"জানুয়ারির ১৫ পর্যন্ত দেখবো", জানালেন ব্রাত্য রাইসু, শুরু হোলো কাউন্টডাউন
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুল আলোচিত বর্ষসেরা পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোথিতযশা প্রথাবিরোধী উত্তরাধুনিক গবেষক-অধ্যাপক মানস চৌধুরী এবং বিডিনিউজের বিভাগীয় সম্পাদক প্রথাবিরোধী কবি ব্রাত্য রাইসু।
ব্রাত্য রাইসু সামহোয়ার ইন ব্লগের লোকজনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এই বর্ষসেরা পোস্ট নির্বাচন বিলোপ করা না হলে তিনি সামহোয়ার ইন ব্লগ ত্যাগ করবেন।
ব্লগারদের ধারণা, আলোচ্য দুই ব্যক্তি নিজেদের নামের পাশে সেরা লেখক হিসেবে অন্যান্য ব্লগারদের নাম দেখে বিরুপ হয়ে এই প্রচারণায় নেমেছেন। তাদের কবিসভা গোষ্ঠীর বাইরের লোকজনের লেখা সেরা বিবেচিত হতে পারে, এমন আশঙ্কা থেকেই তারা প্রেসিডেন্ট বুশের বুশ ডকট্রিন অনুসরণ করে এই আগ্রাসী প্রচারণায় লিপ্ত হয়েছেন। উল্লেখ্য যে বর্ষসেরা লেখায় মানস চৌধুরীর মাত্র দুইটি এবং ব্রাত্য রাইসুর মাত্র একটি লেখা দয়াপরবশ হয়ে কেউ একজন মনোনয়ন দিয়েছে।
ব্রাত্য রাইসুর সামহোয়ার ইন ত্যাগের আর মাত্র পঁয়ত্রিশ দিন বাকি। শুরু হোলো কাউন্টডাউন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন