আমার প্রিয় পোস্ট

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

পবিত্র কোরআনে বর্ণিত ১৯ এবং ১৯৬ প্যালিনড্রোমিক সংখ্যা

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৩

শেয়ারঃ
0 0 0

ইফ ইউ আর বিলিভার, ইউ আর মাই ফেন্ড।
ইফ ইউ আর ডিজবিলিভার, প্লিজ....ইগনোর মি।
(আপনি যদি বিশ্বাসীদের একজন হন তাহলে আপনি আমার বন্ধু।
আপনি যদি অবিশ্বাসী হন, দয়া করে আমাকে এড়িয়ে চলুন।)

কিছুদিন আগে ব্লগে ১৯৬ প্যালিনড্রোমিক সমস্যা নিয়ে একটি লেখা লিখেছিলাম। বিশ্বের তাবৎ গণিতজ্ঞরা আধুনিক সব কম্পিউটারের সাহায্যে বছরের পর বছর চেষ্টা করেও ১৯৬ সংখ্যাটির প্যালিনড্রোমিক নাম্বার বের করতে পারেন নি।
বেশ ক'জন পাঠক বিষয়টি খুব মজার বলেছেন এবং নাম্বার নিয়ে নতুন কিছু লেখা ব্লগে ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন।
আমি দীর্ঘদিন ধরে এই ১৯৬ সংখ্যাটি নিয়ে ভাবছি। আমার ভাবনার বিষয়- ১৯৬ সংখ্যাটি কেনো প্যালিনড্রোমিক হচ্ছে না। লক্ষ লক্ষ বার ইটারেশন করেও কেন ১৯৬ এর প্যালিনড্রোমিক নাম্বার জানা যাচ্ছে না যেখানে অন্য যে কোন পূর্ণ সংখ্যা ২ থেকে সর্বোচ্চ ২০/৩০ বারের মধ্যেই প্যালিনড্রোমিক হয়ে যাচ্ছে।

গণিতজ্ঞরা এই সমস্যাটির নাম দিয়েছেন ‌'কোয়েস্ট ফর ১৯৬ অ্যালগরিদম। সূত্রটা দিলে পাঠকরা নিশ্চয়ই বুঝতে পারবেন।

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝানো যাক। ১৯৫ সংখ্যাটিকেই প্যালিনড্রোমিক করার চেষ্টা করি।
১৯৫ কে উল্টিয়ে লিখলে ৫৯১। সংখ্যা দুটোকে যোগ করলে হয় ৭৮৬। যেহেতু প্যালিনড্রোমিক হয়নি তাই এটিকে আবার উল্টিয়ে লিখে মূল সংখ্যার সাথে যোগ করতে হবে। যেমন- ৭৮৬+৬৮৭=১৪৭৩।
১৪৭৩+৩৭৪১=৫২১৪
৫২১৪+৪১২৫=৯৩৩৯
এই ৯৩৩৯ একটি প্যালিনড্রোমিক নাম্বার। কারণ এই স্যংখাটিকে উল্টিয়ে পড়লেও নয় তিন তিন নয় (৯৩৩৯) ই হবে। মজার ব্যাপার হচ্ছে ১০ হাজার এর নিচের শতকরা ৮০ ভাগ পূর্ণ সংখ্যাই ৪ বা তার কম ধাপে প্যালিনড্রোমিক হয়ে যায়। শতকরা ৯০ ভাগ ৭ বা তার কম ধাপে প্যালিনড্রোমিক হয়।
৮৯ হচ্ছে এমন একটি সংখ্যা যেটি ২৪ ধাপে প্যালিনড্রোমিক হয়।
গণিতজ্ঞরা এরকম সংখ্যা কতগুলো আছে তা জানার চেষ্টা করছেন। একজন গণিতজ্ঞ ০ থেকে আরম্ভ করে ১৮ ডিজিট পর্যন্ত সংখ্যার প্যালিনড্রোমিক নাম্বার বের করেছেন। ১৭ ডিজিট পর্যন্ত সর্বোচ্চ ২৩৬ ধাপ লেগেছে। ১৮ ডিজিট এর সব ক'টি সংখ্যার প্যালিনড্রোমিক হয়ে গেছে ২৩২ ধাপের মধ্যেই।
'১৯৬' সংখ্যাটির প্যালিনড্রোমিক সংখ্যা বের করা যাচ্ছে না। পাগল গণিতজ্ঞরা সর্বশেষ সেপ্টেম্বর ২, ২০০৮ তারিখে ১৯ ডিজিটের 1,186,060,307,891,929,990 এই সংখ্যাটি ২৬১ ধাপে প্যালিনড্রোমিক করে ছেড়েছেন। এটি 44562665878976437622437848976653870388884783662598425855963436955852489526638748888307835667984873422673467987856626544 সংখ্যার একটি অংকে পৌঁছে প্যালিনড্রোমিক হয়েছে।

'১৯৬'তিন ডিজিটের একটি সংখ্যা। তিন ডিজিটের যত সংখ্যা আছে সবই প্যালিনড্রোমিক হয়ে গেছে। ১৮৭ এবং ৮৬৯ এই দুটি সংখ্যা সর্বোচ্চ ১৩ ধাপে প্যালিনড্রোমিক হয়েছে। কিন্তু ১৯৬ সংখ্যাটি ২৪ লক্ষ ১৫ হাজার ৮৩৬ বার ইটারেশন করেও এর প্যালিনড্রোমিক সংখ্যা বের করা যায় নি।

১৯৬ সংখ্যাটির পূর্বের সংখ্যা হচ্ছে ১৯৫। এই সংখ্যাটি উল্টিয়ে লিখে মূল সংখ্যার সাথে যোগ করলে হয় ৭৮৬। সংখ্যাটিকে কি পরিচিত মনে হচ্ছে?
হ্যাঁ পাঠকরা ঠিকই ধরতে পেরেছেন।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" লিখতে আরবি যতগুলো ১৯ টি বর্ণ লাগে এবং তাদের গাণিতিক সমষ্টি হচ্ছে ৭৮৬।
তাই বলা যায় ১৯৬ সংখ্যাটির পূর্বের সংখ্যাটি অর্থাৎ ১৯৫ সংখ্যাটি 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহর নামে' বা বিসমিল্লাহির রাহমানির রাহিম- এই আয়াতটির প্রতিনিধিত্ব করে।
কোরআনে ১১৪ টি সূরা আছে। প্রতিটি সূরার প্রথমেই বিসমিল্লাহির রাহমানির রাহিম আছে ১ টি সূরা ছাড়া। কোরআনের নবম সূরা তাওবা (ইংরেজিতে Repentance) এই সূরাটিতে নেই। তাই স্বাভাবিকভাবেই বিসমিল্লাহির রাহমানির রাহিম সংখ্যায় ১১৩ হওয়ার কথা। কিন্তু আল্লাহর সুক্ষ্ম গাণিতিক নিদর্শনের স্বাক্ষী হচ্ছে কোরআনের ২৭ তম সূরা নামল। ইংরেজিতে The sura “Ant”. ৩০ তম আয়াতে বলা হয়েছে-'ইহা সুলায়মানের নিকট হইতে এবং ইহা এই ঃ দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে, (৩১) অহমিকাবশে আমাকে অমান্য করিও না, এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও।'
এই ১১৪ টি সূরা এবং ১১৪ বার বিসমিল্লাহির রাহমানির রাহিম- ১৯ সংখ্যাটি দ্বারা বিভাজ্য।
কোরআনের ৭৪ নং সূরা মুদ্দাসসির “The Hidden”, এ আল্লাহ স্পষ্টভাবে ১৯ সংখ্যাটি বলে দিয়েছেন এভাবে-
30- Over it is 19
31- We appointed angels to be guardians of fire, and we assigned their number as a trial for disbelievers. ..........
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর বাংলা তরজমায় বলা হয়েছে, সাকার-এর তত্ত্বাবধানে রহিয়াছে ১৯ জন প্রহরী। (৩১) ........কাফিরদের (অবিশ্বাসীদের) পরীক্ষাস্বরূপই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি..........
এই ১৯ সংখ্যাটির সাথে কোরআনের প্রতিটি কথা, প্রতিটি উক্তি এমনভাবে জড়িয়ে আছে যে, আল্লাহর একত্ববাদে কারও কোন সংশয় থাকা উচিত নয়। কোরআনে 'ওয়াহিদ' শব্দটি ১৯ বার আছে যা দ্বারা আল্লাহর একত্ববাদের কথা ১৯ বার বলা আছে। আরবি চারটি বর্ণের সমন্বয়ে গঠিত এই শব্দটির আরবি গাণিতিক মান হচ্ছে ১৯।

১৯৬ সংখ্যাটির সাথে ১৯ সংখ্যাটি জড়িত। এই ১৯ সংখ্যাটি কি যে রহস্যময় তা একমাত্র রাব্বুল আ'লামিনই জানেন। ১৯৭৪ খ্রিষ্টাব্দে এই রহস্যময় ১৯ সংখ্যাটির মাহাত্ম্য প্রকাশিত হয়। ড. রাশাদ খলিফ নামক একজন ইজিপশিয়ান-আমেরিকান কেমিস্ট আল্লাহর ইচ্ছায় এই রহস্যটি উদঘাটনে সমর্থ হন।

কোরআনের প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত যে আল্লাহর পাঠানো এবং কোরআন নাযিল হওয়ার পর থেকে এ পর্যন্ত এর বিন্দুমাত্র হেরফের হয়নি এবং আল্লাহই যে কোরআনের হেফাজতকারী তা ৭৪ নং সূরা মুদ্দাসসিরের ৩০ নং আয়াতটিই অকাট্য প্রমাণ।
(চলবে)



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪২
এ. এস. এম. রাহাত খান বলেছেন: তার পরের টা লিখলেন না?
রাশাদ খলিফ এটা আবিস্কারের কিছুদিন পর নিজেকে আল্লাহর নবী বলে ঘোষনা দেন।
সুরা তওবা র লাস্ট আয়াত মিথ্যা বলে বাতিলের ঘোষনা দেন।হযরত (সঃ) কে খাতমে নবী বলে অস্বীকার করলেন।আর তার কিছু দিন পর তাকে USA তে হত্যা করা হয়


কোরান কে সঠিক বলে prove করার জন্য আল্লাহ নিজেই process বলে দিছেন,এটা only holy book যাতে open challng করা হয়েছে ,যে কেঊ এর ১টা ভুল বের করতে পারলে পুরা কোরান মিথ্যা হবে।

আপনি ইস্লামের মঙ্গল চাইলে আগে সব জেনে পোস্ট করুন

_
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০১

লেখক বলেছেন: আমার এই লেখাটা রাশাদ খলিফকে নিয়ে নয়। আমার এই লেখাটা শুধু বিশ্বাসীদের জন্য যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে।
আর ভাইজান....আমি এখন অল্প অল্প করে স্টাডি করছি এবং সত্যটুকু তুলে ধরার চেষ্টা করছি। দোয়া করবেন যাতে অচিরেই সবটুকু জানতে পারি.....আল্লাহ যতটুকু জানার তৌফিক দেন।

পুনশ্চ- রাশাদ খলিফের কৃতকর্ম নিয়ে কোন ওয়েবসাইট আপনার জানা আছে কি?

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৪
সুখী মানুষ বলেছেন: আলাইহা তিসহাতা আসর (তবুঅ ঊনিশ) বইটাতে কোরআনে ১৯ সংখ্যার যে কত খেইল আছে তার বিশদ বর্নণা আছে। সুবাহানাল্লাহ....
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: sura তাওবা ১২৮ & ১২৯ নাম্বার আয়াত এই ছাগল বাদ দিছে তার থিওরি মিলাইবার লাইগা।তাই না খলি এর অনুসারিরা উনাইটেড সাবমিসন ইসলাম নামে নিজেগ পরিচয় দেয়।এর ভন্ডামি অনেক আগেই study করছি।
ভাইজান লাস্ট nov থেইকা নামাজ পড়ি,তার আগে ধর্ম নিয়া অনেক অজানা থাকায় মান্তাম না,ছোট থেইকা যা লজিকেল মনে না হয় তা করি না।তাই অনেক মেহনত করছি ,এসব নিয়া,now এইটা কইতে পারি ইসলাম + others main ধর্ম লইয়া ভন্ডামি ধইরতে কস্ট হয় না।

আমি ক্ষুদ্র মানব,তার পরো আল্লাহ কে অন্ধ ভাবে না,জেনে তা বুঝে মানার চেষ্টা করি
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: আমি ক্ষুদ্র মানব,তার পরো আল্লাহ কে অন্ধ ভাবে না,জেনে তা বুঝে মানার চেষ্টা করি......

অন্ধভাবে না জেনে মানবেন কেনো?
আল্লাহ কোরআনে যা বলেছেন তার প্রতিটি কথা সত্য মেনে মানলে ক্ষতি কী.....?

৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১০
এ. এস. এম. রাহাত খান বলেছেন: লাল পিপড়া ভাইজান যে লিংক দিছে তাই enough,অতে আর লিংক আসে।

দয়া করে আপনার ধারাবাহিক বন্ধ করবেন আসা করি।
৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ভাই লেখক এমনিতেই ইসলাম এখন ঝাকে ঝকে কাওয়ার সেই গল্পের মত febricated করতাছে হাতুইরা মুন্সিরা।দেখেন পোস্টের সব না পইরা + মারতাসে।
যারা + মারে এরা কি পড়তে জানে না?আপনি সত্যি যদি ইসলামের ভালো এবং সত্য প্রচার করতে চান ,পদক্ষেপ নিন
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৬
লাল পিপড়া বলেছেন: সেইটাই । খলিপার পেচাল আগেঈ শ্যাষ এইখানে হইযা গেছে ।
১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৭
পরিবর্তীত আত্মোপলদ্ধি বলেছেন: এ. এস. এম. রাহাত খান কে বলছি - আপনার মতো লোকদের অভাব বলেই আল - ক্বুরানের ভুল ব্যাখ্যায় আমাদের মস্তিষ্কে বিকৃতি ঘটছে, আর কিছু লোক তার সুযোগ নিচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করবো আরো জানার জন্য। ধন্যবাদ আপনাকে।
১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: "লেখক বলেছেন: আমার এই লেখাটা রাশাদ খলিফকে নিয়ে নয়। আমার এই লেখাটা শুধু বিশ্বাসীদের জন্য যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে।
আর ভাইজান....আমি এখন অল্প অল্প করে স্টাডি করছি এবং সত্যটুকু তুলে ধরার চেষ্টা করছি। দোয়া করবেন যাতে অচিরেই সবটুকু জানতে পারি.....আল্লাহ যতটুকু জানার তৌফিক দেন।"

আপনি ভাই দেখি সহজ কথাও বুঝেন না? আমি উনার বাইওগ্রাফি ছাপান নাই কেন তা কই নাই,উনার যে কাহিনি আমি কইলাম তা না কইলে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করানোর যে try করতাছেন তার ফল কি হবে হেডাও বুঝেন না?



১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩১
এরশাদ বাদশা বলেছেন: আন্দালিব ভাই, আপনার স্টাডিকে আমার সশ্রদ্ধ চিত্তে সালাম জানাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠি কোরআন শুধু পড়েই খালাস। এর ভেতর কি নিহিত আছে, তা খুব কম সংখ্যক মানুষেরই জানা। আপনার জানার এই অসাধারন প্রচেষ্টাকে অবশ্যই সম্মান করি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: "এরশাদ বাদশা বলেছেন: আন্দালিব ভাই, আপনার স্টাডিকে আমার সশ্রদ্ধ চিত্তে সালাম জানাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠি কোরআন শুধু পড়েই খালাস। এর ভেতর কি নিহিত আছে, তা খুব কম সংখ্যক মানুষেরই জানা। আপনার জানার এই অসাধারন প্রচেষ্টাকে অবশ্যই সম্মান করি। আল্লাহ আপনার মঙ্গল করুন।"


হাহাহাহাহাহাহাহাহাহাহাহা

অবস্থা দেহ!!!!হাইরে আল্লাহ ভক্ত রা ,আল্লাহ পইলা কইছে "ইকড়া" পড়

তোমার বান্দাগর পড়ার নমুনা দেহ!!!!
১৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৭
এরশাদ বাদশা বলেছেন: রাহাত খান-''এটা আপনার পোস্ট নয়, আর আমি আপনার সাথে ইন্টারঅ্যকশনে মোটেও আগ্রহী নই। সুতরাং......''
১৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫১
অ্যামাটার বলেছেন: দারুন একটা পোষ্ট...অসাধারণ স্টাডি...আমার খুব দেখটে ইচ্ছা করছে পাঁচজন মাইনাস দাতার চেহারা...আসলে নাস্তিকদের এখন আর আমি ঘৃণা করি না...বরং ওদের মূর্খতা দেখে আমার করুণা হয়...

"কিন্তু ১৯৬ সংখ্যাটি ২৪ লক্ষ ১৫ হাজার ৮৩৬ বার ইটারেশন করেও এর প্যালিনড্রোমিক সংখ্যা বের করা যায় নি।"---এি লাইনটাই সব বলে দিচ্ছে...যেখানে ১৮ডিজিট পর্যন্ত সকল সংখ্যাই ২৩২বার ইটারেশনেই তাদের পলিনড্রেমিক নির্ণয় করা সম্ভব হয়েছে...সেখানে সামান্য নীরিহ একটা সংখ্যা ১৯৬!!...হবেনা..২৪লক্ষতে যখন হয়নি...কোটি ছাড়িয়ে গেলেও বোধকরি হবে না...আর শেষের দিকে শুনেছি এর ডিজিটগুলো আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়...সমাধান থেকে দূরে...

আর এটা অবশ্যই স্বাভাবিক বলেই মেনে নিতে হবে...অমুলদ সংখ্যা যেমন একটা বাস্তবতা, পাইয়ের মান যেমন আমরা মেনে নিয়েছি...তেমন এটাও...+শোকেসে...পরের অংশের অপেক্ষায় রইলাম।
১৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৩
বন্ধনহীন বলেছেন: ১৯৬ সংখ্যাটির সাথে ১৯ সংখ্যাটি জড়িত।

১৯ সংখ্যাটা ১৯৬-এর সাথে কিভাবে জড়িত?
তাহলে ১৯ সংখ্যাটা কি ১৯৭১ -এর সাথে জড়িত? অথবা ১৯১৭?

৬৬৬ কি ১৯৬ সাথে জড়িত? দুই সংখ্যায় তো ৬ আছে?

১৯৬ প্যালিনড্রোমিক সমস্যাটা মজার। এতে টেনে-হেচঁড়ে কোরাণকে আনলেন কেন?
১৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮
বিডি আইডল বলেছেন: কুয়েতে কিছুদিন আগে নিউ কোরান বিতরণ করা হচ্ছিল...এই গ্রুপের সাথে ওদের সম্পর্ক থাকতে পারে...

বিশ্বাস আগে...অংক পরে..আপনি কিছু ভালো কথা লিখে হাস্যকর সব যুক্তি তুলে ধরেছেন
১৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১৪
বিবেক সত্যি বলেছেন: অসাধারন পোষ্ট... আল-কুরআন, মহাবিশ্বের ইতিহাসে সবথেকে বিষ্ময়কর গ্রন্থ... সবথেকে নির্ভুল গ্রন্থ... শতভাগ নির্ভুল গ্রন্থ... কিয়ামততক প্রতিটি যুগে মানবজাতির জন্য একমাত্র দিক নির্দেশক গ্রন্থ...

এরশাদ বাদশাহর কমেন্টটা রিপিট করি....

"এরশাদ বাদশা বলেছেন: আন্দালিব ভাই, আপনার স্টাডিকে আমার সশ্রদ্ধ চিত্তে সালাম জানাচ্ছি। সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠি কোরআন শুধু পড়েই খালাস। এর ভেতর কি নিহিত আছে, তা খুব কম সংখ্যক মানুষেরই জানা। আপনার জানার এই অসাধারন প্রচেষ্টাকে অবশ্যই সম্মান করি। আল্লাহ আপনার মঙ্গল করুন।"


শেষে... ১৯৬ এর সাথে ১৯ এর জড়িত থাকার ব্যাপারটা আরেকটু স্পষ্ট করে বুঝিয়ে দিলে ভালো হত...
২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২৯
ভন্ডুল বলেছেন: বিডি আইডল বলেছেন: কুয়েতে কিছুদিন আগে নিউ কোরান বিতরণ করা হচ্ছিল...এই গ্রুপের সাথে ওদের সম্পর্ক থাকতে পারে...

এটকু বিসতারিত বলবেন কি ? নিউ কোরআন ! তাও আবার কুয়েত এর মত দেশে ! আমি জানতে ইচ্ছুক ।


পোস্ট চলুক ।
২১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯
রাইডার বলেছেন: ভাইজান মনে হ্য় অতিচালাক ;)
২৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৯
ভন্ডুল বলেছেন: বিডি আইডল আপনাকে অনেক ধন্যবাদ
২৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২০
সততার আলো বলেছেন: ভাল চেষ্টা এবং সাধনা। তবে আরো স্পেসিফিক হলে আরো ভাল হতো। আপনার ধারাবাহিক চালিয়ে যান। তাহলে পুরোই ক্লিয়ার হয়ে যাব।
২৫. ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৫
শব্দ০০৭ বলেছেন: ১৯৬ সংখ্যাটার পেলেনডোরোমিক হলো কই? কেনই বা হবেনা?কোরআনে কি এর কোন ব্যাখ্যা নেই?
২৭. ০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪
পারভেজ রবিন বলেছেন: তবে একটা জিনিস কি অনেকেই বিসমিল্লহির রহমানির রহিম বোঝাতে ৭৮৬ লিখে থাক। কিন্তু এমন সাঙকেতিক পদ্ধতিকে বিসমিল্লি লিখা কোন গ্রহণযোগ্য স্বিকৃত পদ্ধতি নয়। এমন করে লেখা ঠিক্ও নয়।

 

মোট সময় লেগেছে ১.০৯২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই