আমার প্রিয় পোস্ট

ডিসক্লেইমার: মন্তব্য করুন নিজের মতই, কিন্তু তাতে আমার হৃদয়ের কাছাকাছি খুব প্রিয় মানুষদের কষ্ট পাওয়ার সম্ভবনা থাকলে সাথে সাথে ডিলিট হবে।

সময়ের ফিতা ধরে উলটা যেতে চাই

০৯ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৫

শেয়ারঃ
0 0 0

মাঝে মাঝে ইচ্ছা হয় সময়ের ফিতা ধরে একটু পিছনে নিয়ে যেতে। এক ঘন্টা, দু'ঘন্টা, পাঁচ ঘন্টা। এক দিন। এক সপ্তাহ। বিউইচড মুভ্যিতে নিকোল কিডম্যান যেমন মন্ত্র পড়ে সময়কে পিছিয়ে নিত, তেমন। ঠিক যখন মনে হত, উপস, ব্যাপারটা এরকম না হয়ে, ওরকম হলে ভাল হত। স্মলভিলসেও দেখালো সেদিন, সুপারম্যান গার্লফ্রেন্ডটাকে বাঁচিয়ে রাখতে সময়ের উলটো দিকে গিয়েছিল। ওহ ডিয়ার গড, ওমন একটা ক্ষমতা আমার কত দরকার, তুমি জান না?

আমার খুব প্রিয় একটা বন্ধুকে ফিরে পেতে ইচ্ছা করছে। খুব খুব। রাজ্যের হাবিজাবি কথায় ঘন্টার পর ঘন্টা কাটাতে ইচ্ছা করছে। একদম আড়াল ছাড়া, জটিলতা ছাড়া আমার সেই আগের দোস্তটাকে ফিরে পেতে ভীষণ ইচ্ছা করছে, বকাবকি করতে ইচ্ছা করছে, জোড় খাটাতে ইচ্ছা করছে, বন্ধুত্বের যন্ত্রনা পেতে ইচ্ছা করছে। ভীষণ।

একজন আমার ব্যাপারে প্রায়েই এই মন্তব্যটা করে... জীবনকে আমি নাকি খুব সহজ ভাবে নেই। জীবনের অনেক রাস্তাই যে 'ওয়ান ওয়ে' সেটা আমার মাথায় খেলে না। মাঝ পথে রাস্তা পছন্দ না হলে উলটা হাঁটা দেই আর আশা করতে থাকি, আমি আবার মূল রাস্তায় ফিরে আসব, 'সব কিছু আগের মত হয়ে যাবে'। কেন যে হয় না! ধুর ছাই, বোকা আমি যে কেন বুঝি না!

আরও দু'টো মন্তব্য করেছিল একই মানুষটা... আমি নাছোড়বান্দা। আর আমি যার ব্যাপারে মোহগ্রস্ত তাকে মোহাবিষ্ট করার সবটুকু ক্ষমতা আমার আছে। বন্ধুত্বের মোহে আবিষ্ট করতে চাইছি নাছোড়বান্দা আমি, তবু পারছি না কেন?

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:২৬
আশরাফ রহমান বলেছেন: একজন ভাল বন্ধুকে চিরদিনই প্রয়োজন। তা এতো হতাশ হচ্ছেন কেন? তাকে পেতে এক বোতল লাভ পোসন পাঠিয়ে দিন না?
২. ০৯ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩০
অতিথি বলেছেন: লাভ পেশন তো যাকে প্রেমে পড়াতে চাই তাকে পাঠাব। একে কেবল বন্ধু হিসেবে চাই!
৪. ০৯ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৭
নয়া সুশীল সমাজ বলেছেন: একজন বন্ধুই তো সবচেয়ে প্রিয় প্রেমিক।তাই তারে লাভ পেশন খাওয়ান। তা আপনার হেই বন্ধুডা থাকে কই?
৫. ০৯ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪০
অতিথি বলেছেন: প্রেমিকও বন্ধু হয়, কিন্তু যে বন্ধু, তাকেই যে প্রেমিক হতে হবে এমন কোন কথা নাই। বন্ধুত্বের এমন সংজ্ঞা সুশীল সমাজের, আতঙ্কিত বোধ করছি!
৬. ০৯ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৬
নয়া সুশীল সমাজ বলেছেন: তা ঠিক বলেছেন। তয় আপনার হেই বন্ধুরে যদি লাভ পেশন খাওয়াইলে হেরে প্রেমিক হিসেবে পান তাইলে অসুবিধা কই? আর সুশীল সমাজের ব্যাপারে আতঙ্কিত হইবেন না। আমাগো মাথায় বুদ্ধিসুদ্ধি একটু কম বইল্যাই তো নামের আগে সুশীল শব্দটা লাগাই লইছি।
৭. ০৯ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৪০
অতিথি বলেছেন: এইডাই পরোবলেম।
বন্ধু হিসেবে ইন্দুর-বিড়াল খেলবো; মাগার লাভ পোশন খাওয়ানো যাইবো না :)

সময় গেলে সাধন হয় না রে...[link|http://www.thejokeyard.com/sexist_jokes/shopping_for_a_husband.html|
১০. ০৯ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:৩১
অতিথি বলেছেন: পিছনে যাওয়ার দরকার কি....সামনে রাস্তার মোড়েই হয়ত আবার তার সাথে দেখা হবে।
১১. ১০ ই মার্চ, ২০০৭ দুপুর ২:৪৯
রঙহীন বলেছেন: ফ্রেন্ডশীপ পেশন দুনিয়াতে নাই? বন্ধু জোগাড়ে সমস্যা হবার কথা না। মেয়েদের বন্ধুর অভাব হয় না
১২. ১১ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৫৫
অতিথি বলেছেন: পেছনে ফিরে যাওয়া আসলে স্বপ্নে অথবা চিন্তার মাঝে চলে যাওয়া সম্ভব....
তাছাড়া নয়....

তবে কখনো পিছনের স্বৃতি গুলোতে ফিরে যেতে বেশ লাগে...
১৩. ১১ ই মার্চ, ২০০৭ দুপুর ২:০১
অতিথি বলেছেন: পড়ার এবং সুন্দর মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ!
১৪. ১৩ ই মার্চ, ২০০৭ রাত ১১:২২
ফজল বলেছেন: অনেক কিছুই অতীত হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না; যদিও আমরা সারাটি জীবনই ভাবি আর অপেক্ষায় থাকি যে, হয়তো একদিন ফিরবেই। কিন্তু ফেরে না, কখনোই না...।

 

মোট সময় লেগেছে ২.৫৬৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হে প্রভু, তুমি আমাকে অকল্যাণ বয়ে আনা এবং অর্থহীন কথা ও কাজ থেকে রক্ষা করো!

[link|http://www.somewhereinblog.net/shondhabatiblog|Ges Avwg]
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ