বউনি
১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৫
সন্ধে হলেই ওই পাড়াটা ঘুম তাড়িয়ে জাগতে জানে
চোখের চমক, ঠোঁটের ঠমক বাঁকা পথে ঝিলিক হানে,
থমথমে দিন
গমগমে রাত,
আদিম নেশা পেশা হয়ে মনকে চাবুক দাগতে জানে,
সন্ধে হলেই ওই পাড়াটা ঘুম তাড়িয়ে জাগতে জানে.
জীবন্ত সব পণ্য গুলো পালিশ মেখে পথের ধারে
বাবুর সাথে দরাদরি দামটা যদি একটু বাড়ে,
চোখের কাজল
ভেজায় আঁচল,
ফুলের গন্ধে রক্ত-মাংস মিশছে কেমন চুপিসাড়ে
চুড়ির ছন্দে দরাদরি দামটা যদি একটু বাড়ে.
পোষায় যদি চোরকুঠূরী,নিভাঁজ চাদর ভাঙ্গা খাটে
এক লহমায় বিকিয়ে গিয়ে বউনি হল রাতের বাটে;
পাশের ঘরে শিশু যে তার
শুকনো গলা কি হাহাকার,
পণ্য মুখোশ খসল এবার বাষ্প চোখে হৃদয় ফাটে
শিশুর মুখে হৃদয় গুঁজে বউনি হল রাতের বাটে.
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বউনি ;
১. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
নাইস । অভিনন্দন সুন্দর লিখার জন্য । ৫ ।
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
নাইস । অভিনন্দন সুন্দর লিখার জন্য । ৫ ।
২. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৬
পুতুল বলেছেন:
অনেক দুঃখ বহু বেদনায়
পৃথিবীর আদিম পেশায়
দেহ দিয়ে ওরা
সন্তানের খোরাক জোগায়।
কবিতার জন্য ৫।
পুতুল বলেছেন:
অনেক দুঃখ বহু বেদনায়পৃথিবীর আদিম পেশায়
দেহ দিয়ে ওরা
সন্তানের খোরাক জোগায়।
কবিতার জন্য ৫।
৩. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৭
মুকুল বলেছেন:
[পণ্য মুখোশ খসল এবার বাষ্প চোখে হৃদয় ফাটে
শিশুর মুখে হৃদয় গুঁজে বউনি হল রাতের বাটে]
*****
মুকুল বলেছেন:
[পণ্য মুখোশ খসল এবার বাষ্প চোখে হৃদয় ফাটেশিশুর মুখে হৃদয় গুঁজে বউনি হল রাতের বাটে]
*****
৪. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
৫. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩২
বিহংগ বলেছেন:
প্রিয়তে + করলাম
বিহংগ বলেছেন:
প্রিয়তে + করলাম
৬. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৫
পুতুল বলেছেন:
সরি ৫ দিতে ভুলেগেছি, এখন দিলাম।
পুতুল বলেছেন:
সরি ৫ দিতে ভুলেগেছি, এখন দিলাম।
৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩১
৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
জিহাদ বলেছেন:
রেটিং সিস্টেমের অসারতা এরকম কবিতা পড়লেই বোঝা যায়। সবাই শুধু আজাইরা চমক আর ঠমকের পেছনে ছোটে।ভাল লেখা ভাল লাগেনা মনে হয় কারো।
অসম্ভব ভাল লাগলো। আপনি অনেক অনিয়মিত। দেখে মনটা খারাপ হয়ে গেল।
আমাদের জন্য আরো লিখলে অনেক খুশি হব।
অসম্ভব ভাল লাগলো। আপনি অনেক অনিয়মিত। দেখে মনটা খারাপ হয়ে গেল।
আমাদের জন্য আরো লিখলে অনেক খুশি হব।
৯. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৯
স্বাপ্নিক বলেছেন:
সুন্দর, খুবই সুন্দর...
১০. ১৪ ই মে, ২০০৮ রাত ৩:৪৬
আজহার ফরহাদ বলেছেন:
বাহ, চমৎকার!
আজহার ফরহাদ বলেছেন:
বাহ, চমৎকার!
১১. ১৪ ই মে, ২০০৮ ভোর ৪:২১
১২. ১৪ ই মে, ২০০৮ ভোর ৪:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
লিখতে থাকুন...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
লিখতে থাকুন...
১৩. ১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৫০
হ্যারি সেলডন বলেছেন:
অসাধারণ ভাল। কিন্তু আপনি আর কই হারালেন?
হ্যারি সেলডন বলেছেন:
অসাধারণ ভাল। কিন্তু আপনি আর কই হারালেন?
১৪. ২১ শে মে, ২০০৮ দুপুর ১:২৪
লাল দরজা বলেছেন:
এ্যাতো কষ্টের অনুভুতি, অথচ আমরা সবাই কি চমৎকার চমৎকার, ভালো ভালো করছি!!
লেখাটা পড়েই আনমনে নিজেও বলে উঠেছিলাম 'চমৎকার'! পর মুহূর্তেই নিজেই নিজের জামার গলা চেপে ধরে নিজেকে বলে উঠলাম 'চুপ যা অমানুষ'।
অথচ পাঠের অনুভুতি প্রকাশ করব তেমন কোন শব্দ খুজে পাচ্ছি না! দ্বিধা হচ্ছে।
"সন্ধে হলেই ওই পাড়াটা ঘুম তাড়িয়ে জাগতে জানে"
আপনার রচনা আমাকে নীল যন্ত্রনা দিয়েছে। মাঝে মাঝে যন্ত্রনা পেতে ঘুরে যাবো এই ঘর!
কঠিন লিখছেন।

১৫. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
সুপ্ত সবুজ বলেছেন:
অসম্ভব সুন্দর কবিতা। আজকালকার গদ্য কবিতার ভিড়ে দারুন কবিতা এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুপ্ত সবুজ বলেছেন:
অসম্ভব সুন্দর কবিতা। আজকালকার গদ্য কবিতার ভিড়ে দারুন কবিতা এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।