আমার প্রিয় পোস্ট

কী কপাল আমার!

২১ শে মে, ২০০৭ রাত ৮:১৬

শেয়ারঃ
0 0 0

পরীক্ষা ছিল গতকালকে আমার।এমন পরীক্ষা যেটাতে অনেক লিখতে হয়।এইরকম অনেক লিখতে হয় পরীক্ষা আমার একদম ভাল লাগে না।কম লিখব কিন্তু বেশি নম্বর পাবো তাহলে না পরীক্ষা দিয়ে মজা।যাই হোক,কালকের পরীক্ষার কথা বলি।
আমার সিট পড়েছে তিনতলায়,জানালার পাশে।দাঁতে দাঁত চেপে লিখতেছি।বৃষ্টিটা থেমেছে তখন একটু আগে।হাল্কা রোদ উঠেছে।
হঠাৎ শুনি শন শন,ঝন ঝন কিসের যেন শব্দ।চোখ তুলে তাকিয়ে দেখি সামনেই একটা বড় গাছ(জানি নি কি গাছ,বড় বড় গোল গোল পাতা),তার পাশে একটা কৃষ্ঞচূড়া(ফুলগুলো আগুনের মত কমলা) আর একটু দূরে একটা রাধাচূড়া।হঠাৎ বাতাসে গাছের পাতা ঐরকম ঝন ঝন করে বেজে উঠেছে।আর রোদের মধ্যে কৃষ্ঞচূড়া জ্বলছে আগুনের মতন।কী যে সুন্দর...কী যে সুন্দর।
কিসের পরীক্ষা আর কিসের কি!সব কিছু ভুলে গালে হাত দিয়ে বসে কতক্ষণ দেখলাম আর দেখলাম।
এমন দিনেো মানুষ পরীক্ষা দেয়?কী কপাল আমার!

 

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৭ রাত ৮:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০০৭ রাত ৮:২৫
এ. কে. লিপু বলেছেন: পরীক্ষা কেমন হলো। আমি ভেবেছি শন শন ঝন ঝন কাগজ আর কলমে
২. ২১ শে মে, ২০০৭ রাত ৮:৪৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: পরীক্ষার সময় বাইরের গাছ-গাছালি , প্রকৃতি .....এসব আমারও খুব দৃষ্টি আকর্ষণ করে ।
এই তো ৬ তারিখে , জানালার পাশে বসে পরীক্ষা দিচ্ছি । একটা ম্যাথমেটিকাল প্রবলেম সলভ করতে যাবো , দরদর করে ঘামছি , কাঠফাটা রোদ দেখে শাপ-শাপান্ত করলাম ।

কি করে যেন প্রবলেমটা সলভ করে ফেললাম , ততক্ষণে মৃদু হাওয়ায় ঘাম শুকিয়ে গেছে । বাইরে তাকালাম , এত মোহনীয় ............ ঝকঝকে স্বর্ণালী রোদ্দুর
৩. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৪৫
মাহবুব সুমন বলেছেন: কেইস কি আপনের !! সেইদিন কুকিল , আর আইজ পাতার শব্দ !!
সুবিধা মনে হইতাসে না একদম.......হমমমম
৪. ২১ শে মে, ২০০৭ রাত ১০:৪৩
অজান্তা বলেছেন: পরীক্ষা হইছে ভালই,তবে শন শন ঝন ঝন কাগজে কলমে হইলে আরেকটু ভাল হইত।
আমার কেইস যে কি আমি নিজেই বুঝতেছি না।দ্যাখেন না চেষ্টা করে যদি আপনি বুঝতে পারেন।
৬. ২১ শে মে, ২০০৭ রাত ১১:০৯
শাওন বলেছেন: শেষ পর্যন্ত কাহানী কি হলো ?
৭. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৩২
অজান্তা বলেছেন: কাহানী কি হইল বুঝতে হইলে আপনাকে আরেকটু বড় হইতে হবে।
৮. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৪২
শাওন বলেছেন: এইটা তাইলে কাহিনী । ভালোনা তাইলে , তিতা ।

 

মোট সময় লেগেছে ১.৩৯৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন মোটামুটি সৎ,ভাল মানুষ।ভালবাসি গান শুনতে,স্বপ্ন দেখতে,ঘুরে বেড়াতে,প্রাণ খুলে হাসতে,অনেক অনেক কথা বলতে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ