আছে। তারা লেখাগুলি একেক দৃষ্টিকোণ থেকে দেখে। যেমন- “আমি বর্তমান সরকার আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ডের যৌক্তিক ত্রুটিগুলো নিয়ে লিখলাম। তখন দেখা যাবে কি, আমাকে কিছু লোক মিলে “ছাগু” বানানোর অপচেষ্টা করছে।

আবার, বাংলাদেশের প্রতি ভারতের নিপীড়নমূলক আচরণগুলো নিয়ে যদি লিখি তখনও কিছু ব্লগার বলবে আমার নাকি পাকিস্তান প্রীতি আছে। আমি নাকি জামায়াতের চেলা। রাজাকার।

অপরপক্ষে, বিএনপি’র কর্মকাণ্ডের যৌক্তিক ত্রুটিগুলো নিয়ে আমি লিখলাম। তখনও দেখা যাবে কিছু ব্লগার মিলে আমাকে “ভাকুর তথা ভাজাকার” বানানোর অপচেষ্টার করছে।

আবার, একাত্তরে পাকিস্তানীদের পৈশাচিকতা নিয়ে লিখলেও কিছু ব্লগারের অন্তরে আঘাত লাগে। তখন তারা বলবে, আমি নাকি ভারতের দালাল। তো এই হলো অবস্থা। আর ফ্যাশনেবল নাস্তিক-আস্তিকের দন্দ্ব তো লেগেই আছে। এই কারণেই লেখার ইচ্ছে হয় না।

আমু: বলিস কি! আমারব্লগে ও তো ঠিক একই অবস্থা। তবে আমারব্লগে এভাবে বলতে কিছুটা ভয় পায়। কারণ, আমারব্লগ মডারেশন বিহীন। এই কারণেই একটু স্বস্তি পাই। তবে প্রকৃত স্বস্তি পাই না। মডারেশন না থাকার ফলে কিছু সমস্যাও হয়। যেমন, অতিরিক্ত গালাগালি। তবে যেহেতু, মডারেশন নেই সেহেতু, যে গালাগালি করে তার ওপরও পাল্টা আক্রমণ চলে। তাই সহজে কেউ কাউকে গালাগালি করতে চায় না।

সামু: তাহলে এই তোর আমারব্লগের অবস্থা? যাক। মডারেশনের কথা যখন বলেছিসই তাহলে এ ব্যাপারে কিছু বলি।

সবকিছুরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সো, মডারেশনেরও আছে। সামহ্যোয়ার ব্লগে সবচেয়ে বড় যদি কোন হরিদাস পাল থেকে থাকে তাহলে সেটা হলো মডারেশন। মডারেশনের দ্বৈত নীতির কারণে অনেক ব্লগারই সামহ্যোয়ার ছেড়ে চলে গেছে। মডারেশন মানেই একটি গ্রুপের পক্ষালম্বন করা। এটা সত্যি। এই মডারেশনের খড়গে অনেক নির্দোষ ব্লগারও বলী হয়, হয়েছে। দুর্বল মডারেশন থাকার চেয়ে না থাকাই ভালো। মডারেশনের সুবিধা-অসুবিধা তো আছেই। আবার আরেক বাড়তি সমস্যা হলো এই ব্লগের রেসিডেন্ট ভাঁড়। তাদের কারণেই মডারেশনের মর্যাদা অনেক ক্ষুন্ন হয়েছে। এই রেসিডেন্ট ভাঁড়গুলোর বিরুদ্ধে কোন ব্লগার কিছু বললেই সেইসব ভাঁড়দের কথামতো তাদের যৌক্তিক বিরুদ্ধবাদীদের কুরবানী করে দেয়। এটা বড়ই অস্বস্তিকর। যাকে বলে মরার ওপর খাঁড়ার ঘা। তো এই হলো মডারেশন, আর এই হলো রেসিডেন্ট ভাঁড়।

আমু: যাক বাবা। আমারব্লগের আমরা তাহলে এই জ্বালা থেকে মুক্ত। শান্তিতে ব্লগিং করতে পারি কিছুটা। তো এই সমস্যা থেকে উত্তরণের কি কোন পথ নেই তোদের?
সামু: সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কে প্রকৃত অপরাধী তাকে সনাক্ত করেই শাস্তি দিতে হবে। আর রেসিডেন্ট ভাঁড়গুলোকে কুরবানী করতে হবে। তাহলে যারা সামহ্যোয়ার ছেড়ে চলে গেছে তারাও ফিরে আসবে। সেইসাথে নতুন ব্লগারও বহুগুণে বাড়বে।

আমু: এতক্ষণ মডারেশন ও রেসিডেন্ট ভাঁড়দের কথা বললি। এবার বল, সামহ্যোয়ারে আবার লুল, চামচা নেই তো?
সামু: কি বলিস, নেই মানে। কিংবদন্তীপর্যায়ের লুল আছে। বিখ্যাত, বিখ্যাত চামচা আছে। নেই কি? সব আছে।
আমু: লুল, চামচা, আমারব্লগেও আছে। তবে এতো উচ্চপর্যায়ের না। খ্যাতির দিক দিয়ে তোদের চেয়ে অনেক কম। হা হা হা।
সামু: আমাদের সামহ্যোয়ারে প্রযুক্তিগত যেসব সুবিধা আছে তা তোদের আমারব্লগে নেই। আর পৃথিবীর সবচেয়ে বড় বাংলা ব্লগের খ্যাতিটাতো আমাদের ললাটেই।
আমু: এটা মানতেই হয়। তোদের সামহ্যোয়ার ব্লগ সর্ববৃহৎ বাংলাব্লগ। তবে প্রযুক্তিগত দিক দিয়ে কিছু ত্রুটি আমারব্লগে আছে, যা তোদের সামহ্যোয়ার ব্লগে নেই। আফটার অল, তোদের সামহ্যোয়ার ব্লগ সবদিক থেকে সেরা এটা মানতেই হবে।
সামু: না মেনে উপায় থাকলে তো! :)

আমু: যাই হোক, আমি আমারব্লগের শণৈ শণৈ উন্নতি কামনা করি। তোকে আমারব্লগে রেজিঃ করে লেখার জন্য দাওয়াত রইলো।

সামু: আমিও মনেপ্রাণে সামহ্যোয়ার ব্লগের পূর্ণ সমৃদ্ধি কামনা করি। কামনা করি নতুন নতুন ব্লগার আসুক, লিখুক, জানুক। আর তোকেও সামহ্যোয়ারে রেজিঃ করে লেখার দওয়াত রইলো।

*** সামু: এবার উঠি রে। অনেক কথাই বললাম। অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে। আবার দেখা হবে। ভালো থাকিস।
আমু: তুইও ভালো থাকিস। আল্লাহ হাফেজ।

 

প্রকাশ করা হয়েছে: অপ্রিয় সত্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
জটিল বলেছেন: কল্পিত সংলাপ ভাল হয়েছে
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: এইটা আমার প্রথম কল্পিত সংলাপ। মতামতের জন্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: হুমম (হুম চলবেই)

ধন্যবাদ। :D

৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১
চয়ন কান্তি বলেছেন: মার্কেটিং ভাল হইছে :#)

তবে আমু যে লীগের ব্লগ সেটা কিছুদিন আগে ফাঁস হইসে।
আর মডারেশনবিহীন বলে ধাপ্পাবজিরও ভাত নেই। সামুতে মডারেশন হলেও professionalism আছে। আর আমুতে এখনও সেটা গড়ে ওঠেনি। আমুতে এডমিন প্রতিপক্ষ লেখকদের পোস্ট ও মন্তব্য পরিবর্তন করে বেকায়দায় ফেলে ধরা খেয়েছে অনেকবার।
এরকম নোংরামি করে বলেই মাঝে মাঝেই তাদেরকে এরকম প্রচারণা চালাতে হয় বাধ্য হয়ে। =p~
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ছিঃ ছিঃ, এরকম এরা। আমুর বন্ধুরা তাইলে মিথ্যা কথাও কয়।

এরকম নোংরামি করে বলেই মাঝে মাঝেই তাদেরকে এরকম প্রচারণা চালাতে হয় বাধ্য হয়ে। (ঠিক)

আর নিজের ইমেজ ঠিক রাখতে অনেকই ঝাপায়াও পড়ে। কিন্তু কেউই ভুল সংশোধন করে না।:(

২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আপনারেও কিন্তু ধন্যবাদ।

৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
ভুরিদত্ত বলেছেন: সামুতে আছে কালীদাস / আমুতে আছে ম্যাঙ্গো মাস

( দাসে স বা শ কোনটা হবে সে বিষয়ে এখনো এক মত হওয়া যায় নাই ) ;)
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: এইডা ঠিকই কইছেন।

সামুতে কালীদাস আমুতে ম্যাঙ্গো বাঁশ।

কি কারবার সারবার। :)

ধন্যবাদ।

৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
মাহমুদ মামূন বলেছেন: জটিল বলেছেন: কল্পিত সংলাপ ভাল হয়েছে
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: আপনি কি বলেছেন?

ধন্যবাদ।

৬. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
কুয়াশায় ডাকা বলেছেন: হুম ... ভালো হইছে ...
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: ভালা হইলেই ভালা। প্ররথম কল্পিত সংলাপ লেখা। তাই.....

আপনাকে ধন্যবাদ।

৭. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
চয়ন কান্তি বলেছেন: ঐ নোংরা ব্লগের অমর কীর্তি দেখুন :-&

Click This Link
২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: Press This Link-1

Press This Link-2

এইগুলিও আপনি দেখুন। ভালো-না মন্দ জানায়েন।

৮. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
বজ্রকণ্ঠ বলেছেন: চয়ন কান্তি বলেছেন: মার্কেটিং ভাল হইছে। সেইসাথে মনে হয় কল্পিত সংলাপ দেইখা অনেক ভাঁড়েরও গা জ্বলতাছে।

কল্পিত ত কল্পিতই। এখানে বাস্তব খুঁজি কেমনে।:D

জয় হোক হরিদাসের। :D
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: হা হা হা।

২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: হাসান ভাই, ভালো আছেন তো? আপনার মেইল আইডি টা দিয়েন।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১০. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
জেমস্ বন্ড বলেছেন: একটা প্লাস না দিয়ে পারলাম না।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ না দিয়ে পারলাম না।

১১. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
রশিদুল হাসান বলেছেন: দারুণ........................ চমৎকার কল্পিত সংলাপ।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: মুগ্ধতা ছড়িয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।

১২. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪
'লেনিন' বলেছেন: প্রথম সংলাপ হলে খারাপ না। শেষের দিকে আমার ব্লগের মুখপাত্র টাইপ অ্যাডভার্টাইজিং মনে হইতেছে।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: না, কোন এ্যাড তো আমি দেখলাম না। আর এটা সম্পূর্ণই কাল্পনিক। আমার চোখে না পড়াই স্বাভাবিক। তবে আপনার মতামতের জন্য অত্যন্ত ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হা হা হা। ধন্যবাদ। B-)

১৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৭
মুনশিয়ানা বলেছেন: ব্যাতিক্রমী সংলাপ... :) :)
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: :D :) ব্যতিক্রমী ধন্যবাদ।:)

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: ;) B-) :D :) ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। :)

১৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৬
অমি রহমান পিয়াল বলেছেন: ছাগুরাম আজকাল নতুন কান্তিতে দর্শন দিতাছে =p~

কল্পনা ভালোই হইছে, আসলে যে যেইখানে লেইখা শান্তি পায়। আমি তো সবখানেই লিখি, সবগুলারেই নিজের মনে করি। কারো কাছে মাথা বিক্রির মানে নাই, ব্লগার না থাকলে ব্লগ চলবো না, সেইটা যত বড় ব্লগই হোক। সো সবার আগে ব্লগার, পরে ব্লগ। কর্তৃপক্ষের নিয়মনীতি তাগো উপরই নির্ভরশীল। তবে তেল তো সবাই পছন্দ করে, রেসিডেন্টরাও বুইঝা গেছে এইখানে কি করলে তাগো সুবিধা
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: কল্পনা ভালোই হইছে, আসলে যে যেইখানে লেইখা শান্তি পায়। আমি তো সবখানেই লিখি, সবগুলারেই নিজের মনে করি। কারো কাছে মাথা বিক্রির মানে নাই, ব্লগার না থাকলে ব্লগ চলবো না, সেইটা যত বড় ব্লগই হোক। সো সবার আগে ব্লগার, পরে ব্লগ।

আমি আপনার এই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত।

তবে তেল তো সবাই পছন্দ করে, রেসিডেন্টরাও বুইঝা গেছে এইখানে কি করলে তাগো সুবিধা।

এইটা দেখে আমি হাসতে হাসতে শ্যাষ।

আপনার লেখা আমুতে নিয়মিত স্টিকি হয়। পড়ি। কিন্তু কেউ একটুও ছাড় পায় না।

শুভকামনা রইল পিয়াল ভাই।

১৯. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯
আলী আরাফাত শান্ত বলেছেন: কল্পনা ভালো লাগলো!
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২০. ২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: কল্পিত সংলাপ ভাল হয়েছে
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আরে নির্ঝর ভাই যে। অনেক অনেক ধন্যবাদ ।

২১. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪
ঘুমরাজ বলেছেন: হো ভাই।আমার বাড়ি কিশোরগঞ্জ এ :) সদর এই।পুরান থানার পিছন এ।আপনার বাড়ীও কিশোরগঞ্জ এ নাকি!!!
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: আমার জেলা কিশোরগঞ্জ। থানা ইটনা। :) ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ রনি ভাই।

২৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৫
রাজসোহান বলেছেন: জোসসসসসসসস++++++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ হে ভালোলাগা....

 

মোট সময় লেগেছে ১.০৫২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ইচ্ছে থাকলেই জ্ঞান অর্জন করা যায়; কিন্তু সত্য কথা ইচ্ছে করলেই বলা যায় না! সত্য কথা বলার জন্যে প্রয়োজন দীপ্তিমান,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ