প্রয়াত সাইফুর রহমানের জীবন কাহিনী
প্রয়াত সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পর পর ১২ বার বাজেট উপস্থাপন করেন। সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরে লণ্ডনের চার্টার্ড একাউন্টেন্সির ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীতে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) এর ফেলোশিপও লাভ করে খ্যাতি অর্জন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নসের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
১৯৯৪ সালের অক্টোবরে মাদ্রিদে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে সভাপতিত্ব করেন। সাইফুর রহমান চার্টার্ড অ্যাকাউনটেন্টও ছিলেন। আর বিএনপিতে আগমন ছিল দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে।
সাবেক এই প্রয়াত অর্থ মন্ত্রী চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি প্রথম জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয় এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
উল্লখ্য, গত শনিবার বেলা ৩ টারদিকে ব্রাম্ননবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। গত শুক্রবার সিলেটে গিয়েছিলেন সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমান । সেখানে গিয়ে তিনি হযরত শাহজালাল (র.) মাজার শরীফ জিয়ারত করেন। প্রয়াত সাইফুর রহমানের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে নাসের রহমান ছিলেন সাবেক সংসদ।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।